JAZZBAAT 24 BANGLA
১৩ অক্টো ২০২৬, ০৭:১১ এএম
Breaking
Healthcare: ক্যান্সারের ১১০টি ওষুধের দাম কমছে ৭০% পর্যন্ত, বছরে ২৫০০ কোটি টাকা সাশ্রয়ের প... RahulGandhi: ‘ভয় দেখিয়ে কণ্ঠরোধ করা যাবে না’, দেশজুড়ে প্রতিবাদের পর কেন্দ্রকে কড়া বার্তা র... SuvenduAdhikari: দুর্গামণ্ডপে মমতার নাম না নেওয়ার ডাক শুভেন্দুর, সনাতন ধর্ম নিয়ে তীব্র আক্... সমাজমাধ্যমে প্রধান বিচারপতিকে নিয়ে মন্তব্য, সুপ্রিম কোর্টের মর্যাদা রক্ষার বার্তা SCBA-র দিল্লিতে পুলিশি পদক্ষেপ নিয়ে সরব হার্ভার্ডের ১০০ প্রাক্তনী, পাল্টা মোদীকে নিশানা CJP-র KunalGhosh: মহালয়ার ভোরেই বিসর্জনের নাচ! ইডেনের জল-উৎসব ঘিরে বিতর্ক, কুণাল ঘোষের নিশানায়... বাংলাদেশে ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়া স্বর্ণালংকার, রূপা ও বৈদেশিক মুদ্রাসহ ট... Kunal Ghosh: পুলিশে নিয়োগ নিয়ে বিজেপিকে খোঁচা কুণালের Healthcare: ক্যান্সারের ১১০টি ওষুধের দাম কমছে ৭০% পর্যন্ত, বছরে ২৫০০ কোটি টাকা সাশ্রয়ের প... RahulGandhi: ‘ভয় দেখিয়ে কণ্ঠরোধ করা যাবে না’, দেশজুড়ে প্রতিবাদের পর কেন্দ্রকে কড়া বার্তা র... SuvenduAdhikari: দুর্গামণ্ডপে মমতার নাম না নেওয়ার ডাক শুভেন্দুর, সনাতন ধর্ম নিয়ে তীব্র আক্... সমাজমাধ্যমে প্রধান বিচারপতিকে নিয়ে মন্তব্য, সুপ্রিম কোর্টের মর্যাদা রক্ষার বার্তা SCBA-র দিল্লিতে পুলিশি পদক্ষেপ নিয়ে সরব হার্ভার্ডের ১০০ প্রাক্তনী, পাল্টা মোদীকে নিশানা CJP-র KunalGhosh: মহালয়ার ভোরেই বিসর্জনের নাচ! ইডেনের জল-উৎসব ঘিরে বিতর্ক, কুণাল ঘোষের নিশানায়... বাংলাদেশে ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়া স্বর্ণালংকার, রূপা ও বৈদেশিক মুদ্রাসহ ট... Kunal Ghosh: পুলিশে নিয়োগ নিয়ে বিজেপিকে খোঁচা কুণালের

ক্যাথিড্রাল রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস

ক্যাথিড্রাল রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস

কলকাতা, নিউজ ডেস্ক: আজ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। সেই উপলক্ষে ক্যাথিড্রাল রোডে আয়োজিত হচ্ছে বিশেষ কর্মসূচি। প্রতিষ্ঠা দিবসের পাশাপাশি সেখানে পালিত হচ্ছে রাখিবন্ধন উৎসবও। এদিনের কর্মসূচিতে উপস্থিত হয়েছে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ শীর্ষ নেতৃত্বের একাংশ।

এ বার মেয়ো রোডে নয়, ক্যাথিড্রাল রোডে এই কর্মসূচি হচ্ছে। একই দিনে শহরের অন্যত্র তৃণমূলের বিদ্রোহী শিবিরের তরফেও পৃথক কর্মসূচির আয়োজন করা হয়েছে। ফলে একই দলের দুই শিবিরের শক্তি প্রদর্শন ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। 

ক্যাথিড্রাল রোডের কর্মসূচিতে মূলত ছাত্র ও যুব সমাজকে সামনে রেখে বার্তা দিতে চাইছে তৃণমূলের মূল শিবির। নতুন প্রজন্মের সঙ্গে দলের যোগাযোগ আরও মজবুত করা এবং আগামী দিনে ছাত্র-যুবদের রাজনৈতিকভাবে আরও সক্রিয় করার বার্তা উঠে আসতে পারে মঞ্চ থেকে।

অন্যদিকে, একই দিনে রানি রাসমণি অ্যাভিনিউয়ে বিদ্রোহী শিবিরের পৃথক সভা ঘিরেও প্রস্তুতি চলছে। ফলে ২১ জুলাইয়ের পর ফের ২৮ অগস্টে একই দলের দুই শিবিরের পৃথক কর্মসূচিতে নতুন করে আলোচনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। ক্যাথিড্রাল রোডের প্রতিষ্ঠা দিবসের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা এবং পাল্টা বিদ্রোহী শিবিরের রাজনৈতিক অবস্থান—দুই সভাই তাই যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

প্রসঙ্গত,রাজ্যে পালাবদলের পর তৃণমূল কংগ্রেস দুই শিবিরে বিভক্ত হয়ে গিয়েছে। এই রাজনৈতিক টানাপোড়েনের জেরে এর আগে ২১ জুলাইয়ের শহিদ দিবসের কর্মসূচি পালন নিয়েও জটিলতা তৈরি হয়েছিল। সেবারও আদালতের হস্তক্ষেপে ঋতব্রত শিবির মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশে এবং মমতার শিবির ক্যাথিড্রাল রোডে সভার অনুমতি পায়। এবার ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবস পালন ঘিরেও ঠিক একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল।

83 Views 0 Likes 0 Comments

Related News

SuvenduAdhikari: দুর্গামণ্ডপে মমতার নাম না নেওয়ার ডাক শুভেন্দুর, সনাতন ধর্ম নিয়ে তীব্র আক্রমণ
মহানগর

SuvenduAdhikari: দুর্গামণ্ডপে মমতার নাম না নেওয়ার ডাক শুভেন্দুর, সনাতন ধর্ম নিয়ে ত...

এর পাশাপাশি পূজার পরিসংখ্যান তুলে ধরে প্রাক্তন সরকারের বিরুদ্ধে বৈষম্যের অভিযোগ তোলেন তিনি। তাঁর বক্তব্য, ২০২৫ সালে বাংলায় মোট দুর্গাপূজার সংখ্যা ছিল ৪৫ হাজার। আর এবার সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৭ হাজার ৪০০-এ।

১২ অক্টো ২০২৬, ১১:২৫ পিএম · 2 মিনিট
KunalGhosh: মহালয়ার ভোরেই বিসর্জনের নাচ! ইডেনের জল-উৎসব ঘিরে বিতর্ক, কুণাল ঘোষের নিশানায় বিজেপি
মহানগর

KunalGhosh: মহালয়ার ভোরেই বিসর্জনের নাচ! ইডেনের জল-উৎসব ঘিরে বিতর্ক, কুণাল ঘোষের...

ইডেনের এই বিশেষ অনুষ্ঠানে সরকারি উদ্যোগে সমবেত হয়েছিল অজস্র মানুষের ভিড়। গ্রামবাংলা থেকে নিয়ে আসা লোকশিল্পীদের সাংস্কৃতিক পরিবেশনা, একের পর এক মাতৃপ্রতিমার সমাহার সব মিলিয়ে এক বিশাল কার্নিভালের চেহারা নিয়েছিল এলাকাটি। কিন্তু উৎসবের মূল চালিকাশক্তি ও ভাবাবেগ নিয়েই উঠছে সবচেয়ে বড় প্রশ্ন। শাস্ত্রীয় ঐতিহ্যে মহালয়া মানে যেখানে চণ্ডীপাঠ ও আগমনীর সুর, সেখানে দেবীপক্ষের সূচনালগ্নেই বেজে উঠল ভাসানের বাজনা। কুণাল ঘোষের বক্তব্য, আবাহনের লগ্নকে এমন বিসর্জনের নৃত্যে পরিণত করা সত্যিই নজিরবিহীন।

১২ অক্টো ২০২৬, ০৯:৪৯ পিএম · 2 মিনিট
Kunal Ghosh: পুলিশে নিয়োগ নিয়ে বিজেপিকে খোঁচা কুণালের
মহানগর

Kunal Ghosh: পুলিশে নিয়োগ নিয়ে বিজেপিকে খোঁচা কুণালের

কলকাতা, নিউজ ডেস্ক: রাজ্যে পালাবদলের পর প্রথম রাজ্য পুলিশের নিয়োগ। দেবীপক্ষ শুরু হতেই নবনিযুক্ত পুলিশ কর্মীদের হাতে নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার এই বিষয়ে মুখ খুললেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। নি...

১২ অক্টো ২০২৬, ০৯:২২ পিএম · 2 মিনিট
Mamata Banerjee: কলকাতার রাজপথে নামবেন মমতা? কেন্দ্রের বিরুদ্ধে ফের মিছিলের ডাক তৃণমূলের
মহানগর

Mamata Banerjee: কলকাতার রাজপথে নামবেন মমতা? কেন্দ্রের বিরুদ্ধে ফের মিছিলের ডাক তৃ...

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে উত্তাল গোটা দেশ। মঙ্গলবারের মিছিলকে সফল করতে সোমবার থেকেই কলকাতার বিভিন্ন এলাকায় প্রচার শুরু করেছেন তৃণমূলের নেতা-কর্মীরা। ছাত্র, যুব, মহিলা ও শ্রমিক সংগঠনের সদস্যদের পাশাপাশি সাধারণ দলীয় কর্মী-সমর্থকদেরও রাস্তায় নামার আহ্বান জানানো হয়েছে।

১২ অক্টো ২০২৬, ০৭:৫১ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.