JAZZBAAT 24 BANGLA
০৮ অক্টো ২০২৬, ১২:৪২ এএম
Breaking
Nobel Prize 2026: রসায়নে রহস্যভেদ, অণুর দর্পণ-প্রতিবিম্বের জটিলতা উন্মচন করে, নোবেল পেলেন... Chandi Hill : চণ্ডী পাহাড়ে গ্রানাইট উত্তোলন, ‘অ্যাকশন’-এর হুঁশিয়ারি সাংসদের Narendra Modi: ২৫ বছরে মোদী: গুজরাত থেকে দিল্লি MallaKings : ১০৩০ বছরের ঐতিহ্য, আজও অটুট মল্লরাজাদের পুজোর রীতি Bangladesh: দুর্গাপুজোয় শেখ হাসিনার টুঙ্গিপাড়ায় নিরাপত্তা প্রস্তুতি, বাংলাদেশে ৩৩,৮৫১টি মণ... CandyCrush: ক্যান্ডি ক্রাশে অবিশ্বাস্য নজির, ২২,২২২ স্তর পেরিয়ে বিশ্বরেকর্ড গড়লেন বিহারের... Mithun Chakraborty: শুভেন্দু সরকারের নয়া ভূমিকায় 'মহাগুরু', দেওয়া হচ্ছে ক্যাবিনেট মন্ত্রী... Advocate Protest : থানার সামনেই আইনজীবীকে মারধর, পথে আইনজীবীরা Nobel Prize 2026: রসায়নে রহস্যভেদ, অণুর দর্পণ-প্রতিবিম্বের জটিলতা উন্মচন করে, নোবেল পেলেন... Chandi Hill : চণ্ডী পাহাড়ে গ্রানাইট উত্তোলন, ‘অ্যাকশন’-এর হুঁশিয়ারি সাংসদের Narendra Modi: ২৫ বছরে মোদী: গুজরাত থেকে দিল্লি MallaKings : ১০৩০ বছরের ঐতিহ্য, আজও অটুট মল্লরাজাদের পুজোর রীতি Bangladesh: দুর্গাপুজোয় শেখ হাসিনার টুঙ্গিপাড়ায় নিরাপত্তা প্রস্তুতি, বাংলাদেশে ৩৩,৮৫১টি মণ... CandyCrush: ক্যান্ডি ক্রাশে অবিশ্বাস্য নজির, ২২,২২২ স্তর পেরিয়ে বিশ্বরেকর্ড গড়লেন বিহারের... Mithun Chakraborty: শুভেন্দু সরকারের নয়া ভূমিকায় 'মহাগুরু', দেওয়া হচ্ছে ক্যাবিনেট মন্ত্রী... Advocate Protest : থানার সামনেই আইনজীবীকে মারধর, পথে আইনজীবীরা

Headmaster: ক্লাস চলাকালীন কার্পেট পেতে ঘুম প্রধান শিক্ষকের, ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় রাজস্থান

Headmaster: ক্লাস চলাকালীন কার্পেট পেতে ঘুম প্রধান শিক্ষকের, ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় রাজস্থান
ক্লাসরুমে ঘুমন্ত শিক্ষক ছবি: এ আই ও গ্রাফিক্স দ্বারা নির্মিত

নিউজ ডেস্ক: দিনের আলোয় চারিদিকে যখন পড়াশোনা, ক্লাস আর কচিকাঁচাদের কলতানে মুখর থাকার কথা স্কুল চত্বর, ঠিক তখনই নিজের ঘরের মেঝেতে চাদর বা কার্পেট পেতে গভীর ঘুমে আচ্ছন্ন খোদ স্কুলের প্রধান শিক্ষক!

তাও আবার একদিন-আধদিনের ঘটনা নয়, দিনের পর দিন রুটিনমাফিক চলছে এই ‘দিবানিদ্রা’। রাজস্থানের কারৌলি জেলার এক প্রত্যন্ত সরকারি স্কুলের এমনই এক চাঞ্চল্যকর ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে তীব্র বিতর্ক।প্রশাসনিক স্তরে দায়িত্বশীল পদে বসে এমন চূড়ান্ত গাফিলতি দেখে ক্ষোভে ফুঁসছেন অভিভাবক থেকে শুরু করে সাধারণ নাগরিকরা।

ঘটনাটি কারৌলি জেলার টোডাভীম ব্লকের একটি সরকারি বিদ্যালয়ের। ভাইরাল হওয়া একাধিক ভিডিও ক্লিপে দেখা গিয়েছে অভিযুক্ত প্রধান শিক্ষক দিওদিরাম মিনাকে। ভিডিওতে স্পষ্ট, বিদ্যালয়ের প্রশাসনিক কাজ করার বদলে তিনি নিজের অফিস ঘরের মেঝেতেই কার্পেট পেতে টানটান হয়ে ঘুমোচ্ছেন।

যখন বাকি শিক্ষকরা ক্লাসে পড়াচ্ছেন, তখন তিনি ঘুমোচ্ছেন। আবার কখনও মিড-ডে মিলের সময়েও তাঁর ঘুম ভাঙার কোনও লক্ষণ নেই।ভিডিওর সবচেয়ে বেদনাদায়ক দৃশ্যটি ধরা পড়েছে মিড-ডে মিল বিতরণের সময়।

যেখানে প্রধান শিক্ষকের উপস্থিতিতে সুশৃঙ্খলভাবে খাবার পাওয়ার কথা, সেখানে খুদে পড়ুয়ারা নিজেরাই থালা-বাসন নিয়ে খাবার নিচ্ছে, খাওয়ার পর কলের তলায় গিয়ে নিজেদের এঁটো বাসন নিজেদেরই ধুতে হচ্ছে। বিদ্যালয়ের সর্বোচ্চ অভিভাবক যখন নিজের ঘরে নাক ডেকে ঘুমোচ্ছেন, তখন চত্বরে তদারকির ন্যূনতম দায় নেওয়ার মতো কেউ নেই।

ভিডিওটি প্রকাশ্যে আসতেই নেটপাড়ায় সমালোচনার ঝড় উঠেছে।

অভিভাবকদের প্রশ্ন, এমন এক দায়িত্বজ্ঞানহীন প্রধান শিক্ষকের হাতে সন্তানদের ভবিষ্যৎ কতটা সুরক্ষিত? শিক্ষার পরিবেশ বজায় রাখা তো দূর, যেখানে খোদ প্রধানের এমন আচরণ, সেখানে পঠনপাঠনের মান কোথায় গিয়ে ঠেকবে, তা নিয়ে দোলাচলে অভিভাবকমহল। অনেকেরই দাবি, বছরের পর বছর ধরে স্কুলটিতে এই বিশৃঙ্খলা চললেও স্থানীয় শিক্ষা প্রশাসনের আধিকারিকদের নজরদারি কোথায় ছিল? কেন এখনও পর্যন্ত সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে কোনও কড়া পদক্ষেপ নেওয়া হয়নি? অনেকেই অবিলম্বে অভিযুক্ত শিক্ষককে বরখাস্ত করার ও ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি তুলেছেন।

126 Views 0 Likes 0 Comments

Related News

CandyCrush: ক্যান্ডি ক্রাশে অবিশ্বাস্য নজির, ২২,২২২ স্তর পেরিয়ে বিশ্বরেকর্ড গড়লেন বিহারের ইঞ্জিনিয়ারিং পড়ুয়া শুভম
দেশ

CandyCrush: ক্যান্ডি ক্রাশে অবিশ্বাস্য নজির, ২২,২২২ স্তর পেরিয়ে বিশ্বরেকর্ড গড়লেন...

বিশ্বের অন্যতম জনপ্রিয় মোবাইল পাজল গেম ‘ক্যান্ডি ক্রাশ সাগা’-তে এক অবিশ্বাস্য মাইলফলক ছুঁয়ে খবরের শিরোনামে উঠে এসেছেন ১৯ বছর বয়সী শুভম কুমার। গেমটির ২২,২২২টি লেভেল বা স্তর পার করে তিনি গড়ে ফেলেছেন এক অনন্য বিশ্বরেকর্ড।

০৭ অক্টো ২০২৬, ০৯:২৬ পিএম · 2 মিনিট
InspirationalStory: খালি পায়ে শাড়ি পরে ১৬০০ মিটার দৌড়, হোম গার্ডের স্বপ্নে ঝড় তুললেন ঝাড়খণ্ডের কবিতা
দেশ

InspirationalStory: খালি পায়ে শাড়ি পরে ১৬০০ মিটার দৌড়, হোম গার্ডের স্বপ্নে ঝড় তুলল...

সম্প্রতি রামগড়ের স্থানীয় স্টেডিয়ামে হোম গার্ড পদের জন্য শারীরিক সক্ষমতার ট্রায়াল চলছিল। নিয়ম অনুযায়ী মহিলাদের জন্য নির্ধারিত ১০ মিনিটে ১,৬০০ মিটার পথ অতিক্রম করতে হয়। সেখানে কোনো ধরনের পেশাদারি পোশাক ও প্রস্তুতি ছাড়া, সম্পূর্ণ খালি পায়ে নেমে নির্ধারিত সময়ের আগেই দৌড় শেষ করে উপস্থিত সবাইকে তাজ্জব করে দেন কবিতা।

০৭ অক্টো ২০২৬, ০৮:২০ পিএম · 2 মিনিট
Rahul Gandhi: কমিশনে যাওয়ার আগেই রাহুলকে চ্যাংদোলা করে বাসে তুলল পুলিশ
দেশ

Rahul Gandhi: কমিশনে যাওয়ার আগেই রাহুলকে চ্যাংদোলা করে বাসে তুলল পুলিশ

নয়াদিল্লি: নির্বাচন কমিশনকে ঘিরে বিরোধীদের আন্দোলন ঘিরে বুধবার ফের উত্তপ্ত হয়ে উঠল রাজধানী দিল্লি। যন্তর মন্তর থেকে নির্বাচন কমিশনের সদর দফতরের দিকে মিছিল করে যাওয়ার পথে পুলিশি বাধার মুখে পড়লেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধ...

০৭ অক্টো ২০২৬, ০৭:৩২ পিএম · 2 মিনিট
Viralnews: উড়ন্ত শকুনের পিঠে সওয়ার বাঁদর! অবিশ্বাস্য ‘আকাশযাত্রা’র ভিডিও ঘিরে তোলপাড় নেটদুনিয়া
দেশ

Viralnews: উড়ন্ত শকুনের পিঠে সওয়ার বাঁদর! অবিশ্বাস্য ‘আকাশযাত্রা’র ভিডিও ঘিরে তো...

একটি গ্রামীণ এলাকার পাকা বাড়ির ছাদে বিশালাকার একটি শকুন নেমেছে। তার গায়ে কোনো দড়ি বা সুতোজাতীয় কিছু বাঁধা অবস্থায় মাটিতে ডানা ঝাপটাচ্ছিল সে। ঠিক সেই মুহূর্তেই ছাদের পাঁচিলে বসে সুযোগ খুঁজছিল একটি চঞ্চল বাঁদর। শকুনটি যখনই ওড়ার জন্য জোর ডানা ঝাপটিয়ে মাটি ছাড়তে শুরু করে, তখনই চোখের পলকে ছাদের পাঁচিল থেকে এক অবিশ্বাস্য লাফ দেয় বাঁদরটি।

০৭ অক্টো ২০২৬, ০৫:২৭ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.