JAZZBAAT 24 BANGLA
১৫ সেপ্টে ২০২৬, ০৪:৪৮ পিএম
Breaking
তারাপীঠে বদলাল দর্শনের নিয়ম, কবে ফিরবেন দেবী? গণেশ বন্দনায় নাচ, মুহূর্তেই ভাইরাল রাধিকা! নজর কাড়ল আম্বানি-বধূর নৃত্য মমতার বাড়িতে CJP সদস্য আব্দুল হাফিজ! ইন্দাস-কাণ্ডে নতুন রাজনৈতিক মোড় স্ত্রী-সহ তিন মেয়েকে খুনের পর মন্দিরে মন্দিরে ঘুরলেন রাহুল, জয়পুর কাণ্ডে নয়া তথ্য জমি বিক্রির আগে এবার ‘চোখের পলক’ পরীক্ষা! জালিয়াতি রুখতে নবান্নের নয়া অ্যাপ ‘আপনি’ এনকাউন্টারের ‘রহস্য’ ভেদে সিসিটিভিই ভরসা! বারুইপুর মামলায় বড় নির্দেশ হাই কোর্টের কেন্দ্রের নতুন নির্দেশে তৈরি হল ধোঁয়াশা, আসল নিয়মটা কী ইনস্টাগ্রামে শিশু নির্যাতনের কনটেন্ট দেখলেই পুলিশে খবর তারাপীঠে বদলাল দর্শনের নিয়ম, কবে ফিরবেন দেবী? গণেশ বন্দনায় নাচ, মুহূর্তেই ভাইরাল রাধিকা! নজর কাড়ল আম্বানি-বধূর নৃত্য মমতার বাড়িতে CJP সদস্য আব্দুল হাফিজ! ইন্দাস-কাণ্ডে নতুন রাজনৈতিক মোড় স্ত্রী-সহ তিন মেয়েকে খুনের পর মন্দিরে মন্দিরে ঘুরলেন রাহুল, জয়পুর কাণ্ডে নয়া তথ্য জমি বিক্রির আগে এবার ‘চোখের পলক’ পরীক্ষা! জালিয়াতি রুখতে নবান্নের নয়া অ্যাপ ‘আপনি’ এনকাউন্টারের ‘রহস্য’ ভেদে সিসিটিভিই ভরসা! বারুইপুর মামলায় বড় নির্দেশ হাই কোর্টের কেন্দ্রের নতুন নির্দেশে তৈরি হল ধোঁয়াশা, আসল নিয়মটা কী ইনস্টাগ্রামে শিশু নির্যাতনের কনটেন্ট দেখলেই পুলিশে খবর

গণেশ বন্দনায় নাচ, মুহূর্তেই ভাইরাল রাধিকা! নজর কাড়ল আম্বানি-বধূর নৃত্য

গণেশ বন্দনায় নাচ, মুহূর্তেই ভাইরাল রাধিকা! নজর কাড়ল আম্বানি-বধূর নৃত্য
ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

নিউজ ডেস্ক: মুম্বাইয়ের অ্যান্টিলিয়া-সবাই চেনে এই বহুতল'কে মুকেশ আম্বানির প্রাসাদ হিসেবে। আর এই অ্যান্টিলিয়াতেই দেখা গেল গণেশ চতুর্থী উপলক্ষে একটি সাংস্কৃতিক সন্ধ্যা। যেখানে নাচ পরিবেশন করতে এলেন মুকেশ আম্বানির পুত্রবধূ রাধিকা মার্চেন্ট। তিনি যেন গানে নাচটি পরিবেশন করেছেন তা হল- 'একদন্তায় বক্রতুণ্ডায় গৌরীতনয়ায় ধীমহি/গজেশানায় ভালচন্দ্রায় শ্রীগণেশায় ধীমহি।' 

রাধিকা মার্চেন্টের পরিবেশিত গণেশ বন্দনা নাচটি  দর্শকদের কাছে অত্যন্ত সুন্দর লেগেছে। এ কারণে এই নাচটি সোশ্যাল মিডিয়ায় মুহূর্তেই ভাইরাল হয়ে গেছে। গতকাল ছিল গণেশ চতুর্থী। মুম্বাইয়ের সর্বশ্রেষ্ঠ পুজো।গণেশ পুজোতে উপলক্ষে গণেশের র মন জয় করার জন্য রাধিকা মার্চেন্ট নেচেছেন। নাচটি এতটাই সুন্দর হয়েছে যে ,আইফা তাদের নিজস্ব ইনস্ট্রাগ্রাম থেকে প্রকাশ করে। ভিডিয়োতে দেখা যায় রাধিকা মার্চেন্ট চারজন সহশিল্পীর সঙ্গে নাচ করছেন।

সূত্র: https://x.com/jazzbaatbangla/status/2099806126879777222?s=20

গণেশের সামনে রাধিকা মার্চেন্ট যখন নাচ করছিলেন তখন সেই নাচে ফুটে উঠেছিল আবেগ এবং সাবলীল ভঙ্গি। তাঁর অঙ্গভঙ্গিতে ফুটে উঠেছিল গণপতি বাপ্পার প্রতি শ্রদ্ধা। আইফা একে  'ভগবান গণেশের প্রতি এক আন্তরিক শ্রদ্ধাঞ্জলি' বলে আখ্যা দিয়েছে। ভক্তি আত্মনিবেদন করুণা এবং শ্রদ্ধা প্রকাশের পূণ্য তিথি। আর এই দিনটিতেই অনন্ত আম্বানির স্ত্রী তথা মুকেশ আম্বানির পুত্রবধূ তার সর্বশ্রেষ্ঠ প্রমাণ দেখিয়েছেন। 

নেটাগরিক থেকে শুরু করে উপস্থিত দর্শকরা সকলেই এই নাচটির অকুন্ঠ প্রশংসা করেছেন। অনেকেই রাধিকা মার্চেন্টের এই নাচটিকে তার শাশুড়ি নিতা আম্বানির নাচের শৈলীর সঙ্গেও তুলনা করেন। দর্শকরা এই ক্লাসিক্যাল নাচটি উপভোগ করেছেন এমনটি জানিয়েছেন। রাধিকার সঙ্গে থাকা চারজন নৃত্যশিল্পীর প্রশংসা পেয়েছেন। দর্শকরা উল্লেখ করেন 'তাঁদের নৃত্যভঙ্গি রাধিকার পরিবেশনার পরিপূরক ছিল। এবং তা-ও স্বীকৃতির দাবিদার।'

প্রসঙ্গত বলা যায় রাধিকা মার্চেন্ট  শিল্পপতি মুকেশ আম্বানি ও নীতা আম্বানির ছোট পুত্রবধূ। ২০২৪ সালের জুলাই মাসে সেই বছরের সবচেয়ে আলোচিত বিবাহ অনুষ্ঠানে তিনি তাঁদের পুত্র অনন্ত আম্বানিকে বিয়ে করেন। রাধিকা নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন এবং ব্যবসায়িক জগতে কাজ করেছেন, যার মধ্যে তার পরিবারের সাথে যুক্ত সংস্থা এনকোর হেলথকেয়ারও রয়েছে। 

তিনি আম্বানি পরিবারের পাশাপাশি সাংস্কৃতিক ও জনহিতকর উদ্যোগেও ঘনিষ্ঠভাবে জড়িত ছিলেন। নীতা আম্বানি নিজেও একজন বিশিষ্ট নৃত্যশিল্পী। তাঁর নাচের দল সারা ভারত জুড়ে যথেষ্ট প্রশংসা অর্জন করেছে। আর তাই রাধিকা মার্চেন্টের এই সুন্দর নাচটি দেখে মানুষ এই নাচের ধরনের সঙ্গে নিতা আম্বানির নাচের ধরনের মিল পেয়েছেন। এ কারণেই মনে করা হচ্ছে নীতা আম্বানি সাংস্কৃতিক ক্ষেত্রে তার যোগ্য উত্তরসূরী পেয়েছেন।

37 Views 0 Likes 0 Comments

Related News

দিশা সালিয়ন মৃত্যুতে সিবিআই তদন্ত,জড়িত হেভিওয়েট ব্যক্তিত্বরা
বিনোদন

দিশা সালিয়ন মৃত্যুতে সিবিআই তদন্ত,জড়িত হেভিওয়েট ব্যক্তিত্বরা

উচ্চ আদালত স্পষ্ট নির্দেশ দেয় 'এফআইআর দায়ের করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করতে হবে। তদন্ত হবে সংস্থার কোনও এক সিনিয়র অফিসারের নেতৃত্বে।'

১৪ সেপ্টে ২০২৬, ০৫:৪১ পিএম · 2 মিনিট
বিদেশের মঞ্চে পুরস্কার, দেশেই আটকে ছবি! ‘সংস অফ ফরগটেন ট্রিজ’ নিয়ে সেন্সর আপত্তিতে বিপাকে বঙ্গকন্যা অনুপর্ণা
বিনোদন

বিদেশের মঞ্চে পুরস্কার, দেশেই আটকে ছবি! ‘সংস অফ ফরগটেন ট্রিজ’ নিয়ে সেন্সর আপত্তিতে...

প্রায় এক বছর আগে ৮২তম ভেনিস চলচ্চিত্র উৎসবে ‘অরিজন্তি’ বিভাগে পুরস্কৃত হয় অনুপর্ণা রায়ের এই ছবি। আন্তর্জাতিক মঞ্চে ফরাসি পরিচালক জুলিয়া ডুকুরনোর হাত থেকে পুরস্কার গ্রহণ করেন তিনি।

১৪ সেপ্টে ২০২৬, ১২:১৫ পিএম · 2 মিনিট
ফের একসঙ্গে বিদেশে বিজয়-তৃষা! ভাইরাল ছবিতে তুঙ্গে সম্পর্কের জল্পনা, এবার কোথায় দেখা গেল তারকা জুটিকে?
বিনোদন

ফের একসঙ্গে বিদেশে বিজয়-তৃষা! ভাইরাল ছবিতে তুঙ্গে সম্পর্কের জল্পনা, এবার কোথায় দেখ...

জানা গিয়েছে, ইংল্যান্ডের সিলভারস্টোনে একটি বিশেষ রেসিং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজয়। সেখানে ৪৪টি গাড়ির মেগা রেসের সূচনা করেন তিনি।

১৪ সেপ্টে ২০২৬, ১২:১৩ পিএম · 2 মিনিট
ভোররাতে চলল গুলি, লক্ষ্য বিখ্যাত পঞ্জাবি গায়ক
বিনোদন

ভোররাতে চলল গুলি, লক্ষ্য বিখ্যাত পঞ্জাবি গায়ক

নিউজ ডেস্ক: পঞ্জাবের বরনালা জেলা। এখানেই রবিবার ভোর বেলায় চলল কয়েক রাউন্ড গুলি, ছড়ালো আতঙ্ক। কিন্তু কেন?  জানা গিয়েছে এই গুলি চলেছিল পঞ্জাবি গায়ক গুলাব সিন্ধুর বাড়ি লক্ষ্য করে। তবে এই সময় গায়ক অস্ট্রেলিয়াতে...

১৩ সেপ্টে ২০২৬, ০৭:১৭ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.