JAZZBAAT 24 BANGLA
১৩ সেপ্টে ২০২৬, ০২:০৬ পিএম
Breaking
দাম বাড়লো নাকি কমলো, সোনা কেনার আগে জেনে নিন দর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে রাহুল-প্রিয়াঙ্কা, কী আলোচনা হল? ফের বাংলাদেশের ময়মনসিংহে দীপু দাসের ছায়া, মাদকবিরোধী কর্মী ফরহাদকে পুড়িয়ে হত্যা প্রবল বৃষ্টির জের, ভয়াবহ ভূমিধস পশ্চিম সিকিমে পুরোপুরি যায়নি নিম্নচাপ, উইক ইন্ডের শেষ দিনেও বৃষ্টির সম্ভাবনা রাজ্যজুড়ে মোদী-জিনপিং বৈঠকের পরই সামনে এল ফারাক! সীমান্ত নিয়ে ভারতের বার্তা শুনল চিন? মোদীর নৈশভোজে গেলেন না জিনপিং! বৈঠকের পর হোটেলেই চিনা প্রেসিডেন্ট, অনুপস্থিত আরও একজন রবিবারে পুজোর কেনাকাটায় বেরিয়ে বিপাকে যাত্রীরা! ৯ ঘণ্টা বন্ধ নিউ গড়িয়া-টালিগঞ্জ মেট্রো দাম বাড়লো নাকি কমলো, সোনা কেনার আগে জেনে নিন দর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে রাহুল-প্রিয়াঙ্কা, কী আলোচনা হল? ফের বাংলাদেশের ময়মনসিংহে দীপু দাসের ছায়া, মাদকবিরোধী কর্মী ফরহাদকে পুড়িয়ে হত্যা প্রবল বৃষ্টির জের, ভয়াবহ ভূমিধস পশ্চিম সিকিমে পুরোপুরি যায়নি নিম্নচাপ, উইক ইন্ডের শেষ দিনেও বৃষ্টির সম্ভাবনা রাজ্যজুড়ে মোদী-জিনপিং বৈঠকের পরই সামনে এল ফারাক! সীমান্ত নিয়ে ভারতের বার্তা শুনল চিন? মোদীর নৈশভোজে গেলেন না জিনপিং! বৈঠকের পর হোটেলেই চিনা প্রেসিডেন্ট, অনুপস্থিত আরও একজন রবিবারে পুজোর কেনাকাটায় বেরিয়ে বিপাকে যাত্রীরা! ৯ ঘণ্টা বন্ধ নিউ গড়িয়া-টালিগঞ্জ মেট্রো

অবশেষে খোঁজ মিলল শুটার দময়ন্তীর, নিখোঁজের কারণ ঘিরে ধোঁয়াশা

অবশেষে খোঁজ মিলল শুটার দময়ন্তীর, নিখোঁজের কারণ ঘিরে ধোঁয়াশা

গত দু’দিন ধরে চলা টানটান উত্তেজনার অবসান ঘটিয়ে অবশেষে ঘরে ফিরল হাওড়ার জাতীয় স্তরের রাইফেল শুটার দময়ন্তী সেন। শনিবার ভোরে নিখোঁজ এই দশম শ্রেণীর ছাত্রীর হদিশ মেলায় স্বস্তির নিশ্বাস ফেলেছে তার পরিবার ও পুলিশ প্রশাসন।

​স্থানীয় সূত্রে জানা গেছে, আজ ভোররাতে হাওড়ার রামকৃষ্ণপুর লঞ্চ ঘাটের কাছাকাছি এক কিশোরীকে উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করতে দেখা যায়। তাকে দেখেই চিনতে পারেন স্থানীয় বাসিন্দারা। সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় দময়ন্তীর বাবা ধ্রুবজ্যোতি সেনকে। খবর পাওয়া মাত্রই তিনি দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং মেয়েকে উদ্ধার করে বাড়ি ফিরিয়ে আনেন।

দময়ন্তী অক্ষত অবস্থায় বাড়ি ফিরে এলেও, গত ৪৮ ঘণ্টা সে কোথায় ছিল এবং কী কারণে নিখোঁজ হয়েছিল—তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। বৃহস্পতিবার সকালে স্রেফ দুধ কেনার নাম করে বাড়ি থেকে বেরোনোর পর থেকেই তার আর কোনো সন্ধান মেলেনি। তবে সেচ্ছায় ঘর ছাড়া নাকি এর পিছনে অন্য কোনো রহস্য রয়েছে, সে বিষয়ে সেন পরিবারের সদস্যরা সংবাদমাধ্যমের কাছে মুখ খুলতে নারাজ।

জাতীয় স্তরের এক প্রতিভাবান ক্রীড়াবিদের এভাবে হঠাৎ উধাও হয়ে যাওয়ার ঘটনায় স্বাভাবিকভাবেই সমাজমাধ্যমে ব্যাপক তোলপাড় শুরু হয়েছিল। ঘটনার গুরুত্ব বিবেচনা করে পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও কোনো খামতি রাখা হয়নি। দময়ন্তীর সন্ধানে তড়িঘড়ি চার সদস্যের একটি বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করা হয়। তবে তদন্তকারীরা পুরোদমে কাজ শুরু করার আগেই স্বস্তির খবর দিয়ে নাটকীয়ভাবে বাড়ি ফিরে আসে দময়ন্তী। মেয়ে ফিরে আসায় স্বস্তি ফিরলেও, তার নিখোঁজ রহস্যের জট পুরোপুরি ছাড়াতে পুলিশ ঘটনার তদন্ত জারি রাখবে কিনা, সেটাই এখন দেখার।

90 Views 0 Likes 0 Comments

Related News

টেকনিশিয়ান থেকে ডাক্তার! ভুয়ো MBBS সার্টিফিকেটে অস্ত্রোপচার, বর্ধমানে ৫ ‘ভুয়ো চিকিৎসক’ ঘিরে চাঞ্চল্য
রাজ্য

টেকনিশিয়ান থেকে ডাক্তার! ভুয়ো MBBS সার্টিফিকেটে অস্ত্রোপচার, বর্ধমানে ৫ ‘ভুয়ো চিকি...

বর্ধমান: পেশায় ছিলেন ওটি টেকনিশিয়ান। কিন্তু অভিযোগ, সেই পরিচয় বদলে গিয়ে কেউ হয়ে উঠেছিলেন চিকিৎসক। শুধু রোগী দেখাই নয়, ভুয়ো MBBS সার্টিফিকেটের ভিত্তিতে দিনের পর দিন অস্ত্রোপচারও করার অভিযোগ উঠেছে। পশ্চিমবঙ্গে এমনই চাঞ্চল্...

১৩ সেপ্টে ২০২৬, ১১:৫৩ এএম · 2 মিনিট
৪ মে-র পর থেকেই গা-ঢাকা! চেন্নাই থেকে গ্রেফতার তৃণমূলের উপপ্রধান, একাধিক অভিযোগে চাঞ্চল্য
রাজ্য

৪ মে-র পর থেকেই গা-ঢাকা! চেন্নাই থেকে গ্রেফতার তৃণমূলের উপপ্রধান, একাধিক অভিযোগে চ...

হাসনাবাদ: ভোটের ফল প্রকাশের পর থেকেই এলাকায় দেখা মিলছিল না তৃণমূল নেতার। এক জায়গায় নয়, বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়ানোর অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। অবশেষে মোবাইল টাওয়ারের লোকেশন ট্র্যাক করে তামিলনাড়ুর চেন্নাই থেকে গ্রেফত...

১৩ সেপ্টে ২০২৬, ১১:৫১ এএম · 2 মিনিট
লটারির টিকিটে এক কোটি! রাতারাতি কোটিপতি বাগদার দিনমজুর
রাজ্য

লটারির টিকিটে এক কোটি! রাতারাতি কোটিপতি বাগদার দিনমজুর

বনগাঁ, নিউজ ডেস্ক: লটারির টিকিট কিনে রাতারাতি ভাগ্য বদলে গেল বাগদার দিনমজুরের। এক কোটি টাকার লটারি জিতলেন খর্দ কুলবেরিয়া এলাকার বাসিন্দা প্রভাত পাল। পেশায় দিনমজুর প্রভাতের হাতে এখন এক কোটি টাকা। তাঁর এই বিরাট জয়ে এলাকায় ...

১২ সেপ্টে ২০২৬, ১০:৩১ পিএম · 2 মিনিট
তল্লাশির নামে চরম হেনস্থা! শিক্ষিকাদের গোপনাঙ্গে হাত দেওয়ার অভিযোগ সাঁকরাইলে
রাজ্য

তল্লাশির নামে চরম হেনস্থা! শিক্ষিকাদের গোপনাঙ্গে হাত দেওয়ার অভিযোগ সাঁকরাইলে

হাওড়া, নিউজ ডেস্ক: পরীক্ষার হলে ঢোকার আগে তল্লাশির নামে চরম হেনস্থা। এমন অভিযোগ উঠেছে হাওড়ার সাঁকরাইল গার্লস স্কুলে। অভিযোগ, প্রাথমিকের কয়েকজন শিক্ষিকাকে পরীক্ষাকেন্দ্রে প্রবেশের আগে অন্তর্বাস খুলতে বাধ্য করা হয়। এমনকি...

১২ সেপ্টে ২০২৬, ০৭:১৪ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.