JAZZBAAT 24 BANGLA
১১ অক্টো ২০২৬, ০৪:৫৬ পিএম
Breaking
Wildlife Conservation : হাতির পালের সামনে ছুটে আসছিল ট্রেন, তারপর যা হল জানলে চমকে যাবেন Amitabh Bachchan: ৮৩-তে পা অমিতাভের, জন্মদিনেও ঘুম উড়েছে বিগ বি-র! মাঝরাতে কোন চিন্তা তাড... Anti Drug Campaign : মাদক ও জুয়ার বিরুদ্ধে রাতভর অভিযান, সরব নারায়ণপুরের বাসিন্দারা DelhiProtest: সব দরজা বন্ধ, রাত ৩টেয় আন্দোলনকারীদের আশ্রয় গুরুদুয়ারা শ্রী বাংলা সাহেব CJP Press Conference : ভারত সরকার 'যুদ্ধে নেমেছে দেশের নাগরিকের সাথে' ফের লড়াইয়ের হুংকার... Dhruv Rathee: ‘শোয়ার ঘরে ঢুকে কিডন্যাপ করা হয়েছে’, মুক্তির পর মুখ খুললেন ধ্রুব রাঠি Dire Wolf: জুরাসিক পার্কের কল্পনা এ বার গবেষণাগারে! কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে ফিরিয়ে আ... Tree Conservation: কাঠের হিসাবেই কি গাছের মূল্য? পরিবেশ আর মানুষের স্মৃতি বাঁচিয়ে রাখে সবু... Wildlife Conservation : হাতির পালের সামনে ছুটে আসছিল ট্রেন, তারপর যা হল জানলে চমকে যাবেন Amitabh Bachchan: ৮৩-তে পা অমিতাভের, জন্মদিনেও ঘুম উড়েছে বিগ বি-র! মাঝরাতে কোন চিন্তা তাড... Anti Drug Campaign : মাদক ও জুয়ার বিরুদ্ধে রাতভর অভিযান, সরব নারায়ণপুরের বাসিন্দারা DelhiProtest: সব দরজা বন্ধ, রাত ৩টেয় আন্দোলনকারীদের আশ্রয় গুরুদুয়ারা শ্রী বাংলা সাহেব CJP Press Conference : ভারত সরকার 'যুদ্ধে নেমেছে দেশের নাগরিকের সাথে' ফের লড়াইয়ের হুংকার... Dhruv Rathee: ‘শোয়ার ঘরে ঢুকে কিডন্যাপ করা হয়েছে’, মুক্তির পর মুখ খুললেন ধ্রুব রাঠি Dire Wolf: জুরাসিক পার্কের কল্পনা এ বার গবেষণাগারে! কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে ফিরিয়ে আ... Tree Conservation: কাঠের হিসাবেই কি গাছের মূল্য? পরিবেশ আর মানুষের স্মৃতি বাঁচিয়ে রাখে সবু...

Anti Drug Campaign : মাদক ও জুয়ার বিরুদ্ধে রাতভর অভিযান, সরব নারায়ণপুরের বাসিন্দারা

Anti Drug Campaign : মাদক ও জুয়ার বিরুদ্ধে রাতভর অভিযান, সরব নারায়ণপুরের বাসিন্দারা
মাদক বিরোধী অভিযান ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

কাকদ্বীপ, নিউজ ডেস্ক: উৎসবের আবহের মাঝেই রাতের অন্ধকারে এক অন্য ছবি ধরা পড়ল দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপে। এলাকার একাধিক জায়গায় পৌঁছে বাসিন্দাদের সঙ্গে কথা বলা, সংশ্লিষ্ট ব্যক্তিদের সতর্ক করা এবং বেআইনি কাজ বন্ধের বার্তা দেওয়াকে কেন্দ্র করে তৈরি হলো চাঞ্চল্য। রাত পেরিয়ে সকাল পর্যন্ত চলল এই বিশেষ তৎপরতা। অভিযানে সামিল হন পুরুষদের পাশাপাশি মহিলারাও। মহামায়ার আগমনের আগে এলাকায় কি বার্তা দিতে চাইলেন তাঁরা?

ঘটনাটি কাকদ্বীপ বিধানসভার নারায়নপুর এলাকার। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নারায়নপুর বাজার সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে বেআইনি মাদকদ্রব্য বিক্রি ও গাঁজার কারবার চলছিল। একইসঙ্গে, অনলাইন ও প্রকাশ্যে জুয়ার আসর চলার অভিযোগও উঠছিল। এই পরিস্থিতিতে এলাকার পরিবেশ স্বাভাবিক রাখা এবং যুবসমাজকে নেশার কবল থেকে দূরে রাখার দাবিতে সরব হন স্থানীয় বাসিন্দাদের একাংশ। তাঁদের এই উদ্যোগে অংশ নেন বিজেপি কর্মী সমর্থকেরাও। জানা গিয়েছে, রাত থেকে শুরু হওয়া এই অভিযানে নারায়ণপুরে বিভিন্ন জায়গায় গিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের সতর্ক করা হয়। কয়েকটি বাড়িতে গিয়েও বেআইনি মাদকদ্রব্য বিক্রি ও জুয়ার কারবার বন্ধ করার বার্তা দেওয়া হয়েছে বলে দাবি অভিযানকারীদের। তাঁদের বক্তব্য, এলাকায় শান্তি ও সামাজিক পরিবেশ বজায় রাখতে এই ধরনের বেআইনি অসৎ কার্যকলাপ বন্ধ হওয়া অত্যন্ত প্রয়োজনীয়। বিশেষ করে তরুণ প্রজন্ম যাতে নেশার প্রতি আসক্ত না হয়ে পড়ে, সেই বিষয়টিকে গুরুত্ব দিতে চাইছেন তাঁরা।

অভিযোগকারীদের তরফে স্পষ্ট জানানো হয়েছে, নারায়ণপুরে বেআইনি মাদকদ্রব্য বিক্রি বা জুয়ার আসর কোনওভাবেই বরদাস্ত করা হবে না। সতর্ক করার পরেও এই ধরনের কার্যকলাপ চলতে থাকলে প্রশাসনের দারস্ত হওয়ার পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হবে। তবে, অভিযোগ গুলির বিষয়ে প্রশাসনের আনুষ্ঠানিক বক্তব্য সামনে এলে পরিস্থিতি আরও স্পষ্ট হবে।

মহামায়ার আগমনের আগে নারায়ণপুরে এই উদ্যোগের মাধ্যমে নেশা মুক্ত সমাজ গড়ার বার্তা দিতে চেয়েছেন অভিযানকারীরা। স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, মাদকদ্রব্য ও জুয়ার মত বেআইনি কার্যকলাপ এলাকার সামাজিক পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে। এই পরিস্থিতি বদলাতেই এবার সরব হয়েছেন বিজেপি কর্মী সমর্থকেরা। রাজ্যের পালাবদলের পর মুখ্যমন্ত্রীর নেশা মুক্ত বাংলা গড়ার আহবানের প্রসঙ্গও তুলে ধরেছেন তাঁরা। তবে, এই উদ্যোগ কতটা কার্যকর হবে, তা নির্ভর করছে পরবর্তী পদক্ষেপের ওপর। অভিযোগের ভিত্তিতে প্রশাসনিক তদন্ত, নিয়মিত নজরদারি এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হলে সমস্যার স্থায়ী সমাধানের পথ খুলতে পারে বলে মনে করা হয়েছে। এখন নজর, নারায়ণপুরের নেশা ও জুয়ার কারবার বন্ধ করার এই ডাক বাস্তবে কতটা প্রভাব ফেলে।

বিজ্ঞাপনAdi Mohini Mohan Kanjilal
54 Views 0 Likes 0 Comments

Related News

Wildlife Conservation : হাতির পালের সামনে ছুটে আসছিল ট্রেন, তারপর যা হল জানলে চমকে যাবেন
রাজ্য

Wildlife Conservation : হাতির পালের সামনে ছুটে আসছিল ট্রেন, তারপর যা হল জানলে চমকে...

শিলিগুড়ি, নিউজ ডেস্ক : একদিকে দ্রুত গতিতে এগিয়ে আসছে ট্রেন অন্যদিকে, সামনে এমন এক পরিস্থিতি যেখানে কয়েক সেকেন্ডের দেরিও ডেকে আনতে পারে বড়সড়ো বিপর্যয়। চারপাশে তখন চরম উদ্বেগ। পরিস্থিতির ভয়াবহতা বুঝতে পেরে তড়িঘড়ি ...

১১ অক্টো ২০২৬, ০৪:৩৩ পিএম · 2 মিনিট
MLA Attack : তৃণমূল বিধায়কের উপর হামলার অভিযোগ, চাঞ্চল্য জয়নগরে
রাজ্য

MLA Attack : তৃণমূল বিধায়কের উপর হামলার অভিযোগ, চাঞ্চল্য জয়নগরে

প্রকাশ্য রাস্তায় দুষ্কৃতী হামলার মুখে পড়লেন বারুইপুর পূর্বের তৃণমূল বিধায়ক বিভাস সরদার।

১১ অক্টো ২০২৬, ০১:২৩ পিএম · 2 মিনিট
Suvendu Adhikari: বিনিয়োগ টানতে ‘ল্যান্ড ব্যাঙ্ক’ তৈরির নির্দেশ শুভেন্দু সরকারের
রাজ্য

Suvendu Adhikari: বিনিয়োগ টানতে ‘ল্যান্ড ব্যাঙ্ক’ তৈরির নির্দেশ শুভেন্দু সরকারের

বীরভূম: খনিজ সম্পদে সমৃদ্ধ বীরভূমে শিল্পের সম্ভাবনাকে কাজে লাগিয়ে বিনিয়োগ বাড়ানোর উদ্যোগ নিল পশ্চিমবঙ্গ সরকার। জেলায় নতুন শিল্প গড়ে তোলার উপযুক্ত জমি চিহ্নিত করতে ‘ল্যান্ড ব্যাঙ্ক’ বা জমির তথ্যভাণ্ডার তৈরির নির্দেশ ...

১০ অক্টো ২০২৬, ০৫:৪৩ পিএম · 2 মিনিট
Abhishek Banerjee: উপনির্বাচনে ভুল তথ্য ছড়ানোর অভিযোগ! অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রেজিনগর থানায় মামলা
রাজ্য

Abhishek Banerjee: উপনির্বাচনে ভুল তথ্য ছড়ানোর অভিযোগ! অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বি...

নিউজ ডেস্ক: মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা উপনির্বাচনে একটি বুথের ভোটার সংখ্যা নিয়ে সামাজিক মাধ্যমে ভুল তথ্য দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। এই অভিযোগের ভিত্তিতে শনি...

১০ অক্টো ২০২৬, ০৫:১৩ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.