JAZZBAAT 24 BANGLA
২৭ সেপ্টে ২০২৬, ১১:৩৭ পিএম
Breaking
৪৮ ঘণ্টায় প্রাণহানি ১৮ জনের, প্লাবিত বিস্তীর্ণ এলাকা বর্ধমানে খুলল TVK-র প্রথম পার্টি অফিস ‘সনাতন হিন্দু রাষ্ট্র’ থিমের পুজোয় বামেদের ‘না’! কামারডাঙায় বুকস্টল ঘিরে তুঙ্গে বিতর্ক Virat Kohli : কিংয়ের ব্যাটে রেকর্ডের রোশনাই, ক্যারিবিয়ানদের বিরুদ্ধে দাপুটে জয় গিলদের শিশু নয়, এবার গ্ৰামকে নেওয়া হল দত্তক, শুনেছেন কখনও Bankura: শিশু নয়, এবার গ্ৰামকে নেওয়া হল দত্তক, শুনেছেন কখনও! VIRAL VIDEO: মায়ের পাঠশালাতেই বেঁচে থাকার লড়াই, বুনো চিতার গাছে চড়ার দৃশ্য ছুঁয়ে গেল নেটিজ... ৪৮ ঘণ্টায় প্রাণহানি ১৮ জনের, প্লাবিত বিস্তীর্ণ এলাকা ৪৮ ঘণ্টায় প্রাণহানি ১৮ জনের, প্লাবিত বিস্তীর্ণ এলাকা বর্ধমানে খুলল TVK-র প্রথম পার্টি অফিস ‘সনাতন হিন্দু রাষ্ট্র’ থিমের পুজোয় বামেদের ‘না’! কামারডাঙায় বুকস্টল ঘিরে তুঙ্গে বিতর্ক Virat Kohli : কিংয়ের ব্যাটে রেকর্ডের রোশনাই, ক্যারিবিয়ানদের বিরুদ্ধে দাপুটে জয় গিলদের শিশু নয়, এবার গ্ৰামকে নেওয়া হল দত্তক, শুনেছেন কখনও Bankura: শিশু নয়, এবার গ্ৰামকে নেওয়া হল দত্তক, শুনেছেন কখনও! VIRAL VIDEO: মায়ের পাঠশালাতেই বেঁচে থাকার লড়াই, বুনো চিতার গাছে চড়ার দৃশ্য ছুঁয়ে গেল নেটিজ... ৪৮ ঘণ্টায় প্রাণহানি ১৮ জনের, প্লাবিত বিস্তীর্ণ এলাকা

পিতৃশোক কাটিয়ে ফিরলেন মেসি, মাঠে নেমেই আবেগে ভাসালেন সমর্থকদের

পিতৃশোক কাটিয়ে ফিরলেন মেসি, মাঠে নেমেই আবেগে ভাসালেন সমর্থকদের

বাবাকে হারানোর শোক এখনও টাটকা। তার মধ্যেই আবার ফুটবল মাঠে ফিরলেন লিওনেল মেসি। শনিবার প্রয়াত হয়েছেন তাঁর বাবা হোর্হে মেসি। বয়স হয়েছিল ৬৮। বাবার মৃত্যুর পর জল্পনা শুরু হয়েছিল মেসির ফুটবল ভবিষ্যৎ নিয়ে। সেই আবহেই এল এম টেনকে দেখা গেল ইন্টার মায়ামির জার্সিতে। মেসি-কে দ্বিতীয়ার্ধে পরিবর্ত হিসেবে নামানো হয় লিয়ন-এর বিরুদ্ধে লিগস কাপের ম্যাচে। মাঠে নামার মুহূর্তেই গ্যালারি জুড়ে করতালির ঝড় ওঠে।

তবে প্রত্যাবর্তনের রাতটা মেসির জন্য সুখের হয়নি। শেষ মুহূর্তের গোলে ইন্টার মায়ামি হেরে গিয়েছে ২-৩ ব্যবধানে। কিন্তু ম্যাচের ফলের চেয়েও বড় হয়ে উঠেছিল মেসির মাঠে ফেরা। বাবার মৃত্যুর পর এই প্রথম প্রকাশ্যে ফুটবল খেললেন আর্জেন্টাইন মহাতারকা। হোর্হে শুধু তাঁর বাবা ছিলেন না, মেসির কেরিয়ারের শুরু থেকে অন্যতম প্রধান ভরসাও ছিলেন। দীর্ঘ সময় ছেলের এজেন্টের দায়িত্বও সামলেছেন তিনি।

বাবার মৃত্যুর পর সমাজ মাধ্যমে একটি দীর্ঘ আবেগঘন বার্তা দিয়েছিলেন মেসি। সেখানে লিখেছিলেন, বাবাকে ছাড়া কী ভাবে এগোবেন, তা নিয়েই তাঁর সংশয় তৈরি হয়েছে। বিশ্বকাপের আগে হোর্হের শারীরিক অবস্থার অবনতি হয়েছিল। মেসি জানিয়েছিলেন, শেষ বিশ্বকাপে খেলতে তাঁকে বাবা বার বার উৎসাহ দিয়েছিলেন। বিশ্বকাপের ফাইনালে পৌঁছলেও সেই আনন্দ বাবার সঙ্গে ভাগ করে নিতে পারেননি তিনি। সেই আক্ষেপই যেন আরও গভীর হয়ে ধরা পড়ে তাঁর কথায়।

আর সেই কারণেই মেসির মাঠে ফেরাকে ঘিরে তৈরি হয়েছে নতুন প্রশ্ন। এটাই কি তাঁর ফুটবলজীবনের শেষ অধ্যায়ের শুরু? বাবাকে উদ্দেশ্য করে মেসি লিখেছিলেন, ‘‘তুমি বাবা, বন্ধু এবং প্রতিনিধি—সবই ছিলে।’’ একই সঙ্গে জানিয়েছিলেন, সন্তানদের বড় করার সময় বাবার কাছ থেকে শেখা মূল্যবোধই তাঁদের মধ্যে গড়ে তুলবেন। মাঠে ফিরেছেন ঠিকই, কিন্তু হোর্হের চলে যাওয়ার শূন্যতা যে মেসির জীবনে কতটা গভীর, তাঁর কথাতেই তার ইঙ্গিত স্পষ্ট।

53 Views 0 Likes 0 Comments

Related News

Virat Kohli : কিংয়ের ব্যাটে রেকর্ডের রোশনাই, ক্যারিবিয়ানদের বিরুদ্ধে দাপুটে জয় গিলদের
ময়দান

Virat Kohli : কিংয়ের ব্যাটে রেকর্ডের রোশনাই, ক্যারিবিয়ানদের বিরুদ্ধে দাপুটে জয়...

ছক্কা মেরে হাফ সেঞ্চুরি পূর্ণ করার পর আলজারি জোসেফের বল ডিপ মিড উইকেট বাউন্ডারিতে পাঠিয়ে ১৫ হাজার রানের গণ্ডি পেরিয়েছিলেন বিরাট। এর পর মাত্র ৭৪ বলে কেরিয়ারের ৫৫ তম ওডিআই সেঞ্চুরিও এল ছক্কা হাঁকিয়েই।

২৭ সেপ্টে ২০২৬, ১০:২৮ পিএম · 2 মিনিট
Virat Kohli : অপেক্ষার অবসান! একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ১৫ হাজার রান কোহলির
ময়দান

Virat Kohli : অপেক্ষার অবসান! একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ১৫ হাজার রান কোহলির

স্পোর্টস ডেস্ক: ক্যারিবিয়ানদের বিরুদ্ধে শচীন তেন্ডুলকরের পর বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ হাজার রানের গণ্ডি পেরোলেন কিং কোহলি (Virat Kohli)।

২৭ সেপ্টে ২০২৬, ০৮:৫৩ পিএম · 2 মিনিট
ভারতের বিরুদ্ধে ড্রয়ের পর বেঙ্গালুরুকে কাঠগড়ায় পানামা কোচ
ময়দান

ভারতের বিরুদ্ধে ড্রয়ের পর বেঙ্গালুরুকে কাঠগড়ায় পানামা কোচ

বেঙ্গালুরু: ভারতের বিরুদ্ধে ১-১ গোলে ড্র করেছে পানামা। ম্যাচের আগে দুই দলের ফিফা র‍্যাঙ্কিংয়ে ছিল বড় ফারাক। ভারত ১৩৮ নম্বরে থাকলেও পানামার অবস্থান ৪৪। তার উপর ২০২৬ বিশ্বকাপে খেলা একটি দলের বিরুদ্ধে ভারতের এই ড্রকে স্বাভ...

২৭ সেপ্টে ২০২৬, ০৩:০৫ পিএম · 2 মিনিট
৪০০ মিটার হার্ডলসেও ফাইনালে ভারতের দুই প্রতিনিধি শ্রীশঙ্কর-সলোমন
ময়দান

৪০০ মিটার হার্ডলসেও ফাইনালে ভারতের দুই প্রতিনিধি শ্রীশঙ্কর-সলোমন

আইচি-নাগোয়া: লম্বা দৌড়ের পর এ বার পদকের দিকে লাফ দেওয়ার পালা। এশিয়ান গেমসে পুরুষদের লং জাম্পের ফাইনালে জায়গা করে নিলেন ভারতের মুরলী শ্রীশঙ্কর এবং ডেভিড পট্টুরাজ সলোমন। রবিবার যোগ্যতা অর্জন পর্বে শ্রীশঙ্কর ৭.৮৪ মিটার লাফ...

২৭ সেপ্টে ২০২৬, ০১:৪৪ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.