স্বাধীনতা দিবসে সই জাল নিয়ে বিস্ফোরক মন্তব্য। এছাড়াও দুর্নীতি নিয়েও মন্তব্য করেন বিদ্রোহী তৃণমূল নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তাঁর মূল লক্ষ্য ছিল মমতা বন্দ্যোপাধ্যায় শিবির। বিশেষত সই জাল কাণ্ডে তিনি বর্নে বর্নে বিঁধেছেন তার প্রতিপক্ষ 'মমতাপন্থী তৃণমূল শিবির'কে।
সই জাল কাণ্ডে এর আগেও তিনি সরব হয়েছেন। আর আজ,স্বাধীনতার ৮০তম বছর উদযাপনের পর তাঁর বক্তব্য, ' কী বলি বলুন! শোভনদেব চট্টোপাধ্যায় একজন বর্ষীয়ান নেতা। বিধায়কদের সই জাল করা হয়েছিল, ফর্জ করা হয়েছিল- সেই সই জমা দেওয়া হয়েছিল। সেই সই জাল যাঁরা করেছিলেন- সেই সইয়ের মধ্যে দিয়ে শোভনদেব বাবু যদি বিরোধী দলনেতা হতেন... শোভনবাবু কী চাইছেন? তাঁদেরও সেই পরিণতি হোক?
স্বাধীনতা দিবসের বার্তা দিতে গিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেছেন ‘ দেখুন আজ আমাদের দেশের ৮০তম স্বাধীনতা দিবস।প্রত্যেক ভারতীয়র কাছে একটি গুরুত্বপূর্ণ দিন। ধর্মনিরপেক্ষতা, গনতন্ত্র প্রতিষ্ঠার যে লড়াই, সেই লড়াইয়ের ঐতিহ্য মানুষ আজ গোটা দেশ জুড়ে পালন করবে। আমাদের মেট্রোপলিটন পার্টি অফিসে আমাদের সর্বভারতীয় চেয়ারপারসন শ্রী অরূপ রায়,রাজ্যের সভাপতি শ্রী বিপ্লব মিত্র, শ্রীমতি চন্দ্রিমা ভট্টাচার্য সহ আরও অনেক নেতৃত্বের উপস্থিতিতে আমরা স্বাধীনতা দিবস পালন করেছি।’
এরপরেই তিনি দুর্নীতি প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করেন ‘ একটা কথা, এখন পালাবদল হয়েছে। সিএজি রিপোর্ট সামনে আসতে চলেছে। আমরা আশঙ্কিত এবং আতঙ্কিত! আমরা যা দেখছি- অর্গানাইজড লুট অ্যান্ড লিগালাইজড ব্লন্ডার! রাজ্যের যিনি প্রশাসক ছিলেন সেই সময়, তিনি কী দায় এড়াতে পারেন?’
স্বাধীনতা দিবসে রাজনৈতিক সংস্কার করতে চাইছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়?