JAZZBAAT 24 BANGLA
১৭ অক্টো ২০২৬, ১২:৪৫ এএম
Breaking
মহাষষ্ঠীতে মেরিনার্সের দারুণ উপহার, দিল্লিকে হারিয়ে জয়ে ফিরল মোহনবাগান 'ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না', সমাজমাধ্যমে সরব মমতা দু’বছরের বেশি জেলবন্দি, আরজি কর দুর্নীতিতে জামিন সন্দীপ ঘোষের কাঁধে চোট অর্শদীপের, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টিতে দলে ভুবনেশ্বর সান্ডারল্যান্ড ও জুভেন্তাসের প্রত্যাবর্তন, সালজবুর্গকে ৪ গোল দিল এসি মিলান ইয়ামলের জাদুতে অপ্রতিরোধ্য বার্সেলোনা, এবার কঠিন পরীক্ষা বেতিসের বিরুদ্ধে বাংলাদেশে ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব বাংলাদেশে মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা মহাষষ্ঠীতে মেরিনার্সের দারুণ উপহার, দিল্লিকে হারিয়ে জয়ে ফিরল মোহনবাগান 'ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না', সমাজমাধ্যমে সরব মমতা দু’বছরের বেশি জেলবন্দি, আরজি কর দুর্নীতিতে জামিন সন্দীপ ঘোষের কাঁধে চোট অর্শদীপের, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টিতে দলে ভুবনেশ্বর সান্ডারল্যান্ড ও জুভেন্তাসের প্রত্যাবর্তন, সালজবুর্গকে ৪ গোল দিল এসি মিলান ইয়ামলের জাদুতে অপ্রতিরোধ্য বার্সেলোনা, এবার কঠিন পরীক্ষা বেতিসের বিরুদ্ধে বাংলাদেশে ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব বাংলাদেশে মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা

‘মুসলিমদের কী হবে?’ আমেরিকার মাটিতে প্রশ্ন করা হয় মোহন ভাগবতকে

‘মুসলিমদের কী হবে?’ আমেরিকার মাটিতে প্রশ্ন করা হয় মোহন ভাগবতকে

নিউ ইয়র্ক: ‘হিন্দু রাষ্ট্র’ হলে মুসলিমদের কী হবে? তাঁদের কি ভারত থেকে চলে যেতে হবে? রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবতের সামনে সরাসরি এই প্রশ্নই রেখেছিলেন এক মুসলিম ব্যক্তি। আমেরিকার মাটিতে দাঁড়িয়ে সেই প্রশ্নের যে জবাব দিলেন ভাগবত, তা ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে। তাঁর বক্তব্যের সারকথা—ভারতে মুসলিমদের জায়গা নেই, এমন ধারণা হিন্দুত্বের সঙ্গে যায় না। বরং কোনও হিন্দু যদি মনে করেন, দেশে মুসলিম থাকা উচিত নয়, তা হলে তাঁর সেই ভাবনাই হিন্দুত্বের মূল দর্শনের বিরোধী।

নিউ ইয়র্কে ‘ওয়ান ওয়ার্ল্ড, ওয়ান হিউম্যানিটি’ শীর্ষক এক আন্তঃধর্মীয় অনুষ্ঠানে বক্তৃতা করছিলেন আরএসএস প্রধান। সেখানেই নিজের পুরনো একটি অভিজ্ঞতার কথা তুলে ধরেন তিনি। ভাগবত জানান, এক বার তাঁর একটি অনুষ্ঠানে কয়েক জন মুসলিম উপস্থিত ছিলেন। বক্তৃতার পর তাঁদের প্রশ্ন ছিল—আরএসএস যখন হিন্দু সংগঠন এবং ‘হিন্দু রাষ্ট্র’-এর কথা বলে, তখন মুসলিমদের অবস্থান কী? তাঁদের কি ভারত ছেড়ে চলে যেতে হবে?

ভাগবতের দাবি, তিনি তখন তাঁদের বলেছিলেন, ‘না, এটাই হিন্দুত্ব নয়।’

কেন নয়? ভাগবতের ব্যাখ্যায়, হিন্দুত্বের ধারণার কেন্দ্রে রয়েছে ‘বৈচিত্র্যের মধ্যে ঐক্য’। তাঁর মতে, বিভিন্ন ধর্ম ও মতের মানুষ আলাদা পথে চললেও তাঁদের মধ্যে মানবিক সম্পর্কের জায়গাটি অভিন্ন। তাই কোনও ধর্মের মানুষকে শুধুমাত্র তাঁর ধর্মীয় পরিচয়ের কারণে বাদ দেওয়ার কথা হিন্দুত্বের দর্শনের সঙ্গে মেলে না।

সেই বক্তব্যের সূত্রেই আরও কড়া মন্তব্য করেন তিনি। ভাগবত বলেন, কোনও হিন্দু যদি মনে করেন, ‘ভারতে মুসলিম থাকা উচিত নয়’, তা হলে তিনি হিন্দু নন। অর্থাৎ, তাঁর বক্তব্যে হিন্দুত্বকে কেবল একটি ধর্মীয় পরিচয় হিসেবে নয়, বরং একটি বৃহত্তর সাংস্কৃতিক ও সামাজিক ধারণা হিসাবেই তুলে ধরা হয়েছে।

নিজের বক্তব্যের পক্ষে একটি ঘটনাও তুলে ধরেন আরএসএস প্রধান। ১৯৯৬ সালে হরিয়ানার দাদরির কাছে বিমান দুর্ঘটনার প্রসঙ্গ উল্লেখ করে তাঁর দাবি, দুর্ঘটনার পর আরএসএসের স্বয়ংসেবকেরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে অংশ নিয়েছিলেন। মৃতদেহ উদ্ধার এবং শেষকৃত্যের ব্যবস্থা করার ক্ষেত্রেও তাঁরা সাহায্য করেছিলেন। কে হিন্দু, কে মুসলিম—সেই পরিচয় না দেখে বিপন্ন মানুষের পাশে দাঁড়ানো হয়েছিল বলেই দাবি ভাগবতের।

ভাগবতের বক্তব্যে বার বার ফিরে আসে ‘সেবা’-র প্রসঙ্গ। তাঁর দাবি, সঙ্ঘের স্বয়ংসেবকেরা দেশের বিভিন্ন প্রান্তে সমাজসেবার কাজ করেন এবং বিপদের সময়ে মানুষের পাশে দাঁড়ান। সেখানে ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে আলাদা করে কাউকে দেখা হয় না।

তবে ভাগবতের এই মন্তব্যের রাজনৈতিক গুরুত্বও কম নয়। ‘হিন্দু রাষ্ট্র’ এবং ‘হিন্দুত্ব’ নিয়ে দীর্ঘদিন ধরেই ভারতীয় রাজনীতিতে বিতর্ক রয়েছে। সমালোচকদের প্রশ্ন—হিন্দু রাষ্ট্রের ধারণায় সংখ্যালঘুদের সাংবিধানিক ও সামাজিক অবস্থান কী হবে? সেই বিতর্কের মধ্যেই বিদেশের মাটিতে আরএসএস প্রধানের এই মন্তব্য নতুন মাত্রা যোগ করল।

বিশেষ করে তাঁর এই বক্তব্য—‘মুসলিমকে বাদ দেওয়া হিন্দুত্ব নয়’—আরএসএসের হিন্দুত্বের ব্যাখ্যা নিয়ে আলোচনার কেন্দ্রে চলে এসেছে। ভাগবতের বক্তব্যে স্পষ্ট, তাঁর ব্যাখ্যায় ভারতীয় সমাজে মুসলিমদের অস্তিত্ব কোনও ‘ব্যতিক্রম’ নয়; বরং তাঁদের বাদ দিয়ে ভারতের সামগ্রিক পরিচয়কেই সম্পূর্ণ করা যায় না।

সঙ্ঘের শতবর্ষ উদ্‌যাপনের কর্মসূচির অংশ হিসাবেই ভাগবতের আমেরিকা সফর। নিউ ইয়র্কে তাঁর বক্তব্যে তাই শুধু প্রবাসী ভারতীয়দের উদ্দেশে সাংগঠনিক বার্তাই নয়, হিন্দুত্ব এবং ভারতের বহুত্ববাদ নিয়েও একটি রাজনৈতিক-সামাজিক বার্তা উঠে এল। ‘হিন্দু রাষ্ট্র’-এর প্রশ্নের জবাবে ভাগবতের বক্তব্য অন্তত এই জায়গায় স্পষ্ট, ভারত থেকে মুসলিমদের বাদ দেওয়ার ভাবনা তাঁর সংজ্ঞায় হিন্দুত্বের নয়।

291 Views 0 Likes 0 Comments

Related News

বিবাহবিচ্ছেদের আইনি জটিলতা নিয়ে জনতার মত চাইল মহারাষ্ট্রের অভিন্ন দেওয়ানি বিধি কমিটি
দেশ

বিবাহবিচ্ছেদের আইনি জটিলতা নিয়ে জনতার মত চাইল মহারাষ্ট্রের অভিন্ন দেওয়ানি বিধি কমি...

মুম্বই: বিয়ে ভাঙার আইনি প্রক্রিয়া কি এতটাই জটিল যে দাম্পত্য সম্পর্কে জড়াতে ভয় পাচ্ছেন অনেকে? বিবাহবিচ্ছেদ, খোরপোশ এবং সম্পত্তির অধিকার নিয়ে আইনি টানাপড়েন এড়াতেই কি বিয়ের বদলে লিভ-ইন সম্পর্ককে বেছে নিচ্ছেন দম্পতিরা? এ ...

১৬ অক্টো ২০২৬, ০৫:১০ পিএম · 5 মিনিট
Abhijit Dipke : দিল্লিতে তিরঙ্গা যাত্রা ঘিরে নতুন মোড়, অভিজিৎ দীপকে বার্তা পুলিশের
দেশ

Abhijit Dipke : দিল্লিতে তিরঙ্গা যাত্রা ঘিরে নতুন মোড়, অভিজিৎ দীপকে বার্তা পুলিশে...

তিরঙ্গা যাত্রা' ঘিরে দিল্লিতে নতুন করে চর্চায় সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে।

১৬ অক্টো ২০২৬, ০৫:০২ পিএম · 2 মিনিট
ইউরোপে কড়া হচ্ছে অভিবাসন নীতি, বাড়ছে রাজনৈতিক চাপ
দেশ

ইউরোপে কড়া হচ্ছে অভিবাসন নীতি, বাড়ছে রাজনৈতিক চাপ

ব্রিটেন: ইউরোপে অভিবাসন নিয়ে বিতর্ক নতুন মাত্রা পেয়েছে। বিদেশি নাগরিকদের প্রবেশ, বসবাসের অনুমতি এবং অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ করছে পর্তুগাল। এ বার সেই পথেই হাঁটার চাপ বাড়ছে স্পেনের উপরেও। সীমান্তে অনিয়ন্ত্রিত...

১৬ অক্টো ২০২৬, ০৩:২৯ পিএম · 5 মিনিট
ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে ইলন মাস্কের ‘স্টারশিল্ড’, এক নির্দেশেই থমকে যেতে পারে ড্রোন!
দেশ

ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে ইলন মাস্কের ‘স্টারশিল্ড’, এক নির্দেশেই থমকে যেতে পারে ড্রো...

ইউক্রেন: যুদ্ধের ময়দানে এখন শুধু কামান, ক্ষেপণাস্ত্র কিংবা যুদ্ধবিমান নয়, জয়-পরাজয়ের হিসাব বদলে দিতে পারে মহাকাশে ঘুরে বেড়ানো উপগ্রহও। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনের সামরিক বাহিনীর যোগাযোগ এবং ড্রোন পরিচালনায় গুরুত্ব...

১৬ অক্টো ২০২৬, ০৩:১৮ পিএম · 5 মিনিট

Top Comments (0)

No approved comments yet.