JAZZBAAT 24 BANGLA
০২ অক্টো ২০২৬, ০৮:১৪ এএম
Breaking
Weather Update - নতুন করে বৃষ্টির সম্ভাবনা, তালিকায় থাকছে কোন কোন জেলা! Word Cup 2027: শুরুতেই অজিদের সামনে অগ্নিপরীক্ষা, পাকিস্তানের বিরুদ্ধে কবে নামবেন গিলরা? SchoolEducation: পাঠ্যক্রমে বড় রদবদলের সুপারিশ, শ্যামাপ্রসাদের জীবনবৃত্তান্ত যুক্ত ও মুঘল... SnakeRescue: ধুপগুড়ির স্কুলে হঠাৎ গোখরোর হানা, আতঙ্কে শ্রেণিকক্ষ ছেড়ে ছুটল খুদে পড়ুয়ারা Healthtips: কোলেস্টেরলের ওষুধ কি সত্যিই যকৃতের শত্রু? অযথা আতঙ্ক নয়, জেনে নিন আসল সত্যি Chudail Couture: লাল সিঁদুর, সাদা মুখ আর শাড়ি-গাউন, প্যারিসের র‍্যাম্পে কি কারণে এই অদ্ভু... WhatsApp: হোয়াটসঅ্যাপে কিশোরদের জন্য নতুন প্যারেন্টাল কন্ট্রোল, গ্রুপ-চ্যাটে বাড়ল অভিভাবক... Durga puja: মোরগ লড়াই, সাঁওতালি নাচ: এই রীতি এখনও আসছে প্রাচীন জমিদার পরিবারের দুর্গোৎসবে Weather Update - নতুন করে বৃষ্টির সম্ভাবনা, তালিকায় থাকছে কোন কোন জেলা! Word Cup 2027: শুরুতেই অজিদের সামনে অগ্নিপরীক্ষা, পাকিস্তানের বিরুদ্ধে কবে নামবেন গিলরা? SchoolEducation: পাঠ্যক্রমে বড় রদবদলের সুপারিশ, শ্যামাপ্রসাদের জীবনবৃত্তান্ত যুক্ত ও মুঘল... SnakeRescue: ধুপগুড়ির স্কুলে হঠাৎ গোখরোর হানা, আতঙ্কে শ্রেণিকক্ষ ছেড়ে ছুটল খুদে পড়ুয়ারা Healthtips: কোলেস্টেরলের ওষুধ কি সত্যিই যকৃতের শত্রু? অযথা আতঙ্ক নয়, জেনে নিন আসল সত্যি Chudail Couture: লাল সিঁদুর, সাদা মুখ আর শাড়ি-গাউন, প্যারিসের র‍্যাম্পে কি কারণে এই অদ্ভু... WhatsApp: হোয়াটসঅ্যাপে কিশোরদের জন্য নতুন প্যারেন্টাল কন্ট্রোল, গ্রুপ-চ্যাটে বাড়ল অভিভাবক... Durga puja: মোরগ লড়াই, সাঁওতালি নাচ: এই রীতি এখনও আসছে প্রাচীন জমিদার পরিবারের দুর্গোৎসবে

Weather Update - নতুন করে বৃষ্টির সম্ভাবনা, তালিকায় থাকছে কোন কোন জেলা!

Weather Update - নতুন করে বৃষ্টির সম্ভাবনা, তালিকায় থাকছে কোন কোন জেলা!
আজকের আবহাওয়া ছবি: সংগৃহীত

আবহাওয়ার খবর : আবহাওয়ার খানেকটা উন্নতি হয়েছিল বিগত দিনে। তবে ফের নতুন করে আবহাওয়ার পরিবর্তন হতে দেখা গেল। অক্টোবরের শুরুতেই ঝড় বৃষ্টির পূর্বাভাসের কথা জানিয়েছে হাওয়া অফিস। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে কলকাতা সহ দক্ষিণের বেশ কিছু জেলাতে। বৃষ্টির পরিমাণ বাড়তে পারে আগামী দিনে। ‌

শুক্রবার থেকে ভারী বৃষ্টির পূর্বভাস রয়েছে দক্ষিণের একাধিক জেলাতে। বৃষ্টির পরিমাণ বাড়বে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং কলকাতা এই চার জেলায়। এই সব জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। তবে এর মধ্যে ভারী বৃষ্টি বা ঝোড়ো হাওয়ার সতর্কতা নেই কোথাও। ভারী বৃষ্টি হলেও আবহাওয়া অনুকূল থাকবে। তীব্র ঝড় বৃষ্টি হবে না আপাতত। টানা ২৪ ঘন্টা ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে।

শহর কলকাতাতে সামান্য বৃষ্টির দেখা মিলতে পারে। বিশেষ করে দুপুরের পর থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার কলকাতা সর্বোচ্চ তাপমাত্রার পারদ থাকতে পারে ৩৪ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রার পারদ থাকতে পারে ২৪ ডিগ্রি সেলসিয়াস বলে জানা গিয়েছে হাওয়া অফিস সূত্রে।  মহানগরীর বুকে‌ তীব্র ঝড় বৃষ্টি এই মুহূর্তে দেখতে পাওয়া যাবে না। ‌ সপ্তাহের শেষে আবহাওয়ার পরিবর্তন হবে। ‌ আবহাওয়ার বেশ খানিকটা উন্নতি হতে দেখা যাবে। হাল্কা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে কলকাতা ও দক্ষিণের বেশ কিছু জায়গায়। এই ঝড় বৃষ্টির ফলে আপাতত দু দিন তাপমাত্রা কিছুটা কম থাকবে। আবহাওয়ার অনেকটাই বদল ঘটবে। ‌ কিন্তু পুরোপুরি গরমের অনুভূতি বদলে যাবে না। ‌ হালকা ভ্যাপসা গরম থাকবে। 

অপরদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে আবহাওয়ার বদল হতে দেখা যাবে। ‌তবে উত্তরবঙ্গে আপাতত ভারী বৃষ্টি হবে না। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি সহ সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি হবে না উত্তরবঙ্গের কোনও জেলাতে। আবহাওয়ার বিরাট বদল হবে। তবে এতে তাপমাত্রার বিশেষ পরিবর্তন হবে না। 

উত্তর থেকে দক্ষিণ বদলাচ্ছে আবহাওয়া। টানা দু-দিন ঝলমলে রোদের দেখা মিললেও আবারও বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে রাজ্যের বিভিন্ন জেলাতে। এই মুহূর্তেই পুরোপুরি বৃষ্টির হাত থেকে রেহাই মিলছে না। বিক্ষিপ্ত বৃষ্টির প্রভাব দেখা যাবে সর্বত্র।

বিজ্ঞাপনAdi Mohini Mohan Kanjilal
16 Views 0 Likes 0 Comments

Related News

Today Weather:  আবহাওয়ার খানিকটা পরিবর্তন, তবে পুরোপুরি মিলছে না স্বস্তি!
আবহাওয়া

Today Weather: আবহাওয়ার খানিকটা পরিবর্তন, তবে পুরোপুরি মিলছে না স্বস্তি!

টানা বৃষ্টির ফলে জলমগ্ন হয়ে উঠেছিল বহু জায়গা ধীরে, ধীরে পরিস্থিতির উন্নতি হচ্ছে।

৩০ সেপ্টে ২০২৬, ০৭:০৪ এএম · 2 মিনিট
Today Weather: কমেছে বৃষ্টির দাপট তবুও মিলল না স্বস্তি
আবহাওয়া

Today Weather: কমেছে বৃষ্টির দাপট তবুও মিলল না স্বস্তি

নতুন করে আরও একটি নিম্নচাপের সম্ভাবনা তৈরি হচ্ছে। যার জেরে বৃষ্টির প্রভাব পড়তে পারে নতুন করে।

২৯ সেপ্টে ২০২৬, ০৯:৪৯ এএম · 2 মিনিট
Weather Update- হচ্ছে আবহাওয়ার পরিবর্তন, তবুও কি মিলছে স্বস্তি!
আবহাওয়া

Weather Update- হচ্ছে আবহাওয়ার পরিবর্তন, তবুও কি মিলছে স্বস্তি!

রাজ্য জুড়ে বেশ খানিকটা কমতে চলেছে বৃষ্টির পরিমাণ। দক্ষিণের একাধিক জায়গাতে রোদের দেখা মিলবে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও তীব্র ঝড়, বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই দক্ষিণের কোনও জেলাতেই। এইদিন দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় আকাশ পরিষ্কার থাকবে। ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই।

২৮ সেপ্টে ২০২৬, ০৯:৩৬ এএম · 2 মিনিট
WB Weather Update: পুজোর আগে বড় স্বস্তি! আজ থেকেই কমবে বৃষ্টি, কবে ফিরবে ভ্যাপসা গরম?
আবহাওয়া

WB Weather Update: পুজোর আগে বড় স্বস্তি! আজ থেকেই কমবে বৃষ্টি, কবে ফিরবে ভ্যাপসা...

নিউজ ডেস্ক: পুজোর মুখে ধীরে ধীরে বদলাতে চলেছে পশ্চিমবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি। টানা বৃষ্টির পর এবার দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট কমার ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দফতর। রবিবার থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির পরিমাণ অনেকটাই...

২৭ সেপ্টে ২০২৬, ১০:১৭ এএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.