JAZZBAAT 24 BANGLA
৩০ সেপ্টে ২০২৬, ১২:৩০ এএম
Breaking
Talgram Durga Puja: ঐতিহ্যবাহী পুজোয় এবার অর্থের জট, তুঙ্গে বিতর্ক Software: সফটওয়্যার-লিগালটেক শেয়ারে বড় ধস Kolkata Metro: পুজোর আগে শহরে বাড়ছে মেট্রো, কোন কোন রুটে মিলবে বিশেষ পরিষেবা? Recipe: ঝোল-ঝাল নয়, এবার এয়ার ফ্রায়ারে তৈরি করুন দই তড়কা চিকেন Kolkata: গড়িয়াহাটে দরদাম, মুখে বাংলা—বিদেশিনির মন্তব্যে মুগ্ধ বাঙালি Cooch Behar Railway : রেল-স্থানীয় সংঘাত, বিতরকের গার্ডওয়াল India Vs Brazil: ভোল বদলে মহারণের জন্য প্রস্তুত যুবভারতী, দর্শকের জন্য বড় উপহারের ঘোষণা ক... CyberCrime: আইটি বিশেষজ্ঞ থেকে চিকিৎসক, সাইবার ফাঁদে শিক্ষিতরাও! Talgram Durga Puja: ঐতিহ্যবাহী পুজোয় এবার অর্থের জট, তুঙ্গে বিতর্ক Software: সফটওয়্যার-লিগালটেক শেয়ারে বড় ধস Kolkata Metro: পুজোর আগে শহরে বাড়ছে মেট্রো, কোন কোন রুটে মিলবে বিশেষ পরিষেবা? Recipe: ঝোল-ঝাল নয়, এবার এয়ার ফ্রায়ারে তৈরি করুন দই তড়কা চিকেন Kolkata: গড়িয়াহাটে দরদাম, মুখে বাংলা—বিদেশিনির মন্তব্যে মুগ্ধ বাঙালি Cooch Behar Railway : রেল-স্থানীয় সংঘাত, বিতরকের গার্ডওয়াল India Vs Brazil: ভোল বদলে মহারণের জন্য প্রস্তুত যুবভারতী, দর্শকের জন্য বড় উপহারের ঘোষণা ক... CyberCrime: আইটি বিশেষজ্ঞ থেকে চিকিৎসক, সাইবার ফাঁদে শিক্ষিতরাও!

স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে অনুপস্থিত রাহুল-খাড়গে, নতুন রাজনৈতিক জল্পনা!

স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে অনুপস্থিত রাহুল-খাড়গে, নতুন রাজনৈতিক জল্পনা!

দেশজুড়ে পালিত হচ্ছে ৮০ তম স্বাধীনতা দিবস। শনিবার দিল্লির লালকেল্লায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে আয়োজিত হল স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠান। তবে, এদিন অনুষ্ঠানে দেখা গেল না কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে। জানা গিয়েছে, এই নিয়ে পরপর দু-বছর স্বাধীনতা দিবসের অনুষ্ঠান এড়িয়ে গেলেন রাহুল গান্ধী।

সূত্রের দাবি, অনুষ্ঠানস্থলে বসার ব্যবস্থা এবং অন্যান্য আনুষ্ঠানিক প্রোটোকল তাদের সংবিধানিক পদমর্যাদা সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হওয়ায় তারা অনুষ্ঠানে যোগ দেননি। রাহুল গান্ধীর অনুপস্থিতিকে ঘিরে ফের সামনে এসেছে আসনবিন্যাস নিয়ে পুরোনো বিতর্ক। ২০২৪ সালের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে পিছনের দিকে সারিতে বসানো হয়েছিল। বিরোধীদের অভিযোগ ছিল, সাংবিধানিক পদমর্যাদা অনুযায়ী তার আসন সামনের সারিতে হওয়া উচিত ছিল। ফলে, ওই আসন বিন্যাসকে কংগ্রেস অপমানজনক বলে দাবি করেছিল।

তবে, সেই সময়ে প্রতিরক্ষা মন্ত্রকের তরফে ভিন্ন ব্যাখ্যা দেওয়া হয়েছিল। মন্ত্রকের দাবি ছিল, অনুষ্ঠানে উপস্থিত অলিম্পিয়ানদের বসার ব্যবস্থা করার জন্য আসন বিন্যাসে কিছু পরিবর্তন আনা হয়েছিল। যদিও এই ব্যাখ্যা নিয়ে রাজনৈতিক বিতর্ক থামেনি। প্রোটোকল অনুযায়ী, লোকসভার বিরোধী দলনেতার মর্যাদা কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যের সমতুল্য। সাধারণত তাঁর জন্য জাতীয় গুরুত্বপূর্ণ সরকারি অনুষ্ঠানে সামনের সারিতে আসনের ব্যবস্থা করা হয়। শুধু স্বাধীনতা দিবসে নয়, প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানেও আসন বিন্যাস নিয়ে আপত্তি জানিয়েছিল কংগ্রেস। সেই কারণেই ২০২৪ সালের ঘটনার পর থেকেই বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে বিতর্ক রয়েছে।

এদিকে সম্প্রতি, শাসক দল ও বিরোধী দলের মধ্যে রাজনৈতিক দূরত্ব বেড়েই চলেছে। বৃহস্পতিবার শেষ হয়েছে সংসদের বাদল অধিবেশন। অধিবেশনজুড়ে একাধিক ইস্যুতে সরকার ও বিরোধী দলের মধ্যে তীব্র সংঘাত দেখা যায়। অধিবেশন শেষে লোকসভার স্পিকার ওম বিড়লার দেওয়া প্রথাগত চা- চক্রও বয়কট করে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস এবং সমাজবাদী পার্টি। এই পরিস্থিতিতে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে রাহুল গান্ধী ও মল্লিকার্জুন খাড়গের অনুপস্থিতি নতুন করে রাজনৈতিক জল্পনা তৈরি করেছে।

64 Views 0 Likes 0 Comments

Related News

Software: সফটওয়্যার-লিগালটেক শেয়ারে বড় ধস
দেশ

Software: সফটওয়্যার-লিগালটেক শেয়ারে বড় ধস

বাজারে সবচেয়ে বেশি নজর কেড়েছে আইনি কাজে ব্যবহৃত প্লাগইনটি। চুক্তি পর্যালোচনা, এনডিএ বাছাই, কম্প্লায়েন্স যাচাই এবং আইনি নথি তৈরির মতো কাজকে স্বয়ংক্রিয় করার লক্ষ্য রয়েছে এর।

২৯ সেপ্টে ২০২৬, ১০:৫১ পিএম · 2 মিনিট
CyberCrime: আইটি বিশেষজ্ঞ থেকে চিকিৎসক, সাইবার ফাঁদে শিক্ষিতরাও!
দেশ

CyberCrime: আইটি বিশেষজ্ঞ থেকে চিকিৎসক, সাইবার ফাঁদে শিক্ষিতরাও!

সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় বর্তমানে সাইবার অপরাধীদের সহজ নিশানা আর কোনও প্রযুক্তি-বিমুখ মানুষ নন, খোদ শিক্ষিত ও পেশাদার শ্রেণির প্রতিনিধিরা। এখন এই আন্তর্জাতিক প্রতারণা চক্রের মূল শিকার হলেন এলিট সম্প্রদায়ের মানুষ।

২৯ সেপ্টে ২০২৬, ০৯:১২ পিএম · 2 মিনিট
Goldy Brar : ছাত্র রাজনীতি থেকে গ্যাংস্টার, নজরে গোল্ডি
দেশ

Goldy Brar : ছাত্র রাজনীতি থেকে গ্যাংস্টার, নজরে গোল্ডি

ট্রাক চালানো, ডেলিভারি-সহ বিভিন্ন কাজ করার পাশাপাশি, পাঞ্জাবে থাকা অপরাধী চক্রের সঙ্গে যোগাযোগ বজায় রাখার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। ধীরে ধীরে বিদেশে বসেই একটি সংগঠিত নেটওয়ার্ক পরিচালনার দিকে এগিয়ে যান তিনি।

২৯ সেপ্টে ২০২৬, ০৮:১৫ পিএম · 2 মিনিট
Arunachal Pradesh: অরুণাচলে জঙ্গি হামলায় অসম রাইফেলের জওয়ান নিহত, আহত ৪
দেশ

Arunachal Pradesh: অরুণাচলে জঙ্গি হামলায় অসম রাইফেলের জওয়ান নিহত, আহত ৪

নিউজ ডেস্ক: অরুণাচল প্রদেশের চাংলাং জেলায় ভারত-মায়ানমার সীমান্তে জঙ্গি হামলায় মৃত্যু হল অসম রাইফেলের এক জওয়ানের। মঙ্গলবার ভোরে টহল দেওয়ার সময় সশস্ত্র জঙ্গিদের হামলায় আরও চার জওয়ান আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে চিকিৎসা চলছ...

২৯ সেপ্টে ২০২৬, ০৭:০৩ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.