JAZZBAAT 24 BANGLA
২৮ সেপ্টে ২০২৬, ০১:৩১ এএম
Breaking
নেপালে ফের ভয়াবহ তুষারধস! হিমলাং হিমলে নিখোঁজ অন্তত ১০, চলছে উদ্ধার অভিযান ‘বন্দে মাতরম’ বিতর্ক থেকে বাংলা ভাগ! সুজনের নতুন বইয়ে স্বাধীনতার ‘অজানা’ ইতিহাস! ৪৮ ঘণ্টায় প্রাণহানি ১৮ জনের, প্লাবিত বিস্তীর্ণ এলাকা বর্ধমানে খুলল TVK-র প্রথম পার্টি অফিস বিমানবন্দরে বিদ্যাকে চুমু খেলেন সিদ্ধার্থ ‘সনাতন হিন্দু রাষ্ট্র’ থিমের পুজোয় বামেদের ‘না’! কামারডাঙায় বুকস্টল ঘিরে তুঙ্গে বিতর্ক Virat Kohli : কিংয়ের ব্যাটে রেকর্ডের রোশনাই, ক্যারিবিয়ানদের বিরুদ্ধে দাপুটে জয় গিলদের শিশু নয়, এবার গ্ৰামকে নেওয়া হল দত্তক, শুনেছেন কখনও নেপালে ফের ভয়াবহ তুষারধস! হিমলাং হিমলে নিখোঁজ অন্তত ১০, চলছে উদ্ধার অভিযান ‘বন্দে মাতরম’ বিতর্ক থেকে বাংলা ভাগ! সুজনের নতুন বইয়ে স্বাধীনতার ‘অজানা’ ইতিহাস! ৪৮ ঘণ্টায় প্রাণহানি ১৮ জনের, প্লাবিত বিস্তীর্ণ এলাকা বর্ধমানে খুলল TVK-র প্রথম পার্টি অফিস বিমানবন্দরে বিদ্যাকে চুমু খেলেন সিদ্ধার্থ ‘সনাতন হিন্দু রাষ্ট্র’ থিমের পুজোয় বামেদের ‘না’! কামারডাঙায় বুকস্টল ঘিরে তুঙ্গে বিতর্ক Virat Kohli : কিংয়ের ব্যাটে রেকর্ডের রোশনাই, ক্যারিবিয়ানদের বিরুদ্ধে দাপুটে জয় গিলদের শিশু নয়, এবার গ্ৰামকে নেওয়া হল দত্তক, শুনেছেন কখনও

মেসির সফর ঘিরে কোটি কোটি টাকা নয়ছয়ের আশঙ্কা! ইডি তদন্তের সুপারিশ কেরলে

মেসির সফর ঘিরে কোটি কোটি টাকা নয়ছয়ের আশঙ্কা! ইডি তদন্তের সুপারিশ কেরলে

কলকাতার মেসি-কাণ্ডের পর এ বার কেরল। কেরলে লিওনেল মেসি ও আর্জেন্টিনা দলের প্রস্তাবিত সফর শেষ পর্যন্ত বাস্তবায়িত না হলেও সেই সফর ঘিরে যেন পিছু ছাড়ছে না বিতর্ক। বিশেষ ক্রীড়া সচিব এন প্রশান্তের রিপোর্টে এ বার উঠে এল ১২৮ কোটি টাকার দুর্নীতি এবং বিদেশি মুদ্রা লেনদেন সংক্রান্ত আইন লঙ্ঘনের সম্ভাবনার কথা। 

মুখ্যমন্ত্রী ভি ডি সতীশনের কাছে জমা দেওয়া ওই রিপোর্টে ইডি তদন্তের সুপারিশ করা হয়েছে। মুখ্যমন্ত্রীর দফতরের এক সূত্রের দাবি, রিপোর্টটি খতিয়ে দেখা হচ্ছে। এর পর আগামী দিনে তা মন্ত্রিসভার সামনে পেশ করা হবে কি না কিংবা বিশেষ তদন্তকারী দল গঠন করা হবে কি না, সেই সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

রিপোর্টে দাবি করা হয়েছে, সংশ্লিষ্ট বেসরকারি সংস্থাকে ১৫ মিলিয়ন ডলার বিদেশে পাঠানোর অনুমতি পাইয়ে দিতে রাজ্য সরকারের তরফে কেন্দ্রকে চিঠি দেওয়া হয়েছিল। ফলে এই লেনদেনে টাকা পাচারের সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলে উল্লেখ করা হয়েছে রিপোর্টে। 

গোটা ঘটনাকে একটি ‘বেসরকারি অনুষ্ঠান’ বলে চিহ্নিত করে অভিযোগ, সেটিকে সরকারি মদতপুষ্ট আন্তর্জাতিক ইভেন্ট হিসেবে তুলে ধরে স্পনসর সংস্থা রিপোর্টার ব্রডকাস্টিং কোম্পানি ওরফে আরবিসি-কে বাণিজ্যিক সুবিধা পাইয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল। আরও বড় প্রশ্ন তুলেছে হিসাবের গরমিল। মোট আনুমানিক খরচ ধরা হয়েছিল ২১০ কোটি টাকা। অথচ সেখানে আয়ের প্রত্যাশা করা হয় মাত্র ৮২ কোটির। অর্থাৎ মোট ১২৮ কোটি টাকার ফারাক।

রিপোর্টে আরও অভিযোগ, কোনও খোলা প্রক্রিয়া ছাড়াই আরবিসি-কে স্পনসর হিসেবে বেছে নিয়েছিল তৎকালীন সরকার। বাণিজ্যিক স্বত্বের মূল্যায়ন, সংস্থার আর্থিক সক্ষমতা কিংবা অর্থের উৎস যাচাই, কোনও কিছুই যথাযথভাবে করা হয়নি বলে দাবি। ক্রীড়া দফতরের আধিকারিকদেরও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কার্যত কোনও ভূমিকা ছিল না বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। বরং তৎকালীন ক্রীড়ামন্ত্রী এবং তাঁর ব্যক্তিগত সচিবই অধিকাংশ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছিলেন বলে অভিযোগ।

অবসরপ্রাপ্ত আমলা এ জয়তিলকের বিরুদ্ধেও নিয়ম না মানার অভিযোগ তুলেছে রিপোর্ট। বলা হয়েছে, চাকরিতে থাকাকালীন কোনও অনিয়মের দায় অবসরের সঙ্গে শেষ হয়ে যায় না। বর্তমান ক্রীড়ামন্ত্রী ও জেনীশের কথায়, রিপোর্ট অনুযায়ী সমস্ত যোগাযোগ তৎকালীন মন্ত্রীর মাধ্যমেই হওয়ায় প্রাক্তন মন্ত্রীও তদন্তের আওতায় আসতে পারেন। তবে তাঁর সাংবিধানিক পদ এবং স্পনসরের দায়কে এক করে দেখা যায় না বলেও মন্তব্য করেছেন তিনি।

যদিও রিপোর্টের সমস্ত অভিযোগ খারিজ করেছেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী ভি আবদুরাহিমান। তাঁর দাবি, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন এবং স্পনসরের মধ্যেই ম্যাচ আয়োজনের চুক্তি হয়েছিল। সরকারের উপর কোনও আর্থিক দায় চাপানো হয়নি। তাঁর বক্তব্য, ক্রীড়া ও অর্থ দফতরের অনুমোদন নিয়েই আর্জেন্টিনা দলকে কেরলে আনার উদ্যোগ শুরু হয়েছিল এবং আর্জেন্টাইন ফুটবল সংস্থাকে টাকা দেওয়ার জন্য স্পনসর আরবিআই-এর অনুমতিও পেয়েছিল। 

প্রথমে একটি সংস্থা শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় পরে আরবিসি স্পনসর হিসেবে আসে বলে জানিয়েছেন তিনি। এমনকি আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন-ও নিজেদের সমাজ মাধ্যমে কেরলে আর্জেন্টিনা দলের আসার কথা ঘোষণা করেছিল বলে দাবি প্রাক্তন মন্ত্রীর। ফলে মেসি-সফর বাস্তবায়িত না হলেও তার আর্থিক হিসাব ঘিরে যে নতুন করে ঝড় উঠেছে, তা এখন কোথায় গিয়ে থামে, সেটাই দেখার।

36 Views 0 Likes 0 Comments

Related News

Virat Kohli : কিংয়ের ব্যাটে রেকর্ডের রোশনাই, ক্যারিবিয়ানদের বিরুদ্ধে দাপুটে জয় গিলদের
ময়দান

Virat Kohli : কিংয়ের ব্যাটে রেকর্ডের রোশনাই, ক্যারিবিয়ানদের বিরুদ্ধে দাপুটে জয়...

ছক্কা মেরে হাফ সেঞ্চুরি পূর্ণ করার পর আলজারি জোসেফের বল ডিপ মিড উইকেট বাউন্ডারিতে পাঠিয়ে ১৫ হাজার রানের গণ্ডি পেরিয়েছিলেন বিরাট। এর পর মাত্র ৭৪ বলে কেরিয়ারের ৫৫ তম ওডিআই সেঞ্চুরিও এল ছক্কা হাঁকিয়েই।

২৭ সেপ্টে ২০২৬, ১০:২৮ পিএম · 2 মিনিট
Virat Kohli : অপেক্ষার অবসান! একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ১৫ হাজার রান কোহলির
ময়দান

Virat Kohli : অপেক্ষার অবসান! একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ১৫ হাজার রান কোহলির

স্পোর্টস ডেস্ক: ক্যারিবিয়ানদের বিরুদ্ধে শচীন তেন্ডুলকরের পর বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ হাজার রানের গণ্ডি পেরোলেন কিং কোহলি (Virat Kohli)।

২৭ সেপ্টে ২০২৬, ০৮:৫৩ পিএম · 2 মিনিট
ভারতের বিরুদ্ধে ড্রয়ের পর বেঙ্গালুরুকে কাঠগড়ায় পানামা কোচ
ময়দান

ভারতের বিরুদ্ধে ড্রয়ের পর বেঙ্গালুরুকে কাঠগড়ায় পানামা কোচ

বেঙ্গালুরু: ভারতের বিরুদ্ধে ১-১ গোলে ড্র করেছে পানামা। ম্যাচের আগে দুই দলের ফিফা র‍্যাঙ্কিংয়ে ছিল বড় ফারাক। ভারত ১৩৮ নম্বরে থাকলেও পানামার অবস্থান ৪৪। তার উপর ২০২৬ বিশ্বকাপে খেলা একটি দলের বিরুদ্ধে ভারতের এই ড্রকে স্বাভ...

২৭ সেপ্টে ২০২৬, ০৩:০৫ পিএম · 2 মিনিট
৪০০ মিটার হার্ডলসেও ফাইনালে ভারতের দুই প্রতিনিধি শ্রীশঙ্কর-সলোমন
ময়দান

৪০০ মিটার হার্ডলসেও ফাইনালে ভারতের দুই প্রতিনিধি শ্রীশঙ্কর-সলোমন

আইচি-নাগোয়া: লম্বা দৌড়ের পর এ বার পদকের দিকে লাফ দেওয়ার পালা। এশিয়ান গেমসে পুরুষদের লং জাম্পের ফাইনালে জায়গা করে নিলেন ভারতের মুরলী শ্রীশঙ্কর এবং ডেভিড পট্টুরাজ সলোমন। রবিবার যোগ্যতা অর্জন পর্বে শ্রীশঙ্কর ৭.৮৪ মিটার লাফ...

২৭ সেপ্টে ২০২৬, ০১:৪৪ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.