নিউজ ডেস্ক: মানবিকতা সর্বশ্রেষ্ঠ গুণ। আর মানবিকতার সর্বশ্রেষ্ঠ নিদর্শন দেখা যায় মানুষ হয়ে শুধুমাত্র মানুষ নয়,যে কোন প্রাণীর বিপদে-আপদেই পাশে থাকায়। মানুষ ছাড়া অন্য কোন মানুষ প্রাণীর মধ্যে এই গুণ নেই। মানুষ এবং অন্য প্রাণীর তফাৎ এখানেই। মানুষ আসলে শুধু নিজেকে নিয়েই ভাবেনা। তার আশে পাশে থাকা সমস্ত প্রাণীর জন্যই সে চিন্তা করে। তাদের বিপদে-আপদে তার প্রাণ কেঁদে ওঠে। তাই তাদেরও বিপদ দেখলেই সে ছুটে যায় রক্ষা করতে। বহুবার এমন ঘটনা ঘটেছে আর এই ঘটনার সাম্প্রতিক নিদর্শন পাওয়া গিয়েছে একটি ভিডিওতে।
হিমালয়ের একটি অংশে আটকে পড়েছিল একটি ভালুক ছানা। খয়রি রঙের ওই ভালুক ছানাটি হিমালয়ের একটি ফাটলে আটকে ছিল। প্রায় ১৬৫০০ ফিট উচ্চতায় ওই ভালুক ছানাটিকে দেখা যায়। সে সময় তাকে বাঁচানোর জন্য এগিয়ে আসেন স্থানীয়রা। জানা গিয়েছে ভালুক ছানাটি পিছলে গিয়ে একটি বিপজ্জনক হিমবাহের গভীর ফাটলের মধ্যে আটকা পড়ে। এই অভিযানটি ছিল বেশ ঝুঁকিপূর্ণ।
দেখুন: https://x.com/_neutralindia/status/2099717216124170618?s=20
কারণ ওই ভালুকটির মা ওই ফাটলের কাছাকাছিই ছিল। মা ভালুকটি তার ছানার দিকে নজর রাখছিল। যার ফলে ওই বরফ শীতল ফাঁকের কাছে যাওয়া যে কারও জন্যই অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল। তবে তা সত্ত্বেও দুইমে যাননি উদ্ধারকারীর দল। এই অভিযানের ভিডিয়োটি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে। সাথে সাথেই নেটিজেনদের প্রশংসা লাভ করেছে এই ভিডিওটি
উদ্ধারকারীর দল প্রথমে দড়ির সাহায্যে হিমালয়ের ওই অংশে নামেন। এরপর দড়িটির সাহায্যে ভালুকটিকে তারা বেঁধে নেন। তারপর তাঁরা কুড়াল এবং অন্যান্য ধারালো যন্ত্রের সাহায্যে ওই ফাটল কেটে ভালুক ছানাটিকে বের করে আনেন। এটি ছিল একটি হিমালয়ান বাদামি ভালুক ছানা। উদ্ধারকারীকে অত্যন্ত সফলতার সঙ্গেই বের করে আনেন। তবে এই অভিযানটি অবশ্যই কুর্নিশ যোগ্য। তার কারণ মা ভালুকের কড়া নজর এবং অত্যন্ত ঠান্ডা আবহাওয়া পেরিয়েও উদ্ধারকারী দল তথা ভারতীয় সেনাবাহিনী ওই শাবকটিকে বের করে এনেছিলেন।।
সেনাবাহিনীর জওয়ানদের পাশাপাশি পর্বতারোহী এবং স্থানীয় বন্যপ্রাণী উৎসাহীরা এই ধরনের কঠিন উদ্ধার অভিযানের নেতৃত্ব দেন। অন্যদিকে মুক্ত হওয়ার পর, দীর্ঘ দুর্ভোগের কারণে শাবকটি প্রথমে হাঁটতে বেশ কষ্ট পাচ্ছিল। দলটি তার অবস্থা পর্যবেক্ষণের জন্য নিরাপদ দূরত্বে ছিল, যতক্ষণ না সে পুরোপুরি সামলে ওঠে এবং বন্য পরিবেশে তার মায়ের সঙ্গে সফলভাবে মিলিত হয়।
Source: X Handel