JAZZBAAT 24 BANGLA
১৫ সেপ্টে ২০২৬, ১১:৩৫ পিএম
Breaking
মায়ের পিছু পিছু জঙ্গলের পথে ঢোল শাবকের দল, দেবরীগড়ের ভিডিও ঘিরে বন্যপ্রাণীপ্রেমীদের কৌতূ... পুজোর আগে সংস্কারের দাবি, বেহাল রাস্তার জমা জলে মাছ ছেড়ে প্রতিবাদ সিপিআইএমের নিউ ইয়র্কে মৃত্যু ভারতীয় বংশোদ্ভূত তরুণীর স্পাইসজেটের বিরুদ্ধে দিল্লিতে ২০০ যাত্রীর বিক্ষোভ ৮০ কেজি ওজন ঝরিয়ে নতুন জীবন ! পুরনো ভিডিয়োয় চোখে জল এমিলির বিধ্বংসী টর্নেডোর দাপটে ব্যাপক ক্ষয়ক্ষতি! জারি হল সতর্কতা ১৬,৫০০ ফুট উচ্চতায় হিমালয়ের গভীর ফাটলে আটকে ভালুকছানা, প্রাণের ঝুঁকি নিয়ে দড়ি বেয়ে নে... যে পদ্ধতি ভারতে নিষিদ্ধ, সেটাই এবার জীবন বাঁচানোর শেষ ভরসা! নেপালের সুড়ঙ্গে ৬ শ্রমিককে উদ... মায়ের পিছু পিছু জঙ্গলের পথে ঢোল শাবকের দল, দেবরীগড়ের ভিডিও ঘিরে বন্যপ্রাণীপ্রেমীদের কৌতূ... পুজোর আগে সংস্কারের দাবি, বেহাল রাস্তার জমা জলে মাছ ছেড়ে প্রতিবাদ সিপিআইএমের নিউ ইয়র্কে মৃত্যু ভারতীয় বংশোদ্ভূত তরুণীর স্পাইসজেটের বিরুদ্ধে দিল্লিতে ২০০ যাত্রীর বিক্ষোভ ৮০ কেজি ওজন ঝরিয়ে নতুন জীবন ! পুরনো ভিডিয়োয় চোখে জল এমিলির বিধ্বংসী টর্নেডোর দাপটে ব্যাপক ক্ষয়ক্ষতি! জারি হল সতর্কতা ১৬,৫০০ ফুট উচ্চতায় হিমালয়ের গভীর ফাটলে আটকে ভালুকছানা, প্রাণের ঝুঁকি নিয়ে দড়ি বেয়ে নে... যে পদ্ধতি ভারতে নিষিদ্ধ, সেটাই এবার জীবন বাঁচানোর শেষ ভরসা! নেপালের সুড়ঙ্গে ৬ শ্রমিককে উদ...

পুজোর আগে সংস্কারের দাবি, বেহাল রাস্তার জমা জলে মাছ ছেড়ে প্রতিবাদ সিপিআইএমের

পুজোর আগে সংস্কারের দাবি, বেহাল রাস্তার জমা জলে মাছ ছেড়ে প্রতিবাদ সিপিআইএমের
ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

দুর্গাপুর, নিউজ ডেস্ক: পুজোর আগে বেহাল রাস্তা সংস্কারের দাবিতে অভিনব প্রতিবাদ সিপিআইএমের। রাস্তার বড় বড় গর্তে জমে থাকা বৃষ্টির জলে মাছ ছেড়ে বিক্ষোভ দেখালেন সিপিআইএম কর্মী-সমর্থকেরা। মঙ্গলবার সকালে দুর্গাপুরের বিধাননগরের ২৭ নম্বর ওয়ার্ডে মোহনানন্দা ক্যান্সার হাসপাতালের সামনে এই বিক্ষোভকে ঘিরে চাঞ্চল্য ছড়ায়।

বিক্ষোভকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে হাসপাতালের সামনের রাস্তার অবস্থা অত্যন্ত খারাপ। রাস্তার বিভিন্ন অংশে তৈরি হয়েছে বড় বড় গর্ত। তার উপর বৃষ্টির জল জমে পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে উঠেছে। ভাঙা পিচরাস্তা ও জমা জল গাড়ির চাকা গর্তে পড়ায় দুর্ভোগের শিকার চালক এবং আরোহীরাও। দুর্ঘটনার কবলে পড়ছেন অটো ও মোটরবাইক চালকরাও। খানাখন্দে জল জমে রাস্তা যেন আস্ত মারণফাঁদ। সাধারণ মানুষের পাশাপাশি রোগী ও তাঁদের পরিজনদেরও প্রতিদিন এই রাস্তা দিয়ে যাতায়াত করতে হয়। ফলে রাস্তার বেহাল দশায় চরম সমস্যায় পড়তে হচ্ছে তাঁদের। বিশেষ করে অসুস্থ রোগীদের হাসপাতালে নিয়ে আসা কিংবা হাসপাতাল থেকে বাড়ি ফেরার সময় দুর্ভোগ আরও বাড়ছে বলে অভিযোগ সিপিআইএমের।

স্থানীয়দের অভিযোগ, একটু বৃষ্টি হলেই রাস্তার গর্তগুলো জলে ভরে যায়। রাস্তা আর গর্ত আলাদা করে বোঝা যাচ্ছে না। প্রায়ই মোটরবাইক ও সাইকেল আরোহীরা দুর্ঘটনার মুখে পড়ছেন। দীর্ঘদিন ধরে রাস্তা সংস্কারের দাবি জানানো হলেও কোনও স্থায়ী ব্যবস্থা হয়নি। বর্ষা সময়ে অ্যাম্বুলান্সও ঢুকতে পারে না গ্রামে বলে অভিযোগ করেছেন তাঁরা।

সিপিআইএমের দাবি, রাস্তা সংস্কারের জন্য প্রশাসনের বিভিন্ন স্তরে একাধিকবার জানানো হলেও এখনও পর্যন্ত সমস্যার স্থায়ী সমাধান হয়নি। পুজোর মুখে শহরের গুরুত্বপূর্ণ এই রাস্তার এমন পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তাঁরা। সেই ক্ষোভ থেকেই জমা জলে মাছ ছেড়ে প্রতীকী প্রতিবাদ করা হয়। দ্রুত রাস্তা মেরামত করে সাধারণ মানুষের যাতায়াত স্বাভাবিক করার দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা। দাবি পূরণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছে সিপিআইএম।

অন্যদিকে, সিপিআইএমের এই প্রতিবাদকে কটাক্ষ করেছেন দুর্গাপুর পূর্বের বিজেপি বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, বর্তমানে সিপিআইএমের রাজনৈতিক গুরুত্ব কার্যত নেই। তিনি বলেন, 'সিপিএমকে নিয়ে আমাদের কোনও মাথাব্যথা নেই। কারণ ওরা শূন্য থেকে মহাশূন্যে চলে গেছে। ওরা ধর্মবিরোধী, রাষ্ট্রবিরোধী কথা বলে। যেইখানে যখন টাইট দেওয়া প্রয়োজন হবে, আমরা টাইট দিয়ে দেব।' রাস্তা সংস্কারের দাবি ঘিরে সিপিআইএমের এই অভিনব প্রতিবাদে ফের সামনে এল দুর্গাপুরের বিভিন্ন এলাকার রাস্তার বেহাল দশা নিয়ে অভিযোগ। পুজোর আগে প্রশাসন শেষ পর্যন্ত কী পদক্ষেপ করে, এখন সেটাই দেখার।

21 Views 0 Likes 0 Comments

Related News

বাংলাদেশে পাচারের আগেই বড়সড় সাফল্য! মালদহে ৪ পিস্তল উদ্ধার, ২ কোটি টাকার মাদক তৈরির কারখানার হদিশ
রাজ্য

বাংলাদেশে পাচারের আগেই বড়সড় সাফল্য! মালদহে ৪ পিস্তল উদ্ধার, ২ কোটি টাকার মাদক তৈ...

মালদহের পুলিশ সুপার অনুপম সিং জানিয়েছেন, অস্ত্র পাচারের ঘটনায় একটি আন্তর্জাতিক চক্রের যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

১৫ সেপ্টে ২০২৬, ০৮:৪৮ পিএম · 3 মিনিট
খুনের নেপথ্যে ‘ভাইপো গ্যাং’-এর দাবি শুভেন্দুর, বললেন ‘ফাঁসি হবে’
রাজ্য

খুনের নেপথ্যে ‘ভাইপো গ্যাং’-এর দাবি শুভেন্দুর, বললেন ‘ফাঁসি হবে’

এই হত্যাকাণ্ডের তদন্ত প্রথমে রাজ্য পুলিশের হাতে ছিল। পরে বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করে তদন্ত শুরু হয়। পরবর্তীতে মামলার তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয়।

১৫ সেপ্টে ২০২৬, ০৮:২০ পিএম · 2 মিনিট
ওষুধের স্টোরে মেয়াদ পেরোনো ওষুধ, মশলায় পোকা! সরকারি হাসপাতালে হানা দিয়ে ক্ষুব্ধ BJP বিধায়ক
রাজ্য

ওষুধের স্টোরে মেয়াদ পেরোনো ওষুধ, মশলায় পোকা! সরকারি হাসপাতালে হানা দিয়ে ক্ষুব্ধ BJ...

প্রথমে হাসপাতালের রান্নাঘরে গিয়ে রোগীদের জন্য রান্না করা খাবারে ব্যবহৃত মশলা পরীক্ষা করেন। সেখানেই মশলার মধ্যে পোকা দেখতে পান বলে তাঁর দাবি। বিষয়টি দেখে তিনি ক্ষোভ প্রকাশ করেন এবং রোগীদের খাবারের মান নিয়ে প্রশ্ন তোলেন।

১৫ সেপ্টে ২০২৬, ০৭:৫৬ পিএম · 2 মিনিট
পায়ে সাপের কামড় খেয়েও থামল না যুবক, কৌটো হাতে হাসপাতালে যেতেই...
রাজ্য

পায়ে সাপের কামড় খেয়েও থামল না যুবক, কৌটো হাতে হাসপাতালে যেতেই...

দক্ষিণ ২৪ পরগনা, নিউজ ডেস্ক: অদ্ভুদ ঘটনা! সাপের নাম শুনলেই ভয়ে যেখানে গা শিউরে ওঠে, সেখানে কামড় খেয়ে জ্যান্ত সাপ নিয়ে হাজির হাসপাতালে হাজির হলেন যুবক। এমনই অবিশ্বাস্য ঘটনা ঘটেছে দক্ষিণ ২৪ পরগনায়।হাতে প্লাস্টিকের কৌটো, ...

১৫ সেপ্টে ২০২৬, ০৬:২৬ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.