JAZZBAAT 24 BANGLA
১৬ সেপ্টে ২০২৬, ১০:৫৯ পিএম
Breaking
জলমগ্ন ফুটপাথে গণপতি পুজো, ভাইরাল ভক্তিতে মগ্ন ব্যক্তির ভিডিও অপেক্ষার অবসান, ক্যারিবিয়ানদের বিরুদ্ধে একদিনের সিরিজের দলে বড় বদল ভারতের গাড়ি ঘিরে স্লোগান, ছোড়াছুড়ির অভিযোগ, তেহট্টের ঘটনার ভিডিও প্রকাশ্যে এনে সরব মহুয়া বুম্বাদার মুকুটে নতুন পালক! এবার কেন্দ্রের সেন্সর বোর্ডে গুরুত্বপূর্ণ দায়িত্বে প্রসেনজিৎ চ... বিগ বসের ঘরে ঈশার বিস্ফোরক দাবি, ‘সব দিক থেকেই প্রতারণা’! ইঙ্গিত কি বাদশার দিকে? ভোটের আগের রাতে আগুন পুড়ে মৃত্যু বাম দম্পতির, ৮ বছর পর নড়েচড়ে বসলেন তদন্তকারীরা ভারত আয়োজক হলে খেলতে আসবে না পাকিস্তান, এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে আর্জি নিরপেক্ষ ভেন্... রাস্তার ধারে ছেঁড়া নোটের স্তূপ, সঙ্গে PAN কার্ড-রসিদ, রহস্য ঘিরে তদন্তে পুলিশ জলমগ্ন ফুটপাথে গণপতি পুজো, ভাইরাল ভক্তিতে মগ্ন ব্যক্তির ভিডিও অপেক্ষার অবসান, ক্যারিবিয়ানদের বিরুদ্ধে একদিনের সিরিজের দলে বড় বদল ভারতের গাড়ি ঘিরে স্লোগান, ছোড়াছুড়ির অভিযোগ, তেহট্টের ঘটনার ভিডিও প্রকাশ্যে এনে সরব মহুয়া বুম্বাদার মুকুটে নতুন পালক! এবার কেন্দ্রের সেন্সর বোর্ডে গুরুত্বপূর্ণ দায়িত্বে প্রসেনজিৎ চ... বিগ বসের ঘরে ঈশার বিস্ফোরক দাবি, ‘সব দিক থেকেই প্রতারণা’! ইঙ্গিত কি বাদশার দিকে? ভোটের আগের রাতে আগুন পুড়ে মৃত্যু বাম দম্পতির, ৮ বছর পর নড়েচড়ে বসলেন তদন্তকারীরা ভারত আয়োজক হলে খেলতে আসবে না পাকিস্তান, এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে আর্জি নিরপেক্ষ ভেন্... রাস্তার ধারে ছেঁড়া নোটের স্তূপ, সঙ্গে PAN কার্ড-রসিদ, রহস্য ঘিরে তদন্তে পুলিশ

১৮ বছরের অপেক্ষার অবসান, তাইপেই ওপেন জিতে সাইনার কীর্তিতে ভাগ বসালেন তন্বী

১৮ বছরের অপেক্ষার অবসান, তাইপেই ওপেন জিতে সাইনার কীর্তিতে ভাগ বসালেন তন্বী

তাইপেই ওপেনে অবশেষে কাটল ভারতের ১৮ বছরের খরা। ২০০৮ সালের তাইপেই ওপেনের মহিলাদের সিঙ্গেলসে ট্রফি জিতেছিলেন সাইনা নেওয়াল। এ ছাড়া এতদিন পর্যন্ত তিনিই ছিলেন এই ট্রফিজয়ী ভারতের একমাত্র মহিলা শাটলার। রবিবার সেই কীর্তিতে ভাগ বসিয়ে অপেক্ষার অবসান ঘটালেন ১৭ বছরের তন্বী শর্মা।

এ দিনের ফাইনালে তন্বী মুখোমুখি হয়েছিলেন ভিয়েতনামের থুই লিন নগুয়েনের। তাঁকে ২১-১৬, ২১-১৬ ব্যবধানে হারিয়ে এই প্রথমবার বিডব্লিউএফ ওয়ার্ল্ড ট্যুর সুপার ৩০০ খেতাবও জিতে নিলেন ভারতের এই তরুণী ব্যাডমিন্টন তারকা। যিনি গত বছর ইউএস ওপেন সুপার ৩০০ প্রতিযোগিতার ফাইনালে উঠেও খেতাব জিততে পারেননি।

যদিও এ দিনের ফাইনালে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে খেলেছেন ভারতীয় তরুণী। প্রথম গেমে কয়েকটি আনফোর্সড এরর হলেও ম্যাচের নিয়ন্ত্রণ কখনও হাতছাড়া করেননি। ঠান্ডা মাথায় পয়েন্ট গড়ে ২১-১৬ ব্যবধানে প্রথম গেম নিজের করে নেন। মাত্র ৩৬ মিনিটের লড়াইয়ে অভিজ্ঞ প্রতিপক্ষকে কোনও সুযোগই দেননি তিনি।

এর পর দ্বিতীয় গেমের শুরুতে অবশ্য নগুয়েন কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিলেন। কিন্তু সময় যত গড়িয়েছে, ততই কোর্টে দাপট বেড়েছে তন্বীর। ধারাবাহিক আক্রমণ আর নিখুঁত শট নির্বাচনে প্রতিপক্ষকে চাপে রেখে আবারও ২১-১৬ ব্যবধানে গেম জিতে নেন। সেই সঙ্গে শেষ হয় ১৮ বছরের অপেক্ষা।

এত দিন পর্যন্ত তাইপেই ওপেনে সাইনা ছাড়া ভারতের আর কোনও মহিলা শাটলার চ্যাম্পিয়ন হতে পারেননি। সেই তালিকায় এ বার দ্বিতীয় হিসাবে উঠে এল তন্বীর নাম। সেই সঙ্গে ভারতীয় ব্যাডমিন্টন পেল নতুন এক চ্যাম্পিয়নকে। যাঁকে সাইনা নেওয়াল এবং পিভি সিন্ধুর উত্তরসূরী হিসেবেই দেখছে দেশের ক্রীড়ামহল।

18 Views 0 Likes 0 Comments

Related News

অপেক্ষার অবসান, ক্যারিবিয়ানদের বিরুদ্ধে একদিনের সিরিজের দলে বড় বদল ভারতের
ময়দান

অপেক্ষার অবসান, ক্যারিবিয়ানদের বিরুদ্ধে একদিনের সিরিজের দলে বড় বদল ভারতের

স্পোর্টস ডেস্ক: অপেক্ষা বাড়ল হার্দিক পাণ্ডিয়া এবং ঋষভ পন্থের। বুধবার ঘোষিত ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আসন্ন ওডিআই সিরিজের দলে ডাক পেলেন না তাঁরা। তবে দুই তারকার নাম না থাকলেও ১৫ জনের দলে ফিরেছেন রুতুরাজ গাইকোয়াড় এবং র...

১৬ সেপ্টে ২০২৬, ১০:৩০ পিএম · 3 মিনিট
ভারত আয়োজক হলে খেলতে আসবে না পাকিস্তান, এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে আর্জি নিরপেক্ষ ভেন্যুর
ময়দান

ভারত আয়োজক হলে খেলতে আসবে না পাকিস্তান, এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে আর্জি নিরপে...

স্পোর্টস ডেস্ক: আশঙ্কাই সত্যি হল শেষ পর্যন্ত। ভারতের মাটিতে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে আপত্তি জানাল পাকিস্তান হকি দল। প্রতিযোগিতার আয়োজক দেশ বদলানোর দাবি জানিয়েছে পাকিস্তানের হকি সংস্থা। তা না হলে পাকিস্তানের ম্যাচগ...

১৬ সেপ্টে ২০২৬, ০৯:৪২ পিএম · 2 মিনিট
অলরাউন্ডারদের ভূমিকা নিয়ে প্রশ্ন, 'ইমপ্যাক্ট প্লেয়ার' নিয়ে বড় সিদ্ধান্ত বোর্ডের
ময়দান

অলরাউন্ডারদের ভূমিকা নিয়ে প্রশ্ন, 'ইমপ্যাক্ট প্লেয়ার' নিয়ে বড় সিদ্ধান্ত বোর্ডের

স্পোর্টস ডেস্ক: ভারতীয় ক্রিকেটে নতুন মরশুম শুরুর আগে ফের আলোচনায় আইপিএলের ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ নিয়ম। ২০২৭ সালের আইপিএলে এই নিয়ম থাকবে কি না, তা নিয়ে ইতিমধ্যেই ভাবনাচিন্তা শুরু করেছে বিসিসিআই। আইপিএলের চেয়ারম্যান অরুণ ধুমল...

১৬ সেপ্টে ২০২৬, ০৭:৪১ পিএম · 2 মিনিট
ম্যাচের আগে অন্য মেজাজে ইস্টবেঙ্গল, প্রাক্তন সতীর্থের সঙ্গে দেখা আনোয়ারদের
ময়দান

ম্যাচের আগে অন্য মেজাজে ইস্টবেঙ্গল, প্রাক্তন সতীর্থের সঙ্গে দেখা আনোয়ারদের

স্পোর্টস ডেস্ক: আজ এএফসি কাপের ম্যাচে নামছে ইস্টবেঙ্গল। এসিএল-২ এর ম্যাচে আজ লাল-হলুদের সামনে আল হুসেইন। তবে তার আগে অন্য মেজাজে ইস্টবেঙ্গল । ম্যাচের আগে দিন ইস্টবেঙ্গল শিবিরে হাজির লাল-হলুদের প্রাক্তন ডিফেন্ডার হিজাজি ম...

১৬ সেপ্টে ২০২৬, ০১:০৮ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.