JAZZBAAT 24 BANGLA
০৯ অক্টো ২০২৬, ০৮:২৩ পিএম
Breaking
বয়স বাড়লেই কি গাঁটে গাঁটে ব্যথা? সুস্থ থাকতে মেনে চলুন ৫ অভ্যাস Raiganj Court: তিন দশক পর বিচার, বড় সিদ্ধান্ত আদালতের লাল রঙে ফিরছে রুচি? বিকাশ ভট্টাচার্যের বাড়িতে যাওয়ার কথা মমতার, বদলাচ্ছে কি রাজনৈতিক সমী... জন্মের আগেই এক যমজের শরীর থেকে অন্য জনের দেহে ক্যানসার! PF: বেতনের অঙ্কে বদল, পিএফে বাড়তি সঞ্চয়! ইপিএফের ঊর্ধ্বসীমা ১৫ হাজার থেকে ২৫ হাজার, পেনশন... Nabanna: খেয়ালখুশিমতো আর নয়! সচিবালয়ের কর্মীদের বদলিতে কড়া নিষেধাজ্ঞা Nana Patekar: মৃত্যুতেও মুছল না তিক্ততা! নানা পাটেকরকে নিয়ে পুরনো ক্ষোভ উগরে দিলেন তনুশ্র... জাপান ছেড়ে মুম্বইয়ে এসে ভারতকে নতুন চোখে দেখছেন হিকারু বয়স বাড়লেই কি গাঁটে গাঁটে ব্যথা? সুস্থ থাকতে মেনে চলুন ৫ অভ্যাস Raiganj Court: তিন দশক পর বিচার, বড় সিদ্ধান্ত আদালতের লাল রঙে ফিরছে রুচি? বিকাশ ভট্টাচার্যের বাড়িতে যাওয়ার কথা মমতার, বদলাচ্ছে কি রাজনৈতিক সমী... জন্মের আগেই এক যমজের শরীর থেকে অন্য জনের দেহে ক্যানসার! PF: বেতনের অঙ্কে বদল, পিএফে বাড়তি সঞ্চয়! ইপিএফের ঊর্ধ্বসীমা ১৫ হাজার থেকে ২৫ হাজার, পেনশন... Nabanna: খেয়ালখুশিমতো আর নয়! সচিবালয়ের কর্মীদের বদলিতে কড়া নিষেধাজ্ঞা Nana Patekar: মৃত্যুতেও মুছল না তিক্ততা! নানা পাটেকরকে নিয়ে পুরনো ক্ষোভ উগরে দিলেন তনুশ্র... জাপান ছেড়ে মুম্বইয়ে এসে ভারতকে নতুন চোখে দেখছেন হিকারু

Raiganj Court: তিন দশক পর বিচার, বড় সিদ্ধান্ত আদালতের

Raiganj Court: তিন দশক পর বিচার, বড় সিদ্ধান্ত আদালতের
দীর্ঘ অপেক্ষার পর রায় ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

রায়গঞ্জ, নিউজ ডেস্ক : একটি পুরনো ঘটনা, এক কিশোরের অকাল মৃত্যু, আর সঙ্গে দীর্ঘ অপেক্ষা। সময় স্রোতের সঙ্গে পেরিয়ে গিয়েছে তিনটি দশক। বদলেছে প্রজন্ম আর বদলেছে পরিস্থিতিও। কিন্তু, একটি মামলার পরিণতির অপেক্ষা শেষ হয়নি। অবশেষে দীর্ঘ ৩০ বছর পর সেই মামলায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানালো আদালত। রায় ঘোষণার পর এখন সকলের নজর পরবর্তী শুনানির দিকে। কারন আগামী সোমবার জানা যেতে পারে এই মামলায় দোষী সাব্যস্ত ব্যক্তির কি শাস্তি হতে চলেছে।

ঘটনাটি ১৯৯৬ সালের ৭ জুলাই। তৎকালীন রায়গঞ্জ কলেজে উচ্চ মাধ্যমিক ফলাফল দেখতে গিয়েছিল ১৭ বছরের ছাত্র সমীর দেবনাথ। অভিযোগ, সেই সময় কলেজ চত্বরে সমীর মোদক নামে এক যুবককে লক্ষ্য করে গুলি চালান সৌমেন ঘোষ ওরফে টুয়া। কিন্তু, গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে লাগে নিরীহ ছাত্র সমীর দেবনাথের গায়ে। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় ওই কিশোরের। মুহূর্তের মধ্যেই আনন্দের পরিবেশ পরিণত হয় শোকের আবহে। ঘটনার পরই রায়গঞ্জ থানায় খুনের মামলা দায়ের করা হয়। শুরু হয় তদন্ত এবং আদালতে শুরু হয় বিচার প্রক্রিয়া। কিন্তু, দীর্ঘ সময় ধরে মামলাটি বিচারাধীন থাকায় চূড়ান্ত রায়ের জন্য প্রায় অপেক্ষা করতে হয় ৩ দশক। অবশেষে সেই অপেক্ষার একটি গুরুত্বপূর্ণ পর্বের সমাপ্তি ঘটলো রায়গঞ্জ জেলা আদালতে।

আদালত সূত্রে জানা গিয়েছে, রায়গঞ্জ জেলা আদালতের অ্যাডিশনাল সেশন জর্জ কোর্টের বিচারক রোহন সিনহা দীর্ঘ ৩০ বছর পর এই মামলায় অভিযুক্ত সৌমেন ঘোষকে দোষী সাব্যস্ত করল রায়গঞ্জ আদালত। দীর্ঘদিন ধরে চলা এই মামলায় আদালতের এই সিদ্ধান্তকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। তবে, এখনও পর্যন্ত চূড়ান্ত সাজা ঘোষণা করা হয়নি। আগামী সোমবার এই মামলার সাজা ঘোষণার জন্য সেন্টেন্স হিয়ারিং হবে। অর্থাৎ, ওই শুনানি তে আদালত জানাবে দোষী সাব্যস্ত সৌমেন ঘোষের কি শাস্তি হবে এবং কত বছরের কারাদণ্ড দেওয়া হবে।

তিন দশক আগে ঘটে যাওয়া সেই মর্মান্তিক ঘটনার পর দীর্ঘ সময় ধরে চলেছে আইনি লড়াই। একটি কিশোরের প্রাণহানীর ঘটনায় অবশেষে আদালত অভিযুক্তকে দোষী সাব্যস্ত করলেও এখনও বাকি রয়েছে চূড়ান্ত শাস্তি ঘোষণা। আগামী সোমবার সেই অপেক্ষার অবসান হবে। আদালত কি সাজা নির্ধারণ করে, সেদিকেই নজর এখন সংশ্লিষ্ট মহলের। দীর্ঘ বিচার প্রক্রিয়ার পর এই রায় পুরনো এই মামলাটিকে নতুন করে আলোচনায় নিয়ে এসেছে। এবার আদালতের চূড়ান্ত সিদ্ধান্তের মধ্য দিয়েই পরবর্তী অধ্যায়ের সূচনা হবে।

বিজ্ঞাপনAdi Mohini Mohan Kanjilal
27 Views 0 Likes 0 Comments

Related News

Nabanna: খেয়ালখুশিমতো আর নয়! সচিবালয়ের কর্মীদের বদলিতে কড়া নিষেধাজ্ঞা
রাজ্য

Nabanna: খেয়ালখুশিমতো আর নয়! সচিবালয়ের কর্মীদের বদলিতে কড়া নিষেধাজ্ঞা

রাজ্য সরকারি কর্মীদের বদলি ও পদায়ন নিয়ে কড়া অবস্থান নিল নবান্ন। সচিবালয়ের কর্মীদের ইচ্ছেমতো অন্য দফতর, ডিরেক্টরেট বা আঞ্চলিক কার্যালয়ে পাঠানো যাবে না।

০৯ অক্টো ২০২৬, ০৬:৪৮ পিএম · 2 মিনিট
নন্দীগ্রামে ভোট বাড়ল সিপিএমের! ২০২৬-এর উপনির্বাচনে নিজের রেকর্ড ভাঙল বামেরা
রাজ্য

নন্দীগ্রামে ভোট বাড়ল সিপিএমের! ২০২৬-এর উপনির্বাচনে নিজের রেকর্ড ভাঙল বামেরা

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে মূল লড়াই ছিল বিজেপি ও তৃণমূল কংগ্রেসের মধ্যে। সেই নির্বাচনে সিপিএম প্রার্থী শান্তিগোপাল গিরি পেয়েছিলেন ২,৯৭৭টি ভোট। ভোটের শতাংশ ছিল ১.১৯।

০৯ অক্টো ২০২৬, ০৫:২৯ পিএম · 2 মিনিট
কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে বিস্ফোরক শুভেন্দু, নন্দীগ্রাম-রেজিনগরের জয়ের পরই তীব্র আক্রমণ
রাজ্য

কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে বিস্ফোরক শুভেন্দু, নন্দীগ্রাম-রেজিনগরের জয়ের...

নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে বিজেপির জয়ের আবহে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে তীব্র ভাষায় আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার নবান্নে সাংবাদিক বৈঠক থেকে কল্যাণকে নিশানা করে একের পর এক কটাক্ষ ছুড়ে দেন তিনি।

০৯ অক্টো ২০২৬, ০৫:২০ পিএম · 2 মিনিট
রেজিনগরে হার, তারপরই ‘২০২৯-এর পর দুবাই চলে যাব’, বড় ঘোষণা হুমায়ুন কবীরের! বাবরি মসজিদ নিয়ে কী বললেন?
রাজ্য

রেজিনগরে হার, তারপরই ‘২০২৯-এর পর দুবাই চলে যাব’, বড় ঘোষণা হুমায়ুন কবীরের! বাবরি...

রেজিনগর উপনির্বাচনে বড় ধাক্কার মুখে পড়েছে হুমায়ুন কবীরের আম জনতা উন্নয়ন পার্টি। আর ভোটের ফল প্রকাশের পরেই ২০২৯ সালের পর ভারত ছেড়ে দুবাইয়ে থাকার ইচ্ছাপ্রকাশ করলেন নওদার বিধায়ক। তাঁর এই মন্তব্য ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

০৯ অক্টো ২০২৬, ০৫:১২ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.