JAZZBAAT 24 BANGLA
১৬ সেপ্টে ২০২৬, ০৬:১৩ পিএম
Breaking
৫ হাজার টাকা হারিয়েছিলেন শাহরুখ, ফকিরের সেই ভবিষ্যদ্বাণী আজও অবাক করে! আরতি থেকে দুগ্ধ অভিষেক, মোদীর জন্মদিনের আগে পাটনায় অভিনব আয়োজন পুজোর আগে সরকারি কর্মীদের জন্য সুখবর, জেনে নিন আসল তথ্য কক্ষপথে অস্ত্র মোতায়েনের কথা স্বীকার আমেরিকার, ভারতের হাতে কী ক্ষমতা? খবর কভার করতে আকাশে উড়েছিল কপ্টার, আচমকাই ভয়াবহ দুর্ঘটনা! মহিলা সাংবাদিক-সহ মৃত ৩ কালই ঢুকতে পারে অন্নপূর্ণার ₹৩,০০০! তালিকা তৈরি, আপনার নাম আছে তো? জেনে নিন মাঝ সমুদ্রে ভারতীয় যুদ্ধজাহাজে ধাক্কা পাক নৌযানের! UPI-তে টাকা পাঠালেই কাটবে চার্জ? ₹২,০০০ পেরোলেই কী হবে, জানাল RBI ৫ হাজার টাকা হারিয়েছিলেন শাহরুখ, ফকিরের সেই ভবিষ্যদ্বাণী আজও অবাক করে! আরতি থেকে দুগ্ধ অভিষেক, মোদীর জন্মদিনের আগে পাটনায় অভিনব আয়োজন পুজোর আগে সরকারি কর্মীদের জন্য সুখবর, জেনে নিন আসল তথ্য কক্ষপথে অস্ত্র মোতায়েনের কথা স্বীকার আমেরিকার, ভারতের হাতে কী ক্ষমতা? খবর কভার করতে আকাশে উড়েছিল কপ্টার, আচমকাই ভয়াবহ দুর্ঘটনা! মহিলা সাংবাদিক-সহ মৃত ৩ কালই ঢুকতে পারে অন্নপূর্ণার ₹৩,০০০! তালিকা তৈরি, আপনার নাম আছে তো? জেনে নিন মাঝ সমুদ্রে ভারতীয় যুদ্ধজাহাজে ধাক্কা পাক নৌযানের! UPI-তে টাকা পাঠালেই কাটবে চার্জ? ₹২,০০০ পেরোলেই কী হবে, জানাল RBI

কমনওয়েলথে সোনা হাতছাড়া নীরজের, ইতিহাস গড়ে ব্রোঞ্জ পেলেন যশবীর

কমনওয়েলথে সোনা হাতছাড়া নীরজের, ইতিহাস গড়ে ব্রোঞ্জ পেলেন যশবীর

কমনওয়েলথের মঞ্চে প্রত্যাবর্তন ঘটলেও সোনা এল না। শুক্রবার গ্লাসগোর শীতল রাতে রুপোতেই সন্তুষ্ট থাকতে হল নীরজ চোপড়াকে। কমনওয়েলথ গেমসের পুরুষদের জ্যাভলিন থ্রো ফাইনালে ৮৫.৮৩ মিটার ছুড়ে দ্বিতীয় স্থানে শেষ করেন ভারতের 'সোনার ছেলে'। তাঁর সামনে সোনা জেতেন শ্রীলঙ্কার রুমেশ থারাঙ্গা পথিরাগা। যাঁর সেরা থ্রো ৮৯.৭৫ মিটার। তবে নীরজের রুপোর পাশাপাশি যশবীর সিং ব্রোঞ্জ জেতায় ভারতের জন্য স্মরণীয় হয়ে রইল এই রাত।

এই প্রথমবার কমনওয়েলথ গেমসের জ্যাভলিনে জোড়া পদক জিতল ভারত। যদিও প্রথম রাউন্ড থেকেই ছন্দে ছিলেন না এর আগে অলিম্পিক এবং কমনওয়েলথে সোনাজয়ী নীরজ। প্রথম প্রচেষ্টায় ৮০.৯৭ মিটার ছোঁড়ার পর দ্বিতীয় চেষ্টাতেই মরশুমের সেরা ৮৫.৮৩ মিটার থ্রো করেন তিনি। এরপর তৃতীয় ও চতুর্থ প্রচেষ্টায় যথাক্রমে ৮১.২৯ ও ৮০.৭৩ মিটার ছোঁড়েন। তবে শেষ দুই প্রচেষ্টায় ফাউল করায় আর উন্নতির সুযোগ পাননি। প্রচণ্ড ঠান্ডা এবং প্রতিকূল হাওয়া বড় চ্যালেঞ্জের মুখে ফেলেছিল প্রতিযোগীদের।

অন্যদিকে নিজের প্রথম কমনওয়েলথ গেমসেই বাজিমাত করেন যশবীর সিং। শেষ রাউন্ডে ৮৫.৪১ মিটার বর্শা ছুড়ে ব্রোঞ্জ নিশ্চিত করেন তিনি। ফলে ইতিহাস গড়ে একই আসরে জ্যাভলিনে ভারতের ঝুলিতে এল দুটি পদক। শুধু তাই নয়। ফাইনালে ছিলেন ভারতের মোট ৩ প্রতিনিধি। নীরজ চোপড়া, যশবীর সিং এবং রোহিত যাদব। এটিও যে দেশের জন্য আরেকটি উল্লেখযোগ্য সাফল্য তা আর বলার অপেক্ষা রাখে না।

চোটের কারণে গত ২০২২ কমনওয়েলথ গেমসে খেলতে পারেননি নীরজ। আট বছর আগে ২০১৮ সালে সোনা জিতেছিলেন তিনি। তাই গ্লাসগোর রুপো তাঁর কাছে শুধুই একটি পদক নয়। বরং চোট কাটিয়ে বড় মঞ্চে সফল প্রত্যাবর্তনের বার্তা। সোনা হাতছাড়া হলেও ধারাবাহিকতা বজায় রেখে আবারও দেশের জন্য পদক জিতে ভবিষ্যতের বড় প্রতিযোগিতার আগে আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে নিলেন ভারতের টোকিও অলিম্পিকের সোনাজয়ী।

13 Views 0 Likes 0 Comments

Related News

ম্যাচের আগে অন্য মেজাজে ইস্টবেঙ্গল, প্রাক্তন সতীর্থের সঙ্গে দেখা আনোয়ারদের
ময়দান

ম্যাচের আগে অন্য মেজাজে ইস্টবেঙ্গল, প্রাক্তন সতীর্থের সঙ্গে দেখা আনোয়ারদের

স্পোর্টস ডেস্ক: আজ এএফসি কাপের ম্যাচে নামছে ইস্টবেঙ্গল। এসিএল-২ এর ম্যাচে আজ লাল-হলুদের সামনে আল হুসেইন। তবে তার আগে অন্য মেজাজে ইস্টবেঙ্গল । ম্যাচের আগে দিন ইস্টবেঙ্গল শিবিরে হাজির লাল-হলুদের প্রাক্তন ডিফেন্ডার হিজাজি ম...

১৬ সেপ্টে ২০২৬, ০১:০৮ পিএম · 2 মিনিট
ভারত-ব্রাজিল দ্বৈরথ কি যুবভারতীতেই? জল্পনার অবসান ঘটাল ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা
ময়দান

ভারত-ব্রাজিল দ্বৈরথ কি যুবভারতীতেই? জল্পনার অবসান ঘটাল ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা

স্পোর্টস ডেস্ক: কেটে গেল আশঙ্কার মেঘ। আগামী ৩ অক্টোবর যুবভারতীতেই হচ্ছে ভারত বনাম ব্রাজিল মহারণ। সল্টলেকের মাঠ দেখে অবশেষে সবুজ সংকেত দিল ব্রাজিল ফুটবল কনফেডারেশন। এর আগে মাঠের অবস্থা খতিয়ে দেখে অসন্তোষ প্রকাশ করেছিল ব্...

১৬ সেপ্টে ২০২৬, ১০:৪৮ এএম · 2 মিনিট
গৃহহীন ভারতীয় দাবাড়ুরা, বিমানবন্দরে ৫ ঘন্টার অপেক্ষায় বাড়ছে উদ্বেগ
ময়দান

গৃহহীন ভারতীয় দাবাড়ুরা, বিমানবন্দরে ৫ ঘন্টার অপেক্ষায় বাড়ছে উদ্বেগ

স্পোর্টস ডেস্ক: প্রস্তুত বিশ্ব দাবার সবথেকে বড় মঞ্চ। বুধবার থেকেই শুরু হচ্ছে ২০২৬ ফিডে দাবা অলিম্পিয়াড। তার আগে শুধুমাত্র লক্ষ্য আর প্রস্তুতিতে ডুবে থাকার কথা ছিল চ্যাম্পিয়ন ভারতীয় দলের। কিন্তু উজবেকিস্তানে পৌঁছতেই তৈরি...

১৬ সেপ্টে ২০২৬, ১০:০৬ এএম · 2 মিনিট
বিদায়টা মনপসন্দ হয়নি, ফের আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে দেখা যাবে মেসিকে
ময়দান

বিদায়টা মনপসন্দ হয়নি, ফের আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে দেখা যাবে মেসিকে

স্পোর্টস ডেস্ক: মাত্র দুই সপ্তাহ আগেই বিদায় জানিয়েছিলেন আন্তর্জাতিক ফুটবলকে। কিন্তু সেই বিদায়টা মন থেকে মেনেই নিতে পারছেন না লিওনেল মেসি। তাই বদলে গেল সিদ্ধান্ত। বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পরই আর্জেন্টিনার ...

১৬ সেপ্টে ২০২৬, ০৯:৫৮ এএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.