JAZZBAAT 24 BANGLA
১৬ সেপ্টে ২০২৬, ০১:২৫ এএম
Breaking
মায়ের পিছু পিছু জঙ্গলের পথে ঢোল শাবকের দল, দেবরীগড়ের ভিডিও ঘিরে বন্যপ্রাণীপ্রেমীদের কৌতূ... পুজোর আগে সংস্কারের দাবি, বেহাল রাস্তার জমা জলে মাছ ছেড়ে প্রতিবাদ সিপিআইএমের নিউ ইয়র্কে মৃত্যু ভারতীয় বংশোদ্ভূত তরুণীর স্পাইসজেটের বিরুদ্ধে দিল্লিতে ২০০ যাত্রীর বিক্ষোভ ৮০ কেজি ওজন ঝরিয়ে নতুন জীবন ! পুরনো ভিডিয়োয় চোখে জল এমিলির বিধ্বংসী টর্নেডোর দাপটে ব্যাপক ক্ষয়ক্ষতি! জারি হল সতর্কতা ১৬,৫০০ ফুট উচ্চতায় হিমালয়ের গভীর ফাটলে আটকে ভালুকছানা, প্রাণের ঝুঁকি নিয়ে দড়ি বেয়ে নে... যে পদ্ধতি ভারতে নিষিদ্ধ, সেটাই এবার জীবন বাঁচানোর শেষ ভরসা! নেপালের সুড়ঙ্গে ৬ শ্রমিককে উদ... মায়ের পিছু পিছু জঙ্গলের পথে ঢোল শাবকের দল, দেবরীগড়ের ভিডিও ঘিরে বন্যপ্রাণীপ্রেমীদের কৌতূ... পুজোর আগে সংস্কারের দাবি, বেহাল রাস্তার জমা জলে মাছ ছেড়ে প্রতিবাদ সিপিআইএমের নিউ ইয়র্কে মৃত্যু ভারতীয় বংশোদ্ভূত তরুণীর স্পাইসজেটের বিরুদ্ধে দিল্লিতে ২০০ যাত্রীর বিক্ষোভ ৮০ কেজি ওজন ঝরিয়ে নতুন জীবন ! পুরনো ভিডিয়োয় চোখে জল এমিলির বিধ্বংসী টর্নেডোর দাপটে ব্যাপক ক্ষয়ক্ষতি! জারি হল সতর্কতা ১৬,৫০০ ফুট উচ্চতায় হিমালয়ের গভীর ফাটলে আটকে ভালুকছানা, প্রাণের ঝুঁকি নিয়ে দড়ি বেয়ে নে... যে পদ্ধতি ভারতে নিষিদ্ধ, সেটাই এবার জীবন বাঁচানোর শেষ ভরসা! নেপালের সুড়ঙ্গে ৬ শ্রমিককে উদ...

সেবাশ্রয় শিবিরে ভ্রূণের লিঙ্গ নির্ধারণের অভিযোগ, নোদাখালির ক্লিনিকের লাইসেন্স বাতিল

সেবাশ্রয় শিবিরে ভ্রূণের লিঙ্গ নির্ধারণের অভিযোগ, নোদাখালির ক্লিনিকের লাইসেন্স বাতিল

দক্ষিণ ২৪ পরগনার নোদাখালিতে একটি আলট্রাসোনোগ্রাফি ও জেনেটিক ক্লিনিকের বিরুদ্ধে সেবাশ্রয় শিবিরে ইউএসজি মেশিন ব্যবহার করে ভ্রূণের লিঙ্গ নির্ধারণের অভিযোগ উঠেছে। অভিযোগের ভিত্তিতে জীবন আরোগ্য আলট্রাসোনোগ্রাফি ও জেনেটিক ক্লিনিকের লাইসেন্স বাতিল করেছে জেলা স্বাস্থ্য প্রশাসন। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ওই ক্লিনিকে কোনও ধরনের পরীক্ষা-নিরীক্ষা করা যাবে না বলেও নির্দেশ দেওয়া হয়েছে।

অভিযোগ, নিয়ম মেনে অনুমতি না নিয়েই নোদাখালির ওই নার্সিংহোম থেকে একটি ইউএসজি মেশিন সেবাশ্রয় শিবিরে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে ওই মেশিন ব্যবহার করে ভ্রূণের লিঙ্গ নির্ধারণ করা হয় বলে অভিযোগ ওঠে। বিষয়টি সামনে আসার পর নড়েচড়ে বসে দক্ষিণ ২৪ পরগনা জেলা স্বাস্থ্য প্রশাসন।

সম্প্রতি দক্ষিণ ২৪ পরগনার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের একটি দল নোদাখালির জীবন আরোগ্য হাসপাতালে যায়। সেখানে আলট্রাসোনোগ্রাফি মেশিন সংক্রান্ত প্রয়োজনীয় নথিপত্র দেখতে চাওয়া হয়। কিন্তু ক্লিনিক কর্তৃপক্ষ সেই কাগজপত্র দেখাতে পারেনি বলে জানা গিয়েছে। তাদের দাবি, সংশ্লিষ্ট ইউএসজি মেশিনটি ইতিমধ্যেই পুলিশ বাজেয়াপ্ত করেছে এবং সেটি ডায়মন্ড হারবার থানার মালখানায় রাখা হয়েছে।

এর পরেই জেলা স্বাস্থ্য প্রশাসনের তরফে ক্লিনিকটির লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে লাইসেন্স জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ক্লিনিকে কোনও পরীক্ষা বা চিকিৎসা সংক্রান্ত পরিষেবা চালানো যাবে না বলেও জানানো হয়েছে।

উল্লেখ্য, বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়ার উদ্দেশ্যে সেবাশ্রয় শিবির চালু করা হয়েছিল। পরবর্তীতে এই শিবিরকে ঘিরে একাধিক অভিযোগ সামনে আসে। ভুল চিকিৎসা, চিকিৎসা পরিষেবায় অনিয়ম এবং ভ্রূণের লিঙ্গ নির্ধারণের মতো গুরুতর অভিযোগও ওঠে। সেবাশ্রয়কে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে।

ঘটনাটি নিয়ে ইতিমধ্যেই প্রশাসনিক স্তরে তদন্ত চলছে। ইউএসজি মেশিন কীভাবে শিবিরে পৌঁছল, সেখানে কী ধরনের পরীক্ষা করা হয়েছিল এবং ভ্রূণের লিঙ্গ নির্ধারণের অভিযোগের সত্যতা কতটা, এই সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের রিপোর্ট সামনে আসার পরই পরবর্তী পদক্ষেপ স্পষ্ট হবে।

76 Views 0 Likes 0 Comments

Related News

পুজোর আগে সংস্কারের দাবি, বেহাল রাস্তার জমা জলে মাছ ছেড়ে প্রতিবাদ সিপিআইএমের
রাজ্য

পুজোর আগে সংস্কারের দাবি, বেহাল রাস্তার জমা জলে মাছ ছেড়ে প্রতিবাদ সিপিআইএমের

দুর্গাপুর, নিউজ ডেস্ক: পুজোর আগে বেহাল রাস্তা সংস্কারের দাবিতে অভিনব প্রতিবাদ সিপিআইএমের। রাস্তার বড় বড় গর্তে জমে থাকা বৃষ্টির জলে মাছ ছেড়ে বিক্ষোভ দেখালেন সিপিআইএম কর্মী-সমর্থকেরা। মঙ্গলবার সকালে দুর্গাপুরের বিধাননগর...

১৫ সেপ্টে ২০২৬, ১০:৩৬ পিএম · 2 মিনিট
বাংলাদেশে পাচারের আগেই বড়সড় সাফল্য! মালদহে ৪ পিস্তল উদ্ধার, ২ কোটি টাকার মাদক তৈরির কারখানার হদিশ
রাজ্য

বাংলাদেশে পাচারের আগেই বড়সড় সাফল্য! মালদহে ৪ পিস্তল উদ্ধার, ২ কোটি টাকার মাদক তৈ...

মালদহের পুলিশ সুপার অনুপম সিং জানিয়েছেন, অস্ত্র পাচারের ঘটনায় একটি আন্তর্জাতিক চক্রের যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

১৫ সেপ্টে ২০২৬, ০৮:৪৮ পিএম · 3 মিনিট
খুনের নেপথ্যে ‘ভাইপো গ্যাং’-এর দাবি শুভেন্দুর, বললেন ‘ফাঁসি হবে’
রাজ্য

খুনের নেপথ্যে ‘ভাইপো গ্যাং’-এর দাবি শুভেন্দুর, বললেন ‘ফাঁসি হবে’

এই হত্যাকাণ্ডের তদন্ত প্রথমে রাজ্য পুলিশের হাতে ছিল। পরে বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করে তদন্ত শুরু হয়। পরবর্তীতে মামলার তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয়।

১৫ সেপ্টে ২০২৬, ০৮:২০ পিএম · 2 মিনিট
ওষুধের স্টোরে মেয়াদ পেরোনো ওষুধ, মশলায় পোকা! সরকারি হাসপাতালে হানা দিয়ে ক্ষুব্ধ BJP বিধায়ক
রাজ্য

ওষুধের স্টোরে মেয়াদ পেরোনো ওষুধ, মশলায় পোকা! সরকারি হাসপাতালে হানা দিয়ে ক্ষুব্ধ BJ...

প্রথমে হাসপাতালের রান্নাঘরে গিয়ে রোগীদের জন্য রান্না করা খাবারে ব্যবহৃত মশলা পরীক্ষা করেন। সেখানেই মশলার মধ্যে পোকা দেখতে পান বলে তাঁর দাবি। বিষয়টি দেখে তিনি ক্ষোভ প্রকাশ করেন এবং রোগীদের খাবারের মান নিয়ে প্রশ্ন তোলেন।

১৫ সেপ্টে ২০২৬, ০৭:৫৬ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.