JAZZBAAT 24 BANGLA
০৩ অক্টো ২০২৬, ০২:১৪ পিএম
Breaking
Indian Cricket Team: শেষ ওভারে বাজিমাত, পাকিস্তানকে হারিয়ে এশিয়াডে সোনা শ্রেয়সদের BayronBiswas: বায়রনের বাড়িতে আগুন, শোরগোল মুর্শিদাবাদে Big Boss Bengali: ফিরছেন শন ব্যানার্জি কি ফিরছেন চোট কাটিয়ে ‘বিগ বস বাংলা’-য়? Calcutta High Court: ফেসবুকে জাত তুলে গালিগালাজ? ‘নিল’ রিপোর্টে মামলা শেষ নয়, কড়া বার্তা... UttamChakraborty: নির্মীয়মাণ ডাম্পিং গ্রাউন্ডে প্রোমোটারের ঝুলন্ত দেহ, বাঁকুড়ায় রহস্য IND Vs PAK: ব্যাট হাতে ঝড় অভিষেক-তিলকের! সোনা জিততে পাকিস্তানকে চড়তে হবে এভারেস্ট India Brazil Match: ব্রাজিলের ম্যাচ দেখতে যুবভারতীতে যাচ্ছেন? এই ভুল করলেই আটকে দিতে পারে... Nabanna: ফের কি বুলডোজার! সরকারি জমি দখলমুক্ত করতে রাজ্যজুড়ে মহাসমীক্ষা Indian Cricket Team: শেষ ওভারে বাজিমাত, পাকিস্তানকে হারিয়ে এশিয়াডে সোনা শ্রেয়সদের BayronBiswas: বায়রনের বাড়িতে আগুন, শোরগোল মুর্শিদাবাদে Big Boss Bengali: ফিরছেন শন ব্যানার্জি কি ফিরছেন চোট কাটিয়ে ‘বিগ বস বাংলা’-য়? Calcutta High Court: ফেসবুকে জাত তুলে গালিগালাজ? ‘নিল’ রিপোর্টে মামলা শেষ নয়, কড়া বার্তা... UttamChakraborty: নির্মীয়মাণ ডাম্পিং গ্রাউন্ডে প্রোমোটারের ঝুলন্ত দেহ, বাঁকুড়ায় রহস্য IND Vs PAK: ব্যাট হাতে ঝড় অভিষেক-তিলকের! সোনা জিততে পাকিস্তানকে চড়তে হবে এভারেস্ট India Brazil Match: ব্রাজিলের ম্যাচ দেখতে যুবভারতীতে যাচ্ছেন? এই ভুল করলেই আটকে দিতে পারে... Nabanna: ফের কি বুলডোজার! সরকারি জমি দখলমুক্ত করতে রাজ্যজুড়ে মহাসমীক্ষা

Big Boss Bengali: ফিরছেন শন ব্যানার্জি কি ফিরছেন চোট কাটিয়ে ‘বিগ বস বাংলা’-য়?

Big Boss Bengali: ফিরছেন শন ব্যানার্জি কি ফিরছেন চোট কাটিয়ে ‘বিগ বস বাংলা’-য়?
ওয়াইল্ড কার্ড এন্ট্রি নিয়ে মুখ খুললেন শন ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

নিউজ ডেস্ক: প্রতিযোগীদের তালিকায় নাম থাকা সত্ত্বেও শেষ মুহূর্তে ‘বিগ বস’-এর রাজবাড়িতে পা রাখা হয়নি এই অভিনেতার। শোয়ের উদ্বোধনী অনুষ্ঠানে নাচ প্র্যাকটিসের সময় পায়ে মারাত্মক চোট পেয়েছিলেন শন। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে, অভিনেতাকে অস্ত্রোপচার করাতে হয়। তাহলে কি এবার সত্যিই ওয়াইল্ড কার্ড এন্ট্রি নিচ্ছেন শন?

‘বিগ বস বাংলা’-র নতুন মরসুমের প্রোমো শুটিং করার সময় হাঁটুতে অত্যন্ত গুরুতর চোট পেয়েছিলেন টলিউডের জনপ্রিয় অভিনেতা শন ব্যানার্জি। আঘাত এতটাই আশঙ্কাজনক ছিল যে তড়িঘড়ি তাঁর হাঁটুতে অস্ত্রোপচার (সার্জারি) করাতে হয়। যার ফলে মূল প্রতিযোগীদের তালিকায় নাম থাকা সত্ত্বেও শেষ মুহূর্তে ‘বিগ বস’-এর রাজপ্রাসাদে পা রাখা হয়নি এই অভিনেতার। বর্তমানে তিনি চিকিৎসকদের পরামর্শে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। কিন্তু এর মধ্যেই টলিপাড়ায় জোর গুঞ্জন— চোট কাটিয়ে নাকি খুব শীঘ্রই ওয়াইল্ড কার্ড প্রতিযোগী হিসেবে এই রিয়্যালিটি শো-তে পা রাখতে চলেছেন শন!

অন্যদিকে, ‘মন ফাগুন’ ধারাবাহিকের সহ-অভিনেত্রী সৃজলা গুহর সঙ্গে শনের প্রেমের রসায়ন নিয়ে টলিপাড়ায় গুঞ্জন দীর্ঘদিনের। দুজনে প্রকাশ্যে সম্পর্কের কথা স্বীকার না করলেও, সম্প্রতি ‘বিগ বস’-এর ঘরে সৃজলার ওপর হওয়া এক দুর্ঘটনায় নীরবতা ভেঙেছিলেন শন।ক্যাপ্টেন্সি টাস্ক চলাকালীন প্রতিযোগী নন্দিনী দত্তর ধস্তাধস্তিতে কাঠের ঘোড়া থেকে পড়ে গিয়ে গুরুতর চোট পান সৃজলা। ব্যথায় কাতর চর্চিত প্রেমিকাকে এভাবে আঘাত পেতে দেখে সোশ্যাল মিডিয়ায় চরম ক্ষোভ উগরে দিয়েছিলেন শন। ঘটনাটিকে ‘অমানবিক, বিরক্তিকর ও লজ্জাজনক’ আখ্যা দিয়ে কড়া বার্তাও দেন তিনি।

 “অনেকেই আমাকে জানতে চাইছেন আমি ‘বিগ বস বাংলা’-য় ওয়াইল্ড কার্ড হিসেবে যোগ দিচ্ছি কি না। তাঁদের সবাইকে জানাতে চাই— এই খবরের উত্তর একেবারেই ‘না’। আমি এই মুহূর্তে একটা অত্যন্ত কঠিন শারীরিক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি এবং সেরে উঠছি। ফলে পর্দায় আমার ঘুরে দাঁড়ানো বা ফেরাটা একটু অন্যরকম হতে চলেছে।” অভিনেতার এই বার্তার পর তাঁর অনুরাগী ও দর্শকেরা নিশ্চিত হলেন যে, এখনই ছোট পর্দায় জনপ্রিয় শন-সৃজলা জুটিকে একসঙ্গে দেখার কোনো সম্ভাবনা নেই।হাঁটুতে আচমকা চোট লাগায় আমার কাজ কিছুটা থমকে গিয়েছিল, তবে আনন্দের কথা হলো আমার সার্জারি সফল হয়েছে। আমি সবসময় বিশ্বাস করি জীবনের নানা বাধাবিপত্তি খুব সামান্য বিষয়, কিন্তু সেই ধাক্কা সামলে ঘুরে দাঁড়ানোটাই আসল কথা। আমিও খুব দ্রুত স্বাভাবিক ছন্দে ফিরে আসার অপেক্ষায় আছি। আপনাদের ভালোবাসা ও প্রার্থনাই আমাকে দ্রুত সুস্থ করে তুলবে।” সবমিলিয়ে পরবর্তীতে কি হবে তা নিয়ে যতেষ্ট চিন্তিত দর্শকমহল।

বিজ্ঞাপনAdi Mohini Mohan Kanjilal
17 Views 0 Likes 0 Comments

Related News

Dino Morea: আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার বলিউড তারকা
বিনোদন

Dino Morea: আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার বলিউড তারকা

মিঠী নদী সংস্কার প্রকল্পে আর্থিক অনিয়মের অভিযোগে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর অভিনেতা ডিনো মোরিয়াকে গ্রেফতার করেছে মুম্বই পুলিশের EOW। তদন্তকারীদের দাবি, মামলায় বিপুল আর্থিক অনিয়মের সূত্র মিলেছে, তবে ডিনোর বিরুদ্ধে ওঠা অভিযোগ এখনও তদন্তসাপেক্ষ এবং আদালতে চূড়ান্তভাবে প্রমাণিত নয়।

০২ অক্টো ২০২৬, ০৬:৩৪ পিএম · 2 মিনিট
Deshu7: নতুন ছবির প্রচারে ফিরলো পুরোনো লাভ কেমিস্ট্রি
বিনোদন

Deshu7: নতুন ছবির প্রচারে ফিরলো পুরোনো লাভ কেমিস্ট্রি

পুজোয় মুক্তি পেতে চলেছে দেব ও শুভশ্রীর জুটির সপ্তম ছবি ‘DeSu7’। ছবির প্রচারে শ্রীরামপুরে দেব-শুভশ্রীর মিষ্টি মুহূর্ত এবং তাঁদের পুরনো কেমিস্ট্রি নজর কেড়েছে অনুরাগীদের। ছবিটি নিয়ে কথা বলতে গিয়ে দেব জানান, পুজোয় ছবি আনার ক্ষেত্রে একসময় বাধার মুখে পড়েছিলেন তিনি এবং সেই সময় শুভশ্রী তাঁকে পাশে দাঁড়িয়ে সাহায্য করেছিলেন। এই ছবির হাত ধরেই পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করছেন দেব। ইতিমধ্যেই ‘DeSu7’-এর গোল্ডেন টিকিট বিক্রি হয়ে গিয়েছে, ফলে ছবির মুক্তি ঘিরে দর্শকদের প্রত্যাশা তুঙ্গে।

০২ অক্টো ২০২৬, ০৫:০৭ পিএম · 2 মিনিট
Chudail Couture: লাল সিঁদুর, সাদা মুখ আর শাড়ি-গাউন, প্যারিসের র‍্যাম্পে কি কারণে এই অদ্ভুত সাজ
বিনোদন

Chudail Couture: লাল সিঁদুর, সাদা মুখ আর শাড়ি-গাউন, প্যারিসের র‍্যাম্পে কি কারণে...

লাল সিঁদুরের মতো দাগ, সাদা রঙে আঁকা মুখ আর শাড়ি-অনুপ্রাণিত গাউন—প্যারিস ফ্যাশন উইকে Matières Fécales-এর স্প্রিং/সামার ২০২৭ কালেকশনের অদ্ভুত সাজ ঘিরে শুরু হয়েছে তুমুল আলোচনা। কেউ দেখছেন সাংস্কৃতিক শিকড়ের প্রতিফলন, কেউ আবার নাম দিয়েছেন ‘চুড়েল কুতুর’।

০১ অক্টো ২০২৬, ০৭:৩৫ পিএম · 2 মিনিট
Kolkatay Sherlock: অরিন্দম শীলের পরিচালনায় বেকার স্ট্রিটের বিখ্যাত গোয়েন্দা এবার কলকাতায়
বিনোদন

Kolkatay Sherlock: অরিন্দম শীলের পরিচালনায় বেকার স্ট্রিটের বিখ্যাত গোয়েন্দা এবার...

আধুনিক কলকাতার প্রেক্ষাপটে শার্লক হোমসের মিথকে নতুনভাবে তুলে ধরছেন অরিন্দম শীল তাঁর আসন্ন ছবি ‘কলকাতায় শার্লক’-এ। রহস্য, অপরাধ, ভিজিলান্তে ও ন্যায়-অন্যায়ের টানাপোড়েনে বনি সেনগুপ্ত, বিক্রম চট্টোপাধ্যায়-সহ একঝাঁক তারকাকে নিয়ে তৈরি হচ্ছে এই ছবি।

০১ অক্টো ২০২৬, ০৫:০১ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.