JAZZBAAT 24 BANGLA
২৬ সেপ্টে ২০২৬, ১২:৪১ এএম
Breaking
ভারতের আসার আগেই টিম ইন্ডিয়াকে নিয়ে বড় কথা ব্রাজিল কোচ আন্সেলোত্তির, পাত্তা দিতে নারাজ খাল... শেয়ার বাজারে বড় ধসের আগে কি বাজছে ঘণ্টা? তেল, বন্ড, AI—একসঙ্গে ঘনাচ্ছে মন্দার মেঘ বিশ্বকাপ খেলা দলের বিরুদ্ধে অবিশ্বাস্য দাপট ভারতের, পানামার সঙ্গে ১-১ ড্র করল খালিদ জামিলে... শিল্পের জমি জট কাটাতে নতুন নীতি! শিল্পপ্রকল্পে ৬০ হাজার কোটি বিনিয়োগ পুজোর পরেই পুরভোটের দামামা! নভেম্বরের শেষে কলকাতা-হাওড়া-সহ ৭ পুরসভায় ভোটের প্রস্তুতি এশিয়ান গেমসের ষষ্ঠ দিনে ভারতের পদক-ঝড়, উপরি পাওনা জোড়া ইতিহাস দল বদলেছেন দেশের মোট ১১১ সাংসদ-বিধায়ক, বাংলাকে নিয়েও সমীক্ষায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য মহিলা মোর্চার দায়িত্বে অভিনেত্রী অঞ্জনা, বিজেপির সাংগঠনিক কমিটিতে একাধিক পরিবর্তন ভারতের আসার আগেই টিম ইন্ডিয়াকে নিয়ে বড় কথা ব্রাজিল কোচ আন্সেলোত্তির, পাত্তা দিতে নারাজ খাল... শেয়ার বাজারে বড় ধসের আগে কি বাজছে ঘণ্টা? তেল, বন্ড, AI—একসঙ্গে ঘনাচ্ছে মন্দার মেঘ বিশ্বকাপ খেলা দলের বিরুদ্ধে অবিশ্বাস্য দাপট ভারতের, পানামার সঙ্গে ১-১ ড্র করল খালিদ জামিলে... শিল্পের জমি জট কাটাতে নতুন নীতি! শিল্পপ্রকল্পে ৬০ হাজার কোটি বিনিয়োগ পুজোর পরেই পুরভোটের দামামা! নভেম্বরের শেষে কলকাতা-হাওড়া-সহ ৭ পুরসভায় ভোটের প্রস্তুতি এশিয়ান গেমসের ষষ্ঠ দিনে ভারতের পদক-ঝড়, উপরি পাওনা জোড়া ইতিহাস দল বদলেছেন দেশের মোট ১১১ সাংসদ-বিধায়ক, বাংলাকে নিয়েও সমীক্ষায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য মহিলা মোর্চার দায়িত্বে অভিনেত্রী অঞ্জনা, বিজেপির সাংগঠনিক কমিটিতে একাধিক পরিবর্তন

অবশেষে স্বস্তি! চোখের চিকিৎসায় বিদেশযাত্রায় সুপ্রিম ছাড় অভিষেকের

অবশেষে স্বস্তি! চোখের চিকিৎসায় বিদেশযাত্রায় সুপ্রিম ছাড় অভিষেকের

চোখের চিকিৎসার জন্য শেষ পর্যন্ত বিদেশযাত্রার ছাড় পেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কলকাতা হাইকোর্টের আপত্তি পেরিয়ে সোমবার সুপ্রিম কোর্ট তাঁকে তিন সপ্তাহের জন্য বিদেশ যাওয়ার অনুমতি দিল। তবে একাধিক শর্তও বেঁধে দিয়েছে প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহানার বেঞ্চ। অভিষেককে কেবল কূটনৈতিক পাসপোর্টেই যাতায়াত করতে হবে। বিদেশে কোথায় থাকবেন, কোন চিকিৎসক বা হাসপাতালে চিকিৎসা করাবেন, কত দিন থাকবেন এবং বিমানের বিস্তারিত—সব তথ্য তদন্তকারী সংস্থাকে জানাতে হবে। সেই তথ্য গোপন রাখতে হবে, জনসমক্ষে প্রকাশ করা যাবে না।

মামলার সূত্রপাত ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রচারপর্বে অভিষেকের একটি কথিত ‘উস্কানিমূলক’ মন্তব্যকে কেন্দ্র করে দায়ের হওয়া ফৌজদারি মামলা থেকে। ওই মামলায় গ্রেফতারির উপর স্থগিতাদেশ দেওয়ার সময় বিদেশযাত্রার উপরেও বিধিনিষেধ আরোপ করেছিল কলকাতা হাইকোর্ট। চোখের চিকিৎসার জন্য সেই নিষেধাজ্ঞা শিথিল করার আবেদন নিয়েই প্রথমে হাইকোর্টে যান অভিষেক। কিন্তু পরপর কয়েক দফা আইনি টানাপড়েনের পর বিষয়টি পৌঁছয় সুপ্রিম কোর্টে।

এর আগে গত ৫ অগস্ট অভিষেকের বিদেশে গিয়ে চিকিৎসার আবেদন খারিজ করে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। তার আগে শীর্ষ আদালত মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য হাই কোর্টে পাঠিয়েছিল। হাইকোর্টের নির্দেশ ছিল, এসএসকেএম হাসপাতালে একটি মেডিক্যাল বোর্ড অভিষেককে পরীক্ষা করে দেখবে—ভারতে তাঁর প্রয়োজনীয় চিকিৎসা সম্ভব কি না এবং বিদেশে চিকিৎসার সত্যিই প্রয়োজন রয়েছে কি না। কিন্তু অভিষেকের আইনজীবীরা জানিয়ে দেন, তিনি ওই মেডিক্যাল বোর্ডের সামনে হাজির হতে রাজি নন। এর পরেই আবেদন খারিজ করে দেয় হাইকোর্ট।

হাইকোর্টে অভিষেকের আইনজীবীদের যুক্তি ছিল, তিনি আমেরিকায় যে চিকিৎসকের কাছে আগে চিকিৎসা করিয়েছেন, তাঁর কাছেই ফের চিকিৎসা করাতে চান। একই চিকিৎসক ও চিকিৎসক দলের সঙ্গে চিকিৎসার ধারাবাহিকতা বজায় রাখাও গুরুত্বপূর্ণ বলে আদালতে জানানো হয়েছিল। অভিষেকের দাবি ছিল, বিদেশে চিকিৎসা নেওয়ার বিষয়টি তাঁর ব্যক্তিগত চিকিৎসা-পছন্দের সঙ্গে যুক্ত। অন্য দিকে রাজ্যের যুক্তি ছিল, বিদেশে যাওয়ার আগে চিকিৎসার প্রয়োজনীয়তা নিরপেক্ষ ভাবে যাচাই করা দরকার।

সোমবার সুপ্রিম কোর্টে শুনানির শুরুতেই অভিষেকের বিদেশযাত্রার বিরোধিতা করেন রাজ্যের হয়ে অতিরিক্ত সলিসিটর জেনারেল এস ভি রাজু। তাঁর বক্তব্য, অভিষেকের বিরুদ্ধে ১৬টি মামলা রয়েছে এবং বিদেশে যাওয়ার অনুমতি পেলে তিনি দেশে ফিরে নাও আসতে পারেন। চিকিৎসার প্রয়োজন নিয়ে আপত্তি না থাকলেও, বিদেশে যাওয়ার আগে সেই প্রয়োজনের যথার্থতা যাচাই করা উচিত বলেও সওয়াল করেন তিনি।

অভিষেকের হয়ে পাল্টা সওয়াল করেন প্রবীণ আইনজীবী গোপাল শঙ্করনারায়ণন। তিনি জানান, অভিষেকের কাছে বর্তমানে কূটনৈতিক পাসপোর্টই রয়েছে। ওই পাসপোর্টে বিদেশযাত্রা হলে সংশ্লিষ্ট দূতাবাসগুলির মাধ্যমে তাঁর গতিবিধি নজরে রাখা সম্ভব। ফলে তিনি দেশ ছেড়ে পালিয়ে যাবেন—এই আশঙ্কার কোনও ভিত্তি নেই বলেই আদালতে দাবি করেন তিনি। অভিষেক একজন সাংসদ, একটি জাতীয় দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং তাঁর পরিবারও দেশে রয়েছে—এই বিষয়গুলিও আদালতের সামনে তুলে ধরা হয়।

এর পরেই রাজ্যের আপত্তি নিয়ে বিশেষ ভাবে প্রশ্ন তোলে বেঞ্চ। বিচারপতি জয়মাল্য বাগচী বলেন, প্রত্যেক ব্যক্তির বিদেশ যাওয়ার অধিকার রয়েছে, নিজের পছন্দের চিকিৎসা বেছে নেওয়ার অধিকারও রয়েছে। একই সঙ্গে তিনি মনে করিয়ে দেন, যে মামলাকে কেন্দ্র করে বিদেশযাত্রার নিষেধাজ্ঞা জারি হয়েছিল, সেটির মূল বিষয় একটি নির্বাচনী ভাষণ।

শেষ পর্যন্ত তিন সপ্তাহের জন্য বিদেশযাত্রায় অনুমতি দেয় শীর্ষ আদালত। জানা গিয়েছে, সফরটি সেপ্টেম্বরে হওয়ার কথা। আদালতের শর্ত অনুযায়ী, অভিষেককে তাঁর কূটনৈতিক পাসপোর্ট ব্যবহার করতে হবে। বিদেশে তাঁর থাকার ঠিকানা, চিকিৎসক ও হাসপাতালের নাম, চিকিৎসার সময়সীমা এবং বিমানের তথ্য-সহ সম্পূর্ণ সফরসূচি তদন্তকারী সংস্থাকে দিতে হবে। তবে সেই তথ্য তদন্তের প্রয়োজনে ব্যবহার করা গেলেও তা প্রকাশ্যে আনা যাবে না।

অর্থাৎ, চিকিৎসার প্রশ্নে অভিষেককে বিদেশ যাওয়ার দরজা খুলে দিল শীর্ষ আদালত, কিন্তু তদন্তের স্বার্থে নিয়ন্ত্রণও বজায় রাখল। কয়েক দিনের আইনি টানাপড়েনের পর সোমবারের এই রায়ে আপাতত বিদেশে চোখের চিকিৎসার ক্ষেত্রে অভিষেকের বাধা কাটল।

242 Views 0 Likes 0 Comments

Related News

মহিলা মোর্চার দায়িত্বে অভিনেত্রী অঞ্জনা, বিজেপির সাংগঠনিক কমিটিতে একাধিক পরিবর্তন
মহানগর

মহিলা মোর্চার দায়িত্বে অভিনেত্রী অঞ্জনা, বিজেপির সাংগঠনিক কমিটিতে একাধিক পরিবর্তন

দলীয় সূত্রে জানা গিয়েছে, সংগঠনে একই ব্যক্তির হাতে একাধিক দায়িত্ব না রাখার নীতি কার্যকর করতেই এই রদবদল। এর ফলে সাংগঠনিক পদ থেকে সরে যেতে হয়েছে তিন মন্ত্রী তাপস রায়, জগন্নাথ চট্টোপাধ্যায় এবং অগ্নিমিত্রা পালকে। তাঁদের জায়গায় নতুন দায়িত্বে আনা হয়েছে অন্য নেতাদের।

২৫ সেপ্টে ২০২৬, ০৭:০১ পিএম · 2 মিনিট
'এই আক্রমণ বন্ধ হওয়া দরকার', আইনজীবী সায়নের উপর ডিম হামলায় স্বতঃপ্রণোদিত মামলা হাইকোর্টে
মহানগর

'এই আক্রমণ বন্ধ হওয়া দরকার', আইনজীবী সায়নের উপর ডিম হামলায় স্বতঃপ্রণোদিত মামলা হাই...

শুক্রবার, প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে বলেন, 'আদালত মনে করে আইনজীবীদের উপর এই আক্রমণ বন্ধ হওয়া দরকার ৷ কালকে এ, বি, সি-কে আক্রমণ করা হবে। এর জন্য উপযুক্ত ব্যবস্থা না নিলে আগামী দিনে এই প্রবণতা আরও বাড়বে ৷ তাই স্বতঃপ্রণোদিত মামলা দায়েরের এই সিদ্ধান্ত ৷

২৫ সেপ্টে ২০২৬, ০৩:৩৯ পিএম · 2 মিনিট
কেন্দ্রের সঙ্গে সংঘাতের আশঙ্কা, রাষ্ট্রপতির দরবার থেকে ফিরল বাংলার গুন্ডা দমন বিল
মহানগর

কেন্দ্রের সঙ্গে সংঘাতের আশঙ্কা, রাষ্ট্রপতির দরবার থেকে ফিরল বাংলার গুন্ডা দমন বিল

নিউজ ডেস্ক: গুন্ডা দমন করতে রাজ্য সরকারের আনা বিলে আপত্তি জানাল খোদ কেন্দ্রই। এনডিপিএস আইনের সঙ্গে প্রস্তাবিত আইনের কিছু ধারার সংঘাত হতে পারে, এই যুক্তিতে পশ্চিমবঙ্গের গুন্ডা দমন বিলটি পুনর্বিবেচনার জন্য ফিরিয়ে দিলেন স্...

২৫ সেপ্টে ২০২৬, ১০:৪৬ এএম · 2 মিনিট
বন্দুক দেখিয়ে ভয় দেখানোর অভিযোগ, আদালতে চাঞ্চল্যকর দাবি অভয়ার পরিবারের
মহানগর

বন্দুক দেখিয়ে ভয় দেখানোর অভিযোগ, আদালতে চাঞ্চল্যকর দাবি অভয়ার পরিবারের

কলকাতা, নিউজ ডেস্ক: আরজি কর ধর্ষণ ও খুনকাণ্ডে ধামাচাপা দেওয়ার চেষ্টা! আদালতে এমনই বিস্ফোরক অভিযোগ করলেন অভয়ার পরিবার। পরিবারের দাবি, 'মেয়ের মৃত্যুর পর ভয় দেখানো হয়েছিল। এমনকি বন্দুক দেখিয়ে অভিযোগ তুলে নিতে এবং টাকা নিতে ...

২৪ সেপ্টে ২০২৬, ১০:১২ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.