JAZZBAAT 24 BANGLA
১৫ সেপ্টে ২০২৬, ০৫:৫৩ এএম
Breaking
ডার্বির পরই ছন্দপতন, মহামেডানের সঙ্গেও ড্র করে কলকাতা লিগ জয়ের দৌড়ে আরও পিছাল লাল-হলুদ ব... ধুঁকছে হকি লিগ, হাল ফেরাতে বড় পদক্ষেপ কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর তিহার জেলের বন্দিদশা থেকে আন্তঃরাজ্য জাল মুদ্রা চক্র, সাহারানপুরে পর্দাফাঁস ৭০ কোটির কারবা... নন্দীগ্রাম-রেজিনগরে উপনির্বাচনের প্রার্থী ঘোষণা করল ঋতপন্থী তৃণমূল কালীঘাট মন্দিরের গয়না-সম্পত্তি নিয়ে সুপ্রিম কোর্টে চিঠি, সিবিআই তদন্তের দাবি পুলিশকে টেক্কা দিয়ে ছুটল ‘রোবট’, ১৫ সেকেন্ডের ভিডিও ঘিরে চাঞ্চল্য মাদক খাইয়ে অপহরণ, হায়দ্রাবাদে নাবালিকা নির্যাতনের অভিযোগ দিশা সালিয়ন মৃত্যুতে সিবিআই তদন্ত,জড়িত হেভিওয়েট ব্যক্তিত্বরা ডার্বির পরই ছন্দপতন, মহামেডানের সঙ্গেও ড্র করে কলকাতা লিগ জয়ের দৌড়ে আরও পিছাল লাল-হলুদ ব... ধুঁকছে হকি লিগ, হাল ফেরাতে বড় পদক্ষেপ কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর তিহার জেলের বন্দিদশা থেকে আন্তঃরাজ্য জাল মুদ্রা চক্র, সাহারানপুরে পর্দাফাঁস ৭০ কোটির কারবা... নন্দীগ্রাম-রেজিনগরে উপনির্বাচনের প্রার্থী ঘোষণা করল ঋতপন্থী তৃণমূল কালীঘাট মন্দিরের গয়না-সম্পত্তি নিয়ে সুপ্রিম কোর্টে চিঠি, সিবিআই তদন্তের দাবি পুলিশকে টেক্কা দিয়ে ছুটল ‘রোবট’, ১৫ সেকেন্ডের ভিডিও ঘিরে চাঞ্চল্য মাদক খাইয়ে অপহরণ, হায়দ্রাবাদে নাবালিকা নির্যাতনের অভিযোগ দিশা সালিয়ন মৃত্যুতে সিবিআই তদন্ত,জড়িত হেভিওয়েট ব্যক্তিত্বরা

নির্বাচন কমিশনার নিয়োগ প্যানেল থেকে কেন বাদ প্রধান বিচারপতি? প্রশ্ন সুপ্রিম কোর্টের

নির্বাচন কমিশনার নিয়োগ প্যানেল থেকে কেন বাদ প্রধান বিচারপতি? প্রশ্ন সুপ্রিম কোর্টের

নির্বাচন কমিশনার নিয়োগের প্যানেল থেকে দেশের প্রধান বিচারপতিকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে কেন্দ্রকে প্রশ্ন করল সুপ্রিম কোর্ট। নতুন আইনে মুখ্য নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের জন্য যে তিন সদস্যের কমিটি তৈরি করা হয়েছে, সেখানে রয়েছেন প্রধানমন্ত্রী, লোকসভার বিরোধী দলনেতা এবং প্রধানমন্ত্রীর মনোনীত এক জন কেন্দ্রীয় মন্ত্রী। আগে এই প্যানেলে প্রধানমন্ত্রীর মনোনীত মন্ত্রীর পরিবর্তে দেশের প্রধান বিচারপতি ছিলেন।

এই পরিবর্তনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টে মামলা হয়েছে। শুক্রবার মামলার শুনানিতে কেন্দ্রের কাছে সর্বোচ্চ আদালত জানতে চায়, কেন নির্বাচন কমিশনার বাছাইয়ের মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদে নিয়োগের ক্ষেত্রে প্রধান বিচারপতিকে কমিটি থেকে বাদ দেওয়া হল।

বিরোধী দলগুলির অভিযোগ, তিন সদস্যের কমিটিতে কেন্দ্রের প্রতিনিধিত্বকারী সদস্যের সংখ্যা বেশি হওয়ায় নিয়োগ প্রক্রিয়ায় ভারসাম্যের অভাব তৈরি হতে পারে। তাঁদের বক্তব্য, নির্বাচন কমিশনের মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রতিষ্ঠানের নিয়োগে নিরপেক্ষতা শুধু বজায় রাখাই নয়, সেই নিরপেক্ষতা সাধারণ মানুষের কাছেও দৃশ্যমান হওয়া প্রয়োজন।

শুনানিতে কেন্দ্রের পক্ষ থেকে সলিসিটর জেনারেল তুষার মেহতা যুক্তি দেন, প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় মন্ত্রীরা সংখ্যাগরিষ্ঠ অবস্থানে থাকলেই তাঁরা অসৎ উদ্দেশ্যে বা গণতন্ত্রের পরিপন্থী কোনও সিদ্ধান্ত নেবেন এমনটা ধরে নেওয়া ঠিক নয়। তাঁর বক্তব্য, প্রধানমন্ত্রীর সাংবিধানিক পদ এবং গণতান্ত্রিক কাঠামোর প্রতি আস্থা রাখা প্রয়োজন।

তবে বিচারপতি দীপঙ্কর দত্ত পাল্টা স্পষ্ট করেন, বিষয়টি প্রধানমন্ত্রীকে অবিশ্বাস করার নয়। তাঁর বক্তব্য, নিয়োগ কমিটিতে বর্তমানে হিসাব দাঁড়াচ্ছে ২:১—প্রধানমন্ত্রীর পক্ষে দু’জন এবং বিরোধী দলের পক্ষে এক জন। ফলে প্রশ্ন উঠতেই পারে, এই কমিটিতে নিরপেক্ষতার কোনও দৃশ্যমান প্রতিফলন থাকা উচিত কি না।

বিচারপতি আরও বলেন, নির্বাচন কমিশনার হিসেবে একজন নিরপেক্ষ ব্যক্তিরই দায়িত্ব নেওয়া উচিত। আদালত এমন দাবি করছে না যে বর্তমান ব্যবস্থায় নিরপেক্ষতা বজায় রাখা হচ্ছে না। তবে সেই নিরপেক্ষতা যেন বাইরে থেকেও স্পষ্টভাবে দেখা যায়, সেটি গুরুত্বপূর্ণ।

কেন্দ্রের তরফে বিষয়টি বৃহত্তর বেঞ্চে পাঠানোর আবেদনও করা হয়েছে। সংবিধানের ১৪৫(৩) অনুচ্ছেদের আওতায় বিষয়টি বিবেচনার কথা জানিয়েছেন সলিসিটর জেনারেল।

নির্বাচন কমিশনার নিয়োগের পদ্ধতি নিয়ে এই মামলায় সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ তাই যথেষ্ট তাৎপর্যপূর্ণ। নিয়োগ প্রক্রিয়ায় ভারসাম্য, নিরপেক্ষতা এবং সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রতি মানুষের আস্থা আগামী দিনে এই তিনটি বিষয়ই শুনানির কেন্দ্রে থাকতে পারে।

56 Views 0 Likes 0 Comments

Related News

তিহার জেলের বন্দিদশা থেকে আন্তঃরাজ্য জাল মুদ্রা চক্র, সাহারানপুরে পর্দাফাঁস ৭০ কোটির কারবারের
দেশ

তিহার জেলের বন্দিদশা থেকে আন্তঃরাজ্য জাল মুদ্রা চক্র, সাহারানপুরে পর্দাফাঁস ৭০ কোট...

২০০১ সাল থেকেই জাল ধাতব মুদ্রা তৈরির কারবারে হাত পাকানো উপকারের খোঁজে একসময় এক লাখ টাকার পুরস্কার ঘোষণা করেছিল দিল্লি পুলিশ এবং ২০১৭ সালে সে ধরাও পড়েছিল।

১৪ সেপ্টে ২০২৬, ০৭:৪৩ পিএম · 2 মিনিট
মাদক খাইয়ে অপহরণ, হায়দ্রাবাদে নাবালিকা নির্যাতনের অভিযোগ
দেশ

মাদক খাইয়ে অপহরণ, হায়দ্রাবাদে নাবালিকা নির্যাতনের অভিযোগ

ঘটনার সূত্রপাত ৯ সেপ্টেম্বর। জানা গিয়েছে, পরিবারের সঙ্গে মনোমালিন্যের পর বাড়ি থেকে বেরিয়ে একটি রেলস্টেশনে গিয়েছিল ওই কিশোরী। সেখানেই কয়েকজনের সঙ্গে তার যোগাযোগ হয় বলে তদন্তে উঠে এসেছে।

১৪ সেপ্টে ২০২৬, ০৫:৪৪ পিএম · 2 মিনিট
ক্রিকেট মাঠে জাতীয় সঙ্গীতের আগে বাজল ‘বন্দে মাতরম’! কংগ্রেসের আপত্তিতে তুঙ্গে রাজনৈতিক তরজা
দেশ

ক্রিকেট মাঠে জাতীয় সঙ্গীতের আগে বাজল ‘বন্দে মাতরম’! কংগ্রেসের আপত্তিতে তুঙ্গে রাজ...

বিষয়টি আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে, কারণ রবিবারের ম্যাচের আগে এমন কোনও ঘোষণা ছিল না বলেই খবর। সাধারণতঃ আন্তর্জাতিক ম্যাচের আগে দুই দেশের জাতীয় সঙ্গীত বাজানো হয়।

১৪ সেপ্টে ২০২৬, ০২:০৯ পিএম · 2 মিনিট
বিশ্বের ভাষা শিখুন, নিজের ভাষাকে সম্মান করুন, হিন্দি দিবসে তরুণদের বার্তা অমিত শাহের
দেশ

বিশ্বের ভাষা শিখুন, নিজের ভাষাকে সম্মান করুন, হিন্দি দিবসে তরুণদের বার্তা অমিত শাহ...

নিজের ভাষায় কথা বলাকে কোনওভাবে ছোট করে দেখার মানসিকতার বিরোধিতা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর বক্তব্য, নিজের ভাষায় কথা বললে নিজেকে ছোট মনে করা অত্যন্ত বড় ধরনের হীনমন্যতা ছাড়া কিছুই নয়।

১৪ সেপ্টে ২০২৬, ০১:৩৩ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.