JAZZBAAT 24 BANGLA
১৯ সেপ্টে ২০২৬, ০২:৫৮ পিএম
Breaking
হোটেলে ঘর নেই, বাস মাত্র একটা! এশিয়ান গেমসের আগে চরম অব্যবস্থার শিকার ভারতীয় দল ‘সময় নষ্ট করছেন’, বিস্ফোরক মন্তব্য পদার্থবিদের মনোনয়ন তুলতে যাচ্ছিলেন, মমতার ফোনে পাল্টে গেল সিদ্ধান্ত সৌন্দর্যের সংজ্ঞা বদলে পাকা চুলের ট্রেন্ডে এবার GenZ এক স্কুটারেই পুরো বন্ধু মহল, নৈনিতাল হাইওয়ের দৃশ্য দেখে হতবাক নেটিজেনরা টিউশন পড়তে বেরিয়ে আর ফেরা হলো না বাড়ি, ছাত্রী রহস্য মৃত্যুতে উত্তাল পুরুলিয়া কিটেই গেরো, জাপান যাত্রার আগে চিন্তায় ভারতীয় ক্রিকেট দল জলাভূমি ভরাটের পর শুকিয়ে গেল ৬ ইউক্যালিপটাস, তদন্তের দাবি স্থানীয়দের হোটেলে ঘর নেই, বাস মাত্র একটা! এশিয়ান গেমসের আগে চরম অব্যবস্থার শিকার ভারতীয় দল ‘সময় নষ্ট করছেন’, বিস্ফোরক মন্তব্য পদার্থবিদের মনোনয়ন তুলতে যাচ্ছিলেন, মমতার ফোনে পাল্টে গেল সিদ্ধান্ত সৌন্দর্যের সংজ্ঞা বদলে পাকা চুলের ট্রেন্ডে এবার GenZ এক স্কুটারেই পুরো বন্ধু মহল, নৈনিতাল হাইওয়ের দৃশ্য দেখে হতবাক নেটিজেনরা টিউশন পড়তে বেরিয়ে আর ফেরা হলো না বাড়ি, ছাত্রী রহস্য মৃত্যুতে উত্তাল পুরুলিয়া কিটেই গেরো, জাপান যাত্রার আগে চিন্তায় ভারতীয় ক্রিকেট দল জলাভূমি ভরাটের পর শুকিয়ে গেল ৬ ইউক্যালিপটাস, তদন্তের দাবি স্থানীয়দের

মধ্যরাতে ভয়াবহ বাস দুর্ঘটনা! অল্পের জন্য রক্ষা পেলেন চালক-কন্ডাক্টর

মধ্যরাতে ভয়াবহ বাস দুর্ঘটনা! অল্পের জন্য রক্ষা পেলেন চালক-কন্ডাক্টর
ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

নিউজ ডেস্ক: মাঝরাতে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা। যার জেরে কয়েক মিনিটের মধ্যেই দাউদাউ করে জ্বলতে শুরু করল যাত্রীবাহী বাস। তবে বাসে সেই সময় কোনও যাত্রী না থাকায় প্রাণহানির ঘটনা ঘটেনি। অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন বাসের চালক এবং কন্ডাক্টরও। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের লখনউয়ে কানপুর-হারদই রিং রোডের কাছে। শুক্রবার রাত প্রায় ১২টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছে পুলিশ।

দেখুন: https://x.com/ANINewsUP/status/2101120224527601762?s=20

পুলিশ সূত্রে খবর, ‘জনরথ’ নামের ওই শীতাতপনিয়ন্ত্রিত রোডওয়েজ বাস পাড়া এলাকা থেকে দুবাগ্গার দিকে যাচ্ছিল। ভুহার সেতুর কাছে পৌঁছতেই আচমকা সেটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বাঁ দিকে থাকা ডিভাইডারে ধাক্কা মারে। ধাক্কার পর প্রথমে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন চালক এবং কন্ডাক্টর। কিন্তু মিনিট দুয়েকের মধ্যেই আগুন ধরে যায় বাসে। মুহূর্তের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে গোটা বাসে। প্রাণ বাঁচাতে দ্রুত বাস থেকে বেরিয়ে আসেন চালক ও কন্ডাক্টর। তবে দু’জনেই অক্ষত রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল। রাত সাড়ে ১২টা নাগাদ বাসে আগুন লাগার খবর পায় দমকল বিভাগ। চৌক দমকল কেন্দ্র থেকে ৩টি এবং আলমবাগ দমকল কেন্দ্র থেকে আরও দু’টি ইঞ্জিন ঘটনাস্থলে পাঠানো হয়। ৫টি ইঞ্জিনের চেষ্টায় বিভিন্ন দিক থেকে জল দিয়ে আগুন নেভানোর কাজ শুরু হয়। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। এর পর বাসটির ভিতরে তল্লাশি চালান দমকলকর্মীরা। কেউ ভিতরে আটকে রয়েছেন কি না, তা নিশ্চিত করতে খুঁটিয়ে দেখা হয় গোটা বাস।

পুলিশ জানিয়েছে, তল্লাশিতে বাসের ভিতর থেকে কাউকে পাওয়া যায়নি। ফলে দুর্ঘটনায় কোনও যাত্রী বা অন্য কারও আহত হওয়ার খবর নেই। তবে আগুনে বাসটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কী কারণে বাসটি আচমকা নিয়ন্ত্রণ হারাল, তা খতিয়ে দেখা হচ্ছে। দুর্ঘটনার জেরে রাতের রাস্তায় কিছুটা আতঙ্ক ছড়ালেও দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় বড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে। প্রাথমিকভাবে প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

7 Views 0 Likes 0 Comments

Related News

এক স্কুটারেই পুরো বন্ধু মহল, নৈনিতাল হাইওয়ের দৃশ্য দেখে হতবাক নেটিজেনরা
দেশ

এক স্কুটারেই পুরো বন্ধু মহল, নৈনিতাল হাইওয়ের দৃশ্য দেখে হতবাক নেটিজেনরা

উত্তরাখণ্ড, নিউজ ডেস্ক: একটি সাধারণ স্কুটারে চেপে ঠিক কতজন যাতায়াত করতে পারেন? বা আপনি সর্বোচ্চ কতজনকে দেখেছেন একটি স্কুটটিতে চাপতে ? প্রতিনিয়ত প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করা হচ্ছে যাতে বাইক বা স্কুটিতে সর্বোচ্চ দুজনের ব...

১৯ সেপ্টে ২০২৬, ০২:২৯ পিএম · 2 মিনিট
স্টেশনের বাইরে মহিলাকে টানাহেঁচড়া, উর্দিধারীর ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল
দেশ

স্টেশনের বাইরে মহিলাকে টানাহেঁচড়া, উর্দিধারীর ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল

তেলেঙ্গানা, নিউজ ডেস্ক: রাতে ট্রেনের অপেক্ষায় থাকা সাধারণ যাত্রীদের চোখের সামনেই ঘটল এক নিন্দনীয় দৃশ্যটি। কোনো সিনেমা নয়, বাস্তবে চোখের সামনে ঘটছে এই ধরনের ঘটনা দেখে চমকে গেছেন অনেকেই। একেবারে রক্তমাংসের এক মহিলাকে প্রক...

১৯ সেপ্টে ২০২৬, ১২:৫২ পিএম · 2 মিনিট
বিশ্বকর্মা পুজোয় ভারতীয় রীতিতে সামিল চীনা কর্মকর্তা, ভিডিও ভাইরাল
দেশ

বিশ্বকর্মা পুজোয় ভারতীয় রীতিতে সামিল চীনা কর্মকর্তা, ভিডিও ভাইরাল

চীন, নিউজ ডেস্ক : সংস্কৃতির মেলবন্ধন, কর্মস্থলে চীনা কর্তাকে বিশ্বকর্মা পূজার রীতিনীতি শেখালেন হিন্দু কর্মীরা। কর্মস্থলে বিভিন্ন রাজ্যের ও দেশের মানুষ একসাথে মিলেমিশে কাজ করেন বেশিরভাগ জায়গাতেই। বিভিন্ন ধরনের বিভিন্ন অন...

১৯ সেপ্টে ২০২৬, ১২:৩৬ পিএম · 2 মিনিট
স্পাইসজেটের একাধিক উড়ানে বিভ্রাট
দেশ

স্পাইসজেটের একাধিক উড়ানে বিভ্রাট

নিউজ ডেস্ক: সাতসকালেই স্পাইসজেটের একাধিক উড়ান ঘিরে বিভ্রাট দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার সকালে উক্ত সংস্থাটির কয়েকটি উড়ানের পরিষেবায় পরিচালনাগত বিঘ্ন দেখা দিয়েছে।...

১৯ সেপ্টে ২০২৬, ১২:৩১ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.