JAZZBAAT 24 BANGLA
১১ অক্টো ২০২৬, ০৪:৪৮ এএম
Breaking
Menaka Guruswamy : বিরোধী নেতাদের আটক, আইনি চ্যালেঞ্জ মেনকা গুরুস্বামীর ১২ অক্টোবর ISL-এর অভিযান শুরু বাগানের, চেনা নর্থইস্টকে সমীহ প্যানোসের রাজ্যে ১২,৪০০টি নতুন দুর্গাপুজোর অনুমোদন, ইডেনের অনুষ্ঠান থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, মুম্বইয়ে আটক বলিউড অভিনেতা ইমরান খান! Mahua Moitra: ‘মোদী, আপনার সময় শেষ’, বাংলা সাহেব গুরুদ্বারে পুলিশ পাঠানো নিয়ে সরব মহুয়া মৈ... Abhijit Deepak: দিদিমার মৃত্যু ঘিরে দিল্লি পুলিশের বিরুদ্ধে সরব সিজেপি, অভিজিৎ দীপকের আটক... Sonam Wangchuk: '২৪ ঘন্টার মধ্যে আন্দোলনকারীদের ছেড়ে না দিলে…' ফের অনশনের হুঁশিয়ারি সোনমে... CJP Protest: আটক অবস্থাতেই জাতীয় সংগীত গেয়ে প্রতিবাদ আইনজীবীদের, প্রায় ২ ঘণ্টা পর মুক্ত... Menaka Guruswamy : বিরোধী নেতাদের আটক, আইনি চ্যালেঞ্জ মেনকা গুরুস্বামীর ১২ অক্টোবর ISL-এর অভিযান শুরু বাগানের, চেনা নর্থইস্টকে সমীহ প্যানোসের রাজ্যে ১২,৪০০টি নতুন দুর্গাপুজোর অনুমোদন, ইডেনের অনুষ্ঠান থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, মুম্বইয়ে আটক বলিউড অভিনেতা ইমরান খান! Mahua Moitra: ‘মোদী, আপনার সময় শেষ’, বাংলা সাহেব গুরুদ্বারে পুলিশ পাঠানো নিয়ে সরব মহুয়া মৈ... Abhijit Deepak: দিদিমার মৃত্যু ঘিরে দিল্লি পুলিশের বিরুদ্ধে সরব সিজেপি, অভিজিৎ দীপকের আটক... Sonam Wangchuk: '২৪ ঘন্টার মধ্যে আন্দোলনকারীদের ছেড়ে না দিলে…' ফের অনশনের হুঁশিয়ারি সোনমে... CJP Protest: আটক অবস্থাতেই জাতীয় সংগীত গেয়ে প্রতিবাদ আইনজীবীদের, প্রায় ২ ঘণ্টা পর মুক্ত...

ডার্বির জ্বালা মুছে গোলের উৎসব! হাফ ডজন গোলে জর্জকে হারিয়ে ঘুরে দাঁড়াল মোহনবাগান

ডার্বির জ্বালা মুছে গোলের উৎসব! হাফ ডজন গোলে জর্জকে হারিয়ে ঘুরে দাঁড়াল মোহনবাগান

কলকাতা, নিউজ ডেস্ক: ডুরান্ড ফাইনালে ডার্বি হারের ক্ষতটা পুরোপুরি সারেনি। তবে তাতে প্রলেপ পড়ল বটে। ইস্টবেঙ্গলের কাছে ডুরান্ড কাপে ১-৪ গোলে হারের হতাশা কাটিয়ে কলকাতা লিগে দাপুটে প্রত্যাবর্তন মোহনবাগানের। বুধবার জর্জ টেলিগ্রাফকে ৬-০ গোলে উড়িয়ে দিল সবুজ-মেরুন। ম্যাচে হ্যাটট্রিক করলেন সুহেল ভাট। বাকি গোলগুলি সাজি, সন্দীপ মালিক এবং অভিষেক সূর্যবংশীর। এই জয়ের ফলে ৮ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে সুপার সিক্সের দৌড়ে ফের জোরালোভাবে ফিরে এল মোহনবাগান।

শুরু থেকেই ম্যাচের রাশ ছিল বাস্তব রায়ের ছেলেদের হাতে। ১৩ মিনিটে কিয়ানের সেন্টার থেকে সুহেলের গোলে এগিয়ে যায় সবুজ-মেরুন। ২০ মিনিটে অফসাইডের কারণে আরও একটি গোল বাতিল হলেও চাপ কমেনি। তিন মিনিট পর বাঁ দিক থেকে আসা পাসে দুরন্ত টাচে ডান পায়ের আউটস্টেপে গোল করেন অ্যালেক্স সাজি। চলতি মরশুমে এটাই তাঁর প্রথম গোল। ২৭ মিনিটে আরও বিপদে পড়ে জর্জ টেলিগ্রাফ। বিভান জ্যোতি লস্করকে ট্যাকল করে লাল কার্ড দেখেন জর্জের অধিনায়ক রণজয় সামন্ত। যদিও ফ্রিকিক থেকে তৃতীয় গোল পায়নি মোহনবাগান। প্রথমার্ধ শেষ হয় ২-০ ব্যবধানে।

দ্বিতীয়ার্ধে অবশ্য গোলের বন্যা বইয়ে দেয় মোহনবাগান। ৪৮ মিনিটে বিভান জ্যোতির লে-অফ থেকে সুহেল সুযোগ নষ্ট করলেও তার পরেই গোলের ধাক্কা সামলাতে পারেনি ব্যারেটোর দল। ৫০ মিনিটে পরিবর্ত হিসাবে নেমে অভিষেকেই গোল করেন সূর্যবংশী। তার আগে সন্দীপ মালিকও জালে বল জড়িয়ে ব্যবধান বাড়িয়েছিলেন। ৬১ মিনিটে সায়ন বন্দ্যোপাধ্যায়ের থ্রু বল ধরে নিজের দ্বিতীয় গোল করেন সুহেল। ফলে ব্যবধান দাঁড়ায় ৫-০। এর পর হ্যাটট্রিকের সুযোগ এক বার নষ্ট করলেও শেষ পর্যন্ত ৭৩ মিনিটে কাঙ্ক্ষিত তৃতীয় গোলটি করেন সুহেল। তাঁর হ্যাটট্রিকেই ছয় গোলের জয় নিশ্চিত হয়।

ডার্বির তিক্ত স্মৃতির পর এই জয় তাই মোহনবাগান শিবিরে নিঃসন্দেহে স্বস্তির। বড় ব্যবধানে জয়ের পাশাপাশি তিন পয়েন্টও এল হাতের মুঠোয়। পয়েন্ট তালিকায় ৯ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে ভবানীপুর। ৭ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় ইস্টবেঙ্গল। মোহনবাগান উঠে এসেছে তিন নম্বরে। তাদের পরেই ৯ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে ইউনাইটেড কলকাতা। সুপার সিক্সের লড়াইয়ে এখন প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। আর সেই লড়াইয়ে জর্জ টেলিগ্রাফকে ছয় গোল দিয়ে মোহনবাগান বুঝিয়ে দিল, ডার্বির ধাক্কা সামলে তারা এখনও দৌড়ে রয়েছে।

22 Views 0 Likes 0 Comments

Related News

১২ অক্টোবর ISL-এর অভিযান শুরু বাগানের, চেনা নর্থইস্টকে সমীহ প্যানোসের
ময়দান

১২ অক্টোবর ISL-এর অভিযান শুরু বাগানের, চেনা নর্থইস্টকে সমীহ প্যানোসের

স্পোর্টস ডেস্ক: আইএফএ শিল্ড অতীত। এবার আইএসএল। আজ থেকে শুরু হয়েছে ২০২৬-২৭ আইএসএল । আর আগামী ১২ অক্টোবর আইএসএল অভিযান শুরু করবে মোহনবাগান । প্রথম ম্যাচে সবুজ-মেরুনের সামনে নর্থইস্ট ইউনাইটেড।প্রথম ম্যাচেই অ্যাওয়ে ম্যাচ। ...

১০ অক্টো ২০২৬, ০৮:৫৯ পিএম · 2 মিনিট
কলকাতায় খেলতে আসছেন বিশ্বকাপের তারকা গোলকিপার ভোজিনহা?
ময়দান

কলকাতায় খেলতে আসছেন বিশ্বকাপের তারকা গোলকিপার ভোজিনহা?

আন্তর্জাতিক ফুটবলের তারকাদের ভারতে নিয়ে আসার ক্ষেত্রে শতদ্রু দত্তের নাম আগেও আলোচনায় এসেছে। লিওনেল মেসিকে কলকাতায় আনার উদ্যোগের পাশাপাশি এমিলিয়ানো মার্তিনেজ এবং রেনে হিগিতার মতো গোলকিপারদেরও ভারতে নিয়ে এসেছেন তিনি। এবার ভোজিনহার সঙ্গে সাক্ষাতের পর নতুন সম্ভাবনা তৈরি হয়েছে।

০৯ অক্টো ২০২৬, ০৪:৩৭ পিএম · 2 মিনিট
সমীরের গোলে শিল্ড জয় মোহনবাগানের, ফাইনালে লাল-হলুদের বড় ধাক্কা!
ময়দান

সমীরের গোলে শিল্ড জয় মোহনবাগানের, ফাইনালে লাল-হলুদের বড় ধাক্কা!

স্পোর্টস ডেস্ক: আইএসএল শুরুর আগে কলকাতা ফুটবলে সবুজ-মেরুনের দাপট! চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে ১-০ গোলে হারিয়ে আইএফএ শিল্ড জিতে নিল মোহনবাগান সুপার জায়ান্ট। ফাইনালে জয়ের নায়ক সমীর জেলকোভিচ। তাঁর করা একমাত্র গোলেই ট্রফি...

০৯ অক্টো ২০২৬, ০১:০০ পিএম · 2 মিনিট
Kolkata Derby: আইএফএ শিল্ড চ্যাম্পিয়ন মোহনবাগান, ডার্বির রং সবুজ-মেরুন
ময়দান

Kolkata Derby: আইএফএ শিল্ড চ্যাম্পিয়ন মোহনবাগান, ডার্বির রং সবুজ-মেরুন

নিউজ ডেস্ক: আইএফএ শিল্ড চ্যাম্পিয়ন মোহনবাগান। ডার্বির রং সবুজ-মেরুন। এ যেন ছিল বদলার ম্যাচ। যেই আভাস আগেই পাওয়া গিয়েছিল মোহনবাগান কোচ প্যানোসের কথায়। যে এবারের ডার্বিটা প্রেস্টিজ ফাইট। মাঠে যেন সেই প্রতিছবিই দেখা গেল...

০৮ অক্টো ২০২৬, ০৯:৪৪ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.