JAZZBAAT 24 BANGLA
২০ সেপ্টে ২০২৬, ০১:৫৯ এএম
Breaking
রাস্তা আটকে বচসা, প্রতিবাদ করায় তরুণীকে মার-শ্লীলতাহানির অভিযোগ ১০ জনে খেলে ৮ বছর পর এল কলকাতা লিগ, লড়াইয়ের নাম মোহনবাগান! চলন্ত ট্রেনে অসহায় এক মাসের শিশু, উধাও বাবা মা! হৃদয়বিদারক দৃশ্যে তোলপাড় নেটদুনিয়া বলিউডে ফের সুখবর, দ্বিতীয়বার মা হলেন দীপিকা, ঘরে এল ছেলে না মেয়ে? বহুতল বাণিজ্যিক হাব থেকে স্কাইওয়াক! বদলে যাচ্ছে হাওড়া স্টেশন চত্বর চা বিক্রি করতে এসে শিশুর মন ভালো করতে নাচ, রাজা বাবুর মানবিকতায় মুগ্ধ যাত্রীরা বিস্ফোরণের পর গুলির লড়াই, পাকিস্তানে বিস্ফোরণকাণ্ডে মৃত বেড়ে ৩১ হোটেলে ঘর নেই, বাস মাত্র একটা! এশিয়ান গেমসের আগে চরম অব্যবস্থার শিকার ভারতীয় দল রাস্তা আটকে বচসা, প্রতিবাদ করায় তরুণীকে মার-শ্লীলতাহানির অভিযোগ ১০ জনে খেলে ৮ বছর পর এল কলকাতা লিগ, লড়াইয়ের নাম মোহনবাগান! চলন্ত ট্রেনে অসহায় এক মাসের শিশু, উধাও বাবা মা! হৃদয়বিদারক দৃশ্যে তোলপাড় নেটদুনিয়া বলিউডে ফের সুখবর, দ্বিতীয়বার মা হলেন দীপিকা, ঘরে এল ছেলে না মেয়ে? বহুতল বাণিজ্যিক হাব থেকে স্কাইওয়াক! বদলে যাচ্ছে হাওড়া স্টেশন চত্বর চা বিক্রি করতে এসে শিশুর মন ভালো করতে নাচ, রাজা বাবুর মানবিকতায় মুগ্ধ যাত্রীরা বিস্ফোরণের পর গুলির লড়াই, পাকিস্তানে বিস্ফোরণকাণ্ডে মৃত বেড়ে ৩১ হোটেলে ঘর নেই, বাস মাত্র একটা! এশিয়ান গেমসের আগে চরম অব্যবস্থার শিকার ভারতীয় দল

মেটার স্বীকারোক্তিতে নতুন বিতর্ক, বিশেষ কনটেন্ট ছড়াতে টাকা দেওয়ার অভিযোগ

মেটার স্বীকারোক্তিতে নতুন বিতর্ক, বিশেষ কনটেন্ট ছড়াতে টাকা দেওয়ার অভিযোগ

সোশাল মিডিয়ায় নির্দিষ্ট ধরনের কনটেন্টের প্রচার বাড়াতে অর্থ দেওয়া হয়েছিল, মেটার তরফে এমন স্বীকারোক্তি ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। ভারতে ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের মতো প্ল্যাটফর্মে এই ধরনের প্রচারের প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে কেন্দ্র। বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে সোশাল মিডিয়ার ব্যাপক ব্যবহারকে কেন্দ্র করেই প্রশ্ন উঠছে।

সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ভিডিও ফেসবুক থেকে সরিয়ে দেওয়া নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। ২৩ জুলাই জেন-জি পড়ুয়াদের উদ্দেশে প্রধানমন্ত্রী ওই সেলফি ভিডিওটি তৈরি করেছিলেন। পরে ভিডিওটি সরিয়ে দেওয়ার ঘটনায় কেন্দ্রের তরফে মেটার কাছে ব্যাখ্যা চাওয়া হয়। নির্দিষ্ট সময়ের মধ্যে ক্ষমা চাওয়ার নির্দেশও দেওয়া হয়েছিল। মেটার পক্ষ থেকে পরে জানানো হয়, প্রযুক্তিগত প্রক্রিয়ার ত্রুটির কারণেই ভিডিওটি সরানো হয়েছিল।

এর পাশাপাশি সোশাল মিডিয়ায় আপত্তিকর কনটেন্ট নিয়েও মেটার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। শিশুদের যৌন নিপীড়নমূলক কনটেন্ট আটকাতে সংস্থার ব্যর্থতা নিয়েও কেন্দ্র উদ্বেগ প্রকাশ করেছে।

মেটার তরফে নির্দিষ্ট ধরনের কনটেন্টের প্রচার বাড়াতে অর্থ দেওয়ার কথা স্বীকার করা হয়েছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। এই বক্তব্য সামনে আসার পরই ভারতে সোশাল মিডিয়ার মাধ্যমে মতামত প্রভাবিত করার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে।

কৃষক আন্দোলন, ই-২০ পেট্রল নিয়ে বিতর্ক, যন্তর মন্তরের বিভিন্ন বিক্ষোভ এবং কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গড়করির নামে ছড়িয়ে পড়া ডিপফেক ভিডিও এই ধরনের একাধিক ঘটনায় সোশাল মিডিয়ার ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। অভিযোগ, বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে সরকার-বিরোধী প্রচার দ্রুত ছড়িয়ে পড়েছে অনলাইনে। যদিও কোনও নির্দিষ্ট গোষ্ঠী বা সংস্থাকে এই প্রচারের নেপথ্যে দায়ী করা হয়নি।

এদিকে বুধবার তথ্যপ্রযুক্তি মন্ত্রকের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছে মেটার একটি প্রতিনিধিদল। মেটার গ্লোবাল অ্যাফেয়ার্স অফিসার জোয়েল কাপলান-সহ আধিকারিকরা তথ্য ও প্রযুক্তি মন্ত্রকের সচিব এস কৃষ্ণানের সঙ্গে বৈঠক করেন। প্রায় ৪৫ মিনিটের এই বৈঠকে শিশু-নিরাপত্তা, আপত্তিকর কনটেন্ট নিয়ন্ত্রণ এবং অর্থের বিনিময়ে অনলাইনে প্রচারের মতো বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে।

সোশাল মিডিয়ায় ভুয়ো তথ্য, ডিপফেক এবং উদ্দেশ্যপ্রণোদিত প্রচার নিয়ন্ত্রণে আগামী দিনে কেন্দ্র ও প্রযুক্তি সংস্থাগুলির মধ্যে সমন্বয় আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে।

42 Views 0 Likes 0 Comments

Related News

চলন্ত ট্রেনে অসহায় এক মাসের শিশু, উধাও বাবা মা! হৃদয়বিদারক দৃশ্যে তোলপাড় নেটদুনিয়া
দেশ

চলন্ত ট্রেনে অসহায় এক মাসের শিশু, উধাও বাবা মা! হৃদয়বিদারক দৃশ্যে তোলপাড় নেটদুনিয়া

নিউজ ডেস্ক: ট্রেনের সিটের ওপর অসহায়ভাবে পড়ে রয়েছে মাত্র এক মাস বয়সী এক নিষ্পাপ শিশু। চারপাশের কোলাহল ও যান্ত্রিক শব্দের মাঝেও যেন থমকে যাওয়ার মতো দৃশ্য। যা দেখলে একবার হলেও কেঁপে উঠবে আপনার মন।এই একরত্তিকে এভাবে একা ফেল...

১৯ সেপ্টে ২০২৬, ০৯:৪১ পিএম · 2 মিনিট
চা বিক্রি করতে এসে শিশুর মন ভালো করতে নাচ, রাজা বাবুর মানবিকতায় মুগ্ধ যাত্রীরা
দেশ

চা বিক্রি করতে এসে শিশুর মন ভালো করতে নাচ, রাজা বাবুর মানবিকতায় মুগ্ধ যাত্রীরা

নিউজ ডেস্ক: ব্যস্ত জীবন আর ট্রেনের যান্ত্রিক কোলাহলের ভিড়ে মাঝেমধ্যেই ধরা পড়ে এমন কিছু দৃশ্য, যা মানুষের প্রতি মানুষের ভালোবাসাকে নতুন করে বিশ্বাস করতে শেখায়। গড়ে তুলতে শেখায় একে অপরের প্রতি ভালোবাসা। সম্প্রতি তেমনই এক...

১৯ সেপ্টে ২০২৬, ০৯:৩৫ পিএম · 2 মিনিট
এক স্কুটারেই পুরো বন্ধু মহল, নৈনিতাল হাইওয়ের দৃশ্য দেখে হতবাক নেটিজেনরা
দেশ

এক স্কুটারেই পুরো বন্ধু মহল, নৈনিতাল হাইওয়ের দৃশ্য দেখে হতবাক নেটিজেনরা

উত্তরাখণ্ড, নিউজ ডেস্ক: একটি সাধারণ স্কুটারে চেপে ঠিক কতজন যাতায়াত করতে পারেন? বা আপনি সর্বোচ্চ কতজনকে দেখেছেন একটি স্কুটটিতে চাপতে ? প্রতিনিয়ত প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করা হচ্ছে যাতে বাইক বা স্কুটিতে সর্বোচ্চ দুজনের ব...

১৯ সেপ্টে ২০২৬, ০২:২৯ পিএম · 2 মিনিট
স্টেশনের বাইরে মহিলাকে টানাহেঁচড়া, উর্দিধারীর ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল
দেশ

স্টেশনের বাইরে মহিলাকে টানাহেঁচড়া, উর্দিধারীর ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল

তেলেঙ্গানা, নিউজ ডেস্ক: রাতে ট্রেনের অপেক্ষায় থাকা সাধারণ যাত্রীদের চোখের সামনেই ঘটল এক নিন্দনীয় দৃশ্যটি। কোনো সিনেমা নয়, বাস্তবে চোখের সামনে ঘটছে এই ধরনের ঘটনা দেখে চমকে গেছেন অনেকেই। একেবারে রক্তমাংসের এক মহিলাকে প্রক...

১৯ সেপ্টে ২০২৬, ১২:৫২ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.