JAZZBAAT 24 BANGLA
২৭ সেপ্টে ২০২৬, ১১:৩৭ পিএম
Breaking
৪৮ ঘণ্টায় প্রাণহানি ১৮ জনের, প্লাবিত বিস্তীর্ণ এলাকা বর্ধমানে খুলল TVK-র প্রথম পার্টি অফিস ‘সনাতন হিন্দু রাষ্ট্র’ থিমের পুজোয় বামেদের ‘না’! কামারডাঙায় বুকস্টল ঘিরে তুঙ্গে বিতর্ক Virat Kohli : কিংয়ের ব্যাটে রেকর্ডের রোশনাই, ক্যারিবিয়ানদের বিরুদ্ধে দাপুটে জয় গিলদের শিশু নয়, এবার গ্ৰামকে নেওয়া হল দত্তক, শুনেছেন কখনও Bankura: শিশু নয়, এবার গ্ৰামকে নেওয়া হল দত্তক, শুনেছেন কখনও! VIRAL VIDEO: মায়ের পাঠশালাতেই বেঁচে থাকার লড়াই, বুনো চিতার গাছে চড়ার দৃশ্য ছুঁয়ে গেল নেটিজ... ৪৮ ঘণ্টায় প্রাণহানি ১৮ জনের, প্লাবিত বিস্তীর্ণ এলাকা ৪৮ ঘণ্টায় প্রাণহানি ১৮ জনের, প্লাবিত বিস্তীর্ণ এলাকা বর্ধমানে খুলল TVK-র প্রথম পার্টি অফিস ‘সনাতন হিন্দু রাষ্ট্র’ থিমের পুজোয় বামেদের ‘না’! কামারডাঙায় বুকস্টল ঘিরে তুঙ্গে বিতর্ক Virat Kohli : কিংয়ের ব্যাটে রেকর্ডের রোশনাই, ক্যারিবিয়ানদের বিরুদ্ধে দাপুটে জয় গিলদের শিশু নয়, এবার গ্ৰামকে নেওয়া হল দত্তক, শুনেছেন কখনও Bankura: শিশু নয়, এবার গ্ৰামকে নেওয়া হল দত্তক, শুনেছেন কখনও! VIRAL VIDEO: মায়ের পাঠশালাতেই বেঁচে থাকার লড়াই, বুনো চিতার গাছে চড়ার দৃশ্য ছুঁয়ে গেল নেটিজ... ৪৮ ঘণ্টায় প্রাণহানি ১৮ জনের, প্লাবিত বিস্তীর্ণ এলাকা

বন্দে মাতরমে শুরু, স্লোগানে শেষ! রাজনৈতিক সংঘাতেই মিটল সংসদের বাদল অধিবেশন

বন্দে মাতরমে শুরু, স্লোগানে শেষ! রাজনৈতিক সংঘাতেই মিটল সংসদের বাদল অধিবেশন

কয়েক দিন আগেই এই জাতীয় স্তোত্র হিসেবে 'বন্দে মাতরম'কে আইনি সুরক্ষা দেওয়ার বিলে স্বাক্ষর করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এ বার সেই 'বন্দে মাতরম'-এর ছয় স্তবক দিয়ে শুরু, আর রাজনৈতিক সংঘাতের আবহে শেষ হল সংসদের বাদল অধিবেশন। 

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে লোকসভার শুরুতেই বাজানো হয় জাতীয় স্তোত্র ‘বন্দে মাতরম’। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিরোধী দলনেতা রাহুল গান্ধী-সহ প্রায় পূর্ণ কক্ষ সেই সময় উপস্থিত ছিলেন। স্তোত্র শেষ হতেই অনির্দিষ্টকালের জন্য মুলতুবি হয়ে গেল লোকসভার অধিবেশন। সংসদের ইতিহাসে এই প্রথমবার কোনও অধিবেশনের শেষ দিনে ‘বন্দে মাতরম’-এর ছয়টি স্তবকই একসঙ্গে গাওয়া হল। নতুন আইন অনুসারে, ইচ্ছাকৃতভাবে ‘বন্দে মাতরম’ গাওয়া আটকানো বা স্তোত্রটিকে অপমান করাকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে।

তবে দিনের সূচনা যতটা তাৎপর্যপূর্ণ, শেষটা ততটাই অস্বস্তিকর। সকাল থেকেই সংসদ চত্বরের মকর দ্বারে বিজেপি ও বিরোধীদের পৃথক কর্মসূচিকে ঘিরে উত্তেজনা ছড়ায়। রাহুল গান্ধীর বিরুদ্ধে স্লোগান তোলে বিজেপি। পাল্টা নিজেদের দাবিদাওয়া নিয়ে সরব হন বিরোধী সাংসদেরাও। উঠে আসে দলিত প্রসঙ্গ। এমন রাজনৈতিক টানাপড়েনের মধ্যেই লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা এ বার তাঁর প্রচলিত বিদায়ী ভাষণও দেননি। ফলে অধিবেশনের কাজকর্ম, উৎপাদনশীলতা কিংবা সংসদীয় পরিসংখ্যান তুলে ধরার রীতিও দেখা গেল না শেষ দিনে।

২০ জুলাই শুরু হয়েছিল বাদল অধিবেশন। শুরু থেকেই একাধিক ইস্যুতে বার বার অচল হয়েছে সংসদের দুই কক্ষ। দিল্লিতে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে পড়ুয়াদের আন্দোলনে পুলিশের পদক্ষেপ এবং অযোধ্যার রাম মন্দিরের অনুদান সংক্রান্ত অভিযোগ নিয়ে আলোচনার দাবিতে সরব ছিল বিরোধী শিবির। সরকার ও বিরোধীদের টানাপড়েনে বহু দিনই স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হয়েছে। বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আলোচনায় বসার প্রস্তুতির কথা জানিয়েছিলেন। বিরোধীদের প্রশ্নের জবাব দেওয়ার আশ্বাসও মিলেছিল। কিন্তু অধিবেশনের শেষ দিনেও সেই আলোচনার পথ মসৃণ হল না।

ফলে ‘বন্দে মাতরম’-এর সুরে শেষ দিনের সূচনা হলেও সংসদের পরিসমাপ্তি হল স্লোগান, পাল্টা স্লোগান এবং রাজনৈতিক সংঘাতের আবহেই। এক দিকে জাতীয় স্তোত্রকে ঘিরে নতুন আইনি বিধান ও প্রোটোকলের তাৎপর্য। অন্য দিকে অধিবেশনের শেষ মুহূর্ত পর্যন্ত সরকার-বিরোধী সংঘাত। দুই বিপরীত ছবিই ধরা পড়ল বৃহস্পতিবারের সংসদে। 

44 Views 0 Likes 0 Comments

Related News

৪৮ ঘণ্টায় প্রাণহানি ১৮ জনের, প্লাবিত বিস্তীর্ণ এলাকা
দেশ

৪৮ ঘণ্টায় প্রাণহানি ১৮ জনের, প্লাবিত বিস্তীর্ণ এলাকা

ছত্রিশগড়েও অবিরাম বর্ষণে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। কোণ্ডাগাঁওয়ে প্লাবিত ধানজমিতে মাছ ধরতে গিয়ে ফুলে ওঠা নালায় ভেসে মৃত্যু হয়েছে এক ৪০ বছর বয়সি কৃষকের। পরিস্থিতি সামাল দিতে কোণ্ডাগাঁও, দান্তেওয়াড়া, বিজাপুর, কাঁকের, বস্তার, গরিয়াবন্দ, ধামতারি এবং দুর্গ এই আট জেলায় সমস্ত স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে।

২৭ সেপ্টে ২০২৬, ১১:৩৩ পিএম · 2 মিনিট
VIRAL VIDEO: মায়ের পাঠশালাতেই বেঁচে থাকার লড়াই, বুনো চিতার গাছে চড়ার দৃশ্য ছুঁয়ে গেল নেটিজেনদের মন
দেশ

VIRAL VIDEO: মায়ের পাঠশালাতেই বেঁচে থাকার লড়াই, বুনো চিতার গাছে চড়ার দৃশ্য ছুঁয়ে গ...

উঁচু গাছের মগডালে থাবা আটকে সামান্য ইতস্তত করছিল শাবকটি। ভাবনা তখন নামবে কী করে? ঠিক তখনই নিঃশব্দে পাশে এসে দাঁড়াল মা চিতা। কীভাবে সামনের থাবা নামাতে হবে, ডালের খাঁজে পেছনের নখ কতটা শক্ত করে গাঁথতে হবে শরীরী ভাষায় যেন একেবারে হাতেনাতে তালিম দিল মা চিতা। মায়ের পদক্ষেপ হুবহু অনুকরণ করে নির্ভয়ে নিচে নেমে এল একরত্তি ছানা।

২৭ সেপ্টে ২০২৬, ০৬:১৪ পিএম · 2 মিনিট
৪৮ ঘণ্টায় প্রাণহানি ১৮ জনের, প্লাবিত বিস্তীর্ণ এলাকা
দেশ

৪৮ ঘণ্টায় প্রাণহানি ১৮ জনের, প্লাবিত বিস্তীর্ণ এলাকা

রাজ্যের ৭৫ টি জেলার মধ্যে ৬৩ টিতেই স্বাভাবিকের চেয়ে অনেক বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

২৭ সেপ্টে ২০২৬, ০৫:০২ পিএম · 2 মিনিট
চলন্ত ট্রেনের কামরায় প্রকাশ্যে প্রস্রাবের অভিযোগ, প্রতিবাদ করায় চরম উত্তেজনা ও হাতাহাতি
দেশ

চলন্ত ট্রেনের কামরায় প্রকাশ্যে প্রস্রাবের অভিযোগ, প্রতিবাদ করায় চরম উত্তেজনা ও হাত...

সাধারণ ও সংরক্ষিত উভয় শ্রেণির যাত্রীতেই ট্রেনটির স্লিপার কামরা ঠাসা ছিল। সিটের আশপাশে বহু মহিলা ও শিশু যাত্রীও উপস্থিত ছিলেন। সেই অবস্থাতেই এক ব্যক্তি কামরার মেঝেতে, যাত্রীদের চলাচলের পথেই সরাসরি প্রস্রাব করতে শুরু করেন। বিষয়টি সকলের নজরে আসতেই কামরা জুড়ে তীব্র অস্বস্তি ও ক্ষোভ ছড়িয়ে পড়ে। আশেপাশে থাকা কয়েকজন যাত্রী সঙ্গে সঙ্গে এগিয়ে এসে চরম আপত্তি জানান এবং প্রকাশ্যে এমন কাজের কারণ জানতে চান।

২৭ সেপ্টে ২০২৬, ০৪:২৮ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.