JAZZBAAT 24 BANGLA
১৮ নভে ২০২৬, ১২:৩৬ পিএম
Breaking
Aparna Sen: সেলুলয়েডের গণ্ডি পেরিয়ে এবার আলোকচিত্রীর ভূমিকায় অপর্ণা সেন। প্রকাশিত হচ্ছে... কালীঘাট মেট্রোর পাশে রেস্তোঁরায় আগুন, আতঙ্ক রাসবিহারী অ্যাভিনিউতে জাভেদ আখতারের মন্তব্যে বিতর্ক, ‘ঘর ওয়াপসি’র পরামর্শ মৌলানা সাজিদের! Nitish Setu: ‘নীতীশ সেতু’ নামকরণ ঘিরে বিহারে রাজনৈতিক তরজা সামুদ্রিক নিরাপত্তা থেকে অত্যাধুনিক সামরিক প্রযুক্তি, একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা দুই... USA Measles Outbreak: টিকাকরণে অনীহা ও ভুয়ো তথ্যের জেরে বাড়ছে সংক্রমণ, ২০২৬ সালে ইতিমধ্যে... Kulgam Encounter: আত্মসমর্পণের প্রস্তাব ফিরিয়ে লড়াইয়ে মৃত্যু লতিফের! ১৫ লক্ষের পুরস্কার ছ... Baruipur: বেতন থেকে রাস্তার কাজ, সবেতেই টান! মেয়াদ শেষের তিন মাস আগেই পদত্যাগের পথে চেয়ারম... Aparna Sen: সেলুলয়েডের গণ্ডি পেরিয়ে এবার আলোকচিত্রীর ভূমিকায় অপর্ণা সেন। প্রকাশিত হচ্ছে... কালীঘাট মেট্রোর পাশে রেস্তোঁরায় আগুন, আতঙ্ক রাসবিহারী অ্যাভিনিউতে জাভেদ আখতারের মন্তব্যে বিতর্ক, ‘ঘর ওয়াপসি’র পরামর্শ মৌলানা সাজিদের! Nitish Setu: ‘নীতীশ সেতু’ নামকরণ ঘিরে বিহারে রাজনৈতিক তরজা সামুদ্রিক নিরাপত্তা থেকে অত্যাধুনিক সামরিক প্রযুক্তি, একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা দুই... USA Measles Outbreak: টিকাকরণে অনীহা ও ভুয়ো তথ্যের জেরে বাড়ছে সংক্রমণ, ২০২৬ সালে ইতিমধ্যে... Kulgam Encounter: আত্মসমর্পণের প্রস্তাব ফিরিয়ে লড়াইয়ে মৃত্যু লতিফের! ১৫ লক্ষের পুরস্কার ছ... Baruipur: বেতন থেকে রাস্তার কাজ, সবেতেই টান! মেয়াদ শেষের তিন মাস আগেই পদত্যাগের পথে চেয়ারম...

Kumkum Mohod: ইতিহাস গড়ে সাতসকালেই সোনা! এশিয়াডে নজির গড়ে অলিম্পিকের টিকিট পেলেন কুমকুম

Kumkum Mohod: ইতিহাস গড়ে সাতসকালেই সোনা! এশিয়াডে নজির গড়ে অলিম্পিকের টিকিট পেলেন কুমকুম
শনিবার সকালে সোনা জিতে ইতিহাস গড়লেন কুমকুম ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

স্পোর্টস ডেস্ক: শনিবার সাতসকালেই এশিয়ান গেমসের মঞ্চে ইতিহাস গড়ে ফেললেন ভারতের তরুণী তিরন্দাজ কুমকুম মহোদ। মহিলাদের ব্যক্তিগত রিকার্ভ বিভাগে প্রথম ভারতীয় হিসাবে সোনা জিতলেন তিনি। দক্ষিণ কোরিয়ার ও ইয়ে-জিনকে শুট-অফে হারিয়ে এই নজির গড়েন কুমকুম। নির্ধারিত পাঁচ সেটের লড়াইয়ে দু’জনেরই পয়েন্ট ছিল ৫-৫। ফলে ম্যাচের ফয়সালা করতে হয় শ্যুট-অফে। সেখানে দক্ষিণ কোরিয়ার তিরন্দাজ ৮ পয়েন্টে আটকে গেলেও কুমকুমের তির নিখুঁত নিশানায় আঘাত করে। ১০ পয়েন্ট তুলে সোনা নিশ্চিত করেন তিনি। শুধু তাই নয়, এই জয়ের সঙ্গে লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সের টিকিটও নিশ্চিত হয়ে গেল তাঁর। এশিয়াডের মঞ্চে ভারতীয় তিরন্দাজির ইতিহাসে এই সাফল্য নিঃসন্দেহে এক নতুন অধ্যায়।

১৪ তম দিনে ফাইনালের লড়াই অবশ্য মোটেই সহজ ছিল না কুমকুমের কাছে। প্রথম সেটে ২৯ পয়েন্ট তুলে এগিয়ে যান দক্ষিণ কোরিয়ার ও ইয়ে-জিন। দ্বিতীয় সেটে দু’জনেই ২৯ পয়েন্ট করায় ব্যবধান কমানোর সুযোগ পাননি ভারতীয় তিরন্দাজ। ফলে প্রথম দুই সেটের পর ৩-১ ব্যবধানে এগিয়ে ছিলেন কোরিয়ার প্রতিপক্ষ। তবে তৃতীয় সেটে দুরন্ত প্রত্যাবর্তন করেন কুমকুম। পরপর তিনটি নিখুঁত তির ছুড়ে ৩০-এর মধ্যে ৩০ পয়েন্ট তুলে নেন তিনি। অন্য দিকে, ইয়ে-জিনের সংগ্রহ ২৯। ফলে ম্যাচে সমতা ফেরান ভারতীয় তিরন্দাজ। চতুর্থ সেটে অবশ্য ফের এগিয়ে যান কোরিয়ার প্রতিপক্ষ। শেষ সেটে জয়ের জন্য মরিয়া লড়াই চালান কুমকুম। দু’জনেই ৩০ পয়েন্ট করে শেষ করায় ম্যাচ গড়ায় শুট-অফে।

সেই স্নায়ুর লড়াইয়েই শেষ হাসি হাসেন ভারতের কুমকুম। প্রথমে তির ছুড়ে ৮ পয়েন্ট পান ইয়ে-জিন। পাল্টা কুমকুমের তির সোজা গিয়ে লাগে ১০ পয়েন্টের বৃত্তে। আর তাতেই নিশ্চিত হয়ে যায় ঐতিহাসিক সোনা। এর আগে সেমিফাইনালে চিনের ঝু জিংইয়িকে হারিয়ে ফাইনালে উঠেছিলেন তিনি। তারও আগে কোয়ার্টার ফাইনালে দক্ষিণ কোরিয়ার শীর্ষ বাছাই কাং চে-ইয়ংকে ৬-৪ ব্যবধানে হারিয়ে চমকে দিয়েছিলেন ভারতীয় তিরন্দাজ। একের পর এক কঠিন প্রতিপক্ষকে হারিয়ে শেষ পর্যন্ত সোনার পদক জিতে নিলেন কুমকুম।

কুমকুমের এই সাফল্যের পাশাপাশি এশিয়াডের শেষ পর্বে ভারতের নজর রয়েছে আরও কয়েকটি ইভেন্টে। মহিলাদের গল্‌ফে সোনার লড়াইয়ে রয়েছেন প্রণবী উর্স। শেষ রাউন্ডের শুরুতে তিন শটের ব্যবধানে এগিয়ে থাকলেও তৃতীয় হোলে ট্রিপল বগি করে পিছিয়ে পড়েন তিনি। পরে ঘুরে দাঁড়িয়ে লড়াইয়ে ফেরেন ভারতীয় গল্‌ফার। অন্য দিকে, পুরুষদের হকির ফাইনালে মালয়েশিয়ার মুখোমুখি ভারত। ক্রিকেটের ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে নামার কথা ভারতীয় দলের। এশিয়াডের ১৪তম দিনে একাধিক পদকের সম্ভাবনা নিয়ে মাঠে নেমেছে ভারত। তবে দিনের শুরুতেই কুমকুমের ঐতিহাসিক সোনা ভারতীয় শিবিরে এনে দিয়েছে বাড়তি উচ্ছ্বাস।

Tags: 
 

 

SEO Description:
দেশ-বিদেশের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, বিনোদন, খেলা ও গুরুত্বপূর্ণ সমস্ত খবরের আপডেট পড়ুন Jazzbaat24bangla-তে।

প্রকাশের আগে সংশ্লিষ্ট সরকারি ও দলীয় সূত্র থেকে তথ্য যাচাই করা হয়েছে।

222 Views 0 Likes 0 Comments

Related News

পাকিস্তানকে হারিয়ে ফের শ্রেষ্ঠত্বের মুকুট, দশম বার সাফ চ্যাম্পিয়ন ভারত!
ময়দান

পাকিস্তানকে হারিয়ে ফের শ্রেষ্ঠত্বের মুকুট, দশম বার সাফ চ্যাম্পিয়ন ভারত!

 পাকিস্তান মানেই ভারতের দাপট! সে যুদ্ধের ময়দান হোক কিংবা খেলার মাঠ, প্রতিবেশীকে বারবার নিজের শ্রেষ্ঠত্ব বুঝিয়ে দিতে অভ্যস্ত ভারত। মঙ্গলবার ঢাকার জাতীয় স্টেডিয়ামেও তার অন্যথা হল না। সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে পাকিস্...

১৭ নভে ২০২৬, ১০:২৭ পিএম · 2 মিনিট
১৬ বছরের সোনালি অধ্যায়ের সমাপ্তি: আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন রোমেলু লুকাকু
ময়দান

১৬ বছরের সোনালি অধ্যায়ের সমাপ্তি: আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন রোমেলু লুকাক...

বেলজিয়ামের ফুটবল ইতিহাসে একটি দীর্ঘ ও বর্ণাঢ্য অধ্যায়ের অবসান ঘটল। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা নিলেন বেলজিয়ামের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা রোমেলু লুকাকু। সোমবার অর্থাৎ ১৬ নভেম্বর, ২০২৬, নিজের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি আবেগঘন পোস্টের মাধ্যমে ৩৩ বছর বয়সী এই তারকা স্ট্রাইকার ১৬ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার কথা জানান। রবিবার উয়েফা নেশনস লিগে ইতালিকে ৪-১ গোলে হারিয়ে বেলজিয়াম কোয়ার্টার ফাইনালে ওঠার ঠিক পরের দিনই এই ঘোষণা দিলেন তিনি। ওই ম্যাচে স্কোয়াডে থাকলেও বেঞ্চেই বসে ছিলেন লুকাকু। এর আগে কোমরের চোটের কারণে তুরস্কের বিপক্ষে ম্যাচেও খেলতে পারেননি তিনি। ফলে গত অক্টোবরে ফ্রান্সের বিপক্ষে ৪-১ গোলে হারা ম্যাচটিই বেলজিয়ামের জার্সিতে তাঁর শেষ ম্যাচ হয়ে থাকল।

১৭ নভে ২০২৬, ০৮:৩৫ পিএম · 3 মিনিট
KKR: ১৮ কোটির তারকাকে ছাঁটাই করে গ্রিনকে রাখল কেকেআর, মহাতারকাদের ছাঁটাইয়ের তালিকায় কারা?
ময়দান

KKR: ১৮ কোটির তারকাকে ছাঁটাই করে গ্রিনকে রাখল কেকেআর, মহাতারকাদের ছাঁটাইয়ের তালিকা...

স্পোর্টস ডেস্ক: আইপিএল ২০২৭-এর প্রস্তুতিতে বড়সড় রদবদল। বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে ১৭ নভেম্বর প্রকাশ্যে এল দশটি ফ্র্যাঞ্চাইজির খেলোয়াড় ধরে রাখা ও ছেড়ে দেওয়ার তালিকা। আর সেই তালিকাতেই একের পর এক চমক। সবচেয়ে বেশি আলোচনা...

১৭ নভে ২০২৬, ০৭:৩৯ পিএম · 3 মিনিট
AFA Internacional: মেসির দেশের ফুটবল মন্ত্র এবার কলকাতায়! আর্জেন্টিনার সহায়তায় এশিয়ার প্রথম ফুটবল প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন
ময়দান

AFA Internacional: মেসির দেশের ফুটবল মন্ত্র এবার কলকাতায়! আর্জেন্টিনার সহায়তায় এশি...

স্পোর্টস ডেস্ক: লিওনেল মেসির দেশ আর্জেন্টিনার ফুটবল দর্শন এবার সরাসরি শেখার সুযোগ মিলবে কলকাতায়। ভারতীয় ফুটবলের উন্নতিতে নতুন দিগন্ত খুলে শহরে পথচলা শুরু করল এশিয়ার প্রথম আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের আন্তর্জাতিক উৎকর...

১৭ নভে ২০২৬, ০৭:২৯ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.