JAZZBAAT 24 BANGLA
১০ সেপ্টে ২০২৬, ১২:০৬ পিএম
Breaking
ভারত-বাংলাদেশ দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা, আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় একসঙ্গে কাজ করা... দীনেশকে রাষ্ট্রপতি ফখরুল; অমীমাংসিত বিষয় দ্রুত সমাধান করে সম্পর্ক আরও শক্তিশালী করার আহ্ব... আজ কৌশিকী অমাবস্যা, কেমন কাটবে? জানুন ভাগ্য বিগ-বস দেখবেন অরিজিৎ সিং,'কুড়ি বছরের পুরনো বন্ধু'কে সাপোর্ট ‘শিকড়-সহ উপড়ে ফেলব’, গেরুয়া সম্মান যাত্রার শেষে যাদবপুরে শুভেন্দুর হুশিয়ারি মমতার জন্য নন্দীগ্রাম ‘খোলা’, রেজিনগরে হুমায়ুন-পুত্রের চমক! উপনির্বাচনে তৃণমূলের কোন্দল প্... ফের কোর্টের সমন, দেনার দায়ে মাথায় হাত রাজপাল যাদবের ‘মহিলাদের সরিয়ে পুরুষদের জায়গা’! ভারত-বাংলাদেশ দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা, আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় একসঙ্গে কাজ করা... দীনেশকে রাষ্ট্রপতি ফখরুল; অমীমাংসিত বিষয় দ্রুত সমাধান করে সম্পর্ক আরও শক্তিশালী করার আহ্ব... আজ কৌশিকী অমাবস্যা, কেমন কাটবে? জানুন ভাগ্য বিগ-বস দেখবেন অরিজিৎ সিং,'কুড়ি বছরের পুরনো বন্ধু'কে সাপোর্ট ‘শিকড়-সহ উপড়ে ফেলব’, গেরুয়া সম্মান যাত্রার শেষে যাদবপুরে শুভেন্দুর হুশিয়ারি মমতার জন্য নন্দীগ্রাম ‘খোলা’, রেজিনগরে হুমায়ুন-পুত্রের চমক! উপনির্বাচনে তৃণমূলের কোন্দল প্... ফের কোর্টের সমন, দেনার দায়ে মাথায় হাত রাজপাল যাদবের ‘মহিলাদের সরিয়ে পুরুষদের জায়গা’!

দীনেশকে রাষ্ট্রপতি ফখরুল; অমীমাংসিত বিষয় দ্রুত সমাধান করে সম্পর্ক আরও শক্তিশালী করার আহ্বান

দীনেশকে রাষ্ট্রপতি ফখরুল; অমীমাংসিত বিষয় দ্রুত সমাধান করে সম্পর্ক আরও শক্তিশালী করার আহ্বান
ছবি: নিজস্ব ছবি

হাবিবুর রহমান, ঢাকা :বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান সম্পর্ক আরও শক্তিশালী ও টেকসই করতে অমীমাংসিত বিষয়গুলো আলোচনার মাধ্যমে দ্রুত সমাধানের ওপর গুরুত্বারোপ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগির। একই সঙ্গে গঙ্গা, তিস্তাসহ অভিন্ন নদ-নদীর জল বণ্টনে কার্যকর ব্যবস্থা নিতে ভারতের প্রতি আহ্বান জানান রাষ্ট্রপতি।

মঙ্গলবার বঙ্গভবনে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। রাষ্ট্রপতি বলেন, ‘‘পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোর ন্যায়সঙ্গত ও পারস্পরিক গ্রহণযোগ্য সমাধান হলে দুই দেশের জনগণের মধ্যে আস্থা ও বিশ্বাস আরও বাড়বে।’’

অভিন্ন নদ-নদীর জল ব্যবস্থাপনা দুই দেশের জনগণের জীবন ও জীবিকার সঙ্গে সরাসরি সম্পৃক্ত উল্লেখ করে তিনি গঙ্গা, তিস্তাসহ অভিন্ন নদ-নদীর জলের ন্যায্য বণ্টনে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

হাইকমিশনার দীনেশ ত্রিবেদী, এ বিষয়ে তাঁর সরকারের পক্ষ থেকে ইতিবাচক ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে রাষ্ট্রপতিকে জানান। সাক্ষাৎকালে ভারতীয় হাইকমিশনার রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগিরকে আন্তরিক অভিনন্দন, শ্রদ্ধা ও শুভেচ্ছা জানান।

বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে ভারত অত্যন্ত গুরুত্ব দেয় উল্লেখ করে দীনেশ ত্রিবেদী দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও সম্প্রসারণে তাঁর দেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

রাষ্ট্রপতি তাঁকে অভিনন্দন জানানোর জন্য হাইকমিশনারকে ধন্যবাদ জানান এবং ভারতের রাষ্ট্রপতির প্রতি তাঁর আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা পৌঁছে দিতে তাঁকে অনুরোধ করেন। সাক্ষাতে ভারতীয় হাইকমিশনার আশা প্রকাশ করে বলেন, ‘‘দুই দেশ একসঙ্গে কাজ করে যাবে।’’

আন্তরিক শুভেচ্ছা জানান এবং বাংলাদেশের জনগণের সেবায় তাঁর অব্যাহত দায়িত্ব পালনে সাফল্য কামনা করেন।

এই আলোচনায় ভারত ও বাংলাদেশের অভিন্ন ইতিহাস, ঘনিষ্ঠ সাংস্কৃতিক বন্ধন এবং জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্কের ওপর ভিত্তি করে গড়ে ওঠা গভীর বন্ধনের বিষয়টি গুরুত্ব সহকারে তুলে ধরা হয়। তাঁরা এই দুই সার্বভৌম রাষ্ট্রের জনগণের পারস্পরিক কল্যাণের জন্য দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও সুদৃঢ় করার তাৎপর্যের ওপর বিশেষ জোর দেন। এছাড়া নৌপরিবহন, রেলপথ, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলমের সঙ্গেও সাক্ষাৎ করেন ভারতীয় হাইকমিশনার। এ সময় সড়ক, মহাসড়ক ও রেলপথ বিষয়ক প্রতিমন্ত্রী জনাব হাবিবুর রশীদও উপস্থিত ছিলেন।

4 Views 0 Likes 0 Comments

Related News

ভারত-বাংলাদেশ দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা, আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত
বিদেশ

ভারত-বাংলাদেশ দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা, আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় একসঙ্গে...

হাবিবুর রহমান, ঢাকা : বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম এবং বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর মধ্যে বুধবার এক বৈঠকে দুই দেশের...

১০ সেপ্টে ২০২৬, ১০:৩১ এএম · 1 মিনিট
ঘণ্টাখানেক চোয়ালে পা আটকে, শেষরক্ষা হল না পার্ককর্মীর
বিদেশ

ঘণ্টাখানেক চোয়ালে পা আটকে, শেষরক্ষা হল না পার্ককর্মীর

ঘটনাটি শনিবার, ৫ সেপ্টেম্বর, পোর্ট মোরসবির অ্যাডভেঞ্চার পার্কে। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, কুমিরকে খাওয়ানোর সময় ঘেরের ভিতরে ছিলেন ওই কর্মী। একটি মুরগি নিয়ে কুমিরটির কাছে যেতেই আচমকা সেটি তাঁর পায়ে কামড়ে ধরে। তার পর জলের দিকে টেনে নিয়ে যায়। মুহূর্তের মধ্যে বদলে যায় গোটা পরিবেশ—বন্যপ্রাণী দেখার আনন্দ পরিণত হয় আতঙ্কে।

০৮ সেপ্টে ২০২৬, ০৩:২৮ পিএম · 2 মিনিট
মহিলা কর্মীদের সরে দাঁড়ানোর নির্দেশ! বন্ধ করে দেওয়া হল আইফেল টাওয়ার
বিদেশ

মহিলা কর্মীদের সরে দাঁড়ানোর নির্দেশ! বন্ধ করে দেওয়া হল আইফেল টাওয়ার

নিউজ ডেস্ক: প্যারিসের আকাশে মাথা তুলে দাঁড়িয়ে থাকা আইফেল টাওয়ার সারা বিশ্বের গর্ব। সেই গর্বকে নিয়েই আচমকা তৈরি হল এক মারাত্মক বিতর্ক। এক হিন্দু ধর্মীয় সংগঠনের প্রতিনিধিদলের সফরের সময়ে মহিলা কর্মীদের তাঁদের কাজের জায়গা ...

০৮ সেপ্টে ২০২৬, ১১:৫৬ এএম · 2 মিনিট
কোদাল-বেলচা হাতে লড়াই
বিদেশ

কোদাল-বেলচা হাতে লড়াই

আয়োজকদের মূল উদ্দেশ্য ছিল গোরখোদকদের জটিল কায়িক শ্রম ও দক্ষতাকে সমাজের সামনে তুলে ধরা, যাতে মৃত্যু ও অন্ত্যেষ্টিক্রিয়া নিয়ে মানুষের মনে বাসা বেঁধে থাকা ভয় বা ট্যাবু কিছুটা হলেও দূর হয়।

০৭ সেপ্টে ২০২৬, ০৯:০৩ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.