JAZZBAAT 24 BANGLA
১৩ সেপ্টে ২০২৬, ১১:০৬ এএম
Breaking
তিন বছর ধরে দরজায় পাকিস্তান, BRICS-এ ঢোকার স্বপ্নে ফের ধাক্কা! নেপথ্যে ভারত? ৯/১১-এর আগেই ওসামার নিশানায় ভারত! CIA-র গোপন নথিতে চাঞ্চল্যকর তথ্য ঘাসফুল কার? কমিশনের দরজায় দুই তৃণমূল, উপনির্বাচনের মুখে প্রতীক নিয়ে চরম টানাপড়েন বিশেষ সম্মান লাভ থেকে,বিশেষ সতর্কতা- নিজের ভাগ্য জানুন পুজোয় 'খারাপ খাবার' দিলেই বিপদ, হেল্প লাইন নম্বর চালু করল জেলা প্রশাসন লটারির টিকিটে এক কোটি! রাতারাতি কোটিপতি বাগদার দিনমজুর যে লেখায় বাংলা আজও নিঃশব্দে বেঁচে আছে 'ওঁদের কথায় কোনও যায় আসেনা', ঋতব্রতকে তীব্র নিশানা সৌগত রায়ের তিন বছর ধরে দরজায় পাকিস্তান, BRICS-এ ঢোকার স্বপ্নে ফের ধাক্কা! নেপথ্যে ভারত? ৯/১১-এর আগেই ওসামার নিশানায় ভারত! CIA-র গোপন নথিতে চাঞ্চল্যকর তথ্য ঘাসফুল কার? কমিশনের দরজায় দুই তৃণমূল, উপনির্বাচনের মুখে প্রতীক নিয়ে চরম টানাপড়েন বিশেষ সম্মান লাভ থেকে,বিশেষ সতর্কতা- নিজের ভাগ্য জানুন পুজোয় 'খারাপ খাবার' দিলেই বিপদ, হেল্প লাইন নম্বর চালু করল জেলা প্রশাসন লটারির টিকিটে এক কোটি! রাতারাতি কোটিপতি বাগদার দিনমজুর যে লেখায় বাংলা আজও নিঃশব্দে বেঁচে আছে 'ওঁদের কথায় কোনও যায় আসেনা', ঋতব্রতকে তীব্র নিশানা সৌগত রায়ের

জরাজীর্ণ স্কুল ভবনে আতঙ্কের ক্লাস, তমলুকে ছাদ থেকে খসে পড়ল ফ্যান

জরাজীর্ণ স্কুল ভবনে আতঙ্কের ক্লাস, তমলুকে ছাদ থেকে খসে পড়ল ফ্যান

 

পূর্ব মেদিনীপুরের তমলুকের ধোবাপাড়া যোগেন্দ্র প্রাথমিক বিদ্যালয়ে জরাজীর্ণ স্কুল ভবন ঘিরে চরম আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। গত ৭ জুলাই ক্লাস চলাকালীন আচমকাই ছাদের একটি সিলিং ফ্যান ভেঙে পড়ে। সৌভাগ্যবশত বড় কোনও দুর্ঘটনা ঘটেনি এবং অল্পের জন্য প্রাণে বেঁচে যায় খুদে পড়ুয়ারা। তবে সেই ঘটনার পর বেশ কয়েকদিন কেটে গেলেও এখনও স্বাভাবিক পরিবেশ ফেরেনি স্কুলে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ১৯৮১ সালে নির্মিত এই স্কুল ভবনের বয়স ৪৫ বছরেরও বেশি। দীর্ঘদিন ধরে রক্ষণাবেক্ষণের অভাবে ভবনের ছাদের প্লাস্টার খসে পড়ছে, দেওয়ালে ফাটল দেখা দিয়েছে এবং বিভিন্ন অংশ ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। সম্প্রতি ফ্যান পড়ে যাওয়ার ঘটনার পর একটি শ্রেণিকক্ষ সম্পূর্ণ বন্ধ রাখতে হয়েছে। ফলে বাকি দুটি কক্ষে পাঁচটি শ্রেণির পড়াশোনা চালাতে হচ্ছে।

স্কুলের টিচার-ইন-চার্জ জানান, বিদ্যালয়ের অবস্থা অত্যন্ত শোচনীয়। সীমিত পরিকাঠামোর মধ্যেই শিক্ষক-শিক্ষিকারা প্রতিদিন আতঙ্ক নিয়ে ক্লাস নিচ্ছেন। বর্ষাকালে ভারী বৃষ্টির সময় পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে ওঠে। এক শিক্ষিকার কথায়, প্রতিদিনই ভয় নিয়ে পড়াতে হয়, কারণ কখন কী দুর্ঘটনা ঘটে তার নিশ্চয়তা নেই।

স্থানীয়দের দাবি, ‘পাড়ায় সমাধান’ প্রকল্পের আওতায় কিছু অর্থ বরাদ্দ হলেও সেই টাকা দিয়ে পুরো স্কুল ভবনের সংস্কার সম্ভব নয় বলে ঠিকাদার জানিয়েছেন। ফলে দীর্ঘদিন ধরেই সমস্যার কোনও স্থায়ী সমাধান হয়নি।

অভিভাবকদের অভিযোগ, একাধিকবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। তাঁদের আশঙ্কা, ভবনের অবস্থা দ্রুত সংস্কার না হলে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে। তাই অবিলম্বে স্কুল ভবনের পূর্ণাঙ্গ সংস্কার, নিরাপদ পরিকাঠামো তৈরি এবং ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি তুলেছেন অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা।

276 Views 0 Likes 0 Comments

Related News

লটারির টিকিটে এক কোটি! রাতারাতি কোটিপতি বাগদার দিনমজুর
রাজ্য

লটারির টিকিটে এক কোটি! রাতারাতি কোটিপতি বাগদার দিনমজুর

বনগাঁ, নিউজ ডেস্ক: লটারির টিকিট কিনে রাতারাতি ভাগ্য বদলে গেল বাগদার দিনমজুরের। এক কোটি টাকার লটারি জিতলেন খর্দ কুলবেরিয়া এলাকার বাসিন্দা প্রভাত পাল। পেশায় দিনমজুর প্রভাতের হাতে এখন এক কোটি টাকা। তাঁর এই বিরাট জয়ে এলাকায় ...

১২ সেপ্টে ২০২৬, ১০:৩১ পিএম · 2 মিনিট
তল্লাশির নামে চরম হেনস্থা! শিক্ষিকাদের গোপনাঙ্গে হাত দেওয়ার অভিযোগ সাঁকরাইলে
রাজ্য

তল্লাশির নামে চরম হেনস্থা! শিক্ষিকাদের গোপনাঙ্গে হাত দেওয়ার অভিযোগ সাঁকরাইলে

হাওড়া, নিউজ ডেস্ক: পরীক্ষার হলে ঢোকার আগে তল্লাশির নামে চরম হেনস্থা। এমন অভিযোগ উঠেছে হাওড়ার সাঁকরাইল গার্লস স্কুলে। অভিযোগ, প্রাথমিকের কয়েকজন শিক্ষিকাকে পরীক্ষাকেন্দ্রে প্রবেশের আগে অন্তর্বাস খুলতে বাধ্য করা হয়। এমনকি...

১২ সেপ্টে ২০২৬, ০৭:১৪ পিএম · 2 মিনিট
প্রধান শিক্ষককে ঘাড় ধাক্কা দিয়ে ফেলে রক্তাক্ত! ঘটনায় আটক ৪ ছাত্র, পাঠানো হল কোরক হোমে
রাজ্য

প্রধান শিক্ষককে ঘাড় ধাক্কা দিয়ে ফেলে রক্তাক্ত! ঘটনায় আটক ৪ ছাত্র, পাঠানো হল কোরক...

ঘটনার সূত্রপাত গত ৮ আগস্ট। অভিযোগ, ওই দিন জলপাইগুড়ি জেলা স্কুলের প্রধান শিক্ষক ধর্মচাঁদ বাড়ুইকে কয়েকজন ছাত্র পিছু ধাওয়া করে। একপর্যায়ে তাঁকে ঘাড় ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ।

১২ সেপ্টে ২০২৬, ০৭:০১ পিএম · 2 মিনিট
'মিসগাইড করা হয়', জেলা নেতৃত্বের বিরুদ্ধে সরব সন্দেশখালির রেখা
রাজ্য

'মিসগাইড করা হয়', জেলা নেতৃত্বের বিরুদ্ধে সরব সন্দেশখালির রেখা

রেখার অভিযোগ, বসিরহাট সাংগঠনিক জেলার নেতৃত্বের একাংশ নিয়মিত তাঁকে ‘মিসগাইড’ করে। কোনও কর্মসূচি, বৈঠক কিংবা সাংগঠনিক অনুষ্ঠানের বিষয়ে তাঁকে সঠিক তথ্য জানানো হয় না।

১২ সেপ্টে ২০২৬, ০২:৩৫ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.