JAZZBAAT 24 BANGLA
১০ অক্টো ২০২৬, ০৫:২৬ এএম
Breaking
দারিদ্র্য, বর্ণবিদ্বেষ পেরিয়ে নোবেল! তামিল বংশোদ্ভূত নাভি পিল্লাইয়ের জীবনসংগ্রাম আজ বিশ্... ২৩ বছর বায়ুসেনাপ্রধানদের সঙ্গী! ‘IAF 1’ নম্বরের সেই মার্কিন গাড়ির ইতিহাস জানলে অবাক হবেন Bangla Shilpi Haat -নাম বদল, নাকি নতুন পরিচয়? আলোচনায় শিল্পী হাট বাংলার উপনির্বাচনে জয়ের পরেই রাহুলকে নিশানা অমিত শাহের! ‘মিথ্যা প্রচার’, নির্বাচন কমিশন ব... INDIA জোটের সাংসদদের সামনে বিস্ফোরক রাহুল গান্ধী, CEC বিতর্কে তপ্ত দিল্লি নাভি পিল্লাইকে ‘আমেরিকা-ইজরায়েলের ঘৃণাকারী’ বলে তোপ, কমিটিকেও আক্রমণ রাষ্ট্রপতি ভবন অভিযানের আগে নির্বাচন কমিশনকে তীব্র আক্রমণ বিরোধীদের Dhruv Rathee : মোদীকে কটাক্ষ দ্রুব রাঠির, চর্চায় ভিডিও দারিদ্র্য, বর্ণবিদ্বেষ পেরিয়ে নোবেল! তামিল বংশোদ্ভূত নাভি পিল্লাইয়ের জীবনসংগ্রাম আজ বিশ্... ২৩ বছর বায়ুসেনাপ্রধানদের সঙ্গী! ‘IAF 1’ নম্বরের সেই মার্কিন গাড়ির ইতিহাস জানলে অবাক হবেন Bangla Shilpi Haat -নাম বদল, নাকি নতুন পরিচয়? আলোচনায় শিল্পী হাট বাংলার উপনির্বাচনে জয়ের পরেই রাহুলকে নিশানা অমিত শাহের! ‘মিথ্যা প্রচার’, নির্বাচন কমিশন ব... INDIA জোটের সাংসদদের সামনে বিস্ফোরক রাহুল গান্ধী, CEC বিতর্কে তপ্ত দিল্লি নাভি পিল্লাইকে ‘আমেরিকা-ইজরায়েলের ঘৃণাকারী’ বলে তোপ, কমিটিকেও আক্রমণ রাষ্ট্রপতি ভবন অভিযানের আগে নির্বাচন কমিশনকে তীব্র আক্রমণ বিরোধীদের Dhruv Rathee : মোদীকে কটাক্ষ দ্রুব রাঠির, চর্চায় ভিডিও

দু’দিন বন্ধ আদালত! শেট্টি কমিশন-সহ একাধিক দাবিতে বড় আন্দোলন

দু’দিন বন্ধ আদালত! শেট্টি কমিশন-সহ একাধিক দাবিতে বড় আন্দোলন

কলকাতা, নিউজ ডেস্ক: শেট্টি কমিশনের সুপারিশ দ্রুত ও পূর্ণাঙ্গভাবে কার্যকর করা-সহ একাধিক দাবিতে আজ, ২৪ আগস্ট থেকে দু’দিনের সারা বাংলা আদালত ধর্মঘটের ডাক দিয়েছে পশ্চিমবঙ্গ আদালত কর্মচারী সমিতি (WBCEA)। সংগঠনের রাজ্য কমিটির আহ্বানে ২৪ ও ২৫ আগস্ট রাজ্যের বিভিন্ন আদালতে এই কর্মসূচি চলবে। এর ফলে আদালতের স্বাভাবিক কাজকর্মে প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

আদালত কর্মচারীদের দীর্ঘদিনের বিভিন্ন দাবি এবং পরিষেবা সংক্রান্ত সমস্যার সমাধানের দাবিতেই এই ধর্মঘট বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে। কর্মচারীদের অন্যতম প্রধান দাবি, শেট্টি কমিশনের সুপারিশ দ্রুত এবং সম্পূর্ণভাবে রূপায়ণ করা। পাশাপাশি কোর্ট রুলস, ২০১৫-এর যৌক্তিক সংস্কার এবং আদালতের বিভিন্ন দফতরে দীর্ঘদিন ধরে পড়ে থাকা শূন্যপদ পূরণের দাবিও জানানো হয়েছে।

সংগঠনের অভিযোগ, বহু আদালতে পর্যাপ্ত কর্মী না থাকায় বর্তমানে কর্মরত কর্মচারীদের উপর অতিরিক্ত কাজের চাপ তৈরি হচ্ছে। দীর্ঘদিন ধরে শূন্যপদ পূরণ না হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়েছে। আদালতের দৈনন্দিন প্রশাসনিক কাজ সচল রাখতে কর্মচারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকলেও তাঁদের পরিষেবা সংক্রান্ত বিভিন্ন সমস্যা এখনও মেটেনি বলে দাবি WBCEA-এর।

এ ছাড়াও Dies-Non সংক্রান্ত বিষয়, কর্মচারীদের সার্ভিস সুরক্ষা এবং প্রয়োজনে আইনি সহায়তা পাওয়ার সুযোগ নিয়েও উদ্বেগ রয়েছে কর্মীদের মধ্যে। সংগঠনের বক্তব্য, পরিষেবা সংক্রান্ত নিয়ম ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কর্মচারীদের স্বার্থ এবং নিরাপত্তাকে যথেষ্ট গুরুত্ব দেওয়া প্রয়োজন।

WBCEA-এর দাবি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দীর্ঘদিন ধরেই বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছে। কিন্তু প্রত্যাশিত সমাধান না মেলায় এবার আন্দোলনের পথে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সিদ্ধান্তের অংশ হিসেবেই দু’দিনের আদালত ধর্মঘট।

সংগঠনের তরফে জানানো হয়েছে, তাঁদের আন্দোলনের উদ্দেশ্য আদালতের কাজকর্ম ব্যাহত করা নয়, বরং আদালত ব্যবস্থাকে আরও কার্যকর এবং কর্মীবান্ধব করার জন্য দীর্ঘদিনের সমস্যাগুলির সমাধান নিশ্চিত করা। দ্রুত আলোচনার মাধ্যমে দাবিগুলি মেনে নিয়ে পরিস্থিতির সমাধান করার জন্য কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছে আদালত কর্মচারী সংগঠন।

34 Views 0 Likes 0 Comments

Related News

Bangla Shilpi Haat -নাম বদল, নাকি নতুন পরিচয়? আলোচনায় শিল্পী হাট
রাজ্য

Bangla Shilpi Haat -নাম বদল, নাকি নতুন পরিচয়? আলোচনায় শিল্পী হাট

শিল্পী হাটটিকে নতুন করে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। যাতে শিল্পীরা তাদের তৈরি সামগ্রিক প্রদর্শন ও বিক্রির জন্য এই হাটকে নিজেদের কাজের জন্য কার্যকরভাবে ব্যবহার করতে পারেন, সেই ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

০৯ অক্টো ২০২৬, ১০:৫২ পিএম · 2 মিনিট
Durga puja 2026:  পুলিশের পোশাকে রাস্তায় বসে কী করছেন এই পুলিশকর্মী? চন্দননগরের ভাইরাল ভিডিও দেখে মুগ্ধ নেটদুনিয়া!
রাজ্য

Durga puja 2026: পুলিশের পোশাকে রাস্তায় বসে কী করছেন এই পুলিশকর্মী? চন্দননগরের ভা...

পুলিশের উর্দি পরেই রাস্তায় বসে নিপুণ হাতে আলপনা আঁকছেন এক পুলিশকর্মী। চন্দননগর স্ট্যান্ডের এই মনোমুগ্ধকর দৃশ্যের ভিডিও ভাইরাল হতেই দায়িত্বের পাশাপাশি তাঁর শিল্পীসত্তা ও পুজোর প্রতি ভালোবাসায় মুগ্ধ নেটদুনিয়া।

০৯ অক্টো ২০২৬, ০৮:৫০ পিএম · 2 মিনিট
Raiganj Court: তিন দশক পর বিচার, বড় সিদ্ধান্ত আদালতের
রাজ্য

Raiganj Court: তিন দশক পর বিচার, বড় সিদ্ধান্ত আদালতের

রায়গঞ্জ জেলা আদালতের অ্যাডিশনাল সেশন জর্জ কোর্টের বিচারক রোহন সিনহা দীর্ঘ ৩০ বছর পর এই মামলায় অভিযুক্ত সৌমেন ঘোষকে দোষী সাব্যস্ত করল রায়গঞ্জ আদালত।

০৯ অক্টো ২০২৬, ০৭:২৮ পিএম · 2 মিনিট
Nabanna: খেয়ালখুশিমতো আর নয়! সচিবালয়ের কর্মীদের বদলিতে কড়া নিষেধাজ্ঞা
রাজ্য

Nabanna: খেয়ালখুশিমতো আর নয়! সচিবালয়ের কর্মীদের বদলিতে কড়া নিষেধাজ্ঞা

রাজ্য সরকারি কর্মীদের বদলি ও পদায়ন নিয়ে কড়া অবস্থান নিল নবান্ন। সচিবালয়ের কর্মীদের ইচ্ছেমতো অন্য দফতর, ডিরেক্টরেট বা আঞ্চলিক কার্যালয়ে পাঠানো যাবে না।

০৯ অক্টো ২০২৬, ০৬:৪৮ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.