JAZZBAAT 24 BANGLA
১৯ অক্টো ২০২৬, ০৪:৫৫ এএম
Breaking
উৎসবের ভিড়ে নিরাপত্তায় জোর প্রশিক্ষণ ও সমন্বয়ে, কী বললেন প্রাক্তন পুলিশকর্তা কল্যাণ মুখ... ঢাকার গুলশান-বনানী পুজোমণ্ডপে এবার দুর্গাপুজোর থিম ‘জলজ; জীবন-সৃষ্টি, পরম শক্তির মহাজাগতিক... উৎ - 'শব' মুখর তিলোত্তমা টাইগার শ্রফের বাড়ির সামনে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতা, আহত ২ অবশেষে খুলল টালা প্রত্যয় পুজো মণ্ডপ Jammu Kashmir: প্রতিরক্ষার তথ্য হাতানোর কৌশল চিনা গুপ্তচরদের Rahul Gandhi: ‘ভোট চুরি’ ইস্যুতে মোদী-শাহকে নিশানা রাহুলের Kolkata Police : চোরবাগান কাণ্ডের পর কড়া কলকাতা পুলিশ, পুজোয় ১১ দফা নির্দেশিকা উৎসবের ভিড়ে নিরাপত্তায় জোর প্রশিক্ষণ ও সমন্বয়ে, কী বললেন প্রাক্তন পুলিশকর্তা কল্যাণ মুখ... ঢাকার গুলশান-বনানী পুজোমণ্ডপে এবার দুর্গাপুজোর থিম ‘জলজ; জীবন-সৃষ্টি, পরম শক্তির মহাজাগতিক... উৎ - 'শব' মুখর তিলোত্তমা টাইগার শ্রফের বাড়ির সামনে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতা, আহত ২ অবশেষে খুলল টালা প্রত্যয় পুজো মণ্ডপ Jammu Kashmir: প্রতিরক্ষার তথ্য হাতানোর কৌশল চিনা গুপ্তচরদের Rahul Gandhi: ‘ভোট চুরি’ ইস্যুতে মোদী-শাহকে নিশানা রাহুলের Kolkata Police : চোরবাগান কাণ্ডের পর কড়া কলকাতা পুলিশ, পুজোয় ১১ দফা নির্দেশিকা

বোমাবাজি থেকে ভোটে বাধা দেওয়ার অভিযোগ, পুলিশের জালে প্রাক্তন তৃণমূল নেতা

বোমাবাজি থেকে ভোটে বাধা দেওয়ার অভিযোগ, পুলিশের জালে প্রাক্তন তৃণমূল নেতা

নন্দীগ্রাম , নিউজ ডেস্কঃ কিছু ঘটনা সময়ের সাথে চাপা পড়ে গেলেও হঠাৎ করে তার পুরনো হিসেবের খাতা খুলে যায়। নন্দীগ্রামের রাজনৈতিক মাটিতে এমনই এক ঘটনার জেরে নতুন করে শুরু হয়েছে আলোচনা। রাজনৈতির ইতিহাসে নন্দীগ্রাম সব সময়ের জন্য এক পরিচিত নাম। তবে, সম্প্রতি একদিকে আসন্ন ভোটের প্রস্তুতির হাওয়া, অন্যদিকে পুরনো অভিযোগ ঘিরে হঠাৎ নড়েচড়ে বসেছে প্রশাসন। সব মিলিয়ে নন্দীগ্রামের রাজনৈতিক মহলে তৈরি হয়েছে নতুন বিতর্ক।

সূত্রে খবর, শেষমেশ পুলিশের হাতে গ্রেফতার হলেন নন্দীগ্রাম ১ ব্লকের প্রাক্তন তৃণমূল সভাপতি তথা দলের বর্তমান কোর কমিটির সদস্য বাপ্পাদিত্য গর্গ। নন্দীগ্রাম বাজার এলাকা থেকে গতকাল তাঁকে পুলিশ গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, তাঁর বিরুদ্ধে বোমাবাজি, নির্বাচনী অশান্তি এবং ভোটারদের ভোটদানে বাধা দেওয়ার মত একাধিক অভিযোগ রয়েছে।

ঘটনা সূত্রপাত হয় নন্দীগ্রামের সমবায় নির্বাচনকে ঘিরে তৈরি হওয়া উত্তেজনা থেকে। সেই সময় এলাকায় ভয় দেখানো এবং বোমাবাজির অভিযোগ উঠে আসে। পাশাপাশি, ২০২৪ সালের লোকসভা নির্বাচনের সময় নন্দীগ্রামে অশান্তি সৃষ্টি এবং ভোটারদের ভোটদানে বাধা দেওয়ার অভিযোগেও বাপ্পাদিত্য গর্গের বিরুদ্ধে একাধিক ওয়ারেন্ট জারি হয়েছিল বলে জানা যায়।

এরপর দীর্ঘদিন তিনি পুলিশের ধরাছোঁয়ার বাইরে ছিলেন বলে দাবি। অবশেষে মঙ্গলবার নন্দীগ্রাম বাজার এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। বুধবার সকালে তাঁকে শারীরিক পরীক্ষার জন্য পুলিশের নিরাপত্তায় নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর তাঁকে হলদিয়া মহকুমা আদালতে পেশ করার জন্য নিয়ে যায় নন্দীগ্রাম থানার পুলিশ। আর সেখানেই সামনে আসে আরও একটি দৃশ্য। পুলিশের গাড়ির সামনে সাংবাদিকরা বাপ্পাদিত্য গর্গকে প্রশ্ন করলে তিনি উত্তরে জানান 'নো কমেন্ট'।

এদিকে, নন্দীগ্রাম ঘিরে ফের রাজনৈতিক উত্তাপ বাড়ছে। ভোটের প্রস্তুতির বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এমন পরিস্থিতিতে পুরনো মামলায় প্রাক্তন তৃণমূল নেতার গ্রেফতার ঘিরে নতুন করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর বিতর্ক। ফলে, এই ঘটনা নন্দীগ্রামের রাজনীতিতে কতটা প্রভাব ফেলে এখন সেটাই দেখার।

72 Views 0 Likes 0 Comments

Related News

Chandannagar Police : ভিড় সামলাতে বাড়তি তৎপরতা, হুগলির পুজো মণ্ডপে কড়া নজরদারি
রাজ্য

Chandannagar Police : ভিড় সামলাতে বাড়তি তৎপরতা, হুগলির পুজো মণ্ডপে কড়া নজরদারি

পুলিশ আধিকারিকদের একটি দল একাধিক মণ্ডপ ঘুরে নিরাপত্তা ও দর্শনার্থীদের প্রবেশের ব্যবস্থাপনা খতিয়ে দেখেন।

১৮ অক্টো ২০২৬, ০৪:০২ পিএম · 2 মিনিট
Jamuria Factory Accident: পুজোর রাতেই ভয়াবহ বিপর্যয়! জামুড়িয়ায় কারখানার নির্মীয়মাণ চিমনি ভেঙে মৃত ৪ শ্রমিক, ক্ষতিপূরণ ২০ লক্ষ টাকা
রাজ্য

Jamuria Factory Accident: পুজোর রাতেই ভয়াবহ বিপর্যয়! জামুড়িয়ায় কারখানার নির্ম...

আসানসোল: দুর্গাপুজোর উৎসবের মাঝেই ভয়াবহ দুর্ঘটনা পশ্চিম বর্ধমানের জামুড়িয়ায়। মহাসপ্তমীর রাতে ইকড়া শিল্পতালুকে একটি কারখানার নির্মীয়মাণ চিমনি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে মৃত্যু হয়েছে চার শ্র...

১৮ অক্টো ২০২৬, ০১:৫২ পিএম · 2 মিনিট
Shatarup Ghosh : চোরবাগান পদপিষ্টের ঘটনা, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন শতরূপের
রাজ্য

Shatarup Ghosh : চোরবাগান পদপিষ্টের ঘটনা, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন শতরূপের

সোশ্যাল মিডিয়ায় বক্তব্য রাখতে গিয়ে সিপিআইএম নেতা শতরূপ ঘোষ কলকাতার চোরবাগান সার্বজনীন দুর্গোৎসবে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনার জন্য প্রশাসনিক ব্যবস্থাপনার ব্যর্থতাকে দাবি করেছেন।

১৮ অক্টো ২০২৬, ০৯:৫৭ এএম · 2 মিনিট
Chorbagan Incident : পুজোর আনন্দ পরিণত হল কান্নায়, চোরবাগানের দুর্ঘটনায় নিভল বৈদ্যবাটির তরুণীর প্রাণ
রাজ্য

Chorbagan Incident : পুজোর আনন্দ পরিণত হল কান্নায়, চোরবাগানের দুর্ঘটনায় নিভল বৈদ...

পুজো মণ্ডপে গিয়েছিলেন হুগলির বৈদ্যবাটির বাসিন্দা ২৭ বছরের শ্রীপর্ণা পোদ্দার। দুর্ঘটনায় প্রাণ গিয়েছে তাঁর

১৮ অক্টো ২০২৬, ০৮:৪১ এএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.