JAZZBAAT 24 BANGLA
১৫ সেপ্টে ২০২৬, ০৫:৫৩ এএম
Breaking
ডার্বির পরই ছন্দপতন, মহামেডানের সঙ্গেও ড্র করে কলকাতা লিগ জয়ের দৌড়ে আরও পিছাল লাল-হলুদ ব... ধুঁকছে হকি লিগ, হাল ফেরাতে বড় পদক্ষেপ কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর তিহার জেলের বন্দিদশা থেকে আন্তঃরাজ্য জাল মুদ্রা চক্র, সাহারানপুরে পর্দাফাঁস ৭০ কোটির কারবা... নন্দীগ্রাম-রেজিনগরে উপনির্বাচনের প্রার্থী ঘোষণা করল ঋতপন্থী তৃণমূল কালীঘাট মন্দিরের গয়না-সম্পত্তি নিয়ে সুপ্রিম কোর্টে চিঠি, সিবিআই তদন্তের দাবি পুলিশকে টেক্কা দিয়ে ছুটল ‘রোবট’, ১৫ সেকেন্ডের ভিডিও ঘিরে চাঞ্চল্য মাদক খাইয়ে অপহরণ, হায়দ্রাবাদে নাবালিকা নির্যাতনের অভিযোগ দিশা সালিয়ন মৃত্যুতে সিবিআই তদন্ত,জড়িত হেভিওয়েট ব্যক্তিত্বরা ডার্বির পরই ছন্দপতন, মহামেডানের সঙ্গেও ড্র করে কলকাতা লিগ জয়ের দৌড়ে আরও পিছাল লাল-হলুদ ব... ধুঁকছে হকি লিগ, হাল ফেরাতে বড় পদক্ষেপ কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর তিহার জেলের বন্দিদশা থেকে আন্তঃরাজ্য জাল মুদ্রা চক্র, সাহারানপুরে পর্দাফাঁস ৭০ কোটির কারবা... নন্দীগ্রাম-রেজিনগরে উপনির্বাচনের প্রার্থী ঘোষণা করল ঋতপন্থী তৃণমূল কালীঘাট মন্দিরের গয়না-সম্পত্তি নিয়ে সুপ্রিম কোর্টে চিঠি, সিবিআই তদন্তের দাবি পুলিশকে টেক্কা দিয়ে ছুটল ‘রোবট’, ১৫ সেকেন্ডের ভিডিও ঘিরে চাঞ্চল্য মাদক খাইয়ে অপহরণ, হায়দ্রাবাদে নাবালিকা নির্যাতনের অভিযোগ দিশা সালিয়ন মৃত্যুতে সিবিআই তদন্ত,জড়িত হেভিওয়েট ব্যক্তিত্বরা

বাজল শেষের বাঁশি, অবসরে এশিয়াডে সোনাজয়ী স্বপ্না বর্মন

বাজল শেষের বাঁশি, অবসরে এশিয়াডে সোনাজয়ী স্বপ্না বর্মন

গ্লাসগোতে চলছে কমনওয়েলথ গেমস। তার মাঝেই অবসর ঘোষণা করলেন ভারতীয় অ্যাথলেটিক্সের অন্যতম উজ্জ্বল মুখ স্বপ্না বর্মন। ২৯ বছর বয়সি এই হেপ্টাথলিট শুক্রবার সমাজ মাধ্যমে জানিয়েছেন, দীর্ঘদিনের চোট-আঘাতের কারণেই এই কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন তিনি। ২০১৮ সালের জাকার্তা এশিয়ান গেমসে হেপ্টাথলনে সোনা জিতে প্রথম ভারতীয় হিসেবে নজির গড়েছিলেন স্বপ্না। তিনি বলেন, “বহু বছর ধরে স্লিপ ডিস্ক, হাঁটুর চোট-সহ একাধিক সমস্যার সঙ্গে লড়াই করেছি। ব্যথা নিয়েই খেলে গিয়েছি। কিন্তু এখন শরীর আর আগের মতো সঙ্গ দিচ্ছে না। অ্যাথলেটিক্স শুধু আমার খেলা নয়। এটাই ছিল আমার পরিচয়, আমার স্বপ্ন।”

১৯৯৬ সালের ২৯ অক্টোবর উত্তরবঙ্গের জলপাইগুড়ির ঘোষপাড়া গ্রামে জন্ম স্বপ্নার। চরম আর্থিক অনটনের মধ্যেই বড় হয়ে ওঠা এই ক্রীড়াবিদের বাবা পঞ্চানন বর্মন ছিলেন রিকশাচালক। যিনি পরে হৃদরোগে আক্রান্ত হন। অন্যদিকে মা কাজ করতেন একটি চা-বাগানে। পরিবারের আর্থিক অবস্থার উন্নতির লক্ষ্যেই অ্যাথলেটিক্সকে বেছে নিয়েছিলেন স্বপ্না। কলকাতার স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়ার (SAI) কেন্দ্রে প্রশিক্ষণ নেওয়ার সময়ও তাঁকে লড়তে হয়েছে বিরল শারীরিক সমস্যার সঙ্গে। জন্মগতভাবে দুই পায়েই ছয়টি করে আঙুল থাকায় প্রতিযোগিতার সময় তীব্র যন্ত্রণা সহ্য করতে হতো তাঁকে।

২০১৭ সালে ভুবনেশ্বরে এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে হেপ্টাথলনে সোনা জিতে প্রথম বড় সাফল্য পান স্বপ্না। শেষ ইভেন্ট ৮০০ মিটার দৌড়ের পর তিনি ট্র্যাকে লুটিয়ে পড়লেও আগের ইভেন্টগুলিতে সংগ্রহ করা পয়েন্টের জোরে শিরোপা নিশ্চিত করেন। তবে তাঁর কেরিয়ারের সেরা মুহূর্ত আসে ২০১৮ সালের জাকার্তা এশিয়ান গেমসে। চোয়ালে চোট নিয়েই ৬০২৬ পয়েন্ট সংগ্রহ করে ইতিহাস গড়েন তিনি। সেই সাফল্যের পর ২০১৯ সালে অর্জুন পুরস্কারে ভূষিত হন স্বপ্না। যদিও তাঁর এই স্কোর জে. জে. শোভার ৬২১১ পয়েন্টের ন্যাশনাল রেকর্ড ছুঁতে পারেনি।

তবে এর পর থেকেই একের পর এক চোট বাধা হয়ে দাঁড়ায় স্বপ্নার কেরিয়ারে। তবু ২০১৯ ও ২০২৩ সালের এশিয়ান চ্যাম্পিয়নশিপে রুপো এবং ২০২৩ সালের এশিয়ান ইনডোর চ্যাম্পিয়নশিপে পেন্টাথলনে রুপো জেতেন তিনি। হাংঝৌ এশিয়ান গেমসে মাত্র চার পয়েন্টের জন্য ব্রোঞ্জ হাতছাড়া করে চতুর্থ স্থানে শেষ করেছিলেন স্বপ্না। ২০২৫ সালের জাতীয় ওপেন অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপেই ছিল তাঁর শেষ প্রতিযোগিতা। যেখানে তৃতীয় হন তিনি। 

গত বিধানসভা ভোটের আগে রেলের চাকরি ছেড়ে রাজনীতির মঞ্চেও পা রেখেছিলেন স্বপ্না। কিন্তু তৃণমূলের টিকিটে হেরে যান তিনি। এর পর রাজনীতিকেই বিদায় জানান তিনি। আর এ বার ছাড়লেন নিজের প্রিয় ট্র্যাক। অবসরের ঘোষণা করতে গিয়ে আবেগতাড়িত স্বপ্না বলেন, “যা সারাজীবন ভালোবেসেছি, তাকে বিদায় জানানো সহজ নয়। মন চায় এখনও প্রতিযোগিতায় নামতে। কিন্তু এটা মেনে নিতেই হবে যে, জীবনের এই অধ্যায় শেষ হয়ে গিয়েছে।”

 

 

17 Views 0 Likes 0 Comments

Related News

ডার্বির পরই ছন্দপতন, মহামেডানের সঙ্গেও ড্র করে কলকাতা লিগ জয়ের দৌড়ে আরও পিছাল লাল-হলুদ বাহিনী
ময়দান

ডার্বির পরই ছন্দপতন, মহামেডানের সঙ্গেও ড্র করে কলকাতা লিগ জয়ের দৌড়ে আরও পিছাল লা...

স্পোর্টস ডেস্ক: ডার্বির পর আচমকাই ছন্দ হারিয়েছে ইস্টবেঙ্গল। সোমবার কল্যাণী স্টেডিয়ামে মহমেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে ১-১ গোলে ড্র করে লিগ জয়ের রাস্তা আরও কঠিন করে ফেলল অর্চিষ্মান বিশ্বাসের দল। শেষ মুহূর্তে আকাশ হেমব্রমের ...

১৪ সেপ্টে ২০২৬, ০৭:৫০ পিএম · 2 মিনিট
ধুঁকছে হকি লিগ, হাল ফেরাতে বড় পদক্ষেপ কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর
ময়দান

ধুঁকছে হকি লিগ, হাল ফেরাতে বড় পদক্ষেপ কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর

স্পোর্টস ডেস্ক:  নাম আছে। ইতিহাস আছে। আছে জনপ্রিয়তাও। কিন্তু আর্থিক সমস্যায় ধুঁকছে হকি ইন্ডিয়া লিগ। সেই লিগকে নতুন করে চাঙ্গা করতে এ বার উদ্যোগী হল নরেন্দ্র মোদী সরকার। সোমবার হকি ইন্ডিয়ার আধিকারিক এবং লিগের ফ্র্যাঞ...

১৪ সেপ্টে ২০২৬, ০৭:৪৫ পিএম · 2 মিনিট
ট্রফি নিতে কেন যাননি হরমনপ্রীতরা? এশিয়া কাপ বিতর্কে অবস্থান স্পষ্ট করল ভারতীয় বোর্ড
ময়দান

ট্রফি নিতে কেন যাননি হরমনপ্রীতরা? এশিয়া কাপ বিতর্কে অবস্থান স্পষ্ট করল ভারতীয় বো...

স্পোর্টস ডেস্ক: দুবাইয়ে এশিয়া কাপ জিতেও ট্রফি হাতে নেয়নি ভারতীয় মহিলা ক্রিকেট দল। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান মহসিন নকভির হাত থেকে ট্রফি নেওয়া হবে না, এই সিদ্ধান্ত আগেই নেওয়া হয়েছিল। সোমবার আরও একবার তা জানিয়ে...

১৪ সেপ্টে ২০২৬, ০৫:৩৮ পিএম · 2 মিনিট
ধনুকের নিশানায় নয়া ইতিহাস! জাপানকে হারিয়ে সোনা জিতলেন ভারতের তিরন্দাজ
ময়দান

ধনুকের নিশানায় নয়া ইতিহাস! জাপানকে হারিয়ে সোনা জিতলেন ভারতের তিরন্দাজ

কলকাতা, নিউজ ডেস্ক: ধনুকের নিশানায় নয়া ইতিহাস লিখল ভারত। তিরন্দাজির বিশ্বকাপে রিকার্ভ তিরন্দাজ হিসেবে সোনা জিতে নজির গড়লেন ধীরাজ বোম্মাদেভারা। রবিবার রুদ্ধশ্বাস ফাইনালে জাপানের নাকানিশি জুনিয়াকে শুট-অফে ৬-৫ ব্যবধানে হ...

১৪ সেপ্টে ২০২৬, ০১:২৭ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.