JAZZBAAT 24 BANGLA
০৮ সেপ্টে ২০২৬, ০১:১৯ পিএম
Breaking
টেনিস কোর্ট নয়, পেজের লড়াই এ বার নির্বাচনের ময়দানে এলাকা দখল ঘিরে অশান্তি, ধারালো অস্ত্রের কোপে জখম ২ সিপিআইএম কর্মী সিনেমার পর প্রসাদ বিতরণ, বড় সাফল্য 'হনুমান অংশ' সিনেমার বাবা-মা মারা গেলেও মিলবে পেনশন! ডিভোর্সি মেয়েদের নিয়ে হাইকোর্টের বড় বার্তা ৩ মিনিটে ৩ গোল! কোরিয়াকে ৭-৩ উড়িয়ে দিলেন আনমোলরা সত্য নিকেতনে একের পর এক ‘মরণফাঁদ’! ধসের দু’দিনেই পাশের বাড়ি ভাঙার নির্দেশ পাহাড়ে প্রথম প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রীর আসতে চলেছে স্যামসাং গ্যালাক্সি এস ২৭, জল্পনা ফিচার নিয়ে বয়স ভাঁড়ানোর মাশুল দিতে হল রোহিতকে, দু’বছরের নির্বাসন ঘোষণা বিসিসিআইয়ের মহিলা কর্মীদের সরে দাঁড়ানোর নির্দেশ! বন্ধ করে দেওয়া হল আইফেল টাওয়ার বাবাজির নিরামিষ ফতোয়া বনাম বাঙালির নবমীর পাঁঠা শব্দ কমাতে বলে প্রাণ গেল সঙ্গীতশিল্পীর! দিল্লিতে গ্রেফতার ৭ টেনিস কোর্ট নয়, পেজের লড়াই এ বার নির্বাচনের ময়দানে এলাকা দখল ঘিরে অশান্তি, ধারালো অস্ত্রের কোপে জখম ২ সিপিআইএম কর্মী সিনেমার পর প্রসাদ বিতরণ, বড় সাফল্য 'হনুমান অংশ' সিনেমার বাবা-মা মারা গেলেও মিলবে পেনশন! ডিভোর্সি মেয়েদের নিয়ে হাইকোর্টের বড় বার্তা ৩ মিনিটে ৩ গোল! কোরিয়াকে ৭-৩ উড়িয়ে দিলেন আনমোলরা সত্য নিকেতনে একের পর এক ‘মরণফাঁদ’! ধসের দু’দিনেই পাশের বাড়ি ভাঙার নির্দেশ পাহাড়ে প্রথম প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রীর আসতে চলেছে স্যামসাং গ্যালাক্সি এস ২৭, জল্পনা ফিচার নিয়ে বয়স ভাঁড়ানোর মাশুল দিতে হল রোহিতকে, দু’বছরের নির্বাসন ঘোষণা বিসিসিআইয়ের মহিলা কর্মীদের সরে দাঁড়ানোর নির্দেশ! বন্ধ করে দেওয়া হল আইফেল টাওয়ার বাবাজির নিরামিষ ফতোয়া বনাম বাঙালির নবমীর পাঁঠা শব্দ কমাতে বলে প্রাণ গেল সঙ্গীতশিল্পীর! দিল্লিতে গ্রেফতার ৭

৩ মিনিটে ৩ গোল! কোরিয়াকে ৭-৩ উড়িয়ে দিলেন আনমোলরা

৩ মিনিটে ৩ গোল! কোরিয়াকে ৭-৩ উড়িয়ে দিলেন আনমোলরা

স্পোর্টস ডেস্ক: মাঝের তিনটি কোয়ার্টারে হাড্ডাহাড্ডি লড়াই। কিন্তু শেষ ১৫ মিনিটে যেন এক অন্য ভারত! দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে গোলের বন্যা বইয়ে দিয়ে এশিয়া কাপের পুল পর্বে ৭-৩ ব্যবধানে জিতে নিল ভারতের জুনিয়র পুরুষ হকি দল। এই জয়ের ফলে ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে সেমিফাইনালের দোরগোড়ায় পৌঁছে গেল গতবারের চ্যাম্পিয়নরা। এ বার বুধবার শেষ পুল ম্যাচে চিনা তাইপের বিরুদ্ধে জিতলেই শেষ চারে জায়গা নিশ্চিত করে ফেলবে ভারত।

ম্যাচের শুরু থেকেই দুই দলের মধ্যে ছিল টানটান লড়াই। পঞ্চম মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে ভারতকে এগিয়ে দেন অধিনায়ক আনমোল এক্কা। পরের মিনিটেই পাল্টা গোল করে সমতা ফেরায় দক্ষিণ কোরিয়া। দ্বিতীয় কোয়ার্টারেও একই ছবি। ১৮ মিনিটে ফিল্ড গোল করে লোভেনুর সিং ভারতকে ফের এগিয়ে দেন। কিন্তু এক মিনিটের মধ্যেই হিয়োগুক ইউ পেনাল্টি কর্নার থেকে গোল করে আবার ২-২ করেন। তবে বিরতিতে এগিয়ে ছিল ভারতই। ২০ মিনিটে অজিত যাদবের গোলে ৩-২ ব্যবধানে লিড নেয় ভারত।

তৃতীয় কোয়ার্টারেও কোরিয়ার প্রতিরোধ ভাঙতে পারেনি ভারত। ৩৬ মিনিটে হিয়োগুক ইউ নিজের দ্বিতীয় গোল করে ফের ম্যাচে সমতা ফেরান। তবে ৪২ মিনিটে প্রভদীপ সিংয়ের গোলে আবার এগিয়ে যায় ভারত। আর শেষ কোয়ার্টারেই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন ভারতীয় তরুণরা। মাত্র তিন মিনিটের ঝড়ে তিন গোল! ৫৫ মিনিটে গুরসেওয়াক সিং ব্যবধান বাড়ান। তার এক মিনিট পরেই পেনাল্টি কর্নার থেকে আনমোলের দ্বিতীয় গোল। ভারত তখন ৬-৩ এগিয়ে। ৫৮ মিনিটে আরিয়ান জেস গোল করে শেষ পেরেকটি পুঁতে দেন কোরিয়ার কফিনে।

এই ম্যাচে ফের কার্যত ভারতের গোলমেশিন হয়ে উঠলেন অধিনায়ক আনমোল। জোড়া গোল করে চলতি জুনিয়র এশিয়া কাপে তাঁর গোলসংখ্যা দাঁড়াল ৮। অন্যদিকে ৩ ম্যাচে ভারতের সংগ্রহ ৭ পয়েন্ট। দুটি জয় এবং একটি ড্র। অন্য দিকে, দক্ষিণ কোরিয়ার পয়েন্ট ছয়। তাদের শেষ ম্যাচ জাপানের বিরুদ্ধে। ফলে সেমিফাইনালের লড়াই এখনও খোলা। তবে ভারতের সামনে সমীকরণ অনেকটাই সহজ। বুধবার চিনা তাইপেকে হারালেই শেষ চার নিশ্চিত। প্রথম তিন কোয়ার্টারে সমানে সমানে লড়াইয়ের পর শেষ ১৫ মিনিটে যেভাবে ভারত ম্যাচ নিজেদের দখলে নিয়েছে, তাতে শিরোপা ধরে রাখার দৌড়ে আত্মবিশ্বাস আরও বাড়ল অনমোলদের।

8 Views 0 Likes 0 Comments

Related News

টেনিস কোর্ট নয়, পেজের লড়াই এ বার নির্বাচনের ময়দানে
ময়দান

টেনিস কোর্ট নয়, পেজের লড়াই এ বার নির্বাচনের ময়দানে

স্পোর্টস ডেস্ক: টেনিস কোর্টে ভারতের অন্যতম বড় মুখ ছিলেন তিনি। এ বার দেশের টেনিস প্রশাসনের শীর্ষ পদে বসার দৌড়ে নামতে চলেছেন লিয়েন্ডার পেজ। সর্বভারতীয় টেনিস সংস্থা (AITA)-এর সভাপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান...

০৮ সেপ্টে ২০২৬, ০১:১৭ পিএম · 2 মিনিট
বয়স ভাঁড়ানোর মাশুল দিতে হল রোহিতকে, দু’বছরের নির্বাসন ঘোষণা বিসিসিআইয়ের
ময়দান

বয়স ভাঁড়ানোর মাশুল দিতে হল রোহিতকে, দু’বছরের নির্বাসন ঘোষণা বিসিসিআইয়ের

স্পোর্টস ডেস্ক: বয়স নিয়ে প্রতারণা একেবারেই বরদাস্ত করে না ভারতীয় ক্রিকেট বোর্ড। এ ব্যাপারে বিসিসিআইয়ের নীতি হল জিরো টলারেন্স। সে কারণেই অনূর্ধ্ব-১৯ ক্রিকেটে বয়স ভাঁড়ানোর অভিযোগে এ বার বাংলার লেগ-স্পিনার রোহিত য...

০৮ সেপ্টে ২০২৬, ১১:৫৮ এএম · 2 মিনিট
সিনিয়র দল নামিয়েও ডুরান্ডের বদলা নিতে ব্যর্থ মোহনবাগান, বারাসাতে ড্র ডার্বি
ময়দান

সিনিয়র দল নামিয়েও ডুরান্ডের বদলা নিতে ব্যর্থ মোহনবাগান, বারাসাতে ড্র ডার্বি

স্পোর্টস ডেস্ক: সপ্তাহান্তে নয়। একেবারে সোমবার, কাজের প্রথম দিনেই ডার্বি। তবু কলকাতা লিগের ইস্ট-মোহন দ্বৈরথকে ঘিরে চড়েছিল উত্তেজনার পারদ। কিন্তু বারাসাতের বিদ্যাসাগর স্টেডিয়ামে নির্ধারিত সময়ের শেষে একতরফা হাসি হাসতে ...

০৭ সেপ্টে ২০২৬, ০৮:০২ পিএম · 2 মিনিট
প্রতিবন্ধকতাকে হারিয়ে ফের ফাইনালে বিশ্ব চ্যাম্পিয়ন শীতল
ময়দান

প্রতিবন্ধকতাকে হারিয়ে ফের ফাইনালে বিশ্ব চ্যাম্পিয়ন শীতল

শীতলের হাত ধরে একটি পদক নিশ্চিত হওয়ার পাশাপাশি ভারতের পদক সংখ্যা আরও বাড়াতে পারে সরিতা। সেমিফাইনালে শীতলের কাছে হারলেও ব্রোঞ্জের লড়াইয়ে নামার সুযোগ রয়েছে তাঁর।

০৭ সেপ্টে ২০২৬, ০৬:২০ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.