JAZZBAAT 24 BANGLA
২৬ সেপ্টে ২০২৬, ১২:৪১ এএম
Breaking
ভারতের আসার আগেই টিম ইন্ডিয়াকে নিয়ে বড় কথা ব্রাজিল কোচ আন্সেলোত্তির, পাত্তা দিতে নারাজ খাল... শেয়ার বাজারে বড় ধসের আগে কি বাজছে ঘণ্টা? তেল, বন্ড, AI—একসঙ্গে ঘনাচ্ছে মন্দার মেঘ বিশ্বকাপ খেলা দলের বিরুদ্ধে অবিশ্বাস্য দাপট ভারতের, পানামার সঙ্গে ১-১ ড্র করল খালিদ জামিলে... শিল্পের জমি জট কাটাতে নতুন নীতি! শিল্পপ্রকল্পে ৬০ হাজার কোটি বিনিয়োগ পুজোর পরেই পুরভোটের দামামা! নভেম্বরের শেষে কলকাতা-হাওড়া-সহ ৭ পুরসভায় ভোটের প্রস্তুতি এশিয়ান গেমসের ষষ্ঠ দিনে ভারতের পদক-ঝড়, উপরি পাওনা জোড়া ইতিহাস দল বদলেছেন দেশের মোট ১১১ সাংসদ-বিধায়ক, বাংলাকে নিয়েও সমীক্ষায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য মহিলা মোর্চার দায়িত্বে অভিনেত্রী অঞ্জনা, বিজেপির সাংগঠনিক কমিটিতে একাধিক পরিবর্তন ভারতের আসার আগেই টিম ইন্ডিয়াকে নিয়ে বড় কথা ব্রাজিল কোচ আন্সেলোত্তির, পাত্তা দিতে নারাজ খাল... শেয়ার বাজারে বড় ধসের আগে কি বাজছে ঘণ্টা? তেল, বন্ড, AI—একসঙ্গে ঘনাচ্ছে মন্দার মেঘ বিশ্বকাপ খেলা দলের বিরুদ্ধে অবিশ্বাস্য দাপট ভারতের, পানামার সঙ্গে ১-১ ড্র করল খালিদ জামিলে... শিল্পের জমি জট কাটাতে নতুন নীতি! শিল্পপ্রকল্পে ৬০ হাজার কোটি বিনিয়োগ পুজোর পরেই পুরভোটের দামামা! নভেম্বরের শেষে কলকাতা-হাওড়া-সহ ৭ পুরসভায় ভোটের প্রস্তুতি এশিয়ান গেমসের ষষ্ঠ দিনে ভারতের পদক-ঝড়, উপরি পাওনা জোড়া ইতিহাস দল বদলেছেন দেশের মোট ১১১ সাংসদ-বিধায়ক, বাংলাকে নিয়েও সমীক্ষায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য মহিলা মোর্চার দায়িত্বে অভিনেত্রী অঞ্জনা, বিজেপির সাংগঠনিক কমিটিতে একাধিক পরিবর্তন

আন্দোলনের ১৭তম দিনে বিধানসভা অভিযান, দাবি না মেটা পর্যন্ত অনড় পড়ুয়ারা

আন্দোলনের ১৭তম দিনে বিধানসভা অভিযান, দাবি না মেটা পর্যন্ত অনড় পড়ুয়ারা

রাঁচিতে বিধানসভা অভিযানের প্রস্তুতি ঘিরে ফের সরগরম ঝাড়খণ্ড। সোমবার আন্দোলনের ১৭তম দিনে জেপিএসসি-জেএসএসসি-র পরীক্ষার্থীদের পাশাপাশি বহু পড়ুয়া জড়ো হয়েছেন জয়পাল সিং মুন্ডা স্টেডিয়ামে। সেখান থেকেই বিধানসভা অভিমুখে মিছিল করার কথা আন্দোলনকারীদের। জেপিএসসি পরীক্ষায় ব্যাপক দুর্নীতির অভিযোগ এবং বিভিন্ন দাবিদাওয়া ঘিরে দীর্ঘদিন ধরেই ক্ষোভে ফুঁসছেন চাকরিপ্রার্থীরা।

এ দিন আরও সংগঠিত চেহারা নিয়েছে সেই ক্ষোভ। বিধানসভা অভিযানের ডাক ঘিরে সকাল থেকে ক্রমেই বাড়তে থাকে শিক্ষার্থীদের জমায়েত। পাশাপাশি এর মধ্যেই দেখা গেল একটি অন্যরকম ছবিও। এ দিন ফুল হাতে নিয়ে আন্দোলনে শামিল হয়েছেন একাধিক। জনৈক আন্দোলনকারীর কথায়, "ভারত পৃথিবীর মধ্যে সবথেকে বড় গণতন্ত্র। আর এই গণতন্ত্র আমাদের অধিকার দেয়, যা আমাদের ভালোবাসতে শেখায়। কিন্তু বর্তমানে রাজ্য সরকারের কার্যকলাপে সেই গণতন্ত্র বিপন্ন। তাই ফুল দিয়ে আমরা এটাই বার্তা চাই যে, সরকারকে আমরাও ভালোবাসি। সুতরাং, আমাদের দাবিদাওয়া দ্রুত মেটানোর ব্যবস্থা করা হোক।"

১৪ তম জেপিএসসি বাতিলের দাবিতে রাঁচির স্টেডিয়ামে দুই সপ্তাহেরও বেশি সময় ধরে চলেছে ছাত্রছাত্রীদের আন্দোলন। পাশাপাশি আমরণ অনশনেও বসেছেন বেশ কয়েকজন। এই পরিস্থিতিতে রবিবার রাঁচির স্টেডিয়ামে গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে দেখা করেছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সঞ্জয় শেঠ এবং ঝাড়খণ্ড বিজেপির সভাপতি আদিত্য সাহু। হেমন্ত সোরেন সরকারকে হুঁশিয়ারি দেওয়ার পাশাপাশি রাহুল গান্ধীর বিরুদ্ধেও দ্বিচারিতার অভিযোগ এনেছিলেন তাঁরা।

এর পরই সোমবার রাজ্য বিধানসভা অভিযানের ডাকে সাড়া দিয়ে জয়পাল সিং মুন্ডা স্টেডিয়ামে জড়ো হয়েছেন অগুন্তি পড়ুয়া। তাঁদের মধ্যে কেউ কেউ ফুল হাতে আন্দোলনে শামিল হলেও, নিজেদের অবস্থান থেকে একবিন্দু সরছেন না তাঁরা। শিক্ষার্থীদের স্পষ্ট দাবি, সরকারের তরফে কোনও আশ্বাস না পাওয়া পর্যন্ত এই আন্দোলন ভাঙবেন না তারা। সেই পরিপ্রেক্ষিতেই বিধানসভা অভিযানের ডাক দেওয়া হয়েছে এ দিন।

46 Views 0 Likes 0 Comments

Related News

ঝড়-বৃষ্টিতেও নিভল না পুরীর মহাদ্বীপ, নীলচক্রে জ্বলল অটুট শিখা
দেশ

ঝড়-বৃষ্টিতেও নিভল না পুরীর মহাদ্বীপ, নীলচক্রে জ্বলল অটুট শিখা

রাজপথ ছাপিয়ে জল বইছে, আর সিংহদ্বারের সামনে ভেজা পোশাকে দাঁড়িয়ে থাকা শত শত মানুষের চোখ নিবদ্ধ মন্দিরের একেবারে শীর্ষদেশে। এত জল, এত হাওয়ার দাপট তবুও শ্রীমন্দিরের চূড়ায় ধিকিধিকি নয়, রীতিমতো পূর্ণ তেজে প্রজ্জ্বলিত একাদশীর মহাদ্বীপ।

২৫ সেপ্টে ২০২৬, ০৬:৫৪ পিএম · 2 মিনিট
হাসপাতালের টিকিটের অপেক্ষায় ফুটপাতেই রাত কাটাচ্ছেন রোগী ও পরিজনরা
দেশ

হাসপাতালের টিকিটের অপেক্ষায় ফুটপাতেই রাত কাটাচ্ছেন রোগী ও পরিজনরা

সকালের টিকিট পাওয়ার আশায় আগের রাত থেকেই ফুটপাতে ঠাঁই নিচ্ছেন শত শত রোগী ও তাদের আত্মীয় স্বজনরা। ফুটপাতের ওপর প্রায় ৫০০ মিটার দীর্ঘ এলাকাজুড়ে মানুষের এই সারি চলে গেছে। চার-চারটি সমান্তরাল লাইনে কেউ প্লাস্টিক পেতে বসে আছেন, কেউবা ক্লান্ত শরীরটা রাস্তার ডিভাইডারে এলিয়ে দিয়ে ভোরের অপেক্ষা করছেন।

২৫ সেপ্টে ২০২৬, ০৬:০০ পিএম · 2 মিনিট
নন্দনকাননে বিরল হরিণের বংশবৃদ্ধিতে সাফল্য, জন্ম নিল বিরল ব্রো-অ্যান্টলার্ড হরিণছানা
দেশ

নন্দনকাননে বিরল হরিণের বংশবৃদ্ধিতে সাফল্য, জন্ম নিল বিরল ব্রো-অ্যান্টলার্ড হরিণছান...

প্রকৃতির অন্যতম বিরল এবং নান্দনিক সৃষ্টি এই ব্রো-অ্যান্টলার্ড হরিণ। প্রকৃতির স্বাভাবিক আবাসে যাদের টিকে থাকার লড়াই ক্রমশ কঠিন হয়ে উঠছে, তাদের বংশধারা বজায় রাখতে কাজ করছে মানুষের তৈরি নিয়ন্ত্রিত এবং সুরক্ষিত পরিবেশ যাকে বলা হয় ‘এক্স-সিটু কনজারভেশন’ বা মূল বাসস্থানের বাইরে সংরক্ষণ প্রচেষ্টা।

২৫ সেপ্টে ২০২৬, ০৩:৫৩ পিএম · 2 মিনিট
এক বাইকে পাঁচ জন, ভাইরাল ভিডিও ঘিরে ক্ষোভ
দেশ

এক বাইকে পাঁচ জন, ভাইরাল ভিডিও ঘিরে ক্ষোভ

ক্যামেরার সামনে আবার কায়দা করে গতি বাড়িয়ে দিচ্ছিল যুবকের দল। নিরাপত্তা নিয়ে কোনো চিন্তা বা বিপদের ভয়ডর নেই তাদের মধ্যে।

২৫ সেপ্টে ২০২৬, ০২:২৩ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.