JAZZBAAT 24 BANGLA
০৫ অক্টো ২০২৬, ০২:৩৭ পিএম
Breaking
Gyanesh Kumar: জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে নোটিস দিল সুপ্রিম কোর্ট By Election : উপনির্বাচনের আগে নিরাপত্তার চাদরে নন্দীগ্রাম, ৩৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী! RGKar: আর জি করের তদন্তে পুলিশের এফআইআর নিয়ে হাইকোর্টের কড়া প্রশ্ন Koel Mallick: 'মানুষের জন্য কাজ করতে চাই', পদ্ম শিবিরের প্রার্থী হয়ে বললেন কোয়েল মল্লিক South 24 Parganas: বিয়ের তোড়জোড়ের মাঝেই ভয়ানক পরিণতি যুবকের Leopard: ডুয়ার্সের রাজপথে ফের গতির বলি, গাড়ির ধাক্কায় মৃত পূর্ণবয়স্ক চিতাবাঘ PoliceNameplate: যন্তর মন্তরে নেমপ্লেটহীন পুলিশ, বিক্ষোভ সামলানো নিয়ে দিল্লি পুলিশের ভূমিক... Petrol-Dies Price : উৎসবের আগেই জ্বালানির জ্বালা, আমজনতার পকেটে চাপ Gyanesh Kumar: জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে নোটিস দিল সুপ্রিম কোর্ট By Election : উপনির্বাচনের আগে নিরাপত্তার চাদরে নন্দীগ্রাম, ৩৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী! RGKar: আর জি করের তদন্তে পুলিশের এফআইআর নিয়ে হাইকোর্টের কড়া প্রশ্ন Koel Mallick: 'মানুষের জন্য কাজ করতে চাই', পদ্ম শিবিরের প্রার্থী হয়ে বললেন কোয়েল মল্লিক South 24 Parganas: বিয়ের তোড়জোড়ের মাঝেই ভয়ানক পরিণতি যুবকের Leopard: ডুয়ার্সের রাজপথে ফের গতির বলি, গাড়ির ধাক্কায় মৃত পূর্ণবয়স্ক চিতাবাঘ PoliceNameplate: যন্তর মন্তরে নেমপ্লেটহীন পুলিশ, বিক্ষোভ সামলানো নিয়ে দিল্লি পুলিশের ভূমিক... Petrol-Dies Price : উৎসবের আগেই জ্বালানির জ্বালা, আমজনতার পকেটে চাপ

By Election : উপনির্বাচনের আগে নিরাপত্তার চাদরে নন্দীগ্রাম, ৩৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী!

By Election : উপনির্বাচনের আগে নিরাপত্তার চাদরে নন্দীগ্রাম, ৩৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী!
নন্দীগ্রাম উপনির্বাচন ছবি: নিজস্ব ছবি

নন্দীগ্রাম, নিউজ ডেস্ক: আর মাত্র কয়েক ঘণ্টা তার আগেই যেন বদলে গেল গোটা এলাকার চেহারা। গুরুত্বপূর্ণ রাস্তায় বাড়লো নজরদারি, প্রশাসনিক ব্যস্ততা তুঙ্গে। একের পর এক গাড়ি পৌঁছতে শুরু করল নির্দিষ্ট গন্তব্যে। ভোটের দিন যাতে কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, শেষ মুহূর্তে সেই প্রস্তুতি আরও জোরদার করলো প্রশাসন।

আগামী ৬ অক্টোবর নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। আর সেই ভোটকে কেন্দ্র করে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা বিধানসভা এলাকাকে। নির্বাচন কমিশনারের তরফে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। ভোটারদের মধ্যে যেন কোনওরকম আতঙ্ক না থাকে এবং তাঁরা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন, তা নিশ্চিত করাই এখন প্রশাসনের অন্যতম লক্ষ্য। সূত্রে খবর, নন্দীগ্রাম উপনির্বাচনের জন্য মোতায়েন করা হচ্ছে মোট ৩৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। পাশাপাশি, নিরাপত্তার দায়িত্বে থাকবেন মোট ৭০০ জন সশস্ত্র রাজ্য পুলিশ কর্মী। অর্থাৎ ভোটের দিন বুথ থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় থাকবে কড়া নজরদারি। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী প্রতিটি ভোটকেন্দ্রেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ান মোতায়েন থাকবে।

নির্বাচন কমিশনারের হিসেব অনুযায়ী, নন্দীগ্রাম বিধানসভা এলাকায় মোট ৩২৩টি ভোট কেন্দ্র রয়েছে। তার মধ্যে ৭৯টি বুথ স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছে। ফলে, ওই বুথগুলিতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার দিকে বিশেষভাবে নজর দেওয়া হয়েছে। ভোটের সময় কোনওরকম বিশৃঙ্খলা বা প্রভাব বিস্তারের চেষ্টা হলে দ্রুত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতিও রাখা হয়েছে। এদিকে, সোমবার সকাল থেকেই রেয়াপাড়া ডিসিআরসি সেন্টারে ছিল ব্যস্ততার ছবি। ভোটকর্মীরা নিজেদের দায়িত্ব বুঝে নিয়ে ভোট গ্রহণের প্রয়োজনীয় সামগ্রী এবং ইভিএম সংগ্রহ করেন। এরপর নির্দিষ্ট গাড়িতে করে তাঁরা নিজেদের বুথের উদ্দেশ্যে রওনা দেন। ভোট গ্রহণের আগে প্রয়োজনীয় সব ব্যবস্থা ঠিকঠাক রয়েছে কি না, তা শেষ মুহূর্তে খতিয়ে দেখছে প্রশাসন।

নন্দীগ্রামের উপনির্বাচন ঘিরে তাই এখন শেষ মুহূর্তের প্রস্তুতি। আগামী ৬ অক্টোবর নন্দীগ্রামের মানুষ তাঁদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন। তার আগে বুথে বুথে পৌঁছে যাচ্ছে ভোটের সমস্ত সামগ্রী, নিজেদের দায়িত্ব বুঝে নিচ্ছেন ভোটকর্মীরা এবং নিরাপত্তার দায়িত্বে প্রস্তুত থাকছে কেন্দ্রীয় বাহিনী ও সশস্ত্র রাজ্য পুলিশ। ভোটাররা যাতে কোনওরকম ভয় ও চাপ ছাড়া তাঁদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন, এখন সেটাই নির্বাচন কমিশনের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ভোটের দিন পরিস্থিতি কতটা নিয়ন্ত্রণে থাকে এবং গণতন্ত্রের এই উৎসব কতটা নির্বিঘ্নে সম্পন্ন হয়, সেদিকেই তাকিয়ে গোটা নন্দীগ্রাম।

বিজ্ঞাপনAdi Mohini Mohan Kanjilal
23 Views 0 Likes 0 Comments

Related News

South 24 Parganas: বিয়ের তোড়জোড়ের মাঝেই ভয়ানক পরিণতি যুবকের
রাজ্য

South 24 Parganas: বিয়ের তোড়জোড়ের মাঝেই ভয়ানক পরিণতি যুবকের

দক্ষিণ ২৪ পরগনা, নিউজ ডেস্ক- বেঙ্গালুরু থেকে বাড়ি ফিরেছিলেন নতুন স্বপ্ন নিয়ে। পরিবারের অন্দরমহলে তখন চলছিল বিয়ের তোড়জোড়। কিন্তু, সেই আনন্দের আবহে আচমকাই বদলে গেল সবকিছু। অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে ঠিক কি ঘটেছিল? ...

০৫ অক্টো ২০২৬, ১২:৪১ পিএম · 2 মিনিট
Leopard: ডুয়ার্সের রাজপথে ফের গতির বলি, গাড়ির ধাক্কায় মৃত পূর্ণবয়স্ক চিতাবাঘ
রাজ্য

Leopard: ডুয়ার্সের রাজপথে ফের গতির বলি, গাড়ির ধাক্কায় মৃত পূর্ণবয়স্ক চিতাবাঘ

সচেতনতার প্রচার, সতর্কবার্তা কিংবা নজরদারি কিছুতেই রোখা যাচ্ছে না ডুয়ার্সের জাতীয় সড়কে গাড়ির বেপরোয়া গতি। আর সেই লাগামছাড়া গতির চাকাতেই ফের বলি হল এক নিরীহ বন্যপ্রাণ। রবিবার সন্ধ্যায় নাগরাকাটার ডায়না সেতু লাগোয়া ১৭ নম্বর জাতীয় সড়কে দ্রুতগতির অজ্ঞাতপরিচয় গাড়ির ধাক্কায় মৃত্যু হল একটি পূর্ণবয়স্ক চিতাবাঘের। রক্তে লাল হল ডুয়ার্সের রাস্তা।

০৫ অক্টো ২০২৬, ১১:১৩ এএম · 2 মিনিট
North Bengal Tourism: ‘ওয়ান ডিস্ট্রিক্ট, ওয়ান ডেস্টিনেশন’, উত্তরবঙ্গে পর্যটনের নতুন ভাবনা
রাজ্য

North Bengal Tourism: ‘ওয়ান ডিস্ট্রিক্ট, ওয়ান ডেস্টিনেশন’, উত্তরবঙ্গে পর্যটনের নতু...

‘ওয়ান ডিস্ট্রিক্ট, ওয়ান ডেস্টিনেশন’ এই ভাবনাকে সামনে রেখে জেলার বিশেষত্বকে তুলে ধরে পর্যটনের প্রসার ঘটানোর পরিকল্পনা।

০৪ অক্টো ২০২৬, ০৬:৫৪ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.