JAZZBAAT 24 BANGLA
২১ সেপ্টে ২০২৬, ০৬:২৪ পিএম
Breaking
মোনা লিসার পাশে সেলোটেপ দিয়ে ছবি টাঙানোর অপরাধে পর্যটক গ্রেফতার ঝাল ঝাল খেতে মন চাইছে? বাড়িতেই চটজলদি বানান কোরিয়ান পনির পপকর্ন ঠাকুমার টাকা নিয়ে নিজেই কেনাকাটা, মুখে ৫০০ টাকার নোট নিয়ে দোকানে হাজির পোষ্য বেঁচে থেকেও মৃতের তালিকায়,বন্ধ বার্ধক্য ভাতাও, চাঞ্চল্য পাথরপ্রতিমায় তৃণমূলের ৩ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহারে অনুমতি, হাইকোর্টে স্বস্তি মমতা শিবিরের বিগ বস বাংলায় বড় ধাক্কা! ঘর ছাড়লেন সায়ক চক্রবর্তী মুষলধারে বৃষ্টিতে ভয়াবহ বন্যা পরিস্থিতি, চরম তৎপরতায় জলবন্দি ৪০ বাসিন্দাকে উদ্ধার দমকলের বারবার বদলেছে দিন, পরেশরামকে ঘিরে নজর তদন্তকারীদের! মোনা লিসার পাশে সেলোটেপ দিয়ে ছবি টাঙানোর অপরাধে পর্যটক গ্রেফতার ঝাল ঝাল খেতে মন চাইছে? বাড়িতেই চটজলদি বানান কোরিয়ান পনির পপকর্ন ঠাকুমার টাকা নিয়ে নিজেই কেনাকাটা, মুখে ৫০০ টাকার নোট নিয়ে দোকানে হাজির পোষ্য বেঁচে থেকেও মৃতের তালিকায়,বন্ধ বার্ধক্য ভাতাও, চাঞ্চল্য পাথরপ্রতিমায় তৃণমূলের ৩ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহারে অনুমতি, হাইকোর্টে স্বস্তি মমতা শিবিরের বিগ বস বাংলায় বড় ধাক্কা! ঘর ছাড়লেন সায়ক চক্রবর্তী মুষলধারে বৃষ্টিতে ভয়াবহ বন্যা পরিস্থিতি, চরম তৎপরতায় জলবন্দি ৪০ বাসিন্দাকে উদ্ধার দমকলের বারবার বদলেছে দিন, পরেশরামকে ঘিরে নজর তদন্তকারীদের!

ঝাল ঝাল খেতে মন চাইছে? বাড়িতেই চটজলদি বানান কোরিয়ান পনির পপকর্ন

ঝাল ঝাল খেতে মন চাইছে? বাড়িতেই চটজলদি বানান কোরিয়ান পনির পপকর্ন
কোরিয়ান পনির পপকর্ন ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

নিউজ ডেস্ক: সারাদিন অতিরিক্ত কাজের চাপ। কিন্তু বিকেল হতেই মন একটু খাই খাই করে। গরম চা-এর সঙ্গে মুচমুচে চপ-সিঙাড়া খেতেই ইচ্ছে হয় বেশি। তাই হালকা কিছু খাওয়ার ইচ্ছে হলে পনিরের এই নতুন পদটি একবার বানিয়ে দেখতে পারেন। পনিরের সঙ্গে ঝালঝালে কোরিয়ান স্বাদ, বাইরে মুচমুচে আবরণ—সব মিলিয়ে তৈরি হবে ‘কোরিয়ান পনির পপকর্ন’। বিশেষ করে যাঁরা খুব বেশি তেলে ভাজা খাবার এড়িয়ে চলেন, তাঁদের জন্য এয়ার ফ্রায়ারে তৈরি এই রেসিপি বেশ সহজ একটি বিকল্প হতে পারে।

প্রথমেই পনির ছোট ছোট টুকরো করে নিতে হবে। প্রায় ১৩০ গ্রাম পনিরের সঙ্গে নুন, গোলমরিচ, সয়া সস, আদা-রসুন বাটা এবং সামান্য ময়দা দিয়ে ভালো করে মিশিয়ে রাখুন। কয়েক মিনিট রেখে দিলে মশলার স্বাদ পনিরের মধ্যে ঢুকে যাবে। এবার তৈরি করতে হবে বাইরের ক্রিসপি স্তর। ময়দা ও জল মিশিয়ে খুব পাতলা নয়, আবার বেশি ঘনও নয়—এমন একটি ব্যাটার তৈরি করুন। অন্য একটি পাত্রে কর্নফ্লেক্স গুঁড়ো করে রাখুন। মশলা মাখানো পনিরের টুকরোগুলি প্রথমে ব্যাটারে ডুবিয়ে নিয়ে কর্নফ্লেক্সের গুঁড়োয় মুড়ে ফেলুন। এতে পনিরের গায়ে সুন্দর একটি মুচমুচে আস্তরণ তৈরি হবে।

এরপর এয়ার ফ্রায়ারের ঝুড়িতে পনিরের টুকরোগুলি আলাদা করে সাজিয়ে দিন। সামান্য তেল স্প্রে করে ২০০ ডিগ্রি সেলসিয়াসে ৫ থেকে ৭ মিনিট রান্না করলেই হবে। মাঝখানে একবার পনিরের টুকরোগুলি উল্টে দিলে দু’দিকই ভালোভাবে ক্রিসপি হবে। তারপর তৈরি করতে হবে কোরিয়ান স্বাদের সস। গোচুজাং পেস্টের সঙ্গে চিলি অয়েল, সামান্য মধু, লেবুর রস এবং কুচি করা স্প্রিং অনিয়ন মিশিয়ে নিন।

এরপর এয়ার ফ্রায়ার থেকে গরম পনির বের করে সরাসরি ওই সসের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি কোরিয়ান পনির পপকর্ন। পরিবেশনের সময় উপর থেকে কিছু তিল এবং স্প্রিং অনিয়ন ছড়িয়ে দিতে পারেন। তাহলে দেখতে অনেকটা রেঁস্তোরা স্টাইল লাগবে। বিকেলের স্ন্যাকস হিসেবে তো বটেই, ভাত বা সবজির সঙ্গেও এই পদ খাওয়া যায়। ঝাল ও ক্রিসপি খাবার পছন্দ করলে বাড়িতে সহজেই এই রেসিপিটি ট্রাই করা যেতে পারে।

নিরামিষভোজীদের মধ্যে পনির অন্যতম জনপ্রিয় খাবার। পনির নিয়ে রকমারি সুস্বাদু পদ বানানো যায়। পনির স্বাদের পাশাপাশি স্বাস্থ্যের জন্য খুবই ভালো। এতে প্রোটিন, ক্যালসিয়াম ও ফ্যাট থাকে প্রচুর পরিমাণে। তবে নিরামিষ একঘেয়ে আলু পনিরের তরকারি খেয়ে অরুচি ধরে গেলে বদলে ফেলুন স্বাদ।

18 Views 0 Likes 0 Comments

Related News

ঔপনিবেশিক ভারত ও ঠগী আতঙ্ক: বাস্তব অপরাধ নাকি ব্রিটিশ প্রশাসনিক কৌশল?
রকমারি

ঔপনিবেশিক ভারত ও ঠগী আতঙ্ক: বাস্তব অপরাধ নাকি ব্রিটিশ প্রশাসনিক কৌশল?

সৌগত ভট্টাচার্য: উনিশ শতকের ভারতে দূরপাল্লার পথিকদের সাথে মিশে গিয়ে ছদ্মবেশে গলায় ফাঁস লাগিয়ে হত্যার পর সর্বস্ব লুটে নেওয়ার ঘটনা ব্রিটিশ নথিতে ‘ঠগী’ নামে পরিচিত লাভ করে। ব্রিটিশ প্রশাসনের দাবি অনুযায়ী, এরা কেবল সাধারণ অপ...

১৮ সেপ্টে ২০২৬, ০৬:০৮ পিএম · 2 মিনিট
হাতির পেটের নীচে তাস-আড্ডা, মুহূর্তেই ভাইরাল ভিডিয়ো
রকমারি

হাতির পেটের নীচে তাস-আড্ডা, মুহূর্তেই ভাইরাল ভিডিয়ো

নিউজ ডেস্ক: আজ দেবশিল্পী বিশ্বকর্মার পুজো। আর তার বাহন হল হাতি। আর এই বাহনের নিচেই যদি কিছু মানুষ বসে তাদের অবসর সময় যাপন করেন- তাহলে কেমন হয়? ঠিক এমনটাই ঘটেছে। একটি ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছে একটি হাতির পেটের নিচে ...

১৮ সেপ্টে ২০২৬, ০৪:৫১ পিএম · 2 মিনিট
সোনা-রুপোয় হাত দেওয়া দায়! চিন্তা নেই, 'টক অফ দ্য টাউন' হয়ে উঠুন হ্যান্ডমেড গয়নায়
রকমারি

সোনা-রুপোয় হাত দেওয়া দায়! চিন্তা নেই, 'টক অফ দ্য টাউন' হয়ে উঠুন হ্যান্ডমেড গয়নায়

নিউজ ডেস্ক: পুজো মানে জাঁকজমক উৎসবের মেজাজ। পুজো মানেই নতুন সাজ-পোশাকের মোড়কে নিজেকে নতুন সাজে মেলে ধরার উৎসব। দুর্গাপুজো মানে আট থেকে আশির খুশির জোয়ার। মণ্ডপে মণ্ডপে তোড়জোড় শুরু। কেনাকাটা থেকে শরীরচর্চায় ব্যস্ত মানু...

১৬ সেপ্টে ২০২৬, ০১:৫৭ পিএম · 2 মিনিট
ফ্রান্স থেকে গোয়া হয়ে ভারত, মন জয় করেছে মটন ভিন্দালু
রকমারি

ফ্রান্স থেকে গোয়া হয়ে ভারত, মন জয় করেছে মটন ভিন্দালু

নিউজ ডেস্ক: ভিন্দালু- আদতে এটি একটি ফরাসি পদ। খাবারটির উৎপত্তি পঞ্চদশ থেকে ষোড়শ শতাব্দীতে। সেই সময় পর্তুগিজ অভিযাত্রীরা কার্নে দে ভিনহা দ'আলহোস  বা মদ/ভিনেগার ও রসুনে ম্যারিনেট করা মাংস'র রেসিপি নিয়ে ভারতে পদার্প...

১৫ সেপ্টে ২০২৬, ০৫:১৬ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.