JAZZBAAT 24 BANGLA
০৩ অক্টো ২০২৬, ০২:১৫ পিএম
Breaking
Indian Cricket Team: শেষ ওভারে বাজিমাত, পাকিস্তানকে হারিয়ে এশিয়াডে সোনা শ্রেয়সদের BayronBiswas: বায়রনের বাড়িতে আগুন, শোরগোল মুর্শিদাবাদে Big Boss Bengali: ফিরছেন শন ব্যানার্জি কি ফিরছেন চোট কাটিয়ে ‘বিগ বস বাংলা’-য়? Calcutta High Court: ফেসবুকে জাত তুলে গালিগালাজ? ‘নিল’ রিপোর্টে মামলা শেষ নয়, কড়া বার্তা... UttamChakraborty: নির্মীয়মাণ ডাম্পিং গ্রাউন্ডে প্রোমোটারের ঝুলন্ত দেহ, বাঁকুড়ায় রহস্য IND Vs PAK: ব্যাট হাতে ঝড় অভিষেক-তিলকের! সোনা জিততে পাকিস্তানকে চড়তে হবে এভারেস্ট India Brazil Match: ব্রাজিলের ম্যাচ দেখতে যুবভারতীতে যাচ্ছেন? এই ভুল করলেই আটকে দিতে পারে... Nabanna: ফের কি বুলডোজার! সরকারি জমি দখলমুক্ত করতে রাজ্যজুড়ে মহাসমীক্ষা Indian Cricket Team: শেষ ওভারে বাজিমাত, পাকিস্তানকে হারিয়ে এশিয়াডে সোনা শ্রেয়সদের BayronBiswas: বায়রনের বাড়িতে আগুন, শোরগোল মুর্শিদাবাদে Big Boss Bengali: ফিরছেন শন ব্যানার্জি কি ফিরছেন চোট কাটিয়ে ‘বিগ বস বাংলা’-য়? Calcutta High Court: ফেসবুকে জাত তুলে গালিগালাজ? ‘নিল’ রিপোর্টে মামলা শেষ নয়, কড়া বার্তা... UttamChakraborty: নির্মীয়মাণ ডাম্পিং গ্রাউন্ডে প্রোমোটারের ঝুলন্ত দেহ, বাঁকুড়ায় রহস্য IND Vs PAK: ব্যাট হাতে ঝড় অভিষেক-তিলকের! সোনা জিততে পাকিস্তানকে চড়তে হবে এভারেস্ট India Brazil Match: ব্রাজিলের ম্যাচ দেখতে যুবভারতীতে যাচ্ছেন? এই ভুল করলেই আটকে দিতে পারে... Nabanna: ফের কি বুলডোজার! সরকারি জমি দখলমুক্ত করতে রাজ্যজুড়ে মহাসমীক্ষা

Vaibhav Sooryavanshi: কিশোর বৈভবকে আউট করেই বিতর্কিত ‘বেবি ডান্স’ পাক স্পিনারের

Vaibhav Sooryavanshi: কিশোর বৈভবকে আউট করেই বিতর্কিত ‘বেবি ডান্স’ পাক স্পিনারের
কিশোর বৈভবকে ফিরিয়ে বাচ্চা দোলানোর উদযাপন সাইম আয়ুবের ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

স্পোর্টস ডেস্ক: এশিয়ান গেমসের মঞ্চে ভারত-পাকিস্তান ফাইনাল। সেই ম্যাচে উত্তেজনা ছড়াবে না, তাও কি হয়? হাইভোল্টেজ সোনার লড়াইয়ে খুদে তারকা বৈভব সূর্যবংশীকে আউট করে অভিনব কায়দায় উদযাপন করলেন পাকিস্তানের সাইম আয়ুব। বৈভবকে সাজঘরের পথ দেখানোর পর দু’হাত দোলাতে দোলাতে ‘রকিং বেবি’র ভঙ্গি করলেন পাক স্পিনার। ঘটনাটি স্বাভাবিকভাবেই নজর কেড়েছে ক্রিকেট দুনিয়ার। ভারতীয় ক্রিকেটের বিস্ময় প্রকাশ বৈভবের বিধ্বংসী ব্যাটিংয়ের জন্য যে ‘বস বেবি’ নামে পরিচিতি তৈরি হয়েছে, সেই নামকেই যেন উল্টে কটাক্ষ করলেন সাইম।

https://x.com/Shailendra97S/status/2106247041617994167?s=20

শনিবার নিসশিনের কোরোগি স্পোর্টস পার্কে সোনা জয়ের লড়াইয়ে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে ভারত। শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন ১৫ বছরের বৈভব। সাদ মাসুদের এক ওভারে পর পর দু’টি ছক্কা মেরে নিজের পরিচিত ব্যাটিংয়ের ঝলক দেখান তিনি। মনে হচ্ছিল, বড় মঞ্চেও নিজের ছন্দেই এগোবেন এই তরুণ। কিন্তু বেশি ক্ষণ ক্রিজে থাকা হল না। সাইম আয়ুবের বলে রিভার্স সুইপ করতে গিয়েই বিপদ ডেকে আনেন বৈভব।

শটটি ঠিকমতো ব্যাটে লাগেনি। বল ব্যাটের নীচের কানায় লেগে চলে যায় উইকেটরক্ষক উসমান খানের দিকে। প্রথমে মনে হয়েছিল, বলটি হয়তো উসমানের গ্লাভস ফস্কে বেরিয়ে যাবে। কয়েক বার ফম্বল করার পর অবশ্য ক্যাচটি তালুবন্দি করেন তিনি। বৈভবের ইনিংস থামে মাত্র ৯ বলে ১৫ রানে। নন-স্ট্রাইকার প্রান্তে দাঁড়িয়ে থাকা অভিষেক শর্মাকেও সেই সময় বেশ বিরক্ত দেখায়। বৈভব আউট হওয়ার পর তিনি সাজঘরের দিকে ইঙ্গিত করে তাঁকে ফিরে যেতে বলেন।

TravelStory: স্কেটের চাকায় ভারতভ্রমণ, ১৮ রাজ্য পেরিয়ে বাংলায় রুদ্রা! জাতীয় পতাকা হাতে ছুটছেন অচেনা পথের খোঁজে

এর পরেই আসে সাইমের সেই ‘রকিং বেবি’ বা দু'হাতে বাচ্চা দোলানোর উদযাপন। বৈভবের দিকে হাত নাড়িয়ে তাঁর অল্প বয়সকেই যেন ইঙ্গিত করেন পাক ক্রিকেটার। পরে সতীর্থদের সঙ্গে আলিঙ্গন করে উচ্ছ্বাসে মেতে ওঠেন তিনি। বৈভবের আক্রমণাত্মক ব্যাটিং ইতিমধ্যেই তাঁকে ‘বস বেবি’ নামে পরিচিত করেছে। ফলে এ দিনের উদ্‌যাপনকে সেই ডাকনাম ঘিরে পাল্টা খোঁচার চোখেই দেখা হচ্ছে। ভারত-পাকিস্তান ম্যাচের উত্তাপের মধ্যেই বৈভবকে ঘিরে সাইমের এই ‘বেবি সেলিব্রেশন’ তাই আলাদা করে আলোচনায়।

15 Views 0 Likes 0 Comments

Related News

Indian Cricket Team: শেষ ওভারে বাজিমাত, পাকিস্তানকে হারিয়ে এশিয়াডে সোনা শ্রেয়সদের
ময়দান

Indian Cricket Team: শেষ ওভারে বাজিমাত, পাকিস্তানকে হারিয়ে এশিয়াডে সোনা শ্রেয়সদ...

পাকিস্তানকে ১৯ রানে হারিয়ে পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেটে সোনা জিতে নিল শ্রেয়স আইয়ারের নেতৃত্বাধীন ভারতীয় দল।

০৩ অক্টো ২০২৬, ০১:৫৪ পিএম · 3 মিনিট
IND Vs PAK: ব্যাট হাতে ঝড় অভিষেক-তিলকের! সোনা জিততে পাকিস্তানকে চড়তে হবে এভারেস্ট
ময়দান

IND Vs PAK: ব্যাট হাতে ঝড় অভিষেক-তিলকের! সোনা জিততে পাকিস্তানকে চড়তে হবে এভারেস্...

এশিয়ান গেমসের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে ব্যাট হাতে জ্বলে উঠলেন অভিষেক শর্মা এবং তিলক ভার্মা।

০৩ অক্টো ২০২৬, ১২:১১ পিএম · 2 মিনিট
India Brazil Match: ব্রাজিলের ম্যাচ দেখতে যুবভারতীতে যাচ্ছেন? এই ভুল করলেই আটকে দিতে পারে পুলিশ, জেনে নিন সব নিয়ম
ময়দান

India Brazil Match: ব্রাজিলের ম্যাচ দেখতে যুবভারতীতে যাচ্ছেন? এই ভুল করলেই আটকে দি...

কলকাতা: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরই কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হবে ভারত ও ব্রাজিল। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের কলকাতায় খেলাকে ঘিরে ইতিমধ্যেই ফুটবলপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে তীব্র উত্তেজনা। শহ...

০৩ অক্টো ২০২৬, ১২:০৭ পিএম · 2 মিনিট
Asian Games Gold: গল্ফে সোনা জিতে ইতিহাস গড়লেন প্রণবী, পদকের বন্যা সকাল থেকেই
ময়দান

Asian Games Gold: গল্ফে সোনা জিতে ইতিহাস গড়লেন প্রণবী, পদকের বন্যা সকাল থেকেই

প্রতিযোগিতার ১৪ তম দিনে সকাল থেকেই একের পর এক সাফল্যে উজ্জ্বল ভারত। তিরন্দাজি থেকে গল্ফ, দু’টি ইভেন্টেই এল ঐতিহাসিক সোনা।

০৩ অক্টো ২০২৬, ১০:১৯ এএম · 3 মিনিট

Top Comments (0)

No approved comments yet.