JAZZBAAT 24 BANGLA
২৩ সেপ্টে ২০২৬, ০২:৩৯ এএম
Breaking
রেলে ১৬৮৮ পদে নিয়োগ, দ্বাদশ পাশেই আবেদন করার সুযোগ স্কুলের পাশ দিয়ে ডিজে, ক্লাসেই লুটিয়ে পড়ল ৭ বছরের ছাত্রী পুজোর চাঁদার রশিদে বিধায়কের নাম, কোলাঘাটে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা বিদেশি বাজার হারানোর আশঙ্কায় দক্ষিণ দামোদরের চাষিরা SIR নিয়ে কমিশনকে সুপ্রিম কোর্ট, ব্যাখ্যা চাইল ‘লজিক্যাল ডিসক্রেপেন্সি’র সভাপতিদের এক্তিয়ার বুঝিয়ে দিলেন জগন্নাথ ডুয়ার্সকে বিশ্ব পর্যটনের মানচিত্রে তোলার ডাক শুভেন্দুর জুতো থেকে দুর্গন্ধ বেরোচ্ছে? এই ঘরোয়া টোটকা মিলবে সমাধান... রেলে ১৬৮৮ পদে নিয়োগ, দ্বাদশ পাশেই আবেদন করার সুযোগ স্কুলের পাশ দিয়ে ডিজে, ক্লাসেই লুটিয়ে পড়ল ৭ বছরের ছাত্রী পুজোর চাঁদার রশিদে বিধায়কের নাম, কোলাঘাটে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা বিদেশি বাজার হারানোর আশঙ্কায় দক্ষিণ দামোদরের চাষিরা SIR নিয়ে কমিশনকে সুপ্রিম কোর্ট, ব্যাখ্যা চাইল ‘লজিক্যাল ডিসক্রেপেন্সি’র সভাপতিদের এক্তিয়ার বুঝিয়ে দিলেন জগন্নাথ ডুয়ার্সকে বিশ্ব পর্যটনের মানচিত্রে তোলার ডাক শুভেন্দুর জুতো থেকে দুর্গন্ধ বেরোচ্ছে? এই ঘরোয়া টোটকা মিলবে সমাধান...

সিনিয়রদের নামিয়েও হল না লাভ, ভবানীপুরের ধাক্কায় আবার মুখ থুবড়ে পড়ল মোহনবাগান

সিনিয়রদের নামিয়েও হল না লাভ, ভবানীপুরের ধাক্কায় আবার মুখ থুবড়ে পড়ল মোহনবাগান

ঘুরে দাঁড়ানোর মঞ্চ তৈরি ছিল। কিন্তু সেই মঞ্চেও মুখ থুবড়ে পড়ল বাস্তব রায়ের মোহনবাগান। শুক্রবার ভবানীপুরের কাছে ২-১ গোলে হেরে কলকাতা লিগে আরও চাপে পড়ে গেল সবুজ-মেরুন শিবির। কাস্টমসের কাছে হারার পর এই ম্যাচ জয়ের লক্ষ্যে সিনিয়র দলের ফুটবলারদের নিয়েই নেমেছিল বাগান। কিন্তু গোটা ম্যাচে ছন্দহীন ফুটবল খেলে গিয়েছে তারা। উল্টোদিকে রঞ্জন চৌধুরীর ভবানীপুর শুরু থেকেই আত্মবিশ্বাসী ফুটবল খেলেছে। এই জয়ে লিগ টেবিলের শীর্ষেও উঠে এল ভবানীপুর।

প্রথমার্ধের শেষ দিকে কয়েকটি সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি মোহনবাগান। ১৯ মিনিটে অফসাইডের জন্য বাতিল হয় একটি গোল। অন্যদিকে শুরু থেকেই আক্রমণের ঝাঁজ দেখিয়েছে ভবানীপুর। বলের দখল থেকে আক্রমণ, প্রায় সবকটি বিভাগেই এগিয়ে ছিল তারা। সাহিল হরিজন ও জিতেন মুর্মুর গতিতে বারবার চাপে পড়েছে বাগান রক্ষণ। খেলার ১২ মিনিটে জিতেনের দূরপাল্লার শট দুর্দান্ত দক্ষতায় বাঁচান গোলরক্ষক দীপ্রভাত ঘোষ। 

কার্যত অফসাইডে গোল বাতিল হওয়ার পরই যেন ঘুরে যায় ম্যাচের মোড়। ২৭ মিনিটে সুহেল ভাটকে বক্সের মধ্যে আটকে দেন ভবানীপুরের ডিফেন্ডার। ৩৫ মিনিটে কিয়ান নাসিরির জোরালো শট পোস্টে লেগে ফিরে আসে। এর পর ইনজুরি সময়ে নাসিরির ফ্রিকিক অনবদ্য ফিস্ট করে বিপদমুক্ত করেন ভবানীপুরের গোলরক্ষক আদিত্য পাত্র। প্রথম ৪৫ মিনিটে আক্রমণে ধারহীনতা এবং মাঝমাঠে নিয়ন্ত্রণ হারানোর খেসারত দিতে হয় সবুজ-মেরুনকে।

বিরতির পরও ম্যাচের রাশ নিজেদের হাতেই রাখে ভবানীপুর। ধারাবাহিক আক্রমণের ফলও পায় তারা। মোহনবাগান লড়াইয়ে ফেরার চেষ্টা করলেও তা যথেষ্ট হয়নি। শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে জয় তুলে নিয়ে টানা দুরন্ত ছন্দ বজায় রাখল রঞ্জন চৌধুরীর দল। ভবানীপুরের হয়ে গোল দিয়েছেন সাহিল এবং রবি। অন্যদিকে, মোহনবাগানের হয়ে একমাত্র গোলটি বিভানের। সিনিয়র দলের তারকা খেলিয়েও প্রত্যাশিত ফল পেল না মোহনবাগান। ফলে প্রশ্ন আরও জোরালো হল তাদের পারফরম্যান্স নিয়ে।

 

 

2119 Views 0 Likes 0 Comments

Related News

অন্তিম ওভারের ওয়াইড ঘিরে তুমুল বিতর্ক ভারত-জাপান ম্যাচে, নিয়ম কী বলছে, জানুন
ময়দান

অন্তিম ওভারের ওয়াইড ঘিরে তুমুল বিতর্ক ভারত-জাপান ম্যাচে, নিয়ম কী বলছে, জানুন

স্পোর্টস ডেস্ক: শেষ ৪ বলে দরকার মাত্র ৭। এমন টানটান পরিস্থিতিতেই ভারত-জাপান ম্যাচে তৈরি হল ওয়াইড-বিতর্ক। অন্তিম ওভারে জাপানের ব্যাটার আলেকজান্ডার শিরাই-প্যাটমোর অক্ষর প্যাটেলের বলে রিভার্স হিট করার চেষ্টা করলেও বল তাঁর ব...

২২ সেপ্টে ২০২৬, ০৮:৫৩ পিএম · 2 মিনিট
অকল্পনীয় জাপান! ঐতিহাসিক ম্যাচে ২ রানে রুদ্ধশ্বাস জয় ভারতের
ময়দান

অকল্পনীয় জাপান! ঐতিহাসিক ম্যাচে ২ রানে রুদ্ধশ্বাস জয় ভারতের

স্পোর্টস ডেস্ক: আগের খেলাতেই যে টিম ইন্ডিয়া আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম ৬ ওভারে তুলেছিল ১০০, মঙ্গলবার ৫ ওভারের ম্যাচে তারাই আটকে গেল মাত্র ৩২ রানে। গোটা ইনিংসে মাত্র দুটি বাউন্ডারি। তবু এর পরেও ২ রানে রুদ্ধশ্বাস জয়। স...

২২ সেপ্টে ২০২৬, ০৩:০৬ পিএম · 2 মিনিট
এশিয়া কাপের পুনরাবৃত্তি এশিয়াড ফাইনালেও, শ্রীলঙ্কাকে ১৪৭ রানে হারিয়ে সোনা ভারতের
ময়দান

এশিয়া কাপের পুনরাবৃত্তি এশিয়াড ফাইনালেও, শ্রীলঙ্কাকে ১৪৭ রানে হারিয়ে সোনা ভারতের

স্পোর্টস ডেস্ক: অবশেষে অপেক্ষার অবসান। মঙ্গলবার এশিয়ান গেমসের তৃতীয় দিনেই ভারতের জন্য সোনার দরজা খুলে দিলেন হরমনপ্রীত কৌররা। মহিলাদের টি-টোয়েন্টি ক্রিকেটের ফাইনালে শ্রীলঙ্কাকে ১৪৭ রানে উড়িয়ে দিয়ে এশিয়ান গেমসের মহি...

২২ সেপ্টে ২০২৬, ০২:১০ পিএম · 2 মিনিট
জলি-গায়ত্রীর জয়েও হল না শেষরক্ষা, এশিয়াডের কোয়ার্টার থেকেই বিদায় মহিলা ব্যাডমিন্টন দলের
ময়দান

জলি-গায়ত্রীর জয়েও হল না শেষরক্ষা, এশিয়াডের কোয়ার্টার থেকেই বিদায় মহিলা ব্যাডম...

স্পোর্টস ডেস্ক: লড়াইটা জোরদারই হল। তবু শেষ হাসি হাসতে ব্যর্থ ভারতীয় শাটলাররা। এশিয়ান গেমসে মহিলাদের ব্যাডমিন্টনে কোয়ার্টার ফাইনালেই থেমে গেল পিভি সিন্ধুদের অভিযান। মঙ্গলবার জাপানের ইচিনোমিয়া সিটি মিউনিসিপ্যাল জিমনেশ...

২২ সেপ্টে ২০২৬, ১২:৪৩ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.