JAZZBAAT 24 BANGLA
১৬ সেপ্টে ২০২৬, ০৭:২৮ পিএম
Breaking
প্রশাসনের দরজায় ৭ বছরের পড়ুয়া, খুদের অভিযোগে তৈরি হল ২৫ মিটার রাস্তা ৫ হাজার টাকা হারিয়েছিলেন শাহরুখ, ফকিরের সেই ভবিষ্যদ্বাণী আজও অবাক করে! আরতি থেকে দুগ্ধ অভিষেক, মোদীর জন্মদিনের আগে পাটনায় অভিনব আয়োজন পুজোর আগে সরকারি কর্মীদের জন্য সুখবর, জেনে নিন আসল তথ্য কক্ষপথে অস্ত্র মোতায়েনের কথা স্বীকার আমেরিকার, ভারতের হাতে কী ক্ষমতা? খবর কভার করতে আকাশে উড়েছিল কপ্টার, আচমকাই ভয়াবহ দুর্ঘটনা! মহিলা সাংবাদিক-সহ মৃত ৩ কালই ঢুকতে পারে অন্নপূর্ণার ₹৩,০০০! তালিকা তৈরি, আপনার নাম আছে তো? জেনে নিন মাঝ সমুদ্রে ভারতীয় যুদ্ধজাহাজে ধাক্কা পাক নৌযানের! প্রশাসনের দরজায় ৭ বছরের পড়ুয়া, খুদের অভিযোগে তৈরি হল ২৫ মিটার রাস্তা ৫ হাজার টাকা হারিয়েছিলেন শাহরুখ, ফকিরের সেই ভবিষ্যদ্বাণী আজও অবাক করে! আরতি থেকে দুগ্ধ অভিষেক, মোদীর জন্মদিনের আগে পাটনায় অভিনব আয়োজন পুজোর আগে সরকারি কর্মীদের জন্য সুখবর, জেনে নিন আসল তথ্য কক্ষপথে অস্ত্র মোতায়েনের কথা স্বীকার আমেরিকার, ভারতের হাতে কী ক্ষমতা? খবর কভার করতে আকাশে উড়েছিল কপ্টার, আচমকাই ভয়াবহ দুর্ঘটনা! মহিলা সাংবাদিক-সহ মৃত ৩ কালই ঢুকতে পারে অন্নপূর্ণার ₹৩,০০০! তালিকা তৈরি, আপনার নাম আছে তো? জেনে নিন মাঝ সমুদ্রে ভারতীয় যুদ্ধজাহাজে ধাক্কা পাক নৌযানের!

বাংলায় কেমিক্যাল হাব গড়ার প্রস্তাব, মুখ্য়মন্ত্রীকে চিঠি শমীকের

বাংলায় কেমিক্যাল হাব গড়ার প্রস্তাব, মুখ্য়মন্ত্রীকে চিঠি শমীকের

রাজ্যে কেমিক্য়াল হাব তৈরির জন্য মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন বিজেপির রাজ্য সভাপতি  শমীক ভট্টাচার্য৷ জানা গিয়েছে, চিঠিতে তিনি কেমিক্যাল পার্কের জন্য সিঙ্গুর, দুর্গাপুর, হলদিয়া এবং রঘুনাথপুর-এর মতো শিল্প সম্ভাবনাময় এলাকাগুলোর প্রস্তাব দেন। পাশাপাশি, রাজ্য সরকারের কাছে উপযুক্ত অন্য কোনও স্থান থাকলে সেটিও বিবেচনার আহ্বান জানান।

চিঠিতে শমীক ভট্টাচার্য  উল্লেখ করেছেন যে,'কেন্দ্র ও রাজ্যের যৌথ উদ্যোগে প্রায় ১৫০০ কোটি টাকার এই প্রাথমিক বিনিয়োগ পশ্চিমবঙ্গে বিপুল পরিমাণ বেসরকারি পুঁজি টেনে আনতে সাহায্য করবে। বস্ত্র, ওষুধ, ইলেকট্রনিক্স, অটোমোবাইল এবং কৃষি শিল্প প্রত্যক্ষ ও পরোক্ষভাবে লাভবান হবে। এছাড়া নির্মাণ, উৎপাদন, ক্ষুদ্র ও মাঝারি শিল্পে কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হবে। এটি বাংলার অর্থনৈতিক পরিকাঠামো উন্নয়নে একটি বড় সুযোগ বলে মনে করা হচ্ছে।'

এই প্রকল্প বাস্তবায়নের জন্য একটি আন্তঃবিভাগীয় টাস্ক ফোর্স গঠনেরও প্রস্তাব দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পাশাপাশি এই চিঠির অনুলিপি রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত, শিল্পমন্ত্রী তাপস রায় এবং শিল্প দফতরের সচিবের কাছেও পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, গত ২৪ জুলাই ‘ভারত ঔদ্যোগিক বিকাশ যোজনা রসায়ন’ প্রকল্পে অনুমোদন দেয় কেন্দ্রীয় মন্ত্রিসভা। এই প্রকল্পের অধীনে ৩,০৩০ কোটি টাকা ব্যয়ে দেশের তিনটি আধুনিক কেমিক্যাল পার্ক গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। প্রতিটি প্রকল্পের জন্য কেন্দ্র সর্বোচ্চ ১,০০০ কোটি টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেবে। সংশ্লিষ্ট রাজ্য সরকারকে দিতে হবে ৫০০ কোটি টাকা,পাশাপাশি প্রায় ২,০০০ একর জমি-র ব্যবস্থা করতে হবে।

43 Views 0 Likes 0 Comments

Related News

পুজোর আগে সরকারি কর্মীদের জন্য সুখবর, জেনে নিন আসল তথ্য
মহানগর

পুজোর আগে সরকারি কর্মীদের জন্য সুখবর, জেনে নিন আসল তথ্য

নিউজ ডেস্ক: পুজোর মরসুমে সরকারি কর্মীদের জন্য একাধিক আর্থিক সুবিধার খবর সামনে এসেছে। ২০২৬ সালের দুর্গাপুজো অক্টোবরের মাঝামাঝি থেকে শুরু হওয়ায় বেতন, বোনাস এবং উৎসবের আগাম আর্থিক সুবিধা নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে। তব...

১৬ সেপ্টে ২০২৬, ০৪:১৩ পিএম · 2 মিনিট
কালই ঢুকতে পারে অন্নপূর্ণার ₹৩,০০০! তালিকা তৈরি, আপনার নাম আছে তো? জেনে নিন
মহানগর

কালই ঢুকতে পারে অন্নপূর্ণার ₹৩,০০০! তালিকা তৈরি, আপনার নাম আছে তো? জেনে নিন

কলকাতা: অন্নপূর্ণা যোজনার উপভোক্তাদের জন্য গুরুত্বপূর্ণ খবর। সেপ্টেম্বর মাসের ₹৩,০০০ কিস্তি ১৭ সেপ্টেম্বর থেকে যোগ্য উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানোর কথা। তবে শুধু আবেদন করলেই এই টাকা পাওয়া যাবে না। সংশ্লিষ্ট আবেদ...

১৬ সেপ্টে ২০২৬, ০৪:০৮ পিএম · 2 মিনিট
ইডেনে মোদীর ‘চক্ষুদান’, ১০ হাজার ঢাকে জমবে উৎসব
মহানগর

ইডেনে মোদীর ‘চক্ষুদান’, ১০ হাজার ঢাকে জমবে উৎসব

প্রস্তাবিত অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হতে পারে মা দুর্গার চক্ষুদান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে এই আচার সম্পন্ন করতে পারেন বলে সূত্রের খবর। তবে অনুষ্ঠানটির চূড়ান্ত সূচিতে সামান্য পরিবর্তন হতে পারে বলেও জানা যাচ্ছে।

১৬ সেপ্টে ২০২৬, ০৪:০৩ পিএম · 2 মিনিট
৪ বিমানবন্দর নিয়ে ২৩ সেপ্টেম্বর বড় চুক্তি, বদলাতে পারে যোগাযোগের ছবি
মহানগর

৪ বিমানবন্দর নিয়ে ২৩ সেপ্টেম্বর বড় চুক্তি, বদলাতে পারে যোগাযোগের ছবি

কলকাতা: পশ্চিমবঙ্গের আঞ্চলিক বিমান যোগাযোগ আরও বাড়ানোর লক্ষ্যে বড় পদক্ষেপ হতে চলেছে। পুরুলিয়ার ছররা, দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট, আলিপুরদুয়ারের হাসিমারা এবং পশ্চিম মেদিনীপুরের কলাইকুন্ডা এই চারটি বিমানবন্দর ও সিভিল এনক্...

১৬ সেপ্টে ২০২৬, ০৩:৫৯ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.