JAZZBAAT 24 BANGLA
১৯ সেপ্টে ২০২৬, ১২:৪৬ এএম
Breaking
সেনাদের বিশেষ সম্মান! এবার জীবনভর ট্রেনে ‘ফ্রি’ সফর, সঙ্গে পরিবারের সদস্যও, কারা পাবেন এই... প্রতীক হারানো নিয়ে মমতাকে তীব্র আক্রমণ শুভেন্দুর সিসিটিভি বসাতে গিয়ে বচসা, বিজেপি নেত্রীর স্বামীর বিরুদ্ধে মারধরের অভিযোগ! অনলাইন লটারির বিজ্ঞাপনেই ফাঁদ, AI-তে জাল কাগজপত্র লাল সিগন্যালে দাঁড়িয়েছিল ট্রেন, নামতে গিয়ে বিপত্তি, এক যুগ পর মিলল ৮ লক্ষ টাকার ক্ষতিপূ... "মমতা পাশে দাঁড়াতেই গ্রেফতার", নন্দীগ্রাম উপনির্বাচনের আগে বিস্ফোরক দাবি কংগ্রেস মুখপাত্র... শোক থেকে স্বনির্ভরতা, লাল-সাদা সুতোর বুননে জুবিনের গান! হরমুজে সেনা পাঠাবে না দক্ষিণ কোরিয়া! সেনাদের বিশেষ সম্মান! এবার জীবনভর ট্রেনে ‘ফ্রি’ সফর, সঙ্গে পরিবারের সদস্যও, কারা পাবেন এই... প্রতীক হারানো নিয়ে মমতাকে তীব্র আক্রমণ শুভেন্দুর সিসিটিভি বসাতে গিয়ে বচসা, বিজেপি নেত্রীর স্বামীর বিরুদ্ধে মারধরের অভিযোগ! অনলাইন লটারির বিজ্ঞাপনেই ফাঁদ, AI-তে জাল কাগজপত্র লাল সিগন্যালে দাঁড়িয়েছিল ট্রেন, নামতে গিয়ে বিপত্তি, এক যুগ পর মিলল ৮ লক্ষ টাকার ক্ষতিপূ... "মমতা পাশে দাঁড়াতেই গ্রেফতার", নন্দীগ্রাম উপনির্বাচনের আগে বিস্ফোরক দাবি কংগ্রেস মুখপাত্র... শোক থেকে স্বনির্ভরতা, লাল-সাদা সুতোর বুননে জুবিনের গান! হরমুজে সেনা পাঠাবে না দক্ষিণ কোরিয়া!

রিল নয়, রিয়েল লাইফে লড়াই, গার্হস্থ্য হিংসার অভিযোগে মামলা করলেন অদিতি শর্মা

রিল নয়, রিয়েল লাইফে লড়াই, গার্হস্থ্য হিংসার অভিযোগে মামলা করলেন অদিতি শর্মা

সিনেমার ক্লাইম্যাক্স এবার গার্হস্থ্য জীবনে। সিনেমার দৃশ্য নয়, এ যেন বাস্তব অভিব্যক্তি। গার্হস্থ্য সমস্যায় এবার আদালতে জনপ্রিয় অভিনেত্রী। টেলিভিশন দুনিয়ার পরিচিত মুখ ও অন্যতম অভিনেত্রী, 'কালিরেঁ' এবং 'রব সে হ্যায় দুয়া' খ্যাত জনপ্রিয় শিল্পী অদিতি শর্মা তাঁর স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতন এবং গার্হস্থ্য হিংসার গুরুতর অভিযোগ দায়ের করেছেন। গত ৩১ জুলাই  মুম্বইয়ের গোরেগাঁও থানায় স্বামী অভনীত বিদ্যানন্দ কৌশিক, শাশুড়ি উর্মিলা এবং ননদ কীর্তি কৌশিকের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন তিনি।

ভারতীয় ন্যায় সংহিতার  ৮৫, ৩১৬/২ এবং ৩৫২ ধারায় মামলা রুজু করেছে পুলিশ। অদিতির অভিযোগ, তাঁর বিয়ের সমস্ত গয়না সোনার চেন, আংটি, মঙ্গলসূত্র ইত্যাদি শাশুড়ি নিজের কাছে আটকে রেখেছেন এবং বারবার চাওয়া সত্ত্বেও তা ফেরত দেননি। পুলিশকে দেওয়া বয়ানে অদিতি জানিয়েছেন, ২০২১ সালে একটি অনলাইন কোর্সের মাধ্যমে অভনীতের সঙ্গে তাঁর আলাপ ও প্রেম। ২০২৪ সালের ১২ নভেম্বর তাঁদের বিয়ে হয়। 

কিন্তু অদিতির দাবি, বিয়ের কয়েক দিনের মধ্যেই অভনীতের ব্যবহারে বদল আসে। সংসারের খরচ বহন না করে তিনি উল্টে অদিতির থেকে টাকা চাইতে শুরু করেন। পরিস্থিতি চরম আকার নেয় ২০২৫ সালের ১ জানুয়ারি। কফি বানানোকে কেন্দ্র করে বচসার জেরে অভনীত তাঁকে মারধর করেন বলে অভিযোগ। এরপর থেকেই অদিতির পরকীয়া সম্পর্ক রয়েছে, এমন সন্দেহে তাঁর ফোন ঘাঁটাঘাঁটি শুরু করেন স্বামী। এরপর শুরু হয় ব্যাপক অশান্তি।

অদিতির আরও অভিযোগ, দাম্পত্য কলহ মেটানোর বদলে তাঁর শাশুড়ি ও ননদ তাঁকে কটু কথা বলে মানসিক ভাবে হেনস্থা করতেন, যা তাঁর মানসিক স্বাস্থ্য আরও বিগড়ে দেয়। গোরেগাঁও থানার অ্যাসিস্ট্যান্ট ইনস্পেক্টর অমিতা মারাঠে ঘটনার তদন্ত করছেন। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। 

প্রসঙ্গত, ২০২৫ সালের মার্চ মাসে এই দম্পতির টানাপোড়েন প্রকাশ্যে এসেছিল। সে সময় অভনীত অভিযোগ করেছিলেন যে, সহ-অভিনেতা সামর্থ্য গুপ্তার সঙ্গে অদিতির সম্পর্ক রয়েছে এবং বিবাহবিচ্ছেদের জন্য তিনি ২৫ লক্ষ টাকা দাবি করেছেন। সে সময় অদিতি প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি। তবে এবার সরাসরি আইনি পথে হেঁটে নিজের ওপর হওয়া অন্যায়ের বিচার চাইলেন অভিনেত্রী।

22 Views 0 Likes 0 Comments

Related News

‘ধুরন্ধর’, ‘হনুমান অংশ’কে টপকে অস্কারের দৌড়ে মারাঠি ছবি! ৩০টিরও বেশি ছবির মধ্যে কেন বেছে নেওয়া হল ‘গোন্ধাল’?
বিনোদন

‘ধুরন্ধর’, ‘হনুমান অংশ’কে টপকে অস্কারের দৌড়ে মারাঠি ছবি! ৩০টিরও বেশি ছবির মধ্যে ক...

ভারতের মতো বহুভাষিক চলচ্চিত্র শিল্পে অস্কারের জন্য একটি ছবি বেছে নেওয়ার প্রক্রিয়ায় বিভিন্ন ভাষা ও অঞ্চলের সিনেমা বিবেচনায় আসে। এবারের তালিকাতেও তার প্রতিফলন দেখা গিয়েছে। বলিউডের পাশাপাশি আঞ্চলিক ছবিগুলিও যে আন্তর্জাতিক মঞ্চে ভারতের প্রতিনিধিত্বের জন্য প্রতিযোগিতায় জায়গা করে নিচ্ছে, ‘গোন্ধাল’-এর নির্বাচন সেই বিষয়টিকেই সামনে এনেছে।

১৮ সেপ্টে ২০২৬, ১১:২৩ পিএম · 2 মিনিট
সইফকে হামলাকারীকে ক্ষমার কথা কে বলেছিল? করিনার কথায় সামনে এল সেই রাতের অজানা অধ্যায়
বিনোদন

সইফকে হামলাকারীকে ক্ষমার কথা কে বলেছিল? করিনার কথায় সামনে এল সেই রাতের অজানা অধ্যা...

ঘটনার এতদিন পর করিনার বক্তব্যে নতুন করে আলোচনায় এসেছে সেই রাতের পারিবারিক মুহূর্ত। একদিকে ভয়াবহ হামলার স্মৃতি, অন্যদিকে ছোট ছেলের নিষ্পাপ ক্ষমার আবেদন দুইয়ের মধ্যে তৈরি হওয়া আবেগের টানাপোড়েনই এখন এই ঘটনার নতুন আলোচিত দিক।

১৮ সেপ্টে ২০২৬, ১০:০৮ পিএম · 2 মিনিট
‘মুসাফির ক্যাফে’ এবার শুধু পর্দায় নয়, বাস্তবেও! হিমাচল-উত্তরাখণ্ডে দু’টি ক্যাফে খুলছেন বিক্রান্ত ম্যাসি
বিনোদন

‘মুসাফির ক্যাফে’ এবার শুধু পর্দায় নয়, বাস্তবেও! হিমাচল-উত্তরাখণ্ডে দু’টি ক্যাফে খু...

নিউজ ডেস্ক: ‘মুসাফির ক্যাফে’ ওয়েব সিরিজ়ে যে ক্যাফেকে ঘিরে চন্দর চরিত্রের জীবনের নতুন অধ্যায়ের শুরু, বাস্তবে সেই আদলেই দু’টি ক্যাফে তৈরির পরিকল্পনা করেছেন অভিনেতা বিক্রান্ত ম্যাসি। চন্দরের স্বপ্ন ছিল পাহাড়ে একটা ক্যাফে ...

১৮ সেপ্টে ২০২৬, ০৭:৪৪ পিএম · 2 মিনিট
বলিউড ‘সমুদ্র’ আর টলিউড ‘পুকুর’? বিগ বসের ঘরে রাজভীরের মন্তব্যে তীব্র শোরগোল!
বিনোদন

বলিউড ‘সমুদ্র’ আর টলিউড ‘পুকুর’? বিগ বসের ঘরে রাজভীরের মন্তব্যে তীব্র শোরগোল!

তবে রাজভীরের এই অহংকারী মন্তব্যের মোক্ষম জবাব তুলে রাখা ছিল সাপ্তাহিক টাস্কের জন্য। উইকলি টাস্কে বিচারক মনামীর উদ্দেশ্যে কবিতা লেখার একটি প্রতিযোগিতা রাখা হয়েছিল। সেখানে ডিজিটাল কনটেন্ট স্রষ্টা ও প্রতিযোগী ঝিলাম তাঁর লেখা কবিতার ছত্রে ছত্রে রাজভীরের ‘পুকুরের মাছ’ প্রসঙ্গের উল্লেখ করেন।

১৮ সেপ্টে ২০২৬, ০৫:৫২ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.