JAZZBAAT 24 BANGLA
০৩ অক্টো ২০২৬, ০৬:৫৭ পিএম
Breaking
Sheikh Hasina: শেখ হাসিনাকে আসতে দেওয়া ছাড়া ভারতের বিকল্প ছিল নাঃ দীনেশ ত্রিবেদী MysteriousTree: গাছের গায়ে ফুটে উঠল মহাদেবের মুখ, জলপাইগুড়িতে রহস্যময় অবয়ব ঘিরে চাঞ্চল... Tarpor : ‘জীবনটাকে উল্টে পাল্টে দেখুন’, প্রকাশ্যে কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘তারপর’-এর প্রথম লু... অবসরেও দেশসেবা, প্রাক্তন সেনার উদ্যোগে বদলাচ্ছে পুরুলিয়ার যুবসমাজ India Hockey Gold: মালয়েশিয়াকে ৫-১ উড়িয়ে ইতিহাস! এশিয়াডে 'গোল্ডেন ডাবল' ভারতের GujaratUCC: রাষ্ট্রপতির সম্মতি গুজরাটের ইউসিসি বিলে, উত্তরাখণ্ডের পর দ্বিতীয় রাজ্য Asian Games 2026: ৬-৭ থেকে ১১-৭, অবিশ্বাস্য জয়ে ভারতকে সোনা এনে দিলেন আমন TamilNadu: পথফলকে হিন্দি বিতর্ক, তড়িঘড়ি দুই ইঞ্জিনিয়ারকে সাসপেন্ড করল তামিলনাড়ুর বিজয় স... Sheikh Hasina: শেখ হাসিনাকে আসতে দেওয়া ছাড়া ভারতের বিকল্প ছিল নাঃ দীনেশ ত্রিবেদী MysteriousTree: গাছের গায়ে ফুটে উঠল মহাদেবের মুখ, জলপাইগুড়িতে রহস্যময় অবয়ব ঘিরে চাঞ্চল... Tarpor : ‘জীবনটাকে উল্টে পাল্টে দেখুন’, প্রকাশ্যে কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘তারপর’-এর প্রথম লু... অবসরেও দেশসেবা, প্রাক্তন সেনার উদ্যোগে বদলাচ্ছে পুরুলিয়ার যুবসমাজ India Hockey Gold: মালয়েশিয়াকে ৫-১ উড়িয়ে ইতিহাস! এশিয়াডে 'গোল্ডেন ডাবল' ভারতের GujaratUCC: রাষ্ট্রপতির সম্মতি গুজরাটের ইউসিসি বিলে, উত্তরাখণ্ডের পর দ্বিতীয় রাজ্য Asian Games 2026: ৬-৭ থেকে ১১-৭, অবিশ্বাস্য জয়ে ভারতকে সোনা এনে দিলেন আমন TamilNadu: পথফলকে হিন্দি বিতর্ক, তড়িঘড়ি দুই ইঞ্জিনিয়ারকে সাসপেন্ড করল তামিলনাড়ুর বিজয় স...

Tarpor : ‘জীবনটাকে উল্টে পাল্টে দেখুন’, প্রকাশ্যে কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘তারপর’-এর প্রথম লুক

Tarpor : ‘জীবনটাকে উল্টে পাল্টে দেখুন’, প্রকাশ্যে কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘তারপর’-এর প্রথম লুক
কৌশিক গাঙ্গুলির 'তারপর'-প্রকাশ্যে চার চরিত্রের প্রথম লুক ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

নিউজ ডেস্ক: বেশ কয়েকদিন কেটে গেছে নাম ঘোষণা হয়েছিল ছবির, এবার প্রকাশ্যে এল কৌশিক গঙ্গোপাধ্যায়ের নতুন চলচ্চিত্র ‘তারপর’-এর চরিত্রদের প্রথম লুক। মুখ্য ভূমিকায় চূর্ণী গঙ্গোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য, রজতাভ দত্ত, রুদ্রনীল ঘোষ। ‘ক্যামেলিয়া প্রোডাকশন্‌স’-এর প্রযোজনায় সিনেমাটি হতে যাচ্ছে সোশ্যাল ড্রামা ঘরানার। ‘ক্যামেলিয়া প্রোডাকশন্‌স’-এর প্রযোজনায় তৈরি এই সোশ্যাল ড্রামায় মুখ্য চরিত্রে রয়েছেন রজতাভ দত্ত, চূর্ণী গঙ্গোপাধ্যায়(Churni Ganguly), অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharya), এবং রুদ্রনীল ঘোষ। চারজন অভিনেতার চরিত্রই আলাদা সামাজিক ও আর্থিক পরিসরের প্রতিনিধিত্ব করবে। তাঁদের প্রত্যেকের জীবনযাত্রা, অভ্যাস আলাদা, পৃথিবীকে দেখার চোখও আলাদা। কিন্তু একটি অনিবার্য পরিস্থিতি তাঁদের এনে ফেলবে একই জায়গায়।

ছবির নাম ঘোষণার হাওয়ার পর থেকেই কৌতূহল ছিল অনেক। ২৫ সেপ্টেম্বর প্রকাশ্যে এসেছিল ‘তারপর’-এর পোস্টার। প্রথম দর্শনেই সেটি আলাদা করে নজর কেড়েছিল। পোস্টারে থাকা ট্যাগলাইন, ‘জীবনটাকে উল্টে পাল্টে দেখুন’, যেন ছবির ভাবনার একটি ইঙ্গিত দিয়েছিল। এবার প্রকাশ্যে এল চার মুখ্য চরিত্রের ফার্স্ট লুক। আর সেখানেও রয়েছে বেশ কিছু চমক।ছবির পোস্টারে ইতিমধ্যেই কৌতুহল উসকে দেওয়া ক্যাপশন দেখা গেছে— ‘জীবনটাকে উল্টে পাল্টে দেখুন।’

ছবিতে একেবারে অন্য ধরনের ‘লুক’-এ দেখা যাবে চূর্ণীকে। দর্শক তাকে ছোট চুলে দেখতেই অভ্যস্ত, তবে এখানে তার লম্বা চুল। সুতির শাড়ি, ব্লাউজ, কপালে বড় টিপ, লম্বা চুল— স্নিগ্ধ সাজে দেখা গেল চূর্ণীকে। অন্য দিকে কালো রোদচশমা চোখে, শার্ট-ব্লেজারে দেখা যাচ্ছে অনির্বাণকে। মাথায় কাঁচাপাকা চুল স্পষ্ট। রজতাভের পরনে শার্ট, বুক পর্যন্ত বোতাম খোলা। গলায় কলার বরাবর রুমাল, অভিব্যক্তি যেন খানিক থতমত! একই ধরনের শার্ট-প্যান্ট দেখা গেল রুদ্রনীলকে। গোবেচারা, নিষ্পাপ হাসি আলাদাভাবে নজর কাড়ে।বিভিন্ন পেশার ও বিভিন্ন আর্থ-সামাজিক স্তরের মানুষ হিসাবে দেখা যাবে চূর্ণী, অনির্বাণ, রজতাভ, রুদ্রনীলকে। তবে তাদের চরিত্র নিয়ে বিশেষ কিছু এখনই খোলসা করতে রাজি নন কৌশিক। চরিত্রদের ‘লুক’-এর পাশাপাশি নজর কেড়েছে ছবির পোস্টারও। হঠাৎ দেখলে সেটি উল্টো মনে হবে, ঘুরিয়ে দেখলে সোজা।

২০২৬ সালের প্রেক্ষাপটেই লেখা ছবির গল্প ও চিত্রনাট্য। বড়পর্দায় এই ছবি মুক্তি পাবে ২০২৭ সালে। টলিউডের চার দিকপাল অভিনেতাকে এক ফ্রেমে এনে কৌশিক গাঙ্গুলীর এই সামাজিক পরীক্ষা বড়পর্দায় কী জাদু দেখায়, তা দেখতে এখন থেকেই উন্মুখ হয়ে রয়েছে বাঙালি দর্শক।

বিজ্ঞাপনAdi Mohini Mohan Kanjilal
72 Views 0 Likes 0 Comments

Related News

Big Boss Bengali: চোট কাটিয়ে ‘বিগ বস বাংলা’-য় ফিরছেন কি শন ব্যানার্জি?
বিনোদন

Big Boss Bengali: চোট কাটিয়ে ‘বিগ বস বাংলা’-য় ফিরছেন কি শন ব্যানার্জি?

আঘাত এতটাই আশঙ্কাজনক ছিল যে তড়িঘড়ি তাঁর হাঁটুতে অস্ত্রোপচার (সার্জারি) করাতে হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের পরামর্শে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। কিন্তু এর মধ্যেই টলিপাড়ায় জোর গুঞ্জন— চোট কাটিয়ে নাকি খুব শীঘ্রই ওয়াইল্ড কার্ড প্রতিযোগী হিসেবে এই রিয়্যালিটি শো-তে পা রাখতে চলেছেন শন!

০৩ অক্টো ২০২৬, ০১:১৯ পিএম · 2 মিনিট
Dino Morea: আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার বলিউড তারকা
বিনোদন

Dino Morea: আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার বলিউড তারকা

মিঠী নদী সংস্কার প্রকল্পে আর্থিক অনিয়মের অভিযোগে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর অভিনেতা ডিনো মোরিয়াকে গ্রেফতার করেছে মুম্বই পুলিশের EOW। তদন্তকারীদের দাবি, মামলায় বিপুল আর্থিক অনিয়মের সূত্র মিলেছে, তবে ডিনোর বিরুদ্ধে ওঠা অভিযোগ এখনও তদন্তসাপেক্ষ এবং আদালতে চূড়ান্তভাবে প্রমাণিত নয়।

০২ অক্টো ২০২৬, ০৬:৩৪ পিএম · 2 মিনিট
Deshu7: নতুন ছবির প্রচারে ফিরলো পুরোনো লাভ কেমিস্ট্রি
বিনোদন

Deshu7: নতুন ছবির প্রচারে ফিরলো পুরোনো লাভ কেমিস্ট্রি

পুজোয় মুক্তি পেতে চলেছে দেব ও শুভশ্রীর জুটির সপ্তম ছবি ‘DeSu7’। ছবির প্রচারে শ্রীরামপুরে দেব-শুভশ্রীর মিষ্টি মুহূর্ত এবং তাঁদের পুরনো কেমিস্ট্রি নজর কেড়েছে অনুরাগীদের। ছবিটি নিয়ে কথা বলতে গিয়ে দেব জানান, পুজোয় ছবি আনার ক্ষেত্রে একসময় বাধার মুখে পড়েছিলেন তিনি এবং সেই সময় শুভশ্রী তাঁকে পাশে দাঁড়িয়ে সাহায্য করেছিলেন। এই ছবির হাত ধরেই পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করছেন দেব। ইতিমধ্যেই ‘DeSu7’-এর গোল্ডেন টিকিট বিক্রি হয়ে গিয়েছে, ফলে ছবির মুক্তি ঘিরে দর্শকদের প্রত্যাশা তুঙ্গে।

০২ অক্টো ২০২৬, ০৫:০৭ পিএম · 2 মিনিট
Chudail Couture: লাল সিঁদুর, সাদা মুখ আর শাড়ি-গাউন, প্যারিসের র‍্যাম্পে কি কারণে এই অদ্ভুত সাজ
বিনোদন

Chudail Couture: লাল সিঁদুর, সাদা মুখ আর শাড়ি-গাউন, প্যারিসের র‍্যাম্পে কি কারণে...

লাল সিঁদুরের মতো দাগ, সাদা রঙে আঁকা মুখ আর শাড়ি-অনুপ্রাণিত গাউন—প্যারিস ফ্যাশন উইকে Matières Fécales-এর স্প্রিং/সামার ২০২৭ কালেকশনের অদ্ভুত সাজ ঘিরে শুরু হয়েছে তুমুল আলোচনা। কেউ দেখছেন সাংস্কৃতিক শিকড়ের প্রতিফলন, কেউ আবার নাম দিয়েছেন ‘চুড়েল কুতুর’।

০১ অক্টো ২০২৬, ০৭:৩৫ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.