JAZZBAAT 24 BANGLA
২৯ অক্টো ২০২৬, ০৭:১১ পিএম
Breaking
SupremeCourt: বাজি পুরোপুরি নিষিদ্ধ নয়, তবে কড়া নজরদারির নির্দেশ সুপ্রিম কোর্টের, প্রশাসনক... নাসীরুদ্দীন শাহকে পুনিত ইস্সারের কটাক্ষ! ‘সিলেক্টিভ ক্রিটিসিজম’ ঘিরে বলিউডে বিতর্ক Mamta Banerjee : দিল্লিতে INDIA জোটের প্রতিবাদ সমাবেশ, সোশ্যাল মিডিয়ায় সকলকে আহ্বান মমতা World Wrestling Championships 2026: বিশ্ব কুস্তিতে ইতিহাস ভারতের, সোনা হাতছাড়া নীলম-কাজলে... BankFraud: গ্রাহকদের অজান্তেই উধাও ৩৫ কোটি! গ্রেটার নয়ডার পিএনবি শাখায় চাঞ্চল্য Flight Safety : ভারত বনাম ইউরোপ, পাইলটদের ক্লান্তি নিয়ে বড় ফারাক দীর্ঘায়ুর চাবিকাঠি কি বাড়ির ছোট্ট বাগানেই? গবেষণায় মিলল চমকপ্রদ তথ্য Cristiano Ronaldo: মেসি-রোনালদো বিতর্কে নতুন মোড়, ‘ব্যালন ডি’অর অব অল টাইম’ জিতলেন পর্তুগ... SupremeCourt: বাজি পুরোপুরি নিষিদ্ধ নয়, তবে কড়া নজরদারির নির্দেশ সুপ্রিম কোর্টের, প্রশাসনক... নাসীরুদ্দীন শাহকে পুনিত ইস্সারের কটাক্ষ! ‘সিলেক্টিভ ক্রিটিসিজম’ ঘিরে বলিউডে বিতর্ক Mamta Banerjee : দিল্লিতে INDIA জোটের প্রতিবাদ সমাবেশ, সোশ্যাল মিডিয়ায় সকলকে আহ্বান মমতা World Wrestling Championships 2026: বিশ্ব কুস্তিতে ইতিহাস ভারতের, সোনা হাতছাড়া নীলম-কাজলে... BankFraud: গ্রাহকদের অজান্তেই উধাও ৩৫ কোটি! গ্রেটার নয়ডার পিএনবি শাখায় চাঞ্চল্য Flight Safety : ভারত বনাম ইউরোপ, পাইলটদের ক্লান্তি নিয়ে বড় ফারাক দীর্ঘায়ুর চাবিকাঠি কি বাড়ির ছোট্ট বাগানেই? গবেষণায় মিলল চমকপ্রদ তথ্য Cristiano Ronaldo: মেসি-রোনালদো বিতর্কে নতুন মোড়, ‘ব্যালন ডি’অর অব অল টাইম’ জিতলেন পর্তুগ...

দুর্নীতি দমনে কড়া সরকার, বীরভূমে উদ্ধার প্রচুর অবৈধ সম্পদ

দুর্নীতি দমনে কড়া সরকার, বীরভূমে উদ্ধার প্রচুর অবৈধ সম্পদ

বর্তমান সরকার যে কড়া হাতে দুর্নীতি দমন করতে বদ্ধপরিকর সেটা বুঝিয়ে দিচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই ঘটনার আবারও প্রমাণ পাওয়া গেল বীরভূমে। বীরভূমে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ উদ্যোগে একটি অভিযান চালিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হলো এক বিশাল অবৈধ বালি সিন্ডিকেটের জাল। গোপন সূত্রে নির্ভরযোগ্য খবরের ভিত্তিতে বীরভূম জেলা পুলিশ মোহাম্মদ বাজার থানা এলাকায় এক তল্লাশি অভিযান চালায়। এই অভিযানের মূল নিশানা ছিল কুখ্যাত বালি মাফিয়া টুলু মণ্ডল ওরফে মহম্মদ নাজিবুদ্দিন।

অভিযান চালিয়ে সেখান থেকে বিপুল পরিমাণ অবৈধ সম্পদের সন্ধান পায় বীরভূমের পুলিশ প্রশাসন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এখন পর্যন্ত সেখান থেকে নগদ ৫.৫ কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত জানা গেছে, গণনা প্রক্রিয়া এখনও চলছে। পাশাপাশি প্রায় ১৫ কেজি সোনাও উদ্ধার করা হয়েছে, যা এই বালি সাম্রাজ্যের অর্থনৈতিক ভিত্তি ও দুর্নীতির ভয়াবহতাকে স্পষ্ট করে তোলে।

অভিযানের পর এই সফল ও পেশাদার পদক্ষেপের জন্য পশ্চিমবঙ্গ পুলিশের ডিজি,বীরভূম জেলার পুলিশ সুপার এবং জেলা পুলিশের দল প্রশংসায় ভাসছে। তার কারন, তাঁদের প্রশংসা করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি তার 'এক্স হ্যান্ডেল' এবং অনান্য সোশ্যাল মিডিয়া থেকে এব্যাপারে অকুণ্ঠ প্রশংসাবাক্য যেমন জানিয়েছেন, তেমনই এর পাশাপাশি প্রশাসনের তরফ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে, অতীত ব্যাকগ্রাউন্ড বা রাজনৈতিক আঁতাত--কোনো কিছুই দুর্নীতিবাজদের আইনের হাত থেকে রক্ষা করতে পারবে না। 

সরকারের এই অবস্থান প্রমাণ করে যে সরকারি সম্পত্তি মূলত জনগণের সম্পত্তি, আর তা লুট করার পরিণতি অত্যন্ত কঠোর হবে। 'দুর্নীতির বিরুদ্ধে জ়িরো টলারেন্স নীতি' বজায় রেখে মাফিয়া সিন্ডিকেট ও বিতর্কিত ব্যক্তিদের বিরুদ্ধে এই আপসহীন দমনমূলক অভিযান এবং কড়া নজরদারি আগামী দিনেও সমান গতিতে জারি থাকবে।

23 Views 0 Likes 0 Comments

Related News

Howrah Municipal Election: টিকিটের আশায় বায়োডেটার পাহাড়! সময়সীমা পেরিয়েও হাওড়ায় বিজেপির দফতরে আবেদনের ঢল
রাজ্য

Howrah Municipal Election: টিকিটের আশায় বায়োডেটার পাহাড়! সময়সীমা পেরিয়েও হাওড...

হাওড়া: ভোটের টিকিট পাওয়ার দৌড়ে যেন বিরাম নেই! আবেদন জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা পেরিয়ে গিয়েছে দু’দিন আগেই। কিন্তু তাতেও থামছে না প্রার্থীপদের দাবিদারদের ভিড়। হাওড়া পুরসভার আসন্ন নির্বাচনে বিজেপির টিকিটে কাউন্সি...

২৯ অক্টো ২০২৬, ০২:০২ পিএম · 3 মিনিট
Diwali: কালীপুজো ও দীপাবলীর পূর্বে বাজি নিয়ে কড়া নির্দেশ নবান্নের
রাজ্য

Diwali: কালীপুজো ও দীপাবলীর পূর্বে বাজি নিয়ে কড়া নির্দেশ নবান্নের

বাজি ব্যবহারে নিয়ন্ত্রণ এবং শব্দদূষণ রোধে কড়া পদক্ষেপের নিচ্ছে সরকার। বৃহস্পতিবার স্বরাষ্ট্রসচিব সঙ্ঘমিত্রা ঘোষ সাংবাদিক বৈঠক করে বাজি ব্যবহারের উপরে নির্দেশিকা জারি করেছেন।

২৯ অক্টো ২০২৬, ১২:১২ পিএম · 1 মিনিট
TrafficPolice: হেলমেট না পরায় বাইক আটক, নাকা চেকিং চলাকালীন দুই বাইক আরোহীর হামলায় রক্তাক্ত পুলিশকর্মী
রাজ্য

TrafficPolice: হেলমেট না পরায় বাইক আটক, নাকা চেকিং চলাকালীন দুই বাইক আরোহীর হামলায়...

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গিয়েছে, গতকাল বিকেল নাগাদ লগাম্বা থেকে পুখুরিয়াগামী রাস্তায় নাকা চেকিং করছিলেন ট্রাফিক ওসি আজমল হোসেন। সেই সময় একটি মোটরবাইকে দুই আরোহীকে হেলমেট ছাড়া যাতায়াত করতে দেখে তিনি সেটিকে আটকান এবং চালকের কাছে ড্রাইভিং লাইসেন্স দেখতে চান।

২৯ অক্টো ২০২৬, ১১:২২ এএম · 1 মিনিট
আইআইটি-খড়গপুর তৈরি হচ্ছে 'ফিজিক্যাল এআই' স্কুল, বরাদ্দ ৩৫ কোটি টাকা
রাজ্য

আইআইটি-খড়গপুর তৈরি হচ্ছে 'ফিজিক্যাল এআই' স্কুল, বরাদ্দ ৩৫ কোটি টাকা

নিউজ ডেস্ক: এআই গবেষণায় বড় পদক্ষেপ! কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI-কে পদার্থবিদ্যা, ইঞ্জিনিয়ারিং এবং জীববিজ্ঞানের সঙ্গে যুক্ত করে গবেষণার নতুন দিগন্ত খুলতে উদ্যোগী IIT খড়্গপুর। এই লক্ষ্যেই প্রতিষ্ঠানে তৈরি হতে চলেছে ‘বেঞ্...

২৮ অক্টো ২০২৬, ১০:০৪ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.