JAZZBAAT 24 BANGLA
২০ সেপ্টে ২০২৬, ০২:০৯ এএম
Breaking
রাস্তা আটকে বচসা, প্রতিবাদ করায় তরুণীকে মার-শ্লীলতাহানির অভিযোগ ১০ জনে খেলে ৮ বছর পর এল কলকাতা লিগ, লড়াইয়ের নাম মোহনবাগান! চলন্ত ট্রেনে অসহায় এক মাসের শিশু, উধাও বাবা মা! হৃদয়বিদারক দৃশ্যে তোলপাড় নেটদুনিয়া বলিউডে ফের সুখবর, দ্বিতীয়বার মা হলেন দীপিকা, ঘরে এল ছেলে না মেয়ে? বহুতল বাণিজ্যিক হাব থেকে স্কাইওয়াক! বদলে যাচ্ছে হাওড়া স্টেশন চত্বর চা বিক্রি করতে এসে শিশুর মন ভালো করতে নাচ, রাজা বাবুর মানবিকতায় মুগ্ধ যাত্রীরা বিস্ফোরণের পর গুলির লড়াই, পাকিস্তানে বিস্ফোরণকাণ্ডে মৃত বেড়ে ৩১ হোটেলে ঘর নেই, বাস মাত্র একটা! এশিয়ান গেমসের আগে চরম অব্যবস্থার শিকার ভারতীয় দল রাস্তা আটকে বচসা, প্রতিবাদ করায় তরুণীকে মার-শ্লীলতাহানির অভিযোগ ১০ জনে খেলে ৮ বছর পর এল কলকাতা লিগ, লড়াইয়ের নাম মোহনবাগান! চলন্ত ট্রেনে অসহায় এক মাসের শিশু, উধাও বাবা মা! হৃদয়বিদারক দৃশ্যে তোলপাড় নেটদুনিয়া বলিউডে ফের সুখবর, দ্বিতীয়বার মা হলেন দীপিকা, ঘরে এল ছেলে না মেয়ে? বহুতল বাণিজ্যিক হাব থেকে স্কাইওয়াক! বদলে যাচ্ছে হাওড়া স্টেশন চত্বর চা বিক্রি করতে এসে শিশুর মন ভালো করতে নাচ, রাজা বাবুর মানবিকতায় মুগ্ধ যাত্রীরা বিস্ফোরণের পর গুলির লড়াই, পাকিস্তানে বিস্ফোরণকাণ্ডে মৃত বেড়ে ৩১ হোটেলে ঘর নেই, বাস মাত্র একটা! এশিয়ান গেমসের আগে চরম অব্যবস্থার শিকার ভারতীয় দল

পুজোর মুখে নতুন খুশি! আর্থিক যোগ সরকারি কর্মচারীদের

পুজোর মুখে নতুন খুশি! আর্থিক যোগ সরকারি কর্মচারীদের

রাজ্য বাজেট পেশ করার সময় অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত রাজ্য সরকারি কর্মীদের জন্য ২০ শতাংশ ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেছিলেন, যার ফলে মোট ডিএ-র পরিমাণ দাঁড়ায় ৩৮%। বাজেটে এই সিদ্ধান্ত নভেম্বর মাস থেকে কার্যকর করার কথা বলা হয়েছিল। এর পরবর্তীতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 'পুজোর আগেই তা দেবেন'--এই আশ্বাস দেন এবং সেই মতোই বিজ্ঞপ্তি প্রকাশ করল অর্থ দপ্তর।

স্বাভাবিকভাবেই সরকারের এই সিদ্ধান্তে রাজ্য সরকারি কর্মচারী মহলে খুশির হাওয়া ছড়িয়ে পড়েছে। রাজ্য সরকারি কর্মচারীরা পেয়েছেন স্বস্তির খবর! কথা মতোই দুর্গাপুজোর আগে আগামী ১ অক্টোবর থেকেই সংশোধিত ৩৮ শতাংশ হারে ডিএ পাবেন কর্মচারীরা। মঙ্গলবার নবান্নের অর্থ দপ্তরের অতিরিক্ত সচিব পি কে মিশ্রের স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এই আনুষ্ঠানিক ঘোষণা করা হয়েছে। 

বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে জানানো হয়েছে যে, এই বর্ধিত ভাতার সুবিধা শুধুমাত্র পূর্ণ সময়ের সরকারি কর্মচারীদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। ১ অক্টোবর থেকে বর্ধিত হারে 'ডিএ' (ডিয়ারনেস অ্যালাওয়েন্স) এবং 'ডিআর' (ডিয়ারনেস রিলিফ)পাবেন সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও অশিক্ষক কর্মচারীবৃন্দ। 

এক্ষেত্রে পঞ্চায়েত (পঞ্চায়েত কর্মীসহ), পুরনিগম, পুরসভা, বিধিবদ্ধ সংস্থা এবং সরকারি আন্ডারটেকিংয়ের কর্মীরাও এই সুবিধা পাবেন। এছাড়াও সাধারণ পেনশনভোগী এবং ফ্যামিলি পেনশনভোগীরা এই সুবিধার আওতায় আসবেন। পেনশন প্রদানকারী কর্তৃপক্ষকে তাঁদের বর্ধিত ডিআর-এর হিসাব সঠিকভাবে গণনা করার নির্দেশ দেওয়া হয়েছে।

48 Views 0 Likes 0 Comments

Related News

রাস্তা আটকে বচসা, প্রতিবাদ করায় তরুণীকে মার-শ্লীলতাহানির অভিযোগ
মহানগর

রাস্তা আটকে বচসা, প্রতিবাদ করায় তরুণীকে মার-শ্লীলতাহানির অভিযোগ

নিউজ ডেস্ক: রাস্তা আটকে বচসার জের। সেই ঘটনার প্রতিবাদ করতেই এক তরুণীকে বাইক থেকে নামিয়ে মারধরের অভিযোগ উঠল একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে নাগেরবাজার এলাকায়। তরুণীকে মারধরের পাশাপাশি তাঁকে শ...

১৯ সেপ্টে ২০২৬, ১০:২১ পিএম · 2 মিনিট
বহুতল বাণিজ্যিক হাব থেকে স্কাইওয়াক! বদলে যাচ্ছে হাওড়া স্টেশন চত্বর
মহানগর

বহুতল বাণিজ্যিক হাব থেকে স্কাইওয়াক! বদলে যাচ্ছে হাওড়া স্টেশন চত্বর

নিউজ ডেস্ক: প্রতিদিনের নোংরা-আবর্জনা, জমা জল আর যানজটের চেনা ভোগান্তি থেকে এবার স্থায়ী মুক্তি পেতে চলেছেন হাওড়া স্টেশন ও বাসস্ট্যান্ড চত্বরের নিত্যযাত্রীরা। দেশের অন্যতম ব্যস্ত এই জংশনে আসা লাখ লাখ মানুষের সুবিধার্থে এ...

১৯ সেপ্টে ২০২৬, ০৯:৩৮ পিএম · 2 মিনিট
'বিজেপিতে আসুন, ওয়াশিং মেশিন অপেক্ষা করছে', মোদী নিশানা অভিষেকের
মহানগর

'বিজেপিতে আসুন, ওয়াশিং মেশিন অপেক্ষা করছে', মোদী নিশানা অভিষেকের

নিউজ ডেস্ক: বিজেপিকে নিশানা করে ফের সরব হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে কেন্দ্রের বিজেপি সরকারকে তীব্র কটাক্ষ করেন তিনি। তাঁর পোস্টে উঠে এসেছে ‘ওয়াশি...

১৯ সেপ্টে ২০২৬, ১২:৫১ পিএম · 2 মিনিট
মমতার পাশে থেকেও বড় ইঙ্গিত সায়নীর! উপনির্বাচনের আগে বললেন, ‘যারা শক্তিশালী, তারাই মানুষের সমর্থন পাবে’
মহানগর

মমতার পাশে থেকেও বড় ইঙ্গিত সায়নীর! উপনির্বাচনের আগে বললেন, ‘যারা শক্তিশালী, তারাই...

কলকাতা: বাংলার আসন্ন উপনির্বাচনকে ঘিরে যখন রাজনৈতিক উত্তাপ বাড়ছে, তখন মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মন্তব্য করে নতুন করে আলোচনায় এলেন যাদবপুরের সাংসদ সায়নী ঘোষ। সম্প্রতি তৃণমূল ছেড়ে এনসিপিআই-তে যোগ দেওয়া সায়নী মমতা বন্দ্য...

১৯ সেপ্টে ২০২৬, ১২:৪৫ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.