JAZZBAAT 24 BANGLA
২৩ সেপ্টে ২০২৬, ০৭:০৯ পিএম
Breaking
রিলে মজেছেন রাষ্ট্রনেতাও! এরদোগানের বক্তৃতার মাঝে ফোন ঘাঁটতে ব্যস্ত সিরিয়ার প্রেসিডেন্ট আগুনে জ্বলতে জ্বলতেই প্রতিবেশীর দরজায় ছুট, কেরোসিন ঢেলে স্ত্রীকে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উল্টে গেল ঘি বোঝাই ট্রাক! চালককে উদ্ধারের আগেই ঘি তুলতে পাত্র হাতে জনতার ভিড় ফুটন্ত জলেও সচল কোষ, নয়া অ্যামিবার সন্ধান, ভিনগ্রহে প্রাণের দিশা বিজ্ঞানীদের বেরিয়েছিলেন মর্নিং ওয়াকে, ফিরলো নিথর দেহ ‘মাসে ২৫ হাজার টাকা পকটে মানি পেতাম’ মন্তব্যে রিতিকে ট্রোল, নেটিজেনদের প্রশ্ন, ‘এ কেমন দার... ড্রাই-ফ্রুটসের দোকানে মাদকের কারখানা! পুলিশের হানায় পর্দাফাঁস আন্তর্জাতিক চক্রের বাবা-ছেলের নীরব ভালোবাসার এই গল্প চোখে জল আনবে? ‘দ্য প্যাক্ট’-এর ট্রেলারে লুকিয়ে কোন অজানা... রিলে মজেছেন রাষ্ট্রনেতাও! এরদোগানের বক্তৃতার মাঝে ফোন ঘাঁটতে ব্যস্ত সিরিয়ার প্রেসিডেন্ট আগুনে জ্বলতে জ্বলতেই প্রতিবেশীর দরজায় ছুট, কেরোসিন ঢেলে স্ত্রীকে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উল্টে গেল ঘি বোঝাই ট্রাক! চালককে উদ্ধারের আগেই ঘি তুলতে পাত্র হাতে জনতার ভিড় ফুটন্ত জলেও সচল কোষ, নয়া অ্যামিবার সন্ধান, ভিনগ্রহে প্রাণের দিশা বিজ্ঞানীদের বেরিয়েছিলেন মর্নিং ওয়াকে, ফিরলো নিথর দেহ ‘মাসে ২৫ হাজার টাকা পকটে মানি পেতাম’ মন্তব্যে রিতিকে ট্রোল, নেটিজেনদের প্রশ্ন, ‘এ কেমন দার... ড্রাই-ফ্রুটসের দোকানে মাদকের কারখানা! পুলিশের হানায় পর্দাফাঁস আন্তর্জাতিক চক্রের বাবা-ছেলের নীরব ভালোবাসার এই গল্প চোখে জল আনবে? ‘দ্য প্যাক্ট’-এর ট্রেলারে লুকিয়ে কোন অজানা...

রিলে মজেছেন রাষ্ট্রনেতাও! এরদোগানের বক্তৃতার মাঝে ফোন ঘাঁটতে ব্যস্ত সিরিয়ার প্রেসিডেন্ট

রিলে মজেছেন রাষ্ট্রনেতাও! এরদোগানের বক্তৃতার মাঝে ফোন ঘাঁটতে ব্যস্ত সিরিয়ার প্রেসিডেন্ট
ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

নিউজ ডেস্ক: রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় যখন বিশ্বনেতাদের সামনে বক্তৃতা দিচ্ছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান, ঠিক তখনই সভাকক্ষে ফোন ঘাঁটতে ব্যস্ত সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। শুধু তাই নয়। আর পাঁচজন সাধারণ মানুষের মতোই মোবাইলের পর্দায় একের পর এক ছোট ভিডিয়ো বা রিল স্ক্রল করছেন তিনি। ক্যামেরায় ধরা পড়ল এমনই এক চাঞ্চল্যকর দৃশ্য। যা ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সমাজ মাধ্যমে। আর রাষ্ট্রনেতাদের গুরুগম্ভীর কূটনৈতিক আবহে এ হেন দৃশ্য দেখে নেটাগরিকদের একাংশের মন্তব্য, "নেতারাও তো আমাদেরই মতো!"

দেখুন: https://x.com/RT_com/status/2102471267098210310?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2102471267098210310%7Ctwgr%5Ee8e7a55b2ffcda9376cac394174ca5ae2a43ad33%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Ftimesofindia.indiatimes.com%2Fworld%2Fus%2Fwatch-syrian-president-ahmed-al-sharaa-caught-scrolling-instagram-reels-during-erdogans-un-speech%2Farticleshow%2F134431635.cms

তবে আল-শারা ঠিক কী দেখছিলেন বা কাউকে বার্তা পাঠাচ্ছিলেন কি না, ভিডিয়োটি দেখে তা নিশ্চিতভাবে বলার উপায় নেই। সমাজ মাধ্যমে কয়েকটি পোস্টে দাবি করা হয়েছে, তিনি নাকি রিল দেখার পাশাপাশি সেগুলী অন্যদের সঙ্গে ভাগও করছিলেন। কিন্তু ভাইরাল ফুটেজে তার কোনও স্পষ্ট প্রমাণ নেই। বরং ফোনে তাঁর আঙুল চালানোর দৃশ্যটুকুই দেখা গিয়েছে। এই নিয়েই শুরু হয়েছে নানা রকম রসিকতা। কেউ লিখেছেন, "এতক্ষণ বক্তৃতা শুনলে আমিও রিল দেখতাম!" আবার কেউ কেউ কটাক্ষও করেছেন তাঁর অতীতের প্রসঙ্গ টেনে।

ঘটনার সময়টিও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। রাষ্ট্রপুঞ্জের মঞ্চে নিজের বক্তৃতার আগে এই কাণ্ড সামনে এলেও, পরে আন্তর্জাতিক মহলের নজর কেড়েছে আল-শারার বক্তব্য। নিউ ইয়র্কে সাংবাদিকদের তিনি জানান, সিরিয়ার ভূখণ্ডে ইজরায়েলের ঘোষিত নিরাপত্তা এলাকা থেকে সেনা প্রত্যাহারই দুই দেশের মধ্যে আলোচনার প্রথম শর্ত। তাঁর দাবি, রাষ্ট্রপুঞ্জের স্বীকৃতি অনুযায়ী গোলান মালভূমি সিরিয়ারই ভূখণ্ড। ফলে এই বিষয়ে কোনও আলোচনা নেই বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে দীর্ঘস্থায়ী শান্তি সম্ভব বলেও আশাবাদ প্রকাশ করেন সিরিয়ার প্রেসিডেন্ট।

রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় এ বার আল-শারার দ্বিতীয় উপস্থিতি। ২০২৫ সালে প্রায় ছয় দশক পর প্রথম কোনও সিরীয় প্রেসিডেন্ট হিসাবে তিনি এই মঞ্চে পা রাখেন। ২০২৪ সালের ডিসেম্বরে বাশার আল-আসাদের পতনের পর ক্ষমতায় আসেন আল-শারা। তাঁর নেতৃত্বাধীন বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম-এর সঙ্গে এক সময়ে আল-কায়দার যোগ ছিল এবং সংগঠনটিকে আমেরিকা সন্ত্রাসবাদী সংগঠন হিসাবে চিহ্নিত করেছিল। ক্ষমতায় আসার পর অবশ্য পশ্চিম ও আরব দেশগুলির সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করছেন আল-শারা। তবে সিরিয়ায় সাম্প্রদায়িক হিংসা ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে এখনও উদ্বেগ রয়েছে।

21 Views 0 Likes 0 Comments

Related News

ট্রাম্পের নতুন আইনের পর বাড়ল চাপ, দিল্লির সামনে বড় কূটনৈতিক চ্যালেঞ্জ
বিদেশ

ট্রাম্পের নতুন আইনের পর বাড়ল চাপ, দিল্লির সামনে বড় কূটনৈতিক চ্যালেঞ্জ

নিউজ ডেস্ক: রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে ভারতের পাশাপাশি চিন ও তুরস্কের উপরও চাপ বাড়ানোর আহ্বান জানালেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। Wall Street Journal-কে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি দাবি করেছেন, রাশি...

২৩ সেপ্টে ২০২৬, ১১:৪৩ এএম · 2 মিনিট
ট্রাম্পের মুখে ভারতের IMEC, বদলে যেতে পারে মধ্যপ্রাচ্যের বাণিজ্যপথ
বিদেশ

ট্রাম্পের মুখে ভারতের IMEC, বদলে যেতে পারে মধ্যপ্রাচ্যের বাণিজ্যপথ

নিউজ ডেস্ক: পশ্চিম এশিয়ায় চলতে থাকা সংঘাতের আবহে ভারতের জন্য গুরুত্বপূর্ণ India-Middle East-Europe Economic Corridor (IMEC) নিয়ে বড় বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের...

২৩ সেপ্টে ২০২৬, ১১:৩৮ এএম · 2 মিনিট
বাংলাদেশে জ্বালানি তেলের দাম প্রতি লিটারে ২০ টাকা বৃদ্ধি, সংসার চালাতে দিশেহারা নিম্ন আয়ের মানুষের
বিদেশ

বাংলাদেশে জ্বালানি তেলের দাম প্রতি লিটারে ২০ টাকা বৃদ্ধি, সংসার চালাতে দিশেহারা নি...

হাবিবুর রহমান, ঢাকা: জ্বালানি তেলের দাম বাড়ায় ঢাকাসহ সারা বাংলাদেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার আগুন, বাস, লেগুনা-অটোরিকশাসহ পরিবহনে নৈরাজ্য, কৃষিখাত-বিদ্যুৎ ও শিল্প উৎপাদন খাতে তীব্র অস্থিরতা দেখা দিয়েছে। একইসঙ্গে জ্বাল...

২৩ সেপ্টে ২০২৬, ১১:২৪ এএম · 7 মিনিট
ইতিহাস গড়লো জিয়া পরিবার, বাবা-মায়ের পর বিশ্বমঞ্চে প্রধানমন্ত্রী তারেক
বিদেশ

ইতিহাস গড়লো জিয়া পরিবার, বাবা-মায়ের পর বিশ্বমঞ্চে প্রধানমন্ত্রী তারেক

হাবিবুর রহমান, ঢাকা : বৈশ্বিক মঞ্চে প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিষেক। আর তা ঘিরে শুধু বাংলাদেশই নয়, যুক্তরাষ্ট্র বিএনপি নেতাকর্মীরা উচ্ছ্বসিত। বিশ্বমঞ্চে এক নতুন ঐতিহাসিক যাত্রার মুখোমুখি বাংলাদেশ। জন এফ কেনেডি বিমানব...

২৩ সেপ্টে ২০২৬, ১১:২২ এএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.