JAZZBAAT 24 BANGLA
২০ সেপ্টে ২০২৬, ০২:০০ এএম
Breaking
রাস্তা আটকে বচসা, প্রতিবাদ করায় তরুণীকে মার-শ্লীলতাহানির অভিযোগ ১০ জনে খেলে ৮ বছর পর এল কলকাতা লিগ, লড়াইয়ের নাম মোহনবাগান! চলন্ত ট্রেনে অসহায় এক মাসের শিশু, উধাও বাবা মা! হৃদয়বিদারক দৃশ্যে তোলপাড় নেটদুনিয়া বলিউডে ফের সুখবর, দ্বিতীয়বার মা হলেন দীপিকা, ঘরে এল ছেলে না মেয়ে? বহুতল বাণিজ্যিক হাব থেকে স্কাইওয়াক! বদলে যাচ্ছে হাওড়া স্টেশন চত্বর চা বিক্রি করতে এসে শিশুর মন ভালো করতে নাচ, রাজা বাবুর মানবিকতায় মুগ্ধ যাত্রীরা বিস্ফোরণের পর গুলির লড়াই, পাকিস্তানে বিস্ফোরণকাণ্ডে মৃত বেড়ে ৩১ হোটেলে ঘর নেই, বাস মাত্র একটা! এশিয়ান গেমসের আগে চরম অব্যবস্থার শিকার ভারতীয় দল রাস্তা আটকে বচসা, প্রতিবাদ করায় তরুণীকে মার-শ্লীলতাহানির অভিযোগ ১০ জনে খেলে ৮ বছর পর এল কলকাতা লিগ, লড়াইয়ের নাম মোহনবাগান! চলন্ত ট্রেনে অসহায় এক মাসের শিশু, উধাও বাবা মা! হৃদয়বিদারক দৃশ্যে তোলপাড় নেটদুনিয়া বলিউডে ফের সুখবর, দ্বিতীয়বার মা হলেন দীপিকা, ঘরে এল ছেলে না মেয়ে? বহুতল বাণিজ্যিক হাব থেকে স্কাইওয়াক! বদলে যাচ্ছে হাওড়া স্টেশন চত্বর চা বিক্রি করতে এসে শিশুর মন ভালো করতে নাচ, রাজা বাবুর মানবিকতায় মুগ্ধ যাত্রীরা বিস্ফোরণের পর গুলির লড়াই, পাকিস্তানে বিস্ফোরণকাণ্ডে মৃত বেড়ে ৩১ হোটেলে ঘর নেই, বাস মাত্র একটা! এশিয়ান গেমসের আগে চরম অব্যবস্থার শিকার ভারতীয় দল

ভিসার মেয়াদ শেষের পরও কলকাতায় বসবাস, পুলিশের জালে থাইল্যান্ডের মহিলা

ভিসার মেয়াদ শেষের পরও কলকাতায় বসবাস, পুলিশের জালে থাইল্যান্ডের মহিলা

ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও শহরে বসবাস! পাসপোর্টও আর বৈধ নয়। তা সত্ত্বেও দীর্ঘদিন ধরে কলকাতায় বসবাস করার থাইল্যান্ডের এক মহিলা। অবশেষে 
শরৎ বোস রোডের একটি স্পা সেন্টারে অভিযান চালিয়ে ওই মহিলাকে গ্রেফতার করে কলকাতা পুলিশ।

পুলিশ সূত্রে খবর, বৈধ অনুমতি ছাড়া কোনও বিদেশি নাগরিক শহরে রয়েছেন কি না, তা খতিয়ে দেখতে জুলাই মাসে কলকাতা পুলিশের তরফে একটি বিশেষ দল গঠন করা হয়েছিল। সেই দলের সদস্যরা রবিবার বিকেল প্রায় ৫টা নাগাদ ১৫সি শরৎ বোস রোডের ওই স্পা সেন্টারে হানা দেন। সেই সময় থাইল্যান্ডের নাগরিক ওই মহিলাকে আটক করেছে পুলিশ। কোনও বৈধ নথিপত্র দেখাতে পারেননি তিনি। এরপরে তাঁকে আটক করে টলিগঞ্জ মহিলা থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

পুলিশের দাবি, ভারতে বসবাসের বৈধ অনুমতি সংক্রান্ত কোনও কার্যকর নথি ওই মহিলার কাছে ছিল না। তাঁর কাছে থাকা তাইল্যান্ডের পাসপোর্টটি ২০২০ সালের ২৩ ফেব্রুয়ারি থেকে ২০২৫ সালের ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত বৈধ ছিল। অর্থাৎ, পাসপোর্টটির মেয়াদ ইতিমধ্যেই শেষ হয়েছে। পর্যটন ভিসার মেয়াদ আরও আগে শেষ হয়ে যায়। 

ওই ভিসা ২০২০ সালের ২৮ ফেব্রুয়ারি থেকে ২০২১ সালের ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত বৈধ ছিল। ফলে, ভিসার মেয়াদ পেরিয়ে যাওয়ার পরেও তিনি বৈধ অনুমতি ছাড়াই ভারতে বসবাস করছিলেন। বর্তমানে ওই মহিলাকে টলিগঞ্জ মহিলা থানায় রাখা হয়েছে বলে খবর।

46 Views 0 Likes 0 Comments

Related News

রাস্তা আটকে বচসা, প্রতিবাদ করায় তরুণীকে মার-শ্লীলতাহানির অভিযোগ
মহানগর

রাস্তা আটকে বচসা, প্রতিবাদ করায় তরুণীকে মার-শ্লীলতাহানির অভিযোগ

নিউজ ডেস্ক: রাস্তা আটকে বচসার জের। সেই ঘটনার প্রতিবাদ করতেই এক তরুণীকে বাইক থেকে নামিয়ে মারধরের অভিযোগ উঠল একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে নাগেরবাজার এলাকায়। তরুণীকে মারধরের পাশাপাশি তাঁকে শ...

১৯ সেপ্টে ২০২৬, ১০:২১ পিএম · 2 মিনিট
বহুতল বাণিজ্যিক হাব থেকে স্কাইওয়াক! বদলে যাচ্ছে হাওড়া স্টেশন চত্বর
মহানগর

বহুতল বাণিজ্যিক হাব থেকে স্কাইওয়াক! বদলে যাচ্ছে হাওড়া স্টেশন চত্বর

নিউজ ডেস্ক: প্রতিদিনের নোংরা-আবর্জনা, জমা জল আর যানজটের চেনা ভোগান্তি থেকে এবার স্থায়ী মুক্তি পেতে চলেছেন হাওড়া স্টেশন ও বাসস্ট্যান্ড চত্বরের নিত্যযাত্রীরা। দেশের অন্যতম ব্যস্ত এই জংশনে আসা লাখ লাখ মানুষের সুবিধার্থে এ...

১৯ সেপ্টে ২০২৬, ০৯:৩৮ পিএম · 2 মিনিট
'বিজেপিতে আসুন, ওয়াশিং মেশিন অপেক্ষা করছে', মোদী নিশানা অভিষেকের
মহানগর

'বিজেপিতে আসুন, ওয়াশিং মেশিন অপেক্ষা করছে', মোদী নিশানা অভিষেকের

নিউজ ডেস্ক: বিজেপিকে নিশানা করে ফের সরব হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে কেন্দ্রের বিজেপি সরকারকে তীব্র কটাক্ষ করেন তিনি। তাঁর পোস্টে উঠে এসেছে ‘ওয়াশি...

১৯ সেপ্টে ২০২৬, ১২:৫১ পিএম · 2 মিনিট
মমতার পাশে থেকেও বড় ইঙ্গিত সায়নীর! উপনির্বাচনের আগে বললেন, ‘যারা শক্তিশালী, তারাই মানুষের সমর্থন পাবে’
মহানগর

মমতার পাশে থেকেও বড় ইঙ্গিত সায়নীর! উপনির্বাচনের আগে বললেন, ‘যারা শক্তিশালী, তারাই...

কলকাতা: বাংলার আসন্ন উপনির্বাচনকে ঘিরে যখন রাজনৈতিক উত্তাপ বাড়ছে, তখন মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মন্তব্য করে নতুন করে আলোচনায় এলেন যাদবপুরের সাংসদ সায়নী ঘোষ। সম্প্রতি তৃণমূল ছেড়ে এনসিপিআই-তে যোগ দেওয়া সায়নী মমতা বন্দ্য...

১৯ সেপ্টে ২০২৬, ১২:৪৫ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.