JAZZBAAT 24 BANGLA
১৮ সেপ্টে ২০২৬, ০৬:৪১ পিএম
Breaking
২৫ কোটিতে সাবওয়ে হবে ঝাঁ চকচকে, বসছে ৪ এসকেলেটর-সিসিটিভি ২.৫ একর জমিতে পটল চাষ, কেজিতে ১৫০ টাকা! এভাবেই ভাগ্য বদলাল মহিলা কৃষকের বিদেশ থেকে এসে কুনোয় বংশবিস্তার, মাত্র ৪ বছরেই বড়সড় 'চিতা-সাফল্য' ভারতের ঔপনিবেশিক ভারত ও ঠগী আতঙ্ক: বাস্তব অপরাধ নাকি ব্রিটিশ প্রশাসনিক কৌশল? সত্য নাকি জাল : লেজার প্রযুক্তির আলোয় দ্যা ভিঞ্চির রহস্যময় চিত্রকর্ম বলিউড ‘সমুদ্র’ আর টলিউড ‘পুকুর’? বিগ বসের ঘরে রাজভীরের মন্তব্যে তীব্র শোরগোল! জোড়াফুল বিতর্কের মাঝেই শমীকের বিস্ফোরক মন্তব্য, মনে করালেন ‘ফতোয়া’র কথা ৬০০ কিমি গতির ‘গেরান-৫’, ঝাঁকে ঝাঁকে হামলা ২৫ কোটিতে সাবওয়ে হবে ঝাঁ চকচকে, বসছে ৪ এসকেলেটর-সিসিটিভি ২.৫ একর জমিতে পটল চাষ, কেজিতে ১৫০ টাকা! এভাবেই ভাগ্য বদলাল মহিলা কৃষকের বিদেশ থেকে এসে কুনোয় বংশবিস্তার, মাত্র ৪ বছরেই বড়সড় 'চিতা-সাফল্য' ভারতের ঔপনিবেশিক ভারত ও ঠগী আতঙ্ক: বাস্তব অপরাধ নাকি ব্রিটিশ প্রশাসনিক কৌশল? সত্য নাকি জাল : লেজার প্রযুক্তির আলোয় দ্যা ভিঞ্চির রহস্যময় চিত্রকর্ম বলিউড ‘সমুদ্র’ আর টলিউড ‘পুকুর’? বিগ বসের ঘরে রাজভীরের মন্তব্যে তীব্র শোরগোল! জোড়াফুল বিতর্কের মাঝেই শমীকের বিস্ফোরক মন্তব্য, মনে করালেন ‘ফতোয়া’র কথা ৬০০ কিমি গতির ‘গেরান-৫’, ঝাঁকে ঝাঁকে হামলা

মেরুদণ্ড বিক্রি করিনি’, টলিউডের সমালোচকদের একহাত নিলেন শ্রীলেখা মিত্র

মেরুদণ্ড বিক্রি করিনি’, টলিউডের সমালোচকদের একহাত নিলেন শ্রীলেখা মিত্র

বিতর্ক যেন এখনো পিছু ছাড়েনি অভিনেত্রী শ্রীলেখা মিত্রর। সাম্প্রতিক দিল্লির ছাত্র আন্দোলনে পুলিশি লাঠিচার্জের প্রতিবাদে কলকাতার মিছিলে পোস্টার বিতর্কের জেরে টলিউডের একাধিক তারকা সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। এবার সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ পোস্টে পাল্টা জবাব দিলেন অভিনেত্রী।

সোশ্যাল মিডিয়ার পোস্টে নাম উল্লেখ না করেই সহকর্মীদের উদ্দেশ্যে শ্রীলেখা লেখেন, একজন অভিনেত্রী যখন বলেন শিক্ষিত হওয়া ভালো কিন্তু অতি শিক্ষিত হওয়া ভালো নয়, তখন ধরেই নিচ্ছি তিনি স্বীকার করছেন কিছু ক্ষেত্রে আমি তাদের থেকে একটু হলেও বেশি শিক্ষিত। শিক্ষা শুধু ডিগ্রিতে সীমাবদ্ধ নয়। প্রশ্ন করার ক্ষমতা, মানবিকতা এবং বিবেকবোধই প্রকৃত শিক্ষার পরিচয়। তার দাবি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা যদি অপরাধ হয়, তবে সেই অপরাধ স্বীকার করে নিতে আমি প্রস্তুত।

অভিনেত্রী রত্না ঘোষাল দাবি করেছিলেন, মাথা খারাপ হয়ে গিয়েছে শ্রীলেখার। তার এই মন্তব্যের জবাব হিসাবে শ্রীলেখা লেখেন, হ্যাঁ সত্যিই আমার মাথা খারাপ হয়ে যায়। যখন দেখি, প্রশ্নপত্র ফাঁস হওয়ায় অসংখ্য ছাত্রছাত্রীর স্বপ্ন ভেঙে যায়, কেউ আবার চরম হতাশায় আত্মহত্যার পথ বেছে নেয়। এমন ঘটনা আমাকে নাড়া দেয়। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করলেই যদি মাথা খারাপ হয়, সেই অভিযোগ গর্বের সাথে মেনে নিলাম।

রাজনৈতিক অবস্থান নিয়েও স্পষ্ট বার্তা দেন শ্রীলেখা তার পোস্টের একেবারে শেষ অংশে। তিনি বলেন, আমি আপনাদের মত হতে পারিনি, আর হতে চাইও নি। আজ টিএমসি, কাল বিজেপি — ক্ষমতার সুবিধার জন্য কখনোই রাজনৈতিক অবস্থান বদলাইনি। আপস করিনি নিজের মনুষ্যত্বের সঙ্গে। বিক্রি করিনি নিজের  মেরুদণ্ড। পাশাপাশি সমালোচকদের উদ্দেশ্যেও বলেন, সময় সবসময়  একই রকম থাকে না কারুর। সময় বদলায়। তাই দুর্বল সময়ে আঘাত করার আগে ভবিষ্যৎ তাও ভাবা উচিত। তবে প্রার্থনা করুন আমি যেন কখনো উঠে না দাঁড়াই।

68 Views 0 Likes 0 Comments

Related News

বলিউড ‘সমুদ্র’ আর টলিউড ‘পুকুর’? বিগ বসের ঘরে রাজভীরের মন্তব্যে তীব্র শোরগোল!
বিনোদন

বলিউড ‘সমুদ্র’ আর টলিউড ‘পুকুর’? বিগ বসের ঘরে রাজভীরের মন্তব্যে তীব্র শোরগোল!

তবে রাজভীরের এই অহংকারী মন্তব্যের মোক্ষম জবাব তুলে রাখা ছিল সাপ্তাহিক টাস্কের জন্য। উইকলি টাস্কে বিচারক মনামীর উদ্দেশ্যে কবিতা লেখার একটি প্রতিযোগিতা রাখা হয়েছিল। সেখানে ডিজিটাল কনটেন্ট স্রষ্টা ও প্রতিযোগী ঝিলাম তাঁর লেখা কবিতার ছত্রে ছত্রে রাজভীরের ‘পুকুরের মাছ’ প্রসঙ্গের উল্লেখ করেন।

১৮ সেপ্টে ২০২৬, ০৫:৫২ পিএম · 2 মিনিট
মোদীর জন্মদিনে রণবীর-আলিয়ার বড় ঘোষণা! মুম্বইয়ের ২০ স্কুলের বদলে যাবে চেহারা
বিনোদন

মোদীর জন্মদিনে রণবীর-আলিয়ার বড় ঘোষণা! মুম্বইয়ের ২০ স্কুলের বদলে যাবে চেহারা

১৭ সেপ্টেম্বর ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন। সেই উপলক্ষে দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন করা হয়। একই দিনে আলিয়া ভাট সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানান। সেই পোস্টেই তিনি জানান, রণবীরকে সঙ্গে নিয়ে তাঁরা ২০টি স্কুলকে আরও উন্নত ও পড়াশোনার উপযোগী করে তোলার উদ্যোগ নিচ্ছেন।

১৮ সেপ্টে ২০২৬, ০৫:২০ পিএম · 2 মিনিট
বুম্বাদার বড় ইচ্ছে! এবার কি পর্দায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকায় দেখা যাবে প্রসেনজিৎকে?
বিনোদন

বুম্বাদার বড় ইচ্ছে! এবার কি পর্দায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকায় দেখা যাবে প...

কথা বলতে বলতেই মুখে হালকা হাসি ফুটিয়ে নিজের এক অপ্রকাশিত ইচ্ছের কথা ব্যক্ত করেন প্রসেনজিৎ। তিনি জানান, তাঁর খুব ইচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বায়োপিক-এ নামভূমিকায় অভিনয় করার। ঐতিহাসিক এই মহাপুরুষের চরিত্রে নিজেকে বড়পর্দায় ফুটিয়ে তোলার স্বপ্ন তাঁর বেশ পুরনো।

১৮ সেপ্টে ২০২৬, ০২:৫৮ পিএম · 2 মিনিট
সৌরভের বায়োপিকের শুটিং, তারপরই বড় ধাক্কা! পিচ নষ্টের অভিযোগে লেস্টারশায়ারের ২৭ পয়েন্ট কাটা
বিনোদন

সৌরভের বায়োপিকের শুটিং, তারপরই বড় ধাক্কা! পিচ নষ্টের অভিযোগে লেস্টারশায়ারের ২৭ পয়...

লন্ডন: ক্রিকেটের মাঠে বলিউডের শুটিং। আর তার জেরেই এবার বড় শাস্তির মুখে ইংল্যান্ডের কাউন্টি দল লেস্টারশায়ার। সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের শুটিং হয়েছিল লেস্টারশায়ারের গ্রেস রোডে। সেই শুটিংয়ের কয়েকদিন পরই গ্ল্যামরগনের বির...

১৭ সেপ্টে ২০২৬, ০৬:৫৭ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.