JAZZBAAT 24 BANGLA
০৫ নভে ২০২৬, ০১:১৫ এএম
Breaking
Assam News : বাড়ি ছেড়ে উধাও ৯ যুবক! ULFA-I যোগের সন্দেহে অসমে চাঞ্চল্য, নেপথ্যে কী রহস্য... WorkersProtest: বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষ, থমকে গেছে অর্থনীতি চাকা Politics: মমতার জোট বদলের ইতিহাস টেনে পোস্টের ব্যাখ্যা ঋতব্রতর, নোবেল বিতর্কেও কটাক্ষ বলিউড অভিনেত্রীর ২৭ বছরের প্রেমে ইতি, রণক্ষেত্রে মুখোমুখি নাগার্জুন-টাব্বু! Ranji Trophy 2026: ইডেনে মহাবিপদে বাংলা, হার বাঁচাতে শেষ দিনে অলৌকিক কিছুর অপেক্ষা Sachin Tendulkar: নিজের নেতৃত্বের দিন নিয়ে খোলামেলা শচীন পর্দায় কখনও স্বয়ং মা কালী, কখনও মাতৃশক্তির রূপ! এই ৭ বাংলা ছবি আজও মনে গেঁথে আছে! লোহার শিকলে বাঁধা মা কালী! চেতলার ডাকাত কালীবাড়ির নেপথ্যে কী রহস্য? Assam News : বাড়ি ছেড়ে উধাও ৯ যুবক! ULFA-I যোগের সন্দেহে অসমে চাঞ্চল্য, নেপথ্যে কী রহস্য... WorkersProtest: বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষ, থমকে গেছে অর্থনীতি চাকা Politics: মমতার জোট বদলের ইতিহাস টেনে পোস্টের ব্যাখ্যা ঋতব্রতর, নোবেল বিতর্কেও কটাক্ষ বলিউড অভিনেত্রীর ২৭ বছরের প্রেমে ইতি, রণক্ষেত্রে মুখোমুখি নাগার্জুন-টাব্বু! Ranji Trophy 2026: ইডেনে মহাবিপদে বাংলা, হার বাঁচাতে শেষ দিনে অলৌকিক কিছুর অপেক্ষা Sachin Tendulkar: নিজের নেতৃত্বের দিন নিয়ে খোলামেলা শচীন পর্দায় কখনও স্বয়ং মা কালী, কখনও মাতৃশক্তির রূপ! এই ৭ বাংলা ছবি আজও মনে গেঁথে আছে! লোহার শিকলে বাঁধা মা কালী! চেতলার ডাকাত কালীবাড়ির নেপথ্যে কী রহস্য?

কলকাতা ছাড়লেন তসলিমা, বাংলাদেশে ফিরতে চান, আপাতত ভারতেই থাকবেন

কলকাতা ছাড়লেন তসলিমা, বাংলাদেশে ফিরতে চান, আপাতত ভারতেই থাকবেন

১৯ বছর পর কলকাতায় এসে বুধবার শহর ছাড়লেন বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন। তবে কলকাতা ছাড়লেও শহরের সঙ্গে তাঁর সম্পর্ক যে শেষ হচ্ছে না, তা স্পষ্ট করে দিয়েছেন লেখিকা। জানিয়েছেন, কলকাতা তাঁকে আবার ডাকলে তিনি ফিরে আসবেন। আপাতত ভারতেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

বুধবার কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হন তসলিমা। বাংলাদেশে ফিরতে চান কি না, প্রশ্ন করা হলে তাঁর কথায় ধরা পড়ে দীর্ঘ নির্বাসনের আক্ষেপ। তসলিমা জানান, প্রায় ৩২ বছর ধরে তিনি নির্বাসনে রয়েছেন। বাংলাদেশে ফিরতে চান, কিন্তু তাঁকে দেশে ঢুকতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ তাঁর।

লেখিকার দাবি, তাঁর বাংলাদেশি পাসপোর্ট পুনর্নবীকরণ করা হয়নি। তাঁর কাছে থাকা সুইডিশ পাসপোর্টেও বাংলাদেশ সরকার ভিসা দিচ্ছে না বলে জানান তিনি। ফলে আপাতত ভারতে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর কথায়, বাংলাদেশে ফিরতে চান না এমন নয়, বরং সুযোগ না পাওয়াই তাঁর সমস্যার কারণ।

কলকাতা সফর নিয়ে তসলিমার মুখে ছিল আবেগের সুর। শহর থেকে প্রচুর ভাল স্মৃতি নিয়ে যাচ্ছেন বলে জানান তিনি। বিশেষ করে কলকাতার সাধারণ মানুষের কাছ থেকে যে ভালবাসা পেয়েছেন, তাতে তিনি আপ্লুত। সেই ভালবাসার কথা বলতে গিয়ে তাঁর চোখে জল চলে এসেছিল বলেও জানান লেখিকা।

আগামী দিনে আবার কলকাতায় আসার সম্ভাবনার কথাও জানিয়েছেন তসলিমা। অক্টোবর অথবা আগামী বছরের জানুয়ারিতে শহরে আসতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। পুজোর সময় সম্ভবত কলকাতায় থাকবেন না, অন্য কোনও দেশে থাকার কথা রয়েছে তাঁর। তবে কলকাতা বইমেলায় আসার ব্যাপারে তিনি আশাবাদী। বইমেলায় অবশ্যই আসবেন বলে সাংবাদিকদের জানিয়েছেন।

উল্লেখ্য, গত ৩১ জুলাই প্রায় ১৯ বছর পর কলকাতায় পা রাখেন তসলিমা। শহরে আসার আগে সমাজমাধ্যমে নিজের ছবি দিয়ে কলকাতার উদ্দেশে যাত্রার কথা জানিয়েছিলেন তিনি। কলকাতা বিমানবন্দরে পৌঁছেও সংবাদমাধ্যমের সামনে শহরে ফিরে আসার আনন্দ প্রকাশ করেছিলেন।

তসলিমার কলকাতার সঙ্গে সম্পর্ক অবশ্য দীর্ঘদিনের। ২০০৭ সালে তাঁর ‘দ্বিখণ্ডিত’ বই প্রকাশকে কেন্দ্র করে কলকাতায় ব্যাপক বিতর্ক ও উত্তেজনা তৈরি হয়েছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনকে সেনা মোতায়েন করতে হয়েছিল। তৎকালীন বামফ্রন্ট সরকার বইটির উপর নিষেধাজ্ঞা জারি করে এবং তসলিমাকে কলকাতা ছাড়তে বলা হয়।

এর পর দীর্ঘ সময় কলকাতার বাইরে ছিলেন লেখিকা। এবার রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার কয়েক মাসের মধ্যেই তাঁর কলকাতা সফর ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে বুধবার শহর ছাড়ার সময় তসলিমার বক্তব্যে স্পষ্ট, কলকাতার সঙ্গে তাঁর টান এখনও অটুট। সুযোগ পেলেই তিনি ফের এই শহরে আসতে চান।

52 Views 0 Likes 0 Comments

Related News

Kunal Ghosh: ১৯ জনের মৃত্যু, তবু দোষীদের আড়াল? পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক কুণাল!
মহানগর

Kunal Ghosh: ১৯ জনের মৃত্যু, তবু দোষীদের আড়াল? পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক কুণাল!

নিউজ ডেস্ক: চোরবাগান বিপর্যয় ঘিরে পুলিশের ভূমিকা নিয়ে ফের সরব তৃণমূল নেতা তথা বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ। ঘটনার তদন্ত, প্রকৃত দোষীদের বিরুদ্ধে পদক্ষেপ এবং প্রতিবাদীদের বিরুদ্ধে পুলিশের আইনি ব্যবস্থা সবকিছু নিয়েই একাধিক প...

০৪ নভে ২০২৬, ০৭:৩২ পিএম · 2 মিনিট
ED Raid: কলকাতার ব্যবসায়ীর অফিস-বাড়িতে ED-র হানা, তদন্তে সাইবার প্রতারণার যোগ
মহানগর

ED Raid: কলকাতার ব্যবসায়ীর অফিস-বাড়িতে ED-র হানা, তদন্তে সাইবার প্রতারণার যোগ

নিউজ ডেস্ক: চালের ব্যবসার আড়ালে চলছিল কোটি কোটি টাকার হাওয়ালা কারবার! সাইবার প্রতারণার টাকা কি ঘুরপথে ঢুকছিল কলকাতার এক ব্যবসায়ীর ব্যবসায়িক প্রতিষ্ঠানে? এই সন্দেহ ঘিরেই বুধবার সকাল থেকে তল্লাশিতে নামল এনফোর্সমেন্ট ডিরেক...

০৪ নভে ২০২৬, ০৭:০১ পিএম · 2 মিনিট
আইসিইউর রোগীদেরও বের করে তালা, মারধরের অভিযোগ চিকিৎসক-নার্সদের
মহানগর

আইসিইউর রোগীদেরও বের করে তালা, মারধরের অভিযোগ চিকিৎসক-নার্সদের

নিউজ ডেস্ক: হাসপাতালের ভিতরে তখন চিকিৎসাধীন ৯ জন রোগী। তাঁদের মধ্যে দু’জন আইসিইউতে ভর্তি। এমন পরিস্থিতিতেই নার্সিংহোমে ঢুকে ভাঙচুর, হামলা এবং রোগীদের বের করে দেওয়ার অভিযোগ উঠল স্থানীয় এক প্রোমোটার ও তাঁর দলবলের বিরুদ্ধে।...

০৪ নভে ২০২৬, ০৬:২২ পিএম · 2 মিনিট
পুজোর আগেই চাকরির বড় ঘোষণা! পঞ্চায়েত দপ্তরে ৭,১৯০ নিয়োগ, কবে শেষ হবে প্রক্রিয়া? জানালেন মুখ্যমন্ত্রী
মহানগর

পুজোর আগেই চাকরির বড় ঘোষণা! পঞ্চায়েত দপ্তরে ৭,১৯০ নিয়োগ, কবে শেষ হবে প্রক্রিয়া? জ...

নিউজ ডেস্ক: রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য বড় সুখবর! পঞ্চায়েত দপ্তরে একসঙ্গে ৭,১৯০টি শূন্যপদে নিয়োগের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুধু স্থায়ী নিয়োগই নয়, পাশাপাশি আরও ১,০০০টি অস্থায়ী পদেও কর্মী নেওয়া হবে। আ...

০৪ নভে ২০২৬, ০৫:৫৩ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.