JAZZBAAT 24 BANGLA
২৬ সেপ্টে ২০২৬, ১২:৩৬ এএম
Breaking
ভারতের আসার আগেই টিম ইন্ডিয়াকে নিয়ে বড় কথা ব্রাজিল কোচ আন্সেলোত্তির, পাত্তা দিতে নারাজ খাল... শেয়ার বাজারে বড় ধসের আগে কি বাজছে ঘণ্টা? তেল, বন্ড, AI—একসঙ্গে ঘনাচ্ছে মন্দার মেঘ বিশ্বকাপ খেলা দলের বিরুদ্ধে অবিশ্বাস্য দাপট ভারতের, পানামার সঙ্গে ১-১ ড্র করল খালিদ জামিলে... শিল্পের জমি জট কাটাতে নতুন নীতি! শিল্পপ্রকল্পে ৬০ হাজার কোটি বিনিয়োগ পুজোর পরেই পুরভোটের দামামা! নভেম্বরের শেষে কলকাতা-হাওড়া-সহ ৭ পুরসভায় ভোটের প্রস্তুতি এশিয়ান গেমসের ষষ্ঠ দিনে ভারতের পদক-ঝড়, উপরি পাওনা জোড়া ইতিহাস দল বদলেছেন দেশের মোট ১১১ সাংসদ-বিধায়ক, বাংলাকে নিয়েও সমীক্ষায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য মহিলা মোর্চার দায়িত্বে অভিনেত্রী অঞ্জনা, বিজেপির সাংগঠনিক কমিটিতে একাধিক পরিবর্তন ভারতের আসার আগেই টিম ইন্ডিয়াকে নিয়ে বড় কথা ব্রাজিল কোচ আন্সেলোত্তির, পাত্তা দিতে নারাজ খাল... শেয়ার বাজারে বড় ধসের আগে কি বাজছে ঘণ্টা? তেল, বন্ড, AI—একসঙ্গে ঘনাচ্ছে মন্দার মেঘ বিশ্বকাপ খেলা দলের বিরুদ্ধে অবিশ্বাস্য দাপট ভারতের, পানামার সঙ্গে ১-১ ড্র করল খালিদ জামিলে... শিল্পের জমি জট কাটাতে নতুন নীতি! শিল্পপ্রকল্পে ৬০ হাজার কোটি বিনিয়োগ পুজোর পরেই পুরভোটের দামামা! নভেম্বরের শেষে কলকাতা-হাওড়া-সহ ৭ পুরসভায় ভোটের প্রস্তুতি এশিয়ান গেমসের ষষ্ঠ দিনে ভারতের পদক-ঝড়, উপরি পাওনা জোড়া ইতিহাস দল বদলেছেন দেশের মোট ১১১ সাংসদ-বিধায়ক, বাংলাকে নিয়েও সমীক্ষায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য মহিলা মোর্চার দায়িত্বে অভিনেত্রী অঞ্জনা, বিজেপির সাংগঠনিক কমিটিতে একাধিক পরিবর্তন

ঝাড়খণ্ডে ঘেরাও বিধানসভা, অ্যাম্বুল্যান্সে করে প্রবেশ দেবেন্দ্রনাথের

ঝাড়খণ্ডে ঘেরাও বিধানসভা, অ্যাম্বুল্যান্সে করে প্রবেশ দেবেন্দ্রনাথের

একে সমাপতন বলা যায় কী? আজ ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেনের জন্মদিন। আর আজই ছিল ঝাড়খণ্ডে আন্দোলনরত ছাত্রদের বিধানসভা ঘেরাও কর্মসূচি।সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষায় দুর্নীতি এবং নিয়োগ প্রক্রিয়ায় অস্বচ্ছতার-অভিযোগ তুলে 'ঝাড়খণ্ড লোকতান্ত্রিক ক্রান্তিকারী মোর্চা' বা 'JLKM' র নেতা দেবেন্দ্রনাথ মাহাতো 'বিধানসভা ঘেরাও' অভিযানে যোগ দিয়েছেন। 

সবথেকে চোখে পড়ার মত ব্যাপার তিনি এই 'ঘেরাও কর্মসূচি'তে যোগ দেন অ্যাম্বুল্যান্সে চেপে! খোলা গলায় তার সাফ ঘোষনা-'ছাত্রদের দাবি সরকারকে শুনতেই হবে।'সাধারণ মানুষের কাছে দেবেন্দ্রনাথ মাহাতো-র আবেদন 'আমি কোনও ভগবান বা মসিহা নই, আমি একজন সাধারণ মানুষ। আমার ব্যক্তিগত জীবনে কোনও পরিবর্তন আসবে না। কিন্তু অনশনের চেয়েও বেশি কষ্ট দিচ্ছে এই কাঁটাতারের বেড়া। ছাত্ররা তিন-তিনটে ব্যারিকেড টপকে এসেছে। সরকার কেন ছাত্রদের দাবি না মেনে রাজ্যে অরাজকতা চাইছে?' 

ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবু সোরেনের ছবি সামনে রেখে এই ছাত্রনেতার বক্তব্য 'অনশনে থাকলেও এই কাঁটাতারের বেড়া আমাদের আটকাতে পারবে না। আমি অ্যাম্বুলেন্সে করে এখানে এসেছি। সরকারকে আমাদের কথা শুনতেই হবে।'পরীক্ষায় দুর্নীতির অভিযোগে বিধানসভা ঘেরাও করার লক্ষ্যে রাঁচিতে প্রচুর ছাত্রছাত্রী জড়ো হয়। কড়া নিরাপত্তা তথা ব্যারিকেডের মধ্যে দিয়েই ছাত্র-ছাত্রী মানবশৃঙ্খল তৈরি করে বিধানসভার দিকে এগিয়ে যেতে থাকে। এক বিক্ষোভকারী সংবাদমাধ্যমকে জানান, 'আমরা আজ থামব না। আমাদের প্রথম দাবি JSSC-CGLপরীক্ষা বাতিল করতে হবে এবং দ্বিতীয়ত, সিবিআই তদন্ত করতে হবে।' আরেক বিক্ষোভকারী বলেছেন, 'ব্যারিকেড খুললে আমরা এগোব, তার আগে পর্যন্ত আমরা এখানেই বসে থাকব।'

ঝাড়খণ্ড সরকারের সমালোচনায় এক প্রতিবাদীর বক্তব্য, 'ঝাড়খণ্ড খনিজ সম্পদে ভরপুর একটি রাজ্য। গোটা দেশ ও বিশ্ব ঝাড়খণ্ডের খনিজ ব্যবহার করছে, আর এখানকার ছাত্রছাত্রীরা সরকারের নীতির কারণে অন্ধকারে ডুবে আছে। আজ আমরা শান্তিপূর্ণভাবে তার জবাব চাই।' বিক্ষোভকারীরা অভিযোগ করতে থাকেন 'মিছিলে যোগ দিতে আসা অনেককে নিরাপত্তা কর্মীরা গাড়িসহ আটকে দিচ্ছে।' 

মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের কাছে আবেদন জানিয়ে ছাত্রনেতা দেবেন্দ্রনাথ মাহাতো বলেন 'আজ মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের জন্মদিন। উনি এমন কোনও পদক্ষেপ যেন না নেন, যাতে দিল্লির যন্তর মন্তরের মতো দুর্ভাগ্যজনক ঘটনা এখানেও ঘটে। এমন কিছু করবেন না যাতে কারও রক্ত ঝরে বা কেউ আহত হয় এবং ভিড় আরও উত্তেজিত হয়ে ওঠে। গ্রেফতারি একটি আইনি প্রক্রিয়া, কিন্তু রক্তপাত যেন না হয়। সরকার যদি দাবি না মানে, তবে গণতন্ত্রের হত্যাকারী হিসেবেই ইতিহাসে তাদের মনে রাখা হবে। আমি অনশন ভাঙব না।' 

অন্যদিকে ঝাড়খণ্ডের মন্ত্রী ইরফান আনসারির বক্তব্য 'সরকার যুবকদের পাশেই আছে।' বিজেপির বিরুদ্ধে তার সংযোজন 'বিজেপি যুবকদের পথভ্রষ্ট করতে ওস্তাদ। আমরা যুবকদের সঙ্গে আছি, সরকার আপনাদের সঙ্গে আছে। আমরা আলোচনা করছি এবং একটি সমাধান খুঁজে বের করব। আপনারা শান্তি বজায় রাখুন।'

29 Views 0 Likes 0 Comments

Related News

ঝড়-বৃষ্টিতেও নিভল না পুরীর মহাদ্বীপ, নীলচক্রে জ্বলল অটুট শিখা
দেশ

ঝড়-বৃষ্টিতেও নিভল না পুরীর মহাদ্বীপ, নীলচক্রে জ্বলল অটুট শিখা

রাজপথ ছাপিয়ে জল বইছে, আর সিংহদ্বারের সামনে ভেজা পোশাকে দাঁড়িয়ে থাকা শত শত মানুষের চোখ নিবদ্ধ মন্দিরের একেবারে শীর্ষদেশে। এত জল, এত হাওয়ার দাপট তবুও শ্রীমন্দিরের চূড়ায় ধিকিধিকি নয়, রীতিমতো পূর্ণ তেজে প্রজ্জ্বলিত একাদশীর মহাদ্বীপ।

২৫ সেপ্টে ২০২৬, ০৬:৫৪ পিএম · 2 মিনিট
হাসপাতালের টিকিটের অপেক্ষায় ফুটপাতেই রাত কাটাচ্ছেন রোগী ও পরিজনরা
দেশ

হাসপাতালের টিকিটের অপেক্ষায় ফুটপাতেই রাত কাটাচ্ছেন রোগী ও পরিজনরা

সকালের টিকিট পাওয়ার আশায় আগের রাত থেকেই ফুটপাতে ঠাঁই নিচ্ছেন শত শত রোগী ও তাদের আত্মীয় স্বজনরা। ফুটপাতের ওপর প্রায় ৫০০ মিটার দীর্ঘ এলাকাজুড়ে মানুষের এই সারি চলে গেছে। চার-চারটি সমান্তরাল লাইনে কেউ প্লাস্টিক পেতে বসে আছেন, কেউবা ক্লান্ত শরীরটা রাস্তার ডিভাইডারে এলিয়ে দিয়ে ভোরের অপেক্ষা করছেন।

২৫ সেপ্টে ২০২৬, ০৬:০০ পিএম · 2 মিনিট
নন্দনকাননে বিরল হরিণের বংশবৃদ্ধিতে সাফল্য, জন্ম নিল বিরল ব্রো-অ্যান্টলার্ড হরিণছানা
দেশ

নন্দনকাননে বিরল হরিণের বংশবৃদ্ধিতে সাফল্য, জন্ম নিল বিরল ব্রো-অ্যান্টলার্ড হরিণছান...

প্রকৃতির অন্যতম বিরল এবং নান্দনিক সৃষ্টি এই ব্রো-অ্যান্টলার্ড হরিণ। প্রকৃতির স্বাভাবিক আবাসে যাদের টিকে থাকার লড়াই ক্রমশ কঠিন হয়ে উঠছে, তাদের বংশধারা বজায় রাখতে কাজ করছে মানুষের তৈরি নিয়ন্ত্রিত এবং সুরক্ষিত পরিবেশ যাকে বলা হয় ‘এক্স-সিটু কনজারভেশন’ বা মূল বাসস্থানের বাইরে সংরক্ষণ প্রচেষ্টা।

২৫ সেপ্টে ২০২৬, ০৩:৫৩ পিএম · 2 মিনিট
এক বাইকে পাঁচ জন, ভাইরাল ভিডিও ঘিরে ক্ষোভ
দেশ

এক বাইকে পাঁচ জন, ভাইরাল ভিডিও ঘিরে ক্ষোভ

ক্যামেরার সামনে আবার কায়দা করে গতি বাড়িয়ে দিচ্ছিল যুবকের দল। নিরাপত্তা নিয়ে কোনো চিন্তা বা বিপদের ভয়ডর নেই তাদের মধ্যে।

২৫ সেপ্টে ২০২৬, ০২:২৩ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.