JAZZBAAT 24 BANGLA
২১ সেপ্টে ২০২৬, ০৫:৩৯ পিএম
Breaking
বেঁচে থেকেও মৃতের তালিকায়,বন্ধ বার্ধক্য ভাতাও, চাঞ্চল্য পাথরপ্রতিমায় তৃণমূলের ৩ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহারে অনুমতি, হাইকোর্টে স্বস্তি মমতা শিবিরের বিগ বস বাংলায় বড় ধাক্কা! ঘর ছাড়লেন সায়ক চক্রবর্তী মুষলধারে বৃষ্টিতে ভয়াবহ বন্যা পরিস্থিতি, চরম তৎপরতায় জলবন্দি ৪০ বাসিন্দাকে উদ্ধার দমকলের বারবার বদলেছে দিন, পরেশরামকে ঘিরে নজর তদন্তকারীদের! দীর্ঘ লড়াইয়ের পর প্রয়াত অভিনেত্রী মিঠু মুখোপাধ্যায়, শেষ হল এক যুগের অধ্যায় শান্তিপুরে গৃহবধূর খুন ঘিরে একাধিক প্রশ্ন, চুরির ছক নাকি আক্রোশ, তৈরি হচ্ছে ধোঁয়াশা হঠাৎ গাড়ির উপর হামলা হাতির, শুঁড়-দাঁতের আঘাতে লন্ডভন্ড চারচাকা বেঁচে থেকেও মৃতের তালিকায়,বন্ধ বার্ধক্য ভাতাও, চাঞ্চল্য পাথরপ্রতিমায় তৃণমূলের ৩ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহারে অনুমতি, হাইকোর্টে স্বস্তি মমতা শিবিরের বিগ বস বাংলায় বড় ধাক্কা! ঘর ছাড়লেন সায়ক চক্রবর্তী মুষলধারে বৃষ্টিতে ভয়াবহ বন্যা পরিস্থিতি, চরম তৎপরতায় জলবন্দি ৪০ বাসিন্দাকে উদ্ধার দমকলের বারবার বদলেছে দিন, পরেশরামকে ঘিরে নজর তদন্তকারীদের! দীর্ঘ লড়াইয়ের পর প্রয়াত অভিনেত্রী মিঠু মুখোপাধ্যায়, শেষ হল এক যুগের অধ্যায় শান্তিপুরে গৃহবধূর খুন ঘিরে একাধিক প্রশ্ন, চুরির ছক নাকি আক্রোশ, তৈরি হচ্ছে ধোঁয়াশা হঠাৎ গাড়ির উপর হামলা হাতির, শুঁড়-দাঁতের আঘাতে লন্ডভন্ড চারচাকা

বারবার বদলেছে দিন, পরেশরামকে ঘিরে নজর তদন্তকারীদের!

বারবার বদলেছে দিন, পরেশরামকে ঘিরে নজর তদন্তকারীদের!
ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাসকে চতুর্থ বারের মত তলব করেছেন সিআইডি ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

ক্যানিং, নিউজ ডেস্ক: একবার নয়, দুবার নয়, বার বার এসেছে তদন্তকারীদের ডাক। কিন্তু প্রতিবারই কোনও না কোনও কারণে বদলে গিয়েছে পরিস্থিতি। কখনও অসুস্থতা, কখনও বিধানসভার ব্যস্ততা ,আবার কখনও চিকিৎসার কারণ সামনে এসেছে। এবার অবশ্য আর কোনও নতুন তারিখ নয় নির্দিষ্ট দিনেই হাজিরার নির্দেশ। ভবানী ভবনের দিকে আজ নজর থাকবে ক্যানিং থেকে কলকাতা পর্যন্ত। ফের তদন্তকারীদের ডাকে সাড়া দিতে চলেছেন এক বিধায়ক।

ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাসকে চতুর্থ বারের মত তলব করেছেন সিআইডি। ২১ সেপ্টেম্বর ভবানী ভবনে তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে। বিভিন্ন সূত্রে খবর, দুপুর বারোটার মধ্যে তাঁকে হাজির থাকার নির্দেশ জানানো হয়েছে। এর আগে একই মামলায় তাঁকে তিনবার নোটিশ পাঠানো হলেও তিনি হাজির থাকতে পারেননি। বিধায়কের তরফে জানানো হয়েছে, শারীরিক অসুস্থতা এবং বিধানসভার কর্মব্যস্ততা সহ বিভিন্ন কারণে জন্য আগের বারে হাজির থাকতে পারেননি তিনি। চিকিৎসার জন্য চেন্নাই যাওয়ার পর সেখান থেকে ফিরে তিনি সিআইডিকে ইমেইল করেছিলেন বলেও জানা গিয়েছে। এই যোগাযোগের পরই ফের হাজিরা জন্য নতুন তারিখ দেওয়া হয়।

ঘটনার সূত্রপাত ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে ক্যানিং এলাকায় রাজনৈতিক অশান্তির অভিযোগ থেকে। মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে তৃণমূলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের অভিযোগ উঠে। পরবর্তীতে এই ঘটনার তদন্তের জন্য আদালতের দ্বারস্থ হন তৃণমূলের অপরপক্ষ। মামলাটির তদন্তভার যায় সিআইডির হাতে। তদন্তে একাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছিল বলেও জানা গিয়েছে । তদন্তের সেই সূত্রেই এবার পরেশরাম দাসকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। তবে, সিআইডির তলব করা মানে তাঁর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে এমনটা নয়। তদন্তের অংশ হিসেবে তাঁর বক্তব্য এবং মামলার সঙ্গে সম্পর্কিত বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে চাওয়া হতে পারে।

এদিকে, বিধায়কের বক্তব্য তিনি তদন্তে সম্পূর্ণ সহায়তা করবেন। ব্যস্ততার কারণে আগের নির্দেশ গুলিতে হাজরা দিতে পারেননি বলে জানিয়েছেন তিনি। এবার নির্ধারিত দিনে ভবানী ভবনে গিয়ে তদন্তকারীদের মুখোমুখি হওয়ার কথাও জানান তিনি। ফলে, ২১ সেপ্টেম্বর হাজিরাকে ঘিরে নতুন করে নজর পড়েছে এই মামলার তদন্তে। বিধায়কের বক্তব্য জানার পর সিআইডি কি পদক্ষেপ নেয়, এখন সেদিকেই নজর।

15 Views 0 Likes 0 Comments

Related News

বেঁচে থেকেও মৃতের তালিকায়,বন্ধ বার্ধক্য ভাতাও, চাঞ্চল্য পাথরপ্রতিমায়
রাজ্য

বেঁচে থেকেও মৃতের তালিকায়,বন্ধ বার্ধক্য ভাতাও, চাঞ্চল্য পাথরপ্রতিমায়

দক্ষিণ ২৪ পরগনার, নিউজ ডেস্ক: একটি সরকারি কাগজ হাতে আসতেই যেন থমকে গেল পরিবার। যে মানুষটি প্রতিদিনের মতো জীবিত, তাঁর নামের নথিতে উঠে এসেছে সম্পূর্ণ অন্য পরিচয়। শুধুমাত্র তাই নয় দীর্ঘদিনের জন্য বন্ধ হয়ে রয়েছে প্রাপ্য ...

২১ সেপ্টে ২০২৬, ০৫:০১ পিএম · 2 মিনিট
শান্তিপুরে গৃহবধূর খুন ঘিরে একাধিক প্রশ্ন, চুরির ছক নাকি আক্রোশ, তৈরি হচ্ছে ধোঁয়াশা
রাজ্য

শান্তিপুরে গৃহবধূর খুন ঘিরে একাধিক প্রশ্ন, চুরির ছক নাকি আক্রোশ, তৈরি হচ্ছে ধোঁয়া...

শান্তিপুর, নিউজ ডেস্ক: রাত তখন গভীর। বাড়ির এক ঘরে নিশ্চিন্তে ঘুমোচ্ছিলাম পরিবারের সদস্যেরা। আচমকায় অস্বাভাবিক শব্দে ঘুম ভাঙে এক মহিলার। বাইরে বেরোতে গিয়েই ঘটে যায় বিপত্তি, দরজা কোনওভাবেই খোলা যাচ্ছে না। শেষ পর্যন্ত কো...

২১ সেপ্টে ২০২৬, ০৩:০৭ পিএম · 2 মিনিট
একসঙ্গে আরও ৫ মামলা, রক্ষাকবজ চেয়ে আদালতে হাজির মিলন প্রধান
রাজ্য

একসঙ্গে আরও ৫ মামলা, রক্ষাকবজ চেয়ে আদালতে হাজির মিলন প্রধান

নিউজ ডেস্ক: নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের বিরুদ্ধে আরও পাঁচটি মামলা। একের পর এক মামলার জেরে এবার কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন তিনি। সোমবার সকালে আদালতের দৃষ্টি আকর্ষণ করেন তাঁর আইনজীবী অয়ন ভট্টাচার্য। ...

২১ সেপ্টে ২০২৬, ০২:৫৪ পিএম · 2 মিনিট
অভব্য আচরণ! হুমায়ুনের দলের আরও এক কর্মী গ্রেফতার
রাজ্য

অভব্য আচরণ! হুমায়ুনের দলের আরও এক কর্মী গ্রেফতার

বহরমপুর, নিউজ ডেস্ক: ফের গ্রেফতার হুমায়ুন কবীরের আমজনতা উন্নয়ন পার্টি (AJUP)-র আরও এক কর্মী। জানা গিয়েছে, ধৃতের নাম হায়দার শেখ। শক্তিপুর থানায় হুমায়ুন কবীরের ধর্না চলাকালীন থানার সামনে অভব্য আচরণের অভিযোগে গ্রেফতার করা হ...

২১ সেপ্টে ২০২৬, ১২:৫৯ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.