JAZZBAAT 24 BANGLA
২০ সেপ্টে ২০২৬, ০৩:০৩ পিএম
Breaking
কাটমানি-সন্ত্রাসের অভিযোগ, গ্রেফতার প্রধানের স্বামী শেফালির দুরন্ত শতরানে ফাইনালে ভারত, এশিয়া কাপের পুনরাবৃত্তিতে লড়াই হবে সোনার পুজোর মুখে সুখবর, মা হলেন সোহিনী সরকার, কোল আলো করে এল ছেলে না মেয়ে? উস্কানিমূলক ফোনালাপ! উপনির্বাচনের আগেই হুমায়ুনের বাড়িতে পুলিশ উৎসবের আবহে ভয়াবহ পরিণতি, সেপটিক ট্যাঙ্কে পচা গলা দেহ উদ্ধার ম্যাকলেমোর বিতর্কে মুখ খুললেন শীরান তিন সপ্তাহেই বিদায় আইরিশ মডেল আলেকজান্ড্রার চোট সত্ত্বেও ছাড়েননি লড়াইয়ের মঞ্চ, পদক না জিতলেও মন জিতে নিলেন ভারতের কুইমসি কাটমানি-সন্ত্রাসের অভিযোগ, গ্রেফতার প্রধানের স্বামী শেফালির দুরন্ত শতরানে ফাইনালে ভারত, এশিয়া কাপের পুনরাবৃত্তিতে লড়াই হবে সোনার পুজোর মুখে সুখবর, মা হলেন সোহিনী সরকার, কোল আলো করে এল ছেলে না মেয়ে? উস্কানিমূলক ফোনালাপ! উপনির্বাচনের আগেই হুমায়ুনের বাড়িতে পুলিশ উৎসবের আবহে ভয়াবহ পরিণতি, সেপটিক ট্যাঙ্কে পচা গলা দেহ উদ্ধার ম্যাকলেমোর বিতর্কে মুখ খুললেন শীরান তিন সপ্তাহেই বিদায় আইরিশ মডেল আলেকজান্ড্রার চোট সত্ত্বেও ছাড়েননি লড়াইয়ের মঞ্চ, পদক না জিতলেও মন জিতে নিলেন ভারতের কুইমসি

পুজোর মুখে সুখবর, মা হলেন সোহিনী সরকার, কোল আলো করে এল ছেলে না মেয়ে?

পুজোর মুখে সুখবর, মা হলেন সোহিনী সরকার, কোল আলো করে এল ছেলে না মেয়ে?
শোভন-সোহিনীর কোল আলো করে এল পুত্রসন্তান। ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

নিউ ডেস্ক: দীপিকার পর সুখবর দিলেন সোহিনী। এবার মাতৃত্বের স্বাদ পেলেন সোহিনী সরকার। বাবা হলেন শোভন। রবিবার সকালে শোভন-সোহিনীর কোল আলো করে এল পুত্রসন্তান। নতুন অতিথি ঘরে আসার খবর সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন খোদ অভিনেত্রী।

বলিউডের পর এবার সুখবর এল টলিউডে। মা হলেন অভিনেত্রী সোহিনী সরকার। রবিবার সকালে শোভন-সোহিনীর সংসারে এল নতুন অতিথি। পুত্রসন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় নিজেই সুখবর জানিয়েছেন সোহিনী সরকার।

বৃষ্টিভেজা ছুটির দিনে ছেলের জন্মের খবর জানিয়ে সোহিনী লিখেছেন, 'আমাদের বীরপুরুষ, আমাদের নতুন সদস্য এসেছে। তোমরা সবাই আশীর্বাদ করো। সোহিনী ও শোভন। ২০/০৯/২০২৬।' অভিনেত্রীর এই পোস্ট প্রকাশ্যে আসতেই শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছে অনুরাগীরা।

শোভন-সোহিনীর পরিবারে এখন খুশির আবহ। তবে সদ্যোজাত ও মায়ের শারীরিক অবস্থা নিয়ে বিস্তারিত কোনও তথ্য এখনও প্রকাশ্যে আসেনি। একইসঙ্গে নবজাতকের নাম কী রাখা হয়েছে, সেই তথ্যও জানা যায়নি।

২০২৪ সালে সাতপাকে বাঁধা পড়েন শোভন ও সোহিনী। নিজেদের মতো করে বিয়ে সেরেছিলেন তাঁরা। বিয়ের পর থেকেই তাঁদের ব্যক্তিগত জীবন নিয়ে অনুরাগীদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো। তবে নিজেদের সম্পর্ক নিয়ে বরাবরই খুব সংযত থেকেছেন তাঁরা।

গত জুলাই মাসে বিবাহবার্ষিকীর দিন নিজেদের সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীর বেবিবাম্পের একগুচ্ছ ছবি পোস্ট করেন তারকা দম্পতি। আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছিলেন যে শীঘ্রই তাঁদের পরিবারে সদস্যসংখ্যা বাড়তে চলেছে।
দীর্ঘ অপেক্ষার পর অবশেষে সুখবর দিল শোভন-সোহিনী।

অভিনেত্রী সোহিনী সরকার বাংলা বিনোদন জগতের পরিচিত মুখ। একাধিক সিনেমা ও ওয়েব সিরিজে তাঁর অভিনয় দর্শকদের নজর কেড়েছে। এবার অভিনয়ের খবরের বাইরে তাঁর জীবনে এল আরও বড় আনন্দের মুহূর্ত। প্রথম মাতৃত্বের স্বাদ পেলেন অভিনেত্রী।

গতকালই সুখবর দিয়েছেন বলিউড অভিনেত্রী দিপীকা পাড়ুকোন। তারকা-দম্পতি দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিংয়ের পরিবারে এসেছে তাঁদের দ্বিতীয় সন্তান। শনিবার, রাধাষ্টমীর দিন দীপিকার কোল আলো করে এল ফুটফুটে কন্যা সন্তান। সোশাল মিডিয়ায় যৌথ পোস্ট করে এই সুখবরটি জানিয়েছেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। একটি পায়ের ছাপের ছবি পোস্ট করেছেন তারা। সেখান লেখা রয়েছে, ‘ওয়েলকাম বেবি গার্ল।’তার নিচে রণবীর-দীপিকার নামের সঙ্গে রয়েছে তাদের প্রথম কন্যা দুয়ার নামও। এই খবর পোস্ট হতেই মুহূর্তের মধ্যে ভেসে এসেছে গুচ্ছ গুচ্ছ শুভেচ্ছা।

কয়েকদিন আগেই মুম্বইয়ের ঐতিহ্যবাহী সিদ্ধিবিনায়ক মন্দিরে পুজো দিয়ে এসেছিলেন রণবীর এবং দীপিকা। সেখান থেকে পুজো দিয়ে বেরনোর ভিডিও ও ছবি ছড়িয়ে পড়তেই অনুরাগীদের মনে জল্পনা তৈরি হয়েছিল যে, হয়তো খুব শীঘ্রই সুখবর আসতে চলেছে। কারণ, প্রথম সন্তান দুয়ার জন্মের আগেও এই তারকা দম্পতি সিদ্ধিবিনায়ক মন্দিরে গিয়ে আশীর্বাদ নিয়েছিলেন। আজ অর্থাৎ শনিবার বিকেলে সেই জল্পনাই সত্যি প্রমাণিত হল।

41 Views 0 Likes 0 Comments

Related News

ম্যাকলেমোর বিতর্কে মুখ খুললেন শীরান
বিনোদন

ম্যাকলেমোর বিতর্কে মুখ খুললেন শীরান

নিউজ ডেস্ক: প্রো-ফিলিস্তিনি মন্তব্যের জেরে র‌্যাপার ম্যাকলেমোরকে নিজের মার্কিন ট্যুর থেকে সরিয়ে দেওয়ার বিতর্কে অবশেষে মুখ খুললেন ব্রিটিশ পপ তারকা এড শীরান। ফিলাডেলফিয়ার লিংকন ফাইন্যান্সিয়াল ফিল্ডে কনসার্টের আগে দেওয়া বক্...

২০ সেপ্টে ২০২৬, ০১:১৪ পিএম · 2 মিনিট
তিন সপ্তাহেই বিদায় আইরিশ মডেল আলেকজান্ড্রার
বিনোদন

তিন সপ্তাহেই বিদায় আইরিশ মডেল আলেকজান্ড্রার

নিউজ ডেস্ক: বিগ বস বাংলার ঘর থেকে বিদায় নিলেন মাত্র তিন সপ্তাহের মাথায়  আইরিশ মডেল আলেকজান্ড্রা টেলর। ভাষা বুঝতে সমস্যা হলেও তাঁর সরল, ভালো মন জয় করেছিল ঘরের অনেক সদস্যের। তাঁর হঠাৎ বিদায়ে কান্নায় ভেঙে পড়লেন সোহিনী ...

২০ সেপ্টে ২০২৬, ০১:১২ পিএম · 2 মিনিট
ক্যাটরিনা কইফের চেহারা নিয়ে ট্রোল করায় ক্ষুব্ধ সালমান খান
বিনোদন

ক্যাটরিনা কইফের চেহারা নিয়ে ট্রোল করায় ক্ষুব্ধ সালমান খান

নিউজ ডেস্ক: শনিবার বিগ বস ২০-এর ‘উইকেন্ড কা ভার’-এ সলমন খানের একেবারে এক অন্য রূপ দেখতে পাওয়া গেল। সপ্তাহান্তে সোশ্যাল মিডিয়ায় তাঁর একটি ভিডিয়ো দারুণভাবে ভাইরাল হয়েছে, যেখানে তাঁকে বেশ ক্ষুব্ধ মেজাজে দেখা গেছে। সাম্...

২০ সেপ্টে ২০২৬, ০১:০৯ পিএম · 2 মিনিট
জ্ঞান জাহির নয়, শূন্য থেকেই চিন্তা: প্রাতিষ্ঠানিক সংস্কৃতির বিরুদ্ধে দেল্যুজের লড়াই!
বিনোদন

জ্ঞান জাহির নয়, শূন্য থেকেই চিন্তা: প্রাতিষ্ঠানিক সংস্কৃতির বিরুদ্ধে দেল্যুজের লড়া...

নিউজ ডেস্ক: সংস্কৃতি বলতে শুধু বিপুল তথ্য, সাধারণ জ্ঞান কিংবা সর্বদা নানা বিষয়ে মতামত দেওয়ার ক্ষমতাকে বোঝেননি ফরাসি দার্শনিক জিল দেল্যুজ। বরং এই ধরনের সঞ্চিত জ্ঞান ও বুদ্ধিবৃত্তিক প্রদর্শন তাঁর কাছে অনেক সময় চিন্তার স্বা...

২০ সেপ্টে ২০২৬, ০১:০৭ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.