JAZZBAAT 24 BANGLA
১১ অক্টো ২০২৬, ০৫:৪১ পিএম
Breaking
Indigo Flight: মাঝ আকাশে ভয়ঙ্কর কাণ্ড, দিল্লি-চেন্নাইগামী ইন্ডিগোর বিমানে আগুন মাথায় গুরুতর আঘাত, নবান্নের কাছেই উদ্ধার যুবকের রক্তাক্ত দেহ GariahatBridge: মহালয়ায় লাল-হলুদে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ, রাজপথে আলপনা এঁকে উৎসবের বা... অজন্তা-ইলোরার শিল্পকীর্তি মায়ানমারে! এই অমূল্য ঐতিহাসিক সম্পদ যা ভারতবর্ষেও বিরল Wildlife Conservation : হাতির পালের সামনে ছুটে আসছিল ট্রেন, তারপর যা হল জানলে চমকে যাবেন Amitabh Bachchan: ৮৩-তে পা অমিতাভের, জন্মদিনেও ঘুম উড়েছে বিগ বি-র! মাঝরাতে কোন চিন্তা তাড... Anti Drug Campaign : মাদক ও জুয়ার বিরুদ্ধে রাতভর অভিযান, সরব নারায়ণপুরের বাসিন্দারা DelhiProtest: সব দরজা বন্ধ, রাত ৩টেয় আন্দোলনকারীদের আশ্রয় গুরুদুয়ারা শ্রী বাংলা সাহেব Indigo Flight: মাঝ আকাশে ভয়ঙ্কর কাণ্ড, দিল্লি-চেন্নাইগামী ইন্ডিগোর বিমানে আগুন মাথায় গুরুতর আঘাত, নবান্নের কাছেই উদ্ধার যুবকের রক্তাক্ত দেহ GariahatBridge: মহালয়ায় লাল-হলুদে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ, রাজপথে আলপনা এঁকে উৎসবের বা... অজন্তা-ইলোরার শিল্পকীর্তি মায়ানমারে! এই অমূল্য ঐতিহাসিক সম্পদ যা ভারতবর্ষেও বিরল Wildlife Conservation : হাতির পালের সামনে ছুটে আসছিল ট্রেন, তারপর যা হল জানলে চমকে যাবেন Amitabh Bachchan: ৮৩-তে পা অমিতাভের, জন্মদিনেও ঘুম উড়েছে বিগ বি-র! মাঝরাতে কোন চিন্তা তাড... Anti Drug Campaign : মাদক ও জুয়ার বিরুদ্ধে রাতভর অভিযান, সরব নারায়ণপুরের বাসিন্দারা DelhiProtest: সব দরজা বন্ধ, রাত ৩টেয় আন্দোলনকারীদের আশ্রয় গুরুদুয়ারা শ্রী বাংলা সাহেব

Wildlife Conservation : হাতির পালের সামনে ছুটে আসছিল ট্রেন, তারপর যা হল জানলে চমকে যাবেন

Wildlife Conservation : হাতির পালের সামনে ছুটে আসছিল ট্রেন, তারপর যা হল জানলে চমকে যাবেন
হাতিরদের প্রাণ বাঁচালো বনকর্মীরা ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

শিলিগুড়ি, নিউজ ডেস্ক : একদিকে দ্রুত গতিতে এগিয়ে আসছে ট্রেন অন্যদিকে, সামনে এমন এক পরিস্থিতি যেখানে কয়েক সেকেন্ডের দেরিও ডেকে আনতে পারে বড়সড়ো বিপর্যয়। চারপাশে তখন চরম উদ্বেগ। পরিস্থিতির ভয়াবহতা বুঝতে পেরে তড়িঘড়ি পদক্ষেপ নেয় কয়েকজন বন কর্মী। তাঁদের উপস্থিত বুদ্ধি ও সময়মাফিক উচিত সিদ্ধান্তেই শেষ পর্যন্ত এড়ানো গেল বড়সড়ো দুর্ঘটনা। প্রাণে বাঁচলো বহু বন্যপ্রাণী।

ঘটনাটি উত্তরবঙ্গের শিলিগুড়ি সংলগ্ন নকশালবাড়ি থেকে বাগডোগরা জঙ্গলের দিকে যাওয়ার পথে। জানা গিয়েছে, ওই এলাকায় রেললাইন পারাপার করছিল ৭০ টিরও বেশি হাতির একটি বিশাল দল। ঠিক সেই সময়ই ওই রেল লাইনে চলে আসে সিকিম মহানন্দা এক্সপ্রেস। ফলে, মুহূর্তের মধ্যে তৈরি হয় বিপদজনক পরিস্থিতি। একদিকে রেল লাইনের উপর হাতের দল অন্যদিকে, দ্রুত গতিতে আসা ট্রেন, সব মিলিয়ে বড়সড়ো দুর্ঘটনার আশংকা তৈরি হয়। পরিস্থিতি বুঝতে পেরে দেরি করেননি ঘটনাস্থলে উপস্থিত থাকা বন কর্মীরা। হাতির দলটিকে রক্ষা করতে দ্রুত ট্রেনটিকে থামানোর উদ্যোগ নেন তাঁরা। বিপদ সংকেত দেওয়ার জন্য লাল কাপড় দেখিয়ে চালকের দৃষ্টি আকর্ষণ করেন বন কর্মীরা। তাঁদের সেই তৎপরতাই শেষ পর্যন্ত থেমে যায় ট্রেন। এর ফলে রেল লাইনে থাকা হাতিগুলির সঙ্গে ট্রেনের সংঘর্ষের আশঙ্কা এড়ানো সম্ভব হয় বলে জানা গিয়েছে।

এই ঘটনায় বনকর্মীদের উপস্থিত বুদ্ধি ও সাহসিকতার প্রশংসা করেছেন অনেকেই। কারণ বন্যপ্রাণীদের চলাচলের পথে রেললাইন থাকলে প্রায়ই বিপদের আশঙ্কা তৈরি হয়। বিশেষ করে হাতির মতো বৃহৎ প্রাণী দলবদ্ধভাবে রেললাইন পারাপার করার সময় ট্রেনের সঙ্গে সংঘর্ষের ঝুঁকি অনেকটাই বেড়ে যায়। সামান্য অসতর্কতা প্রাণঘাতী হয়ে উঠতে পারে। যদিও উত্তরবঙ্গের বিস্তীর্ণ বনাঞ্চলে হাতির চলাচল একেবারেই নতুন ঘটনা নয়। খাবারের সন্ধান কিংবা বনাঞ্চল থেকে অন্য এলাকায় যাওয়ার জন্য হাতির দলকে বিভিন্ন সময় রেললাইন ও সড়ক পার হতে হয়। তাই এই ধরনের এলাকায় রেল চলাচলের ক্ষেত্রে বাড়তি সতর্কতা এবং বন দফতরের সঙ্গে সমন্বয় অত্যন্ত জরুরী।

নকশালবাড়ি ও বাগডোগরা সংলগ্ন এলাকায় এই ঘটনা ফের মনে করিয়ে দিল, বন্যপ্রাণী সংরক্ষণ শুধুমাত্র বনাঞ্চলের মধ্যে সীমাবদ্ধ নয়। মানুষের সচেতনতা, বনকর্মীদের দ্রুত পদক্ষেপ এবং রেল কর্তৃপক্ষের সর্তকতাই পারে, এমন বিপজ্জনক পরিস্থিতিতে প্রাণহানি ঠেকাতে। সময় মত বন কর্মীদের তৎপরতায় ৭০ টিরও বেশি হাতির প্রাণ রক্ষা পাওয়ার এই ঘটনা তাই শুধুমাত্র স্বস্তির খবর নয়, বন্যপ্রাণী সুরক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়ে থাকলো।

35 Views 0 Likes 0 Comments

Related News

মাথায় গুরুতর আঘাত, নবান্নের কাছেই উদ্ধার যুবকের রক্তাক্ত দেহ
রাজ্য

মাথায় গুরুতর আঘাত, নবান্নের কাছেই উদ্ধার যুবকের রক্তাক্ত দেহ

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, কোনওভাবে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত লেগে মৃত্যু হতে পারে। যুবক নেশা করত বলে জানতে পেরেছে পুলিশ। তবে এই মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত করে কিছু জানায়নি পুলিশ। দুর্ঘটনা, নাকি এর পিছনে অন্য কোনও ঘটনা রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

১১ অক্টো ২০২৬, ০৫:১৭ পিএম · 2 মিনিট
Anti Drug Campaign : মাদক ও জুয়ার বিরুদ্ধে রাতভর অভিযান, সরব নারায়ণপুরের বাসিন্দারা
রাজ্য

Anti Drug Campaign : মাদক ও জুয়ার বিরুদ্ধে রাতভর অভিযান, সরব নারায়ণপুরের বাসিন্দ...

তরুণ প্রজন্ম যাতে নেশার প্রতি আসক্ত না হয়ে পড়ে, সেই বিষয়টিকে গুরুত্ব দিতে চাইছেন তাঁরা।

১১ অক্টো ২০২৬, ০৩:৪৪ পিএম · 2 মিনিট
MLA Attack : তৃণমূল বিধায়কের উপর হামলার অভিযোগ, চাঞ্চল্য জয়নগরে
রাজ্য

MLA Attack : তৃণমূল বিধায়কের উপর হামলার অভিযোগ, চাঞ্চল্য জয়নগরে

প্রকাশ্য রাস্তায় দুষ্কৃতী হামলার মুখে পড়লেন বারুইপুর পূর্বের তৃণমূল বিধায়ক বিভাস সরদার।

১১ অক্টো ২০২৬, ০১:২৩ পিএম · 2 মিনিট
Suvendu Adhikari: বিনিয়োগ টানতে ‘ল্যান্ড ব্যাঙ্ক’ তৈরির নির্দেশ শুভেন্দু সরকারের
রাজ্য

Suvendu Adhikari: বিনিয়োগ টানতে ‘ল্যান্ড ব্যাঙ্ক’ তৈরির নির্দেশ শুভেন্দু সরকারের

বীরভূম: খনিজ সম্পদে সমৃদ্ধ বীরভূমে শিল্পের সম্ভাবনাকে কাজে লাগিয়ে বিনিয়োগ বাড়ানোর উদ্যোগ নিল পশ্চিমবঙ্গ সরকার। জেলায় নতুন শিল্প গড়ে তোলার উপযুক্ত জমি চিহ্নিত করতে ‘ল্যান্ড ব্যাঙ্ক’ বা জমির তথ্যভাণ্ডার তৈরির নির্দেশ ...

১০ অক্টো ২০২৬, ০৫:৪৩ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.