JAZZBAAT 24 BANGLA
২৯ অক্টো ২০২৬, ০৪:০৩ পিএম
Breaking
WPL 2027: মোলিনোর জন্য মরিয়া লড়াই! আরসিবিকে হারিয়ে ১.১০ কোটি টাকায় অস্ট্রেলীয় অলরাউন্ডারক... Ranji Trophy 2026-27: প্রদীপ্তর ১০ উইকেটে কেরলকে ওড়াল লক্ষ্মীর দল, জয়ের হ্যাটট্রিক বাংলার Waqar Younis: পাক তারকারা নন, শচীন, কোহলি, ধোনিই পছন্দ ওয়াকার ইউনিসের Shubman Gill: অনুশীলনে নতুন প্রযুক্তি, কপালে, বিশেষ যন্ত্র পরে নেটে শুভমন গিল ইনস্টাগ্রামে সরকারবিরোধী পোস্ট মুছে ফেলার অভিযোগ, কেন্দ্রকে নিশানা অভিজীত দিপকের পর্দায় সত্যের ভাষা, বাস্তবে কারাবাস—ইরানে জাফর পানাহির স্বাধীন কণ্ঠে শিকল Musheer Khan: ৩৬ বছর পর ফিরল রবি শাস্ত্রীর কীর্তি, মুশিরের হাত ধরে মুম্বই ক্রিকেটে বিরল নজ... রাতেও মিলবে সূর্যের আলো, চলবে সৌরবিদ্যুৎ উৎপাদন! WPL 2027: মোলিনোর জন্য মরিয়া লড়াই! আরসিবিকে হারিয়ে ১.১০ কোটি টাকায় অস্ট্রেলীয় অলরাউন্ডারক... Ranji Trophy 2026-27: প্রদীপ্তর ১০ উইকেটে কেরলকে ওড়াল লক্ষ্মীর দল, জয়ের হ্যাটট্রিক বাংলার Waqar Younis: পাক তারকারা নন, শচীন, কোহলি, ধোনিই পছন্দ ওয়াকার ইউনিসের Shubman Gill: অনুশীলনে নতুন প্রযুক্তি, কপালে, বিশেষ যন্ত্র পরে নেটে শুভমন গিল ইনস্টাগ্রামে সরকারবিরোধী পোস্ট মুছে ফেলার অভিযোগ, কেন্দ্রকে নিশানা অভিজীত দিপকের পর্দায় সত্যের ভাষা, বাস্তবে কারাবাস—ইরানে জাফর পানাহির স্বাধীন কণ্ঠে শিকল Musheer Khan: ৩৬ বছর পর ফিরল রবি শাস্ত্রীর কীর্তি, মুশিরের হাত ধরে মুম্বই ক্রিকেটে বিরল নজ... রাতেও মিলবে সূর্যের আলো, চলবে সৌরবিদ্যুৎ উৎপাদন!

Sbstc Night Bus : পুরুলিয়া-কলকাতা নাইট বাস, উৎসবের মাঝেই বড় চমক!

Sbstc Night Bus : পুরুলিয়া-কলকাতা নাইট বাস, উৎসবের মাঝেই বড় চমক!
এসবিএসটিসি নাইট বাস পরিষেবা

নিউজ ডেস্ক ‌: রাতের অন্ধকারে শুরু হবে যাত্রা, আর ভোরের আলো ফোটার আগেই পেরিয়ে যাওয়া যাবে একাধিক গুরুত্বপূর্ণ শহর। দীর্ঘ পথের যাত্রীদের কাছে এই যাত্রা কতটা সুবিধাজনক হতে চলেছে, তা নিয়ে ইতিমধ্যেই আগ্রহ তৈরি হয়েছে। বিশেষ করে পুরুলিয়া বাঁকুড়া ও আশেপাশে এলাকার মানুষের কাছে নতুন এই পরিবহন ব্যবস্থা যাতায়াতের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা বা SBSTC পুরুলিয়া থেকে কলকাতা এবং কলকাতা থেকে পুরুলিয়া যাওয়ার জন্য সরাসরি নাইট বাস পরিষেবা চালু করেছে বলে জানা গিয়েছে। বাঁকুড়া, বিষ্ণুপুর ও আরামবাগের মত গুরুত্বপূর্ণ এলাকার উপর দিয়ে চলবে এই বাস। ফলে রাতের বেলায় যাতায়াত করতে ইচ্ছুক যাত্রীদের জন্য বাড়তি সুবিধা তৈরি হতে পারে।

প্রকাশিত সময়সীমা অনুযায়ী, পুরুলিয়া থেকে কলকাতাগামী বাসটি রাত ৯ টা ৩০ মিনিটে ছাড়বে। লাধুরকা, লক্ষণপুর, লালপুর, হুড়া, বিশপুরিয়া, কমলপুর, খড়বনা, ছাতনা হয়ে বাসটি বাঁকুড়ায় পৌঁছবে। রাত ১১ টা ৪০ মিনিটে বাঁকুড়ার ডাঙ্গা মোড় থেকে পরবর্তী পর্যায়ের যাত্রা শুরু করে ধলডাঙ্গা, ওন্দা, রামসাগর হয়ে রাত ১২টা ৫০ মিনিটে বিষ্ণুপুর বাইপাসে পৌঁছানোর কথা। এরপর জয়পুর, কোতুলপুর ও বেঙ্গাই হয়ে রাত ২ টা ৩০ মিনিট নাগাদ আরামবাগে পৌঁছবে বাসটি। সেখান থেকে মায়াপুর, সোদপুর, চাপাডাঙ্গা, শিয়াখালা, চন্ডীতলা ও ডানকুনি হয়ে সাঁতরাগাছি পেরিয়ে কলকাতার দিকে এগোবে।

কলকাতা থেকে পুরুলিয়া গামী বাসটি ধর্মতলা বাস স্ট্যান্ড থেকে রাত ৯ টা ৩০ মিনিটে ছাড়বে। নির্ধারিত সময় অনুযায়ী, রাত ১ঃ৩০ মিনিটে আরামবাগ ভোর ৩ টা ৫ মিনিটে বিষ্ণুপুর বাইপাস এবং ভোর ৪ টা ৫ মিনিটে বাঁকুড়ার ডাঙ্গা মোড়ে পৌঁছানোর কথা। সব ঠিক থাকলে সকাল ৬ টার মধ্যে পুরুলিয়া পৌঁছতে পারে বাসটি।

যাত্রীরা SBSTC- র অ্যাপের মাধ্যমে অনলাইন টিকিট কাটতে পারবেন বলে জানানো হয়েছে। পাশাপাশি সংস্থার নির্ধারিত কাউন্টার থেকেও টিকিট সংগ্রহের সুযোগ রয়েছে। পরিষেবা সংক্রান্ত তথ্যের জন্য ৭৬৯৯৯৯৩৯৩২ নম্বরে যোগাযোগ করার কথা বলা হয়েছে। তবে, যাত্রার আগে বাসের চলাচল, স্টপেজ, টিকিটের দাম সময়সূচী সরকারি সূত্রে যাচাই করে নেওয়া জরুরি। নতুন এই পরিষেবা নিয়মিত যাত্রীদের রাতের যাত্রায় কতটা সুবিধা দেয়, এখন সেদিকেই নজর।

2 Views 0 Likes 0 Comments

Related News

রাতেও মিলবে সূর্যের আলো, চলবে সৌরবিদ্যুৎ উৎপাদন!
জানা-অজানা

রাতেও মিলবে সূর্যের আলো, চলবে সৌরবিদ্যুৎ উৎপাদন!

বিশেষ প্রতিবেদন: রাতের অন্ধকারে সূর্যের আলো! শুনতে কল্পবিজ্ঞানের গল্প মনে হলেও, সেই ভাবনাকেই বাস্তবে রূপ দেওয়ার পরিকল্পনা করেছে আমেরিকার মহাকাশ প্রযুক্তি সংস্থা ‘রিফ্লেক্ট অরবিটাল’। পৃথিবীর কক্ষপথে হাজার হাজার আয়নাযুক্ত ...

২৯ অক্টো ২০২৬, ০২:৫২ পিএম · 4 মিনিট
কলকাতা বিমানবন্দর থেকে গ্রেফতার, গদ্দাফির জেল থেকে তিহাড়
জানা-অজানা

কলকাতা বিমানবন্দর থেকে গ্রেফতার, গদ্দাফির জেল থেকে তিহাড়

নয়াদিল্লি: কখনও সাংবাদিক, কখনও তথ্যচিত্র নির্মাতা, কখনও আবার যুদ্ধক্ষেত্রে অস্ত্র হাতে লড়াই করা যোদ্ধা। লিবিয়ার স্বৈরশাসক মুয়াম্মর গদ্দাফির কারাগার থেকে ইউক্রেনের রণাঙ্গন—বিভিন্ন সংঘাতপূর্ণ এলাকায় ঘুরে বেড়ানো এক মার্কি...

২৯ অক্টো ২০২৬, ০২:৪৯ পিএম · 7 মিনিট
Super El Nino: ‘সুপার এল নিনো’ নিয়ে উদ্বেগ, বাড়ছে চরম তাপপ্রবাহের বিপদ
জানা-অজানা

Super El Nino: ‘সুপার এল নিনো’ নিয়ে উদ্বেগ, বাড়ছে চরম তাপপ্রবাহের বিপদ

নয়াদিল্লি: শীতের মরসুমেও স্বস্তি মিলবে না? প্রশান্ত মহাসাগরের অস্বাভাবিক উষ্ণতা থেকে তৈরি হওয়া এল নিনোর প্রভাবে আগামী কয়েক মাসে ভয়াবহ তাপমাত্রা বৃদ্ধির আশঙ্কা। তার জেরে আগামী বছরের মার্চ পর্যন্ত ভারতে তাপজনিত কারণে অতিরি...

২৯ অক্টো ২০২৬, ০২:৩৮ পিএম · 4 মিনিট
বয়স বাড়লেই মাতৃত্বে বাধা? ডিম্বাণুর ‘বয়স’ কমানোর গবেষণায় নতুন আশা
জানা-অজানা

বয়স বাড়লেই মাতৃত্বে বাধা? ডিম্বাণুর ‘বয়স’ কমানোর গবেষণায় নতুন আশা

বিশেষ প্রতিবেদন: বয়স বাড়ছে, অথচ সন্তানধারণের ইচ্ছা রয়ে গিয়েছে। কারও ক্ষেত্রে কেরিয়ার, কারও ব্যক্তিগত পরিস্থিতি, আবার কারও জীবনে উপযুক্ত সঙ্গীর সন্ধান পেতে সময় লেগেছে। কিন্তু তিরিশের মাঝামাঝি বা চল্লিশের কোঠায় পৌঁছে মাতৃ...

২৯ অক্টো ২০২৬, ০২:২৭ পিএম · 5 মিনিট

Top Comments (0)

No approved comments yet.